29 C
Dhaka, BD
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

সিংগাইরে ব্যাংক কর্মকর্তা জসিমের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার : সিংগাইরে রাস্তা দখল করে ব্যাংক কর্মকর্তার বাড়ি নির্মাণের মিথ্যা বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন মোঃ জসিম উদ্দিন।

দৈনিক ভোরের কাগজ প্রত্রিকায় গত ১১ জুন ২০২০ প্রকাশিত মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চন্দনপুর ঋষিপাড়া গ্রামে ব্যাংক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন সরকারি রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণের কাজ করছে।

প্রকাশিত মিথ্যে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ করেছেন ব্যাংক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।

প্রতিবাদে তিনি বলেন, মিথ্যে বানোয়াট খবর প্রকাশ করে একটি কুচক্রমহল আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য অপপ্রয়াস চালানো হয়েছে।

তিনি এসময় আরো বলেন, সিংগাইর উপজেলার চন্দনপুর ঋষিপাড়া গ্রামে আমার নির্মাণাধীন বাড়িটি নিজস্ব সম্পত্তির উপরে করা হচ্ছে এবং বাড়ির সামনে সড়কের দু-পাশেই আমার মালিকানা জমি রয়েছে।

আমি সড়কের জমি ছেড়ে নিজস্ব সম্পত্তির উপরে বাড়ি নির্মাণ করা সত্তেও একটি কুচক্রমহল আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি প্রকাশিত প্রতিবেদনটিকে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে বলেছেন, এতে সমাজে তাঁর সম্মানহানি হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে আমার বক্তব্য ফলাও করে প্রকাশের মাধ্যমে প্রতিবেদক লিখেছেন ,অভিযুক্ত সরকারি ব্যাংক কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, একজন সরকারি চাকরিজীবি হিসেবে আমাকে বিধি-বিধান মেনেই কাজ করতে হবে। আমি যেভাবে চিন্তা করেছিলাম বিষয়টি ওরকম না। তাই ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের সামনেই নির্মিত বাউন্ডারি দেয়াল উঠিয়ে দিয়েছি।
অথচ এই প্রতিবেদকের সাথে আমার কোনো প্রকার দেখা বা ফোন আলাপ হয়নি এমনকি এ ধরনের বক্তব্য আমি দেইনি। তাই আমি এ ধরনের মনগড়া মিথ্যে, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।

বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ যুবক আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকা থেকে ৬ কেজি গাঁজা সহ শরিফুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম সাদিপুর গ্রামের মৃত সাইদুল ইসলাম এর ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে সাদিপুর গ্রামস্থ আস্তানা মোড়ে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামকে আটক করে। তিনি আরো বলেন,তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর নেই

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে তার ‍মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এ তথ্য নিশ্চিত করেছেন।

শেখ আব্দুল্লাহ ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

রেডজোনগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

রেডজোনগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় সময় সংবাদকে তিনি বলেন, দ্রুতই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, রেডজোনের মানুষগুলো নিজে নিজের জায়গায় থাকবে। তারা সেখানে সাধারণ ছুটিতে থাকবে। সেরকম একটি প্রজ্ঞাপন আগামীতে থাকবে।

নতুন প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত সীমিত পরিসরে অফিস-দোকানপাট খোলা রাখার কথা জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বাড়তে পারে এলাকাভিত্তিক লকডাউনের পরিধি। এর আগে জারি করা প্রজ্ঞাপনে ১৫ জুন পর্যন্ত বয়স্ক ও প্রসূতি কর্মী ছাড়া বাকিরা কাজে যেতে পারবেন বলে জানানো হয়।

ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় বলেন, আমাদের যে প্রজ্ঞাপনটা ছিল যারা বয়স্ক, অসুস্থ ও প্রসূতি কর্মী তারা বাড়িতে থেকে কাজ করবেন। কারণ তারা ঝুঁকিতে আছেন, তাই তারা আসবেন না।

আমি আমার বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম: প্রধানমন্ত্রী

আমি আমার বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী একথা বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, পিতার মতোই মোহাম্মদ নাসিম আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন।’

শেখ হাসিনা আরও বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারাল। আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।

এর আগে, টানা ৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর রেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

বেনাপোল ইমিগ্রেশনের দুই এসআই করোনা আক্রান্ত: বাড়ি লকডাউন

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত এসআই বশির উদ্দিন মোড়ল ও এসআই এসকে মনিরুল ইসলাম নামে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।তারা দুই জন বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া গ্রামের বিএনপি’র নেতা আবু তাহের ভারতের বাড়িতে ভাড়া থাকেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ইউসুফ আলী জানান, গত দুইদিন আগে এসআই বশির উদ্দিন মোড়ল ও এসআই এসকে মনিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরিক্ষা করতে দেন। নমুনার রিপোর্টে তাদের দু’জনেরই করোনা পজিটিভ আসে। সেকারণে তাদের দু’জনেরই বাড়িতে লাল কাপড় তুলে লকডাউন করে দেওয়া হয়েছে।

করোনা আক্রান্ত দু’জনই স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে অবস্থান করছেন বলে তিনি নিশ্চিত করেন।

ভারতে পাচার হওয়া দুই কিশোরীকে বাংলাদেশের বেনাপোল দিয়ে হস্তান্তর

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া দুই কিশোরীকে দুই বছর পর বেনাপোল দিয়ে শুক্রবার সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।ফিরে আসা আসমা খাতুন (১৭) কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার বাসিন্দা ও ফাইমা খাতুন (১৬) ফেনি জেলার ছাগইনাইয়া থানার বাসিন্দা ।

বেনাপোল ইমিগ্রেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, বাংলাদেশী দুই কিশোরী দুই বছর আগে দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে পাচারের পর গুজরাট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে ।

পরে জেল থেকে চিলড্রেন হোম ফর গার্লস আহম্মদাবাদ গুজরাট নামে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে রাখার পর দু-দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে আজ ভারতীয় ইমিগ্রেশনের পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।ইমিগ্রেশন কাযক্রম শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।সেখান থেকে বাংলাদেশী একটি এনজিও সংস্থা তাদের হেফাজতে নিয়ে বাড়িতে পাঠানো ব্যবস্থা করবে।

অদম্য মেধাবীদের গল্প

তালতলী বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার হেনা আক্তার তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

সে উপজেলার মালীপাড়া গ্রামের গোডাউন শ্রমিক হেলাল ভূইয়া ও গৃহিনী আকলিমা বেগমের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে প্রথম। হেনা পিএসসি ও জেএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে জিপিএ-৫ পেয়ে লেখাপাড়া চালিয়ে আসছিল। বর্তমানে বাবার দারিদ্রতা তার উচ্চশিক্ষা গ্রহণে বাঁধা হয়ে দাড়িয়েছে। বৃদ্ধা মা ও তিন সন্তান নিয়ে ৬ সদস্যের পরিবারে উপার্জনক্ষম একমাত্র গোডাউন শ্রমিক হেলাল ভূইয়া। সেই আয় দিয়ে কোন রকম চলছে তার সংসার।

এর মধ্যে দ্বিতীয় সন্তান হিমেলকে দিতে হয় ৯ম শ্রেনীতে পড়ার খরচ। শুধু শ্রমিকের আয় দিয়ে পরিবারের ভরন পোষন ও ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যে হেনা ভবিষ্যতে ডাক্তার হতে চান। সে সকলের কাছে দোয়া প্রার্থী ।

মাগুরায় ১০৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

আশরাফ হোসেন পল্টু ,মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় ১০৪ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে সদর থানা পুলিশ। বিশেষ কায়দায় মোটরসাইকেলে লুকানো অবস্থায় ফেন্সিডিল উদ্ধার।

এস আই লায়েকুজ্জামান জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজরাপুর আবাসন এলাকায় ফরিদপুরগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৪ বোতল ফেন্সিডিলসহ বিশাল (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তার বাড়ি রঙিয়ারপুতা, দর্শনা, চুয়াডাঙ্গা। সে গ্রামের মহিদুল ইসলামের পুত্র।

আটক বিশাল নিজেকে মাদক ব্যাবসায়ী স্বীকার করে চুয়াডাঙ্গা হতে ফেন্সিডিল নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো বলে জানায়।

এ ব্যাপারে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বেনাপোলে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দিলেন উদ্ভাবক মিজান

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলার সদর ইউনিয়নের শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা,জাতীয় পর্যায়ে বেশ কয়েকটি ক্রেষ্ট এবং সন্মাননা সনদ প্রাপ্ত উদ্ভাবক মোঃ মিজানুর রহমান এতিম শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন এবং মাক্স তুলে দেন।

আজ ১২ জুন শুক্রবার জুম্মা’র নামাজের দিনে বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল সিনিয়র মাদ্রাসা সংলগ্ন বড় জামে মসজিদে এই পবিত্র বই এবং মাক্স গুলি বেনাপোলে অবস্থিত বিভিন্ন এতিমখানার ১০ জন এতিম শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
জুম্মা’র নামাজ শেষে ঐ মসজিদের ইমাম মাওঃ আব্দুল আজিজের সহযোগীতায় নিজে উপস্থিত থেকে উদ্ভাবক মিজান কোরআন শরীফ এবং মাক্স তুলে দেন এতিমদের হাতে।

উল্লেখ্য, কোভিড-১৯,করোনার কারনে সমগ্র দেশে লকডাউন চলাকালে অসহায় এবং দুঃস্থদের মাঝে প্রতিদিন রান্না করা খাবার বিতরন করে আসছেন উদ্ভাবক মিজান,এখনও তা চলমান রেখেছেন। এ ছাড়াও রাস্তায় পড়ে থাকা মানসিকবিকারগ্রস্থ(পাগল) এবং অবলা জন্তু কুকুর,বিড়াল ও পশুপক্ষীদেরও খাবারের ব্যবস্থা গ্রহন করে চলেছেন উদ্ভাবক মিজান।

এরই ধারাবাহিকতায় আজ তিনি নিজ অর্থায়নে এতিমদের মাঝে ১০টি পবিত্র কোরআন শরীফ এবং ১০টি মাক্স বিতরন করলেন। তার এই ধর্মীয় কাজে প্রশংসা করেছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান।

কোরআন শরীফ তুলে দেওয়ার সময় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উদ্ভাবক মিজান বলেন, দেশের এই ক্রান্তি সময়ে আমি আমার সাধ্যমত মানুষের সেবা করে যাচ্ছি আল্লাহ পাক রাজি খুশি থাকলে আমার সামর্থ্য অনুযায়ী আগামী দিন গুলোতেও মানুষের মাঝে খাদ্য খাবার পরিবেশন এবং এর পাশাপাশি ধর্মীয় গ্রহন্ত পবিত্র কোরআন শরীফ মাস্ক বিতরন কার্যক্রম চালু রাখতে চেষ্টা করবো। এজন্য তিনি সকলের নিকট পবিত্র জুম্মার দিনে দোয়া কামনা করেছেন।

সর্বশেষ আপডেট...