প্রত্যক্ষদর্শীরা জানান,সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
ঝুকির সংকেত অতিক্রম করে বালু বোঝাই ট্রাক্টরটি সেতুটির উপর দিয়ে যানবাহন করতে গেলে ট্রাক্টরের সামনের অংশটিসহ সেতু ভেঙে নিচের দিকে পরে যায় এতে ট্রাক্টরের হেলপাররা লাফিয়ে বাঁচতে পারলেও ভাঙা সেতুর নিচে চাপা পড়ে ট্রাক্টর চালক রাসেল। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান।
তালতলীতে ত্রেন বিতরন “জাগোনারী”
তালতলী (বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বন্যা আমফানের ক্ষতিগ্রস্ত চারশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন জাগোনারী।

উপজেলার বিভিন্ন স্থানে বসে জাগোনারীর উদ্যোগে করোনাভাইরাস উপলক্ষে দূরত্ব বজায় রেখে আক্তার জাহান লাভলীর নেতৃত্বে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বিতরণ করেন। মাস্ক, টেপসহ বালতি, মগ,সাবান, কাপড় ধোয়া ডিটারজেন্ট পাউডার, স্যানিটারী ন্যাপকিন ও তিন হাজার টাকা।
তখন নির্বাহি অফিসার তাদের সমস্যা জানতে চান এবং তাদের সকল সমষ্যা সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার আশ্বাস দেন।
মাগুরার শ্রীপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ- এর সাথে রবিবার সকালে তার কক্ষে শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) লিটন কুমার দাস, এস আই হামিদুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, উপদেষ্টা মিয়া শাহাদত হোসেন, সাংবাদিক অপূর্ব মিত্র, আইযুব হোসেন খান, মোঃ সাইফুল্লাহ, মোঃ জিয়াউর রহমান, খান আবু হাসান, বিকাশ বাছাড়, মোঃ মুজাহিদ শেখ প্রমুখ।
মতবিনিমিয় সভায় নবাগত ওসি উপস্থিত সাংবাদিকবৃন্দের কাছে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে পারস্পারিক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকরাও তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
দেবীদ্বারে ‘ব্লাড ফর’ নবায়ন কমিটির সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক সাইফুল
(দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দেবীদ্বার উপজেলার সেচ্ছাসেবী রক্তদান সংগঠন ‘ব্লাড ফর দেবীদ্বার’র নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। বিকেলে দেবীদ্বার ফাজিল মাদ্রাসা মাঠ প্রঙ্গণে কমিটির সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিব ওই তালিকা প্রকাশ করেন।
বিশ্ব সেরা করোনা যুদ্ধা দেবীদ্বারের কৃতি সন্তান ডা: ফেরদৌস খন্দকারকে ‘ব্লাড ফর দেবীদ্বার’ কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলীর তালিকায় নতুন করে সংযোজন করা হয়েছে দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আনোয়ার, দেবীদ্বার প্রেস ক্লাব’র সাধারণ সাংবাদিক, সম্পাদক ইকবাল হোসেন রুবেল, ডা: শাহীন আলম, উপজেলা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক, এড.সুদীপ রায় ও আনোয়ার সাদ্দাত।
নবায়ন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্বের সদস্যদের বহাল রাখা হয়েছে। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছে সুমন সরকার, বিল্লাল হোসেন, সহ-সভাপতি তুহিন সরকার ও আক্তারুজ্জামান। যুগ্ম-সাধারণ সম্পাদক ধ্রুব দাস জয়, মনিরুল সরকার, ইব্রাহীম খলিল সানি, রুহুল আমিন।
সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন, মোঃ কাইয়ুম হোসেন, মোঃ ইফরান হোসেন, মোঃ আবু হানিফ, মোঃ শাহ জালাল।
দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন ‘ মেহেদী হাসান রিয়াদ, সহ দপ্তর সম্পাদক , আবুল হোসেন, শাহজালাল, আল আমিন কিবরিয়া।
প্রচার সম্পাদক শিল্পী সুজন, সহ-প্রচার সম্পাদক রেদোয়ান আহাম্মদ, মোঃ মন্জুরুল হাসান, সোহেল, এস.টি. তানভীর, আল-আমিন, সাঈদ শুভ, শরিফুল ইসলাম ভূইয়া। মহিলা বিষয়ক সম্পাদক নিপা রহমান, আঁখি মীর, লিজা আলমঙ্গীর।
‘ব্লাড ফর’ দেবীদ্বার’র সদস্য হিসেবে রয়েছেন, রাছেল আহাম্মেদ শুভ, আরিয়ান রিয়াদ, মাসুক, রাছেল আহাম্মেদ,গিয়াস সরকার, সাগর, তানভীর, স্বাধীন, আল-আমিন, বাধন সরকার সোহাগ হোসেন, প্রমূখ।
ওই সময় ‘ব্লাড ফর দেবীদ্বার’ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আমাদের সকল রক্তদাতা সদস্যদের আইডি কার্ড প্রধানের মাধ্যমে তাদের তালিকাভূক্ত করা হবে। উপজেলার সকল সভা-সেমিনার এর সময় ফ্রি ব্লাড ক্যাম্পিং করা হবে। আমরা অতি শিগ্রীই ‘ব্লাড ফর দেবীদ্বার’ এর পক্ষথেকে দেবীদ্বারে একটি ব্লাড ব্যাংক শুরু করার চিন্তা করছি। মানবতার ওই সংগঠনের পাশে সকলকে এগিয়ে আসার আহবান করেন।
বেনাপোলে সাংবাদিক পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী সেলিম ফেন্সিডিলসহ আটক
মোঃ রাসেল ইসলাম বেনাপোল,যশোর প্রতিনিধিঃ বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একতা প্রেসক্লাব বেনাপোলের সহ সভাপতি ও ডাক্তার শেখ সেলিম সাংবাদিক পরিচয়দানকারী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা। আটক সাংবাদিক পরিচয়দানকারী মাদক ব্যবসায়ী শেখ সেলিম বেনাপোল পোর্ট থানাধীন পাঠবাড়ি গ্রামের মৃত শেখ শাহজান এর ছেলে।
শনিবার (৬ই জুন) সকালে পুটখালী সীমান্ত দিয়ে বেনাপোলে আসার পথে বিজিবি মাদক ব্যবসায়ী সেলিম এর মোটরসাইকেল ও শরীর তল্লাশী করে ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করে।
স্থানীয় সুত্রে জানাযায়, বিজিবি’র হাতে ফেন্সিডিল সহ আটক একতা প্রেসক্লাব বেনাপোলের সহ সভাপতি ও ডাক্তার শেখ সেলিম দীর্ঘ দিন ধরে সাংবাদিকের পরিচয় দিয়ে মাদক ব্যবসা করে আসছে।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, ২১ বিজিবি সদস্যরা ৯৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শেখ সেলিম নামে এক মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে আমাদের কাছে হস্তান্তর করে। সেই মোতাবেক আমরা আসামীকে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা গ্রহন করবো।
ধামরাইয়ে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে মো: জয়নাল (৩০) নামে এক যুবক বজ্রপাতে মৃত্যু হয়েছে । এছাড়া ধান কাটতে গিয়ে সুন্দর কাঠালিয়া গ্রামের মো: জসিম নামের একজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত কাওয়ালীপাড়া প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।
শুক্রবার (০৫ জুন) বেলা ৪টার দিকে উপজেলার বাউখন্ড গ্রামে ধানী জমিতে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত জয়নালের বাড়ী ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের মো: আজিমের ছেলে।
এলাকাবাসি সুত্রে জানাযায়, দুপুর ২টার দিকে বাড়ীতে খাওয়া দাওয়া শেষে ঘুড়ি নিয়ে পাশের ধান কাটা জমিতে উড়াতে গেলে সেই সময় আকাশে মেঘ জমে বজ্রপাতের সৃষ্টি হয়। কিছুক্ষণ পরে বৃষ্টির সাথে বজ্রপাত হয়ে জয়নালের মৃত্যু হয়। পরে ধান কাটা শ্রমিকরা দৌড়িয়ে এসে দেখে জয়নাল মাটিতে পড়ে আছে। সেই সময় জয়নালের বাড়ীতে খবর দিলে জয়নালের বাবা এসে তার লাশ নিয়ে বাড়ীতে যায়।
এই ব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: রাসেল মোল্লা বলেন, বজ্রপাতে বাউখন্ড গ্রামে জয়নাল নামে একজন নিহত হয়েছে শুনে তার বাড়ীতে গিয়ে পরিদর্শন করে লাশ পরিবারের কাছে হস্তন্তর করা হয়েছে
ঝালকাঠিতে মানবিক কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকায় ওসি খলিলুর রহমান
সৈয়দ রুবেল , ঝালকাঠি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের মহামারীতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে গৌরবময় ভূমিকা রেখে চলছে ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান। জনসচেতনতার সঙ্গে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিদের্শনায় দায়িত্ব পালন করছেন ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান।
তিনি বলেন, এখন সময় এসেছে মানুষের পাশে দাড়ানোর। সবাই সবার স্থান থেকে মানবিক হওয়া উচিত।
এসময় জনসাধারনের উদ্দ্যেশে বলেন, স্বাস্থ্য বিধি অনুযায়ী মাস্ক পরিধান, হ্যান্ড গ্লাভস ব্যবহার, সঠিকভাবে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহা, সামাজিক দূরত্ব নিশ্চিতকরন এবং বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে বের না হওয়ার জন্য।
মানিকগঞ্জের সিংগাইর থানা, জামির্তা ইউনিয়নের চরখালিয়া গ্রামে ছয় বছরের শিশুকে ধর্ষন । ( ভিডিও)
ছানোয়ার হোসেন ,সিংগাইর প্রতিনিধি ঃ গত ৪ই জুন বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইর থানায় জামির্তা ইউনিয়নের চরখালিয়া গ্রামে ইছাহাক (৪২) একই গ্রামের ৬ বছরের শিশু সুরাইয়া কে ধর্ষণের অভিযোগ উঠেছে ।


































