মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)করোনাভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে ঢাকার ধামরাইয়ে পৌর আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, তরুণ সমাজ সেবক জাহাঙ্গীর আলমের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে ধামরাই রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের মাঝে ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধামরাই প্রবাসী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শারমিনা লিপা যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস মেসৌরী থেক এক মোবাইল কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
মোবাইল কনফারেন্সে তিনি সাংবাদিকদের কে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরে সচেতন থাকবেন।
তিনি আরো বলেন, সামনে ঈদ। আমরা করোনাভাইরাস মহামারির মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছি। ঈদ আমাদের জীবনের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তাই যে যেখানেই থাকি না কেন, ঘরে বসে হলেও আমরা আনন্দের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করবো। এই মহামারি কাটিয়ে আমরা উন্নত ধামরাই গড়ার দিকে এগিয়ে যাবো।
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজের শিক্ষক, কর্মচারীরা ঈদুল ফিতরকে সামনে রেখে বেতন ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট করেছে।
২০ মে (বুধবার) দুপুরে কলেজ প্রশাসনিক ভবনের সামনে ৩ মাসের বকেয় বেতন ভাতার দাবি জানিয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট করেছে শিক্ষক কর্মচারীরা।করোনা মোকাবেলায় লোকডাউনের মধ্যদিয়ে বেতন ভাতা ছাড়াই মানবেতর জীবন যাপন করছে বলে জানান তারা।
বক্তরা বলেন, আজকের মধ্যে শিক্ষক কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন ভাতা না দিলে, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। এ সময় অবস্থান ধর্মঘট কর্মসূচিতে কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রভাষক তাহের হোসেন বলেন, “শিক্ষকরা বছরে মাত্র দুটি উৎসব ভাতা পাবেন, এটা দিতে এত টালবাহানা মেনে নেওয়া যায় না। অপরদিকে এই করোনার ভিতরেও তারা শিক্ষক নিয়োগ নিতেই আছেন। এটা কি করে সম্ভব”?
বক্তারা বলেন, করোনা মোকাবেলায় লোকডাউনের মধ্যদিয়ে বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে কলেজের শিক্ষক কর্মচারীরা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যাক্ষ কলেজে নিয়োগ বানিজ্য অব্যাহত রেখেছে। অথচ এই সব শিক্ষকদের খোঁজখবর নিচ্ছেন না তারা।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, “গতকাল অনার্সের শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার জন্য তাদের কলেজে ডাকা হয়েছিল। তারা বোনাস ছাড়া বেতন নিবেন না। এমপিও শিক্ষকদের ঈদ বোনাসের বিষয়টি গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে হবে। আমার একার পক্ষে কিছু করার নেই। কলেজে ফান্ড না থাকায় তাদের বোনাস দিতে পারছেনা কলেজ কর্তৃপক্ষ।
অপরদিকে এ করোনা পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান বেতন বিল দিতে পারছেন না। আমরা তো তাদের জন্য ব্যবস্থা করেছি। তারা না নিলে আমরা কি করব”?
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার দুপুরে লাঙ্গলবাঁধ বাজারে কর্মহীন,দুস্থ ও অসহায় এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাউল, ডাউল, তেল, চিনি সেমাই ও সাবানসহ বিভিন্ন ধরণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাসের কারণে উপজেলার এক হাজার লোকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ
করা হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির আহবায়ক খান মাহমুদ হাসান কিজিল, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কুতুবউদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র
সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, যুুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুন্সী জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা সোহেল মুন্সীসহ প্রত্যেক ইউনিয়ন থেকে আগত বিএনপি’র সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা জেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের ১৫’শ পরিবারের মধ্যে ৭ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেব সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন মাগুরা জোন শাখা ।
বুধবার দুপুরে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে এ আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় জাগরণী চক্র ফাউন্ডেশনের মাগুরা জোনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওবাইদুল্লাহ, পারনান্দুয়ালী শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও মাগুরা সদর শাখা ব্যবস্থাপক পংকজ শীল প্রমুখ ।
জাগরনী চক্র ফাউন্ডেশনের মাগুরা জোনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে জেলায় কর্মহীন মানুষের সহযোগিতায় কাজ করছে জাগরণী চক্র ফাউন্ডেশন।
বুধবার একযোগে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে ১৫’শ কর্মহীন মানুষের মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হলো। করোনায় দুস্থ মানুষের পাশে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার পৌর উত্তর পুনরায় সাবেক মেম্বার নায়েব আলী’র সভাপতিত্বে করুণা মহামারী মোকাবেলায় মঙ্গলবার সকালে পবিত্র ঈদুল ফিতর উদযাপন কল্পে ১০০শ হতদরিদ্রদের মাঝে চাউল, চিনি, সেমাইসহ নিত্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ওই ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন সাবেক মেম্বার নায়েব আলীর ছেলে প্রবাসী আবু তাহের, মোঃ হুমায়ুন ও মনির।
বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন। পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক প্রবণসহ ওই এলাকার স্থানীয় যুবসমাজের নেতৃবৃন্দ।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার এসআই নাজমুলকে যশোর জেলায় বাঘারপাড়া থানার নাড়িকেল বাড়িয়া ক্যাম্পে বদলী করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে বহু বির্তকিত ঘটনার স্বাক্ষী এসআই নাজমুল বেনাপোল পোর্ট থানায় থাকার পর সাধারন মানুষকে ভয়ভীতি দেখিয়ে ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ অর্থ উপার্জন করেছে যা দূর্নীতি দমন কমিশন তদন্ত করলে তার অবৈধ সম্পদের উৎস খুঁজে পাওয়া যাবে বলে তারা জানান। বেনাপোল পোর্ট থানায় আসামীদের ধরে এনে অমানবিক নির্যাতন করতেন এসআই নাজমুল। বেনাপোল পোর্ট থানার সিসি ক্যামেরা চেক করলে যার ভিডিও পাওয়া যাবে।
উল্লেখ্য যে ভবারবেড় মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআন তাফসির মাহফিলের সভার জন্য দানের অর্থ উঠানোকে বিভিন্ন অজুহাত দেখিয়ে
এসআই নাজমুল বন্ধ করে দেয়। এতে মুসল্লিদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়।বেনাপোল পোর্ট থানা থেকে দেশে নাজমুলকে বদলী করাতে এলাকার অনেক সাধারণ জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বদলি করা হয়েছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে মোটর চালক লীগের পক্ষ থেকে মোটর শ্রমিকদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সারাদেশে চলছে লকডাউন, আর এই লকডাউনের কারণে কর্মহিন হয়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সেই সাথে কর্মহিন হয়েছে মোটর শ্রমিকরাও সেই সমস্ত অসহায়, হতদরিদ্র, দিন মজুুরদের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৯,০৫,২০২০ ইং তারিখে সকালে ধামরাই পৌরসভা পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী তুল দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এর পক্ষে মোটর চালক লীগের নতা কর্মীরা। খাদ্য সামগ্রী প্রতি বেগে দেয়া হয়েছে চিনিগুরা চাল, আলো, পেয়াজ, তেল, সেমাই।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য মোঃ বিল্লাল হোসেন,
আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা মটর চালক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ধামরাই উপজেলা মটর চালক লীগের সহ-সভাপতি সেলিম,ধামরাই উপজেলা মটর চালক লীগের সহ-সভাপতি আজিজ, ধামরাই পৌরসভা মোটর চালক লীগের সভাপতি ফারুক হোসেন, ধামরাই পৌরসভা মোটর চালক লীগের সাধারন সম্পাদক আলম,ধামরাই পৌর যুবলীগের কার্যকারী সদস্য লিমন, ধামরাই কলেজ ছাত্রলীগ নেতা শুভ সহ আরো অনেকেই।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মোটর চালক লীগের নতা কর্মীরা কর্মহিন মোটর শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছে এতে করে শ্রমিকরা নিশ্চিন্তে ঘরে অবস্থান করতে পারবে। তিনি সকালের উদ্দেশ্যে আরো বলেন সরকারি আদেশ মেনে চলোন, এবং করোনা ভাইরাস মোকাবেলা ঘরে অবস্থান করুন নিজের স্বার্থে ও দেশের স্বার্থে সচেতনতায় হোক আমাদের অহংকার।
ত্রান বিতরণ সময় ধামরাই পৌর মোটর চালক লীগের সভাপতি ফারুক হোসেন বলেন,দেশে করোনা ভাইরাসের কারনে লকডাউন চলছে আর এতে করে কর্মহিন হয়েছে অনেক মানুষ। তাদের মধ্যে কিছু মানুষের পাশে আমরা দারাতে পেরে খুশি।
তালতলী (বরগুনা) প্রতিনিধি : কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ ¯েøাগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহŸানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার কৃষক আঃ সালামের ২
একর জমির পাকা ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রভাবে প্রয়োজনীয় শ্রমিক সংকটেবড়বগী ইউনিয়নের কৃষক আঃ সালামের ২ একর জমির পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ. এম মিনহাজুল আবেদীন মিঠুর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, বড়বগী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তানভীর সিকদার জয়,সোনাকাটা ইউনিয়ন ছাত্রলীগ সম্পাদক আঃ রাজ্জাক, নিশানবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা প্রিন্স, উপজেলা ছাত্রলীগ নেতা ইন্দ্রজীৎ, দেবাশীষ, মুছাগাজী, ইমরান তাহিরসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত থেকে ওই কৃষকের ২
একর জমির পাকা ধান কেটে দেন।
কৃষক আঃ সালাম বলেন, এই মহামারী করোনার কারনে কোন শ্রমিক পাওয়া যায়নি, তাই আমি কোন উপায়ান্ত না পেয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু ভাইকে জানালে তিনি ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে আমার ২একর জমির ধান কেটে দেয়। এ মুহুর্তে আমার জমির ধান কাটতে না পারলে আর্থিক লোকসানে পড়তে হতো।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র আহŸানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এর অংশ হিসেবে আমরা তালতলী উপজেলা ছাত্রলীগ কৃষক আঃ সালামের পাশে দাড়িয়েছি।
এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা র্যাব-১১সিপিসি-২, এর একটি অভিযানিক দল ১৯ মে ২০২০ইং তারিখ মঙ্গলবার সকালে জেলা সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার বিশ্বরোর্ড এলাকায় অভিযান পরিচালনাকালে ট্রাকের ড্যাশবোর্ডের অভ্যন্তরে লুকিয়ে ইয়াবা পাচারকালে ১৮,৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদককারবারীকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায় আটককৃত ওই মাদককারীরা হলেন, কক্সবাজার
উখিয়া উপজেলার রাজা পালং এলাকার মোঃ ইসলাম মিয়ার ছেলে মোঃ শামসুল আলম(২৭) একই এলাকার মোঃ আবু তালেব’র ছেলে মোঃ সাকের উদ্দিন(২৮), টেকনাফ উপজেলার রাজার ছড়া পূর্বপাড়’র আলী আহম্মদ’র ছেলে মোহাম্মদ হোসেন(৩৫)। পরে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ওই ট্রাকটি জব্দ করা হয়।
র্যাব লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার’র স্বাক্ষরিত প্রেস রিলিজ থেকে জানা যায়,ঐ মাদক কারবারীরা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে তারা প্রাথমিক জিগাসাবাদে স্বীকার করেন।
তবে আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও ২:৩০ মিমিটে কুমিল্লা র্যাব-১১সিপিসি-২ এর মেজর তালুকদার নাজমুস সাকিব’র সেল ফোনে জানতে চাইলে তিনি
ওই বিষয়টি নিশ্চিত করেন।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ধামরাই-গুলিস্তান গামী ডি-লিংক পরিবহন মালিক সমিতির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রতনের ব্যক্তিগত অর্থায়নে পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ঢুলিভিটা বাসষ্ট্যান্ডে ডি-লিংক পরিবহনের ৪শত শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরনের সময়ে ধামরাই-গুলিস্তান গামী ডি-লিংক পরিবহন মালিক সমিতির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রতন জানান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহর নির্দেশনায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় শ্রমিকদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ডি লিংক পরিবহনের চেয়ারম্যান আব্দুল হাকিম মঞ্জু, ডি-লিংক পরিবহনের সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী, শ্রমিক নেতা শামীম আহমেদ, নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়া প্রমুখ।