দেবীদ্বারে খন্দকার ব্রিকস স্বত্তাধিকারী গোলাম মোস্তফার উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার উপজেলার সাইচাপাড়া এলাকার মেসার্স খন্দকার ব্রিকস এর স্বত্তাধিকারী ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব খন্দকার গোলাম মোস্তফার ব্যাক্তিগত উদ্যোগে ১ হাজার কর্মহীন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে তার সাইচাপাড়াস্থ বাস ভবন প্রাঙ্গণে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য প্রভাষক সাইফুল ইসলাম শামিম। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব খন্দকার গোলাম মোস্তফার সহধর্মিনী শাহনাজ পারভিন, ক্রিকেটার শাহরিয়ার মাহমুদ শান্ত, খন্দকার নাসির উদ্দিন বিপ্লব, হাজী বসু মিয়া, ওয়ার্ড আ’লীগের সভাপতি জয়নাল আবেদীন, হাজী দুলাল মিয়া, শাহ আলম বিডিআর, খন্দকার আব্দুল মতিন ও এরশাদ মেম্বার প্রমুখ।
আলহাজ্ব খন্দকার গোলাম মোস্তফা জানান, মাননীয় এমপি রাজী ফখরুল মহোদয়ের নির্দেশে গরীব ও অহায়দের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন এবং তিনি এই মহামারীর সময় সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহব্বান জানান।
মাগুরার শ্রীপুরে হতদরিদ্র্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে জুয়েল লাইব্রেরি ও শ্রীপুর কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের স্বত্ত¡াধিকারী সাংবাদিক জুয়েল রানার ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার সকালে মদনপুর হাফেজিয়া মাদ্র্রাসা প্রাঙ্গণে শতাধিক অস্বচ্ছল হতদরিদ্র পরিবারের মাঝে সেমাই,চিনিসহ বিভিন্ন ধরণের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, মদনপুর গ্রামের সমাজসেবক বাবলু মিয়া ও সাংবাদিক জুয়েল রানা প্রমুখ।
মাগুরার শ্রীপুুরে মৎস্য চাষীদের কার্প-মিশ্র চাষের উপকরণ বিতরণ
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকালে মৎস্য চাষীদের কার্প-মিশ্র চাষ প্রযুক্তির প্রদর্শনীর পুকুরের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি (মৎস্য) সমবায় সমিতির মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় উপজেলার ১৪টি সমবায় সমিতির ১৪ জন মৎস্য চাষীকে ২০০ কেজি করে মৎস্য খাবার, সাইন বোর্ড ও ৪০ কেজি মাছের পোনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, জেলা মৎস্য অফিসার এস.এম আশিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) শরীফ হাসান সোহাগ, সহকারী মৎস্য অফিসার একেএম ওহিদুুজ্জজামান প্রমুখ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা, ১৯.০৫.২০,০১৭১৮২৪৪৮৫৯৯
সিংগাইর জার্মিতা ইউনিয়নে সিএনজি অটোরিক্সা চালকদের মাঝে ৫ লাখ টাকা ও ঈদ উপহার প্রদান করলেন চেয়ারম্যান জনাব আব্দুল হালিম রাজু ( ভিডিও)
সানোয়ার হোসেন (সিংগাইর প্রতিনিধি) ঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিতা ইউনিয়নে সিএনজি অটোরিক্সা চালকদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় জার্মিতা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিনাডাঙ্গি সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে সিএনজি অটোরিক্সা চালকদের মাঝে এই নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়। উক্ত বিতরণ সভার উদ্বোধন করেন, জার্মিতা ইউনিয়নে চেয়ারম্যান জনাব আব্দুল হালিম রাজুর পিতা জানাব হাজী মোঃ ফজলুর রহমান ।
নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে । মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জার্মিতা ইউনিয়নে ৫০০ সিএনজি অটোরিক্সা ও রিক্সাচালকদের মাঝে নিজ অর্থায়নে , নগদ অর্থ ১০০০ টাকা ও ঈদ উপহার ১টি করে পাঞ্জাবী বিতরণ করেন জার্মিতা ইউনিয়নে চেয়ারম্যান জনাব আব্দুল হালিম রাজু ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাজী মোঃ ফজলুর রহমান ,
আরো উপস্থিত ছিলেন , জার্মিতা ইউনিয়নে চেয়ারম্যান জনাব আব্দুল হালিম রাজু ,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম , জার্মিতা ইউনিয়নে সকল মেম্বার , মহিলা মেম্বার সহ সিংগাইর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ রাজীব হোসেন ,ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেদ মাহমুদ ( খোকন ), জার্মিতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক সাকিব হাসান , ছাত্রলীগনেতা সাদ্দাম হোসেন সহ জার্মিতা ইউনিয়নে সকল গণ্যমান্য ব্যক্তি গন ।
শার্শায় বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মিজানুর রহমানের বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৮টায় উপজেলার ঊলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে।
এঘটনায় শার্শা থানায় একটি অভিযোগ দিয়েছে ভূক্তভোগী।মিজানুরের অভিযোগের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সিংগা গ্রামের মৃত. আব্দুস সোবাহানের ছেলে মিজানুর রহমান (৫২) দীর্ঘ ৭/৮ বছর ধরে ঊলাশী ইউনিয়নের কাঠুরিয়া গ্রামে ১৮ বিঘা জমি লিজ নিয়ে কুল চাষ ও সেখানে বসবাস করিয়া আসিতেছে।
ঐ গ্রামের মৃত. আব্দুস সাত্তারের ছেলে আমান (৪৫), মৃত. রব্বেল মিয়ার ছেলে মিলন হোসেন (৪৫), জাহাঙ্গীর হোসেনের ছেলে যথাক্রমে জব্বারুল (৪৫) ও জাহিদ (২২) দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শনপূর্বক চাঁদা দাবি করিয়া আসিতেছে। আজ সকালে আমান তার ব্যবỊত মোবাইল নম্বর থেকে সকাল সাড়ে ৭টায় হুমকী দেয়।
আমার স্ত্রী অসুস্থতার জন্য আমি ক্লিনিকে থেকে ৮টার দিকে খবর পাই আমার বসতবাড়িতে উক্ত সবাই যোগসাজসে একত্রিত হইয়া আগুন লাগিয়ে দেয়। বসতবাড়িসহ অন্যান্য সবকিছু পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
এব্যাপারে আমান বলেন, আমার নামে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তার ঘর পুড়েছে এটা সত্য। তবে কে বা কাহারা পুড়িয়েছে তা আমার জানা নাই। আমি মিজানকে ফোন দিয়ে সকালে একটি বিষয় জানতে চেয়েছিলাম মাত্র।
শার্শা থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরিদ ভূঁইয়ার কাছে বসতবাড়িতে আগুন দিয়েছে এ ধরণের কোন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এধরণের কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগের বিষয়ে আবারও জানতে চাইলে বলেন, তার ঘরে আগুন লাগলে সকালে ফায়ার সার্ভিসের গাড়ি যাবে নিভানোর জন্য, পুলিশ যাবে সকাল বেলা। অভিযোগ পাইনি, পাইলে দেখব।
অসহায় রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করে বেনাপোল পোর্ট থানা পুলিশ
বেনাপোল প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে করোনা ভাইরাস এর কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র, অসহায় মানুষের হাতে ইফতার তুলে দিলেন বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার (১৮ মে) বিকেলে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান এর উপস্থিতিতে থানাধীন এলাকাসহ বিভিন্ন স্পটে ও মসজিদে গিয়ে রোজাদার মানুষের হাতে ইফতার তুলে দেওয়া হয়। বেনাপোল পোর্ট থানা পুলিশের পক্ষথেকে ইফতার বিতরণ করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, করোনা সংক্রমণ এড়াতে মানুষকে ঘরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উদ্যোগে ইতোমধ্যে নানামুখী কর্মসূচী পালিত হয়ে আসছে। ইফতার বিতরণও তারই অংশ উল্লেখ করে তিনি বলেন, করোনা মোকাবেলায় ঘরে থাকার বিকল্প নেই।
শ্রীপুরে ঈদের মার্কেট করা নিয়ে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে সোমবার ঈদের মার্কেট করা নিয়ে
স্ত্রীর সাথে অভিমান করে কাজী আদর (৩৮) নামে দুই কন্যা সন্তানের জনক
আত্মহত্যা করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামের
কাজী আদর ও তার স্ত্রীর মাঝে আর্থিক অভাব-অনটনের কারণে ঈদের মার্কেট করা
নিয়ে গত কয়েক দিন ধরে স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল। অবশেষে স্ত্রীর
চাহিদা অনুযায়ী ঈদ খরচ জোগাড় করতে না পেরে মনের দুঃখে ঘটনার দিন রাতে রমজানের সেহেরি খেয়ে মসজিদে গিয়ে় নামাজ আদায় করে বাডি়তে
ফিরে ঘরের পিছনের লিচু গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান বলেন, সে পূর্ব থেকেই
বিভিন্ন রোগে ভুগছিল যে কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারনা করা
হচ্ছে।
এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দেবীদ্বারে সোহরাব চেয়ারম্যান অসহায়দের চাউল ও মিষ্টি কুমড়া বিতরন
এ আর আহমেদ হোসাইন ,(দেবীদ্বার কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার উপজেলা ৮নং জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব’র ব্যতিক্রমী ু সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০০শ অসহায় কর্মহীনদের মাঝে ১০ কেজী চাউল ও ১টি মিষ্টি কুমড়া করে বিতরণ করা হয়।
বিতরণকালে তিনি বলেন মহামারী করোনা মোকাবেলায় কুমিল্লা-৪ সংসদ সদস্য দেবীদ্বারের নির্বাচিত (এমপি) রাজী মোহাম্মদ ফখরুল’র নির্দেশে করোনা সংকটে শুরু থেকে ত্রান বিতরন করে যাচ্ছি এবং করবো।
এছাড়াও পরিষদ’র পক্ষে প্রবাসীদের উদ্যেগে ৩০০শ অসহায়দের মাঝে গতকাল ত্রান বিতরন করা হয়েছে।
ওই সময় তিনি উপস্থিত ইউপি সদস্যদের উদ্দেশ্য বলেন- সকলে নিজ-নিজ অবস্থান থেকে কর্মহীনদের পাশে দাড়ানোর আহবান করেন।
মাগুরার শ্রীপুরে মুুক্ত লটারীর মাধ্যমে বোরো ধান সংগ্রহের কৃষক নির্বাচন
আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুরে মুুক্ত লটারীর মাধ্যমে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বোরো ধান ক্রয়ের জন্য কৃষক নির্বাচন করা হয়েছে। উপজেলার বিভিন্ন
এলাকা থেকে আগত কৃষকদের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।






































