33 C
Dhaka, BD
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

ঝালকাঠিতে স্বামীর সাথে অভিমান করে এক নারী পুলিশ কনস্টেবলের বিষপানে আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে স্বামীর সাথে অভিমান করে এক নারী কনস্টেবল বিষপানে আত্মহত্যা করেছেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ১৪/০৫/২০২০ইং তারিখ বৃহস্পতিবার রাত ৮টার দিকে নাদিরা আক্তার নামে ওই কনস্টেবলের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যু হয়। তিনি ঝালকাঠি পুলিশ লাইনসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার স্বামী তরিকুল ইসলামও একই স্থানে কর্মরত রয়েছেন।

বরিশাল শের-ই বাংলা হাসপাতালের একটি সূত্র জানায়- নাদিরা আক্তর নামের নারী কনস্টেবল বিষপানে অসুস্থ হয়ে বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। পরে তাকে ভর্তি করে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াই ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে তার মৃত্যু ঘটে।

শেবাচিম হাসপাতালে ডিউটিরত পুলিশ কর্মকর্তা মো. নাজমুল এই তথ্য নিশ্চিত করলেও নাদিরার আত্মহত্যার কারণ বলতে পারছেন না।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহামুদ হাসান জানান, স্বামীর সাথে নারী কনস্টেবলের গত দুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই জেরেই নাদিরা বৃহস্পতিবার বিকেলে সদর থানার অদুরে ভাড়াটিয়া বাসায় বিষপান করেন।

এতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে প্রতিবেশিদের কাছে খবর পেয়ে স্বামী ছুটে গিয়ে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই ইউনিয়নে ৬৩০ জনকে ত্রাণ বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে ত্রাণ বিতরণের অংশ হিসাবে ১৪ মে বৃহস্পতিবার রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার স্কুল মাঠে কর্মহীন ৩৩০ জন এবং ধর্মগড় ইউনিয়ন পরিষদ চত্বরে ৩৩০ জনসহ মোট ৬৬০ জনের মাঝে দুই ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ তহবিল থেকে এ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাচোর ও ধর্মগড় ইউনিয়ন ট্যাগ অফিসার সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘনশ্যাম ও জনসাস্থ্য সহকারি প্রকৌশলী তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মন ও আলহাজ্ব সফিকুল ইসলাম মুকুল, ইউপি সদস্যবৃন্দ ও গ্রামপুলিশ বৃন্দ প্রমুখ।

ধামরাইয়ে মানণীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেনজীর আহমদ এমপি’র খাদ্য সামগ্রী বিতরণ।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঃ বিশ্বব্যাপি করোনা ভাইরাসের তান্ডবে মৃত্যুপুরীতে পরিনত হয়েছে গোটাবিশ্ব। আর সেই কারণে বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে কাজ করে যাচ্ছে সরকার।

তারই ধারাবাহিকতায় প্রাণঘাতি করোনাবাইরাস সংক্রমণ রোধে দিন-রাত পরিশ্রম করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ঢাকা জেলা আওয়ামী লীগএর সভাপতি (ঢাকা-২০)মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজির আহমদ তিনি ধামরাই পৌরসভায় ৩০০০হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ঢাকার ধামরাই উপজেলায় বসবাসকারী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কেউই করোনাভাইরাস চলাকালীন অথবা, যেকোন সময় না খেয়ে থাকবে না,এমনই মন্তব্য করে বলেন সংসদ সদস্য বেনজীর আহমেদ। হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান, মিলে এ জাতির বসবাস।

সবাই মিলে সরকারের পাশে আমরা রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমরাও যার যার অবস্থান থেকে থেকে কাজ করে যাচ্ছি।

বৃহঃবার (১৪এপ্রিল) সকালে ধামরাই হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে আসন্ন ঈদ উপলক্ষে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া ৩০০০ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

প্রতেকটি খাদ্যসামগ্রী ব্যাগে২কেজিচিনি,১কেজি সেমাই,গুড়ো দুধ আধা কেজি, ১কেজি চিরা,১কেজি খেজুর, ১কেজি মুড়ি,২ লিটার তেল, বেসন১ কেজি ডাবলি১কেজি,লবণ১কেজি,ইত্যাদি খাদ্যসামগ্রী নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ান।

এই সময় খাদ্যসামগ্রী বিতরণ কালে উক্তঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, পৌর মেয়র পৌর সভাপতি আলহাজ্ব গোলাম কবীর মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।

ধামরাই যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, বিশিষ্ট সমাজসেবক ডাঃঅজিত রঞ্জন বসাক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ ছাত্রলীগসহ সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাগুরার শ্রীপুরে সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল(অবঃ) এর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা গরীব, দুস্থ, অসহায় মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটি.এম আব্দুল ওয়াহ্হাব এর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীপুুুর উপজেলার টুপিপাড়া গ্রাম নিজ বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩’শত গরীব, দুস্থ, অসহায় প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাই বিতরণ করা হয় ।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আফাজ উদ্দিন অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন । এ সময়
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) এটি.এম আব্দুল ওয়াহ্হাব এর পক্ষে তাঁর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শিকদার কামাল হোসেন, শ্রীপুর থানার এসআই হামিদুল ইসলাম, এ,এ,আই রমজান আলী, ৩নং শ্রীকোল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মুন্সী জামিরুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিলু মিয়া,সাধারণ সম্পাদক সম্পাদক সাহেব আলী প্রমূখ ।

করোনায় অসহায় রিক্সা চালকের পাশে সাব্বির পাঠান

সাভার প্রতিনিধি : দেশে করোনা ভাইরাসের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ ও অসহায় হয়ে পড়েছে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষগুলো ।

জনসাধারণের সীমিত চলাচলের কারণে এখন অনেকটাই কর্মহীন খেটে খাওয়া রিকশা চালকরা। এমন কর্মহীন ১০০ জন রিক্সা চালকের পাশে দাঁড়ালেন সাভারের অধরচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভিপি মো. সাব্বির পাঠান।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জয়পুর গ্রামের পাঠান বাড়ির মরহুম আব্দুল হেকিম পরিবারের উদ্যোগে ১০০ রিক্সা, অটো ভ্যান চালক ও গ্রাম পুলিশের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রঠান বাড়ির কর্ণধার সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক ভিপি মো. সাব্বির পাঠান জানান, মহামারী করোনা ভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন রিক্সা, আটো ও ভ্যানচালকসহ স্বল্প আয়ের মানুষ। এমন অসহায় মানুষের কথা চিন্তা করে প্রতিটি স্টেশনে গিয়ে নিজের সামর্থ অনুযায়ী দুস্থদের সাহায্য করেছি। আশা করি সমাজের সকল বিত্তবানরাও এই দুর্যোগে অসহায় মানুষের প্রতি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।

এসময় উপস্থিত ছিলেন মো. ইকবাল হোসেন মেম্বার, সাংবাদিক উজ্জল হোসেন, মো. ইয়াসিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই নিজ উদ্যোগে দুস্থদের সহায়তা ও গণসচেতনা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছেন সাব্বির পাঠান নামের এই কিশোর। তার এমন বিভিন্ন সেবামূলক কর্মকান্ড ইতিমধ্যে নানা মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

রাণীশংকৈলে দুই বোনকে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার -৫

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পৌরশহরের মহলবাড়ি গ্রামের আপন দুই বোনকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৫ জনকে আটক করেছে রানীশংকৈল থানা পুলিশ। ধর্ষিতা সহোদর দুই বোন হলেন দক্ষিণ সন্ধারই গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে দুই বোন একসাথে মহালবাড়ির (সিডি অফেসের) রাস্তা দিয়ে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জহিরুল কৌশলে দুই বোনকে ওপেন দেবের বাসায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে দুই বোনের হাত পা ওড়না দিয়ে বেঁধে সাথে থাকা কয়েকজনকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম নিজেরাই বাদী হয়ে থানায় মামলা করে।

 

বুধবার (১৩ মে) পাঁচজন আসামিকে রাণীশংকৈল থানা পুলিশ গ্রেপ্তার করে। আসামিরা হলেন একই উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম(২৮),বাবুল মিস্ত্রির ছেলে রুবেল (২৬), জ্যোতিষ চন্দ্র রায়ের ছেলে উপেনদেব (২৮), মহলবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফয়জুল আক্তার ফজলু (৩৫), ও দক্ষিণ সন্ধারই গ্রামের শহিদুলের ছেলে মিলনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলার তদন্তকারী অফিসার ( পুলিশ পরিদর্শক,(তদন্ত) খাইরুল আলাম ডন বলেন, ধর্ষণ মামলার অভিযোগে আসামীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী)২০০৩ এর ৯(৩)/৩০ ধারায় মামলা হয়েছে। রানীশংকৈল থানার মামলা নং- ১৫, তারিখঃ ১৪/০৫/২০২০।

কুমিল্লায় র্যাবের অভিযানকালে ২ মাদক ব্যবসায়ী আটক

এ আর আহমেদ হোসাইন ,কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২, এর একটি অভিযানিক দল ১৩ মে ২০২০ইং তারিখ বুধবার ভোর সকালে জেলা সদর দক্ষিণ কোটবাড়ী এলাকা থেকে ২ টি পৃথক অভিযানকালে কাভার্ড ভ্যান করে লুকিয়ে ৩০ কেজী গাঁজা পাচারকালে মোঃ ইমরান হোসেন(২৫)কে আটক করা হয়। আটককৃত ইমরান হোসেন চান্দিনা উপজেলা নাটিংগী গ্রামের মোঃ ইকবাল হোসেন’র ছেলে।

অপর দিকে পিকআপের ভিতর আলু পরিবহনের আড়াল করে লুকিয়ে ২০৭ বোতল ফেন্সিডিল ও ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পাচারকালে মোঃ রেজা করিম(৩৫)কে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায় আটককৃত রেজা করিম চাঁদপুর জেলা সদর পশ্চিম সকদি গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পরে উভয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও পিকআপটি জব্দ করা হয়।

র্যাব লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান উভয় মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে তারা প্রাথমিক জিগাসাবাদে স্বীকার করেন।

তবে উভয়ের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

আশুলিয়ায় করোনা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে আশুলিয়ার দোসাইদ এ.কে স্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোশারফ হোসেন।

এসময় বক্তারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে নিজেকে, পরিবার ও সমাজকে বাঁচানোর জন্য করনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। সকলকে করোনা মোকাবেলা বার বার হাত ধোয়া, সমসময় মাস্ক ব্যবহার করা, জনসমাগম এড়িয়ে চলা এবং সামাজিক দুরুত্ব বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে হাজী মো. মোশারফ হোসেন বলেন, এলাকায় একজন করোনা রোগী সনাক্ত হওয়ার পর ভয়ে কেউ তার কাছে যায়নি। তখন আমি নিজেই উদ্যোগী হয়ে ওই রোগীকে এ্যাম্বুলেন্সে করে ঢাকায় হাসপাতালে পাঠিয়েছি। বর্তমানে সে সুস্থ্য হয়ে বাসায় ফিরে এসেছে। আজকের কর্মশালা থেকে আমরা করোনা মোকাবেলা করনীয় বিভিন্ন বিষয়ে বিস্তরভাবে ধারনা পেলাম।

এছাড়া করোনা প্রতিরোধে স্বেচ্চাসেবী টিম গঠন করে আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে সচেতন সৃষ্টি ও সকল প্রকার বিধি নিষেধ মেনে চলার জন্য জনগনতে উৎসাহিত করা বলেও জানান মোশারফ হোসেন।

এসময় এভার লাস্টিং মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে অজ্ঞাত পরিচয় এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি কলেজ মোড় এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর রক্তাক্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পুলিশ এসে লাশ উদ্ধার করে।

১৩/০৫/২০২০ইং তারিখ বুধবার সকালে মরাদেহ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মো. খলিলুর রহমান জানান।

নিহতের বয়স ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি।

ওসি বলেন, ওই নারীর লাশ উদ্ধারের সময় তার মাথার পেছনের অংশ থেকে রক্ত ঝরছিল। তার পরনের পোশাক অত্যন্ত সাধারণ। মরদেহের পাশ থেকে একটি ভ্যানিটিব্যাগও পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন সে ঝালকাঠির বাসিন্দা না। সে সিলেট বা চট্টগ্রামের বাসিন্দা হতে পারেন। তার কথাবার্তা আমাদের অঞ্চলের নয়। একজোড়া স্যান্ডেল একটি মুদি দোকানের সামনে পড়ে আছে সেখানে রক্তের ছাপ রয়েছে সেই স্যান্ডেল ওই নারীর হতে পারে । সেই দোকান থেকে ৪০০ থেকে ৫০০ গজ দূরে একটি স্যানেটারী দোকানের পিছনে মৃতদেহ পড়ে আছে।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ওই নারীর পরিচয় অনুসন্ধানের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটির সুবিদপুরের ভোজপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে ১৩/০৫/২০২০ইং তারিখ বুধবার সকালে আবুল হোসেন হাওলাদারের পুত্র মোঃ নাছির উদ্দীন হাওলাদার (৩৫)নামের যুবকের মৃত্যু হয়েছে ।

ইউনিয়ন পরিষদের সদস্য সোহাগ হোসেন জানিয়েছেন, ৫/৬দিন পূর্বে অসুস্থ অবস্থায় নাছির উদ্দীন ঢাকা থেকে বাড়িতে আসে।

করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়টি প্রশাসন কে অবহিত করা হলে নলছিটি উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করেছে।

মৃত্যু ব্যক্তির দাফনকাজ সম্পন্ন করেন লছিটির স্বেচ্ছাসেবী সংগঠন আল শাবাবের ১৫ সদস্যের প্রতিনিধি দল।

সর্বশেষ আপডেট...