28 C
Dhaka, BD
বুধবার, আগস্ট ১৯, ২০২৬

রাণীশংকৈলে ৫ টি কাঁচা বাজারকে সামাজিক দূরত্বে স্থানান্তরিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ২০ এপ্রিল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ৫ টি কাঁচাবাজারকে স্থানান্তরিত করেছে। রাণীশংকৈল বন্দর গুদরি বাজারকে ডিগ্রী কলেজ মাঠে, রাউতনগর হাটকে, রাউতনগর স্কুল মাঠে, বলিদ্বারা হাটকে বলিদ্বারা স্কুল মাঠে, রামপুর হাটকে রামপুর কলেজ মাঠে এবং মীরডাঙ্গী বাজারকে মীরডাঙ্গী স্কুল মাঠে স্থানান্তরিত করেছে উপজেলা প্রশাসন। এ সব মাঠ অনেক বড় হওয়ায় দোকানগুলি বসেছে বেশ দূরত্ব নিয়ে।

লোকজন শারীরিক দুরত্ব বজায় রেখে কেনাকাট করতে পারছে । তাছাড়া এটা এক ধরনের প্রচারের কাজেও লাগছে এবং সচেতনতা বাড়ছে মানুষের মধ্যে।

রাণীশংকৈল উপজেলার অনেক সুধি জন এই সিদ্ধান্তকে একটি সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন। কয়েকজন সবজি দোকানদার জানান, তাদের বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। তবে হঠাৎ এ রকম হাটের জায়গা বদল হওয়াতে অনেক ক্রেতা এখনো জানেনা।

প্রসঙ্গত: জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের নির্দেশে, ইউএনও মৌসুমী আফরিদার তত্বাবধায়নে এবং সহকারি ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম, থানা পুলিশ ও গ্রাম পুলিশের নেতৃত্বে দিনব্যাপী এ বাজার স্থানান্তরিত কার্যক্রম চলে। এ কার্যক্রম সমগ্র উপজেলায় অব্যাহত থাকবে।

তালতলীতে মৃত ও ভুয়া নাম দিয়ে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে মৃত্যু ব্যক্তি ও ভ‚য়া নাম দেখিয়ে জেলেদের জাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার তালতলী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগী জয়নাল আবেদীন ঘরামী।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের জেলেদের তালিকায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিল রাঢ়ী ১৬২ ও ১৬৮ নং ক্রমিকে ২জন মৃত ব্যক্তির নাম, ১৭৯ ও ২০১ নং ক্রমিকের কোন লোক সে এলাকায় নেই, এ ছাড়াও তার সহোদরের নাম দুইবার লিখে এবং স্থানীয় কয়েকজন জেলেদের চাল না দিয়ে এ সকল নিজেই আত্মসাত করেছেন।

এ ব্যাপারে ওই ইউপি সদস্য জলিল রাঢ়ী বলেন, জেলেদের কোন চাল আমি আত্মসাত করিনি। তালিকায় নাম দু/একটা ভুল হতে পারে। তালিকার সব চাল বিতরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন বলেন, তালিকায় ভুল হতে পারে। তালিকাভুক্ত কেহ চাল না পেয়ে থাকলে আমার কাছে আসলে কিনে হলেও তাদেরকে চাল দেয়ার ব্যবস্থা করবো। আর তালিকায় কোন প্রকার অনিয়ম হলে তদন্ত পূর্বক সংশ্লিষ্ট ইউপি সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিয়া বলেন, এমন অভিযোগ পেয়েছি, তাৎক্ষনিক ওই ইউপি সদস্যকে ডেকে সমাধান করে দিয়েছি। তখন এ অভিযোগের সত্যতা মেলেনি।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রাণীশংকৈল প্রাথমিক শিক্ষা বিভাগের ৫১৪৩৩৮ টাকা প্রদান

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তার আওতাধীন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীগণের বাংলা নববর্ষের মোট প্রাপ্ত বৈশাখী ভাতার ২০% অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা প্রদানের যে মানবিক আহবান জানিয়েছেন তা বাস্তবায়ন করলেন রাণীশংকৈল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও উপজেলার শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। জানাগেছে ২০ এপ্রিল সোমবার সোনালী ব্যংক রাণীশংকৈল শাখার মাধ্যমে ৫ লক্ষ ১৪ হাজার ৩ শত ৩৮ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছে উপজেলা প্রথমিক শিক্ষা পরিবার।

এ ব্যপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান জানান, উপজেলায় ৫ জন কর্মকর্তা, ৭৯১ জন প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক এবং ৪০ জন দপ্তরীর নিকট থেকে বৈশাখী ভাতার ২০% কর্তনকৃত অর্থ প্রদান করা হয়েছে। যা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হবে।

তিনি দেশের এ করোনা পরিস্থিতিতে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারসহ সকলকে নিজ বাড়িতে নিরাপদে থাকার আহবান জানান।

কুমিল্লা দেবীদ্বারে চিকিৎসক ও সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লার) প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে পার্সোরাল প্রোটেবটিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল খাঁন। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহম্মেদ কবির এর হাতে চিকিৎসকদের জন্য ২০ পিচ ও মাজেদ ম্যানশনে সাংবাদিকদের হাতে ১০ পিচসহ মোট ৩০ পিচ পিপিই বিতরণ করেন মোঃ আব্দুল আউয়াল খাঁনের পক্ষে তার ভাগিনা দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ আক্তার হোসেন।

এ সময় আব্দুল আউয়াল খাঁন ঢাকা থেকে মোবাইল ফোনে জানান, করোনা পরিস্থিতিতে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সঠিক খবরগুলো পাচ্ছে। অথচ তাদের সুরক্ষার জন্য কেউ এগিয়ে আসছে না। এটি পরিলক্ষিত হওয়ায় যারা মাঠে কাজ করছে, তাদের জন্য পিপিই বিতরণের উদ্যোগ নেন। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে প্রথম সাড়ির যোদ্ধা চিকিৎসকদের জন্য পিপিই বিতরণ করি।

পিপিই বিতরণের সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন রনী, আমাদের দেবীদ্বারের ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, নয়া দিগন্তের প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর ও দৈনিক সংবাদের প্রতিনিধি আবদুল্লা আল মামুন প্রমুখ।

রোগীদের লুকোচুরিতে একের পর এক বন্ধ হচ্ছে হাসপাতাল

করেনার তথ্য গোপন রেখে চিকিৎসা নেয়ায় একের পর এক বন্ধ হচ্ছে বিভিন্ন হাসপাতালের বিভাগ। শুধু বিদেশ ফেরা নয়, করোনা আক্রান্তের খবর পর্যন্ত গোপন করে প্রতিদিন অসংখ্য চিকিৎসককে আক্রান্ত করছেন রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের বাস্তবতা বোঝানোর পাশাপাশি সেবা দানে চিকিৎসকদের আরও সতর্ক করা না গেলে কোভিড মোকাবিলায় চরম বিপদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এক্ষেত্রে সব হাসপাতালে পিপিই সরবরাহের পাশাপাশি ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য শিগগিরই আলাদা কর্ণার খোলার দাবি চিকিৎসকদের।

সারাদেশে আক্রান্ত হওয়া চিকিৎসকদের ৯০ শতাংশই সাধারণ হাসপাতালের। এসব হাসপাতালে আগের নিয়মে সেবা অব্যাহত থাকায় আক্রান্তের হার বাড়ছেই। ডেল্টা, আনোয়ার খান মডার্ন, ইনসাফ বারাকা হাসপাতালের মতো সাময়িক সেবা বন্ধের তালিকায় প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন নাম।

সম্প্রতি ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে করোনা আক্রান্ত একজন রোগী তথ্যগোপন করে চিকিৎসা নিতে আসেন। মুমূর্ষু অবস্থায় লক্ষণ প্রকাশ পাওয়া রোগীর পরীক্ষা করতে চাইলে পরিবার তার কোভিড উনিশে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন। এরপরই বন্ধ করে দেয়া হয় সিসিইউ, কোয়ারেন্টাইনে নেয়া হয় ২০ জন চিকিৎসককে।

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জন ডা. সাকলায়েন রাসেল জানান, স্বাভাবিকভাবে তারা মনের করছেন তারা লাভবান হচ্ছেন কিন্তু তা হচ্ছেন না। এক তারা পর্যায়ে শনাক্ত হচ্ছেন। এতে বিপদে পড়ছেন চিকিৎসক এবং হাসপাতাল।

অন্যদিকে তথ্য গোপনসহ না জেনে চিকিৎসা নিতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৫টি বিভাগের বেশ কয়েকটি ইউনিটের সেবা বিঘ্নিত হয়। কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা প্রায় অর্ধশতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পর্যায়ক্রমে পরীক্ষা করার কথা জানান ডিএমসি কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ জানান, শ্বাস কষ্ট হচ্ছে সেটা না বলে রোগীরা বলছেন পেটে ব্যথা হচ্ছে। এই রোগীদের শ্বাস কষ্ট হচ্ছে এবং এদের বাঁচানো যাচ্ছে না। এই অবস্থা যদি এখানে হয় তাহলে দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে আরও ভয়ানক অবস্থা।

তথ্য গোপনের প্রকৃত কারণ অনুসন্ধান করে সরকারকে সবার সেবা নিশ্চিত করার আহ্বান বিশেষজ্ঞদের।

মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদউয়ানউর রহমান জানান, রোগীদের অনরোধ করব আপনারা সঠিক তথ্য চিকিৎসকদের দিন। না দিলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতাল বিপদে পড়বে।

রোগীদের তথ্যগোপন ও অসচেতনতায় কোভিড যুদ্ধে ক্রমাগতভাবে রসদ কমছে বাংলাদেশের। সামাজিক সংক্রমণের চতুর্থ ধাপে তাই যে কোনো রোগীকে সেবা দানের পূর্বে পিপিই পরার আহ্বান বিশেষজ্ঞদের।

ঝালকাঠিতে শ্বাসকষ্ট নিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলার এসএসসি দেয়া এক শিক্ষার্থী মারা গেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।

ছাত্রীটির স্কুল শিক্ষক মিলনকান্তি দাস সময় নিউজকে জানান, ১৬ বছরে ওই কিশোরী বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার ভোরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মুনীবুর রহমান জুয়েল সময় নিউজকে বলেন, হৃদক্রিয়া বন্ধে মেয়েটির মৃত্যু কারণ বলেই আমারা প্রাথমিক ধারণা করছি। তবে বর্তমান পরিস্থিতিতে সে করোনায় আক্রান্ত হয়েছিল কি না-তা নিশ্চিত হতে তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নমুনা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে জানিয়ে ডা. মুনীবুর রহমান জুয়েল বলেন, রিপোর্ট আসলেই বিষয়টি নিশ্চিত হতে পারব।
ছাত্রীটির স্কুল শিক্ষক মিলনকান্তি দাস আরও জানান, ফেব্রুয়ারিতে শুরু হওয়া এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে।

কিন্তু করোনা সঙ্কটে এসএসসির ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। ছাত্রীটির মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে জানিয়ে শিক্ষক মিলনকান্তি দাস বলেন, নলছিটি পৌর শ্মশানে ছাত্রীটির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

করোনায় মৃত্যু ছাড়াল শতাধিক, আক্রান্ত বেড়ে ২৯৪৮

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯২ জনের দেহে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৪৮ জনে।সোমবার (২০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে বুলেটিনে এ সব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ২৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৯২ জন। এছাড়া নতুন করে যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে
৮ জন পুরুষ এবং দুজন নারী।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গতকালের চেয়ে করোনায় পরীক্ষা হয়েছে ৫.৫ শতাংশ বেশি। সারাদেশে হোম কোয়ারেন্টাইনে আছেন প্রায় দেড় লাখ মানুষ।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে রাণীশংকৈল পুলিশের কঠোর তদারকি

হুমায়ুন কবির,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) দেশে চলমান প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দূরত্ব ও লক ডাউন নিশ্চিতককরণ এবং করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ বিভিন্ন এলাকার চেকপোস্ট ডিউটি ও তদারকি কার্যক্রম অব্যাহত রেখেছে । ১৯ এপ্রিল রবিবার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার পৌরশহরসহ সকল ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যন্ত থানা পুলিশের বিভিন্ন টিম ডিউটিসহ কঠোর তদারকি করছেন। এছাড়াও থানা পুলিশ উপজেলার নেকমরদ, রামপুর, গোগরচৌরাস্তা ও কাতিহার ৪ টি মূল পয়েন্টে ২৪ ঘন্টায় চেকপোস্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে লুকোচুরি ছোট ছোট চায়ের দোকানে ভ্রাম্যমাণ টহল পুলিশ রাতের বেলা মানুষের সমাগম ঠেকাতে এবং ঢাকা, নারারগঞ্জ ফেরতদের বাড়িতে লাল ঝান্ডা উড়াতে, এস আই আহাসান আলীর নেতৃত্বে বেশ কয়েকটি টহল টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ ব্যপারে অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা করোনা সংক্রমণ রোধ করতে আমরা দিন রাত সমগ্র উপজেলায় কাজ করে যাচ্ছি। তাছাড়াও অনেক কর্মহীন মানুষকে নীরবে ত্রাণ সামগ্রী বাড়িতে বাড়িতে পৌছে দিচ্ছি এবং এ কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ এবং আমরা বিশেষ প্রয়োজন ছাড়া, সবাই নিজ নিজ বাড়িতে থেকে,যেন করোনা যুদ্ধে জয়ী হতে পরি।

যশোরের বেনাপোল বড় আঁচড়ায় সর্দি জ্বরে শিশুর মৃত্যু:বাড়ী লকডাউন

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জ্বরে দুই বোন আক্রান্তের পর এক বোনের (১১) মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে শিশুটি করোনায় আক্রান্ত কি না তা কেউ নিশ্চিত করতে পারেনি। বাড়িটি প্রশাসন থেকে লকডাউন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলি জানান, রবিবার ওখান থেকে নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য পাঠানো হবে। শিশুটির বাবার বরাত দিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলি বলেন, তিন দিন আগে তার দুই মেয়ের জ্বর সর্দি কাশি হলেও ভয়ে তিনি বিষয়টি কাউকে জানাননি।

স্থানীয় কোয়াক ডাক্তারের কাছ থেকে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার রাতে বড় মেয়েটা (১১) বারবার বমি ও পাতলা পায়খানা করছিল। তার অবস্থার অবনতি হলে যশোরে সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শুক্রবার রাতে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যাওয়ার পর মনিরামপুর উপজেলায় তার গ্রামের বাড়িতে গোপনে দাফন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, বিষয়টি শুনেই তার বাড়িটিকে লকডাউন করা হয়েছে। এবং পরিবারের সদস্যদের বাড়িতেই অবস্থান করতে বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগকে নমুনা সংগ্রহের কথা বলা হয়েছে।

প্রেরক:
মোঃ রাসেল ইসলাম
বেনাপোল,যশোর
মোবাঃ ০১৭৭৫১৯৮৭১৩
তাং ১৯.৪.২০২০

ঝালকাঠিতে নবগ্রাম ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে নেতাকর্মীদের সহযোগিতায় ১৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে নবগ্রাম ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে নেতাকর্মীদের সহযোগিতায় ১৮০টি পরিবারের মাঝে বারি বারি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ঝালকাঠি সদর উপজেলার ৩নংনবগ্রাম ইউনিয়নে কর্মহীন অসহায় খেটে খাওয়া , দিনমজুর, গরিব ও মধ্যবিত্ত ১৮০টি পরিবারের মাঝে জাতীয়তাবাদী দলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

১৯/০৪/২০২০ইং তারিখ রবিবার সকালে নবগ্রাম ইউনিয়নে সদর উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক খান আনিসুর রহমান পানু এর নেতৃত্বে নবগ্রাম ইউনিয়নে ১৮০টি পরিবারের মাঝে বারি বারি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি চিঁড়া , ১ কেজি চিনি ১ কেজি বুট ও ৫০০গ্রাম খেজুর ।

বিতরণ কালে উপস্থিত ছিলেন, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, মোঃ টিপু সুলতান মল্লিক, মোঃ হেলাল ফকির, মোঃ জুলহাস মোঃ নবীন কাজি, মোঃ আবু সাইয়েদ সহ অনেকেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবগ্রাম ইউনিয়ন শাখার নেতা কর্মীদের এর নির্দেশে এবং করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্য এ উদ্যোগ নিয়েছি।

সর্বশেষ আপডেট...