মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) করোনা আতঙ্কে যখন বাংলাদেশ। এসময় লেবুর ব্যাপক ভূমিকা রয়েছে ও গুরুত্ব রয়েছে বলে জানান ভাইরাস বিশেজ্ঞরা।
সুন্দরগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত ‘কাটগড়া সবুজ মিলনায়তন ক্লাব’র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
এনামুল হক, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠিত ‘কাটগড়া সবুজ মিলনায়তন ক্লাব’র উদ্যোগে করোনা ভাইরাসের কারণে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার(৮ এপ্রিল)সকাল ১০ টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের কাটগড়ায় ক্লাব চত্বরে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে সামাজিক দুরত্ব বজায় রেখে জনসচেতনতামূলক সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সুধি সাইদুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার, কাটগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী প্রামানিক,বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কাশেম,বামনডাঙ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি শমেস উদ্দিন বাবু,আ’লীগ নেতা আব্দুল্লাহ-আল মেহেদী রাসেল,ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন ধলু,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, রেজাউল করিম রেজা,শহিদুল ইসলাম, আব্দুল বাতেন চৌধুরী ও রুবেল আহমেদ প্রমূখ। এসময় অতি বয়স্ক বীরমুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলামসহ স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাল,এক কেজি আলু,লবন,তেল,পিয়াজ,মরিচ,সাবান ও মসুর ডাল দেয়া হয়।
উল্লেখ্য ১৯৭১ সালে স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ ঘাঘট নদীর তীরে এ ক্লাবটি প্রতিষ্ঠা করেন। পরবর্তিতে ক্লাবটি ঝিমিয়ে পরলে বর্তমানে তরুণ প্রজন্মের সহযোগিতায় ক্লাব ঘরটি কাটগড়া বাজারে স্থানান্তরসহ সকল কার্যক্রম উজ্জিবিত করা হয়।
সাভারে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।(ভিডিও)
বিপ্লব,সাভার ঃ সাভারে চলচিত্র অভিনেতা অভিনেত্রী ও সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
মঙ্গলবার বিকেলে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিজ বাড়িতে তিনি প্রায় ত্রিশ হাজার মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,লবন,তেল আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ত্রাণ সামগ্রী বিতরণ শেষে চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল দেশের এই ক্লান্তি লঙ্গে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে সাহায্যের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
বেনাপোল দিয়ে ভারত থেকে আরো ৪৮ বাংলাদেশী দেশে ফিরেছে
বেনাপোল প্রতিনিধি: আজও লকডাউনে ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরো ৪৮ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
বিশেষ ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা ফিরে এসেছেন দেশে। বেনাপোল চেকপোস্টে প্রতিটি যাত্রীকে সতর্ককতার সাথে স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারাইনটিনে রাখার জন্য বেনাপোল পৌরসভার কমিউনিটি ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে।
গত ৪ দিনে এ পর্যন্ত ২৩৩ জন বাংলাদেশে ফিরে এসেছে। আরো বহু বাংলাদেশী বেনাপোল দিয়ে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে। তবে ভারত থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে ৮ জনের শরীরে উচ্চ তাপমাত্রা পাওয়া যায়। স্বাস্থ্য বিভাগ তাদেরকে উপজেলা হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইশোলেশনে রাখার ব্যবস্থা করেছেন। গত দু’ দিনে বেনাপোলে মোট ৯৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টনে রাখা হয়েছে।
ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, মঙ্গললবার দুপুরে ফেরত আসা ৪৮ যাত্রীকে সতর্কতার সাথে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠনিক কোয়ারাইন্টনে রাখার ব্যবস্থা করা হয়েছে। হোম কোয়ারাইন্টন শেষে তারা তাদের নিজ নিজ বাড়ি ফিরে যেতে পারবেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া অরো ৪৮ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বিশেষ ব্যবস্থাপনায়।
দেবীদ্বারে করোনা প্রভাবে অসহায়দের ত্রান বিতরন
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি ঃ কুমিল্লা দেবীদ্বার পৌরসভার ৬ নং ওয়ার্ড মঙ্গলবার বিকালে করোনা প্রতিরোধ মোকাবেলায় ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ওই খাদ্য সামগ্রী বিতরনের আয়োজক ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বাশার সরকার ও স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লিমন সরকার।
ওই খাদ্য সামগ্রীর মাঝে প্রতিটি পরিবারকে ৫ কেজী চাউল,২কেজী আটা,২ কেজি আলু, ১ কেজী পেয়াজ অসহায়দের হাতে তুলে দেন।
ওই সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সভাপতি কামরুল খালেদ সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজ্জাক সরকার প্রমুখ।
মাগুরার শ্রীপুরে দুস্থদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরে শুরু হয়েছে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি ।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলার দারিয়াপুর বাজারে দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য অধিদপ্তর পরিচালিত ১০ টাকা কেজি দরে ওএমএস-এর চাল বিক্রি শুরু হয়েছে । সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে চলছে ২০ দিনের সাধারণ ছুটি । বন্ধ রয়েছে সরকারী অফিসসহ ব্যবসাপ্রতিষ্ঠান ।
এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন শতশত ছিন্নমূল,অতিদরিদ্র শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষ । যারা অঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্থ । তাদের জন্য আজ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ১০ টাকা কেজি দরের চাল । সামাজিক দুরুত্ব বজায় রেখে চলছে চাল সংগ্রহ । সপ্তাহের রবি,মঙ্গল ও বুধবার তিনদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়নে ইতিপূর্বে নিয়োগকৃত ২২জন ডিলারের মাধ্যমে ২শত ৭৪ মেট্রিকটন চাল বিতরণ করা হবে ।
৫নং দারিয়াপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম জানান, দারিয়াপুর ইউনিয়নের হতদারিদ্রদের জন্য ২৬ হাজার ৪শত ৬০ কেজি বরাদ্ধকৃত চাল ৮শত ৮২ জন কার্ডধারী প্রত্যেকে ১০ টাকা দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন ।
মাগুরা শ্রীপুরে কর্মহীন ২ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার নাকোল ও কাদিরপাড়া ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা ২ হাজার দুস্থ্য পরিবারের মধ্যে ৮ লক্ষ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করলেন ‘যতন্ ফাউন্ডেশন।
আর্তমানবতার সেবায় গরিব অসহায় দরিদ্র পরিবারের সাহায্য করার লক্ষ্যে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়নের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিতের নেতৃতে কাদিরপাড়া ও নাকোল ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে সম্প্রতি গঠিত হয় ‘যতন্ ফাউন্ডেশন’।
মঙ্গলবার সকাল ১০ টায় এ কর্মসূচি উদে¦াধন করেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, নাকোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত. কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস , শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাংবাদিক আইয়ুব হোসেন খান, জিয়াউর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে দুই ইউনিয়নের ৫৪ জন স্বেচ্ছাসেবক ও তৃণমূল জনপ্রতিনিধির মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ২ হাজার দুস্থ্য পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ডাল, আলু, লবণ ও তেল পৌঁছে দেওয়া হয়।
রাজশাহী লকডাউন: কঠোর অবস্থানে রাজশাহীর আইন শৃঙ্খলা বাহিনী
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরো: জরুরী সভায় করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বহুল সংক্রমণের হাত থেকে রক্ষার স্বার্থে রাজশাহীকে লকডাউন ঘোষণা করা হয়।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই লকডাউন থাকবে।
সোমবার (৬ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ আইন আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। এরই মধ্যে রাজশাহী মহানগরকে অঘোষিত লকডাউন করে দেওয়া হয়েছে। একেবারে জরুরী প্রয়োজন ছাড়া শহরের বাইরে থেকে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না শহরে। জরুরী পরিবহন ও ঔষধ পত্রের দোকান ব্যতীত অন্য সকল দোকান কে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ লকডাউন এর ফলে রাজশাহী জেলার সাথে পার্শ্ববর্তী সকল জেলার যানবাহন চলাচলের বিধি নিষেধ আরোপ করা হয়।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা,রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব হুমায়ুন কবীর খোন্দকার, রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব একেএম হাফিজ আক্তার, পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য, রাজশাহী জেলা প্রশাসক জনাব হামিদুল হক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জনাব জামিলুর রহমান, রাজশাহীর সিভিল সার্জন ডা: মহা: এনামুল হক প্রমুখ উপস্থিত থেকে জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কুমিল্লা দেবীদ্বারে ট্রাকের চাপায় নারী নিহত
এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়ক দেবীদ্বার পৌর সাইলচর এলাকায় রবিবার রাত নয় টার সময় ট্রাকের চাপায় আলেকা বেগম(৩৮) নিহত হয়েছেন।
আলেকা বেগম দেবীদ্বার পৌর সাইলচর এর রিক্সা চালক দিলু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান আলেকা বেগম দেবীদ্বার প্রাইভেট মেডিকেল সেন্টার হাসপাতালে আয়ার কাজ করতেন।
হাসপাতালের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনায় ঘটে।
রাতের বেলায় ওই দুর্ঘটনা ঘটাতে ট্রাকটি ধরতে পারে নাই কেউ।
পরে পরিচয় সনাক্ত হওয়ার পর নিহত আলেকা বেগম’র লাশ মহাসড়ক থেকে স্বজনরা বাড়িতে নিয়ে যায়।
নিহতের ৩ ছেলে ১ মেয়ে, বড় ছেলা মোঃ শরীফ পেশায় ট্রাকটর চালক।
দেবীদ্বার থানা অফিসার ইনচার্স মোঃ জহিরুল আনোয়ার বলেন ওই দুর্ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয় নাই।
ভারতে তাবলিগের ১২ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
তাবলিগ জামাতের সদস্য ১২ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পুলিশ।
এই ১২ জন বাংলাদেশি দিল্লির মারকাজ নিজামুদ্দিনের জামাতে অংশ নিয়ে গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে উত্তরপ্রদেশের শামলি জেলার একটি তাবলিগ মসজিদে অবস্থান করছিলেন।
এই বারোজনের মধ্যে অন্তত দুজন ইতিমধ্যেই করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, বাকিদেরও পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।
শামলির পুলিশ প্রধান ভিনিত জয়সোয়াল জানিয়েছেন, “পর্যটক ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার পর এই বিদেশি নাগরিকরা বেআইনিভাবে ধর্মীয় কর্মকান্ডে অংশ নিয়েছেন, এ কারণেই তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।”
তিনি আরও জানান, যে দুজন বাংলাদেশি নাগরিক এর মধ্যেই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, তাদের এখন রাখা হয়েছে ঝিনঝিনা-র একটি স্বাস্থ্যকেন্দ্রের আইসোলেশন ওয়ার্ডে।
ওই স্বাস্থ্যকেন্দ্রটিকে বিশেষভাবে করোনাভাইরাস আক্রান্তদের জন্যই প্রস্তুত করা হয়েছে।
দু’জন বাংলাদেশি ছাড়াও ভারতের আসামের বাসিন্দা আর একজন তাবলিগ সদস্যও করোনা-আক্রান্ত হয়ে তাদের সঙ্গে একই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছেন।
বাকি আরও ১০ জন বাংলাদেশিকে নিকটবর্তী ভাওয়ান শহরের একটি সরকারি কলেজ ভবনে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
দিল্লিতে তাবলিগ জামাতের সদর দফতর ‘বাংলাওয়ালি মসজিদ’ বা ‘মারকাজ নিজামুদ্দিনে’ মার্চ মাসের যে জামাত নিয়ে ভারতে বিতর্কের ঝড় বইছে, এরা সবাই সেই সমাবেশে অংশ নিয়েছিলেন।
মারকাজ নিজামুদ্দিনের ওই জামাতকে ভারত সরকার ইতিমধ্যেই এ দেশে করোনাভাইরাস ছড়ানোর অন্যতম প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। তাবলিগের প্রধান মাওলানা সাদ কান্দহালভি-ও এখনও পর্যন্ত ফেরার হয়ে আছেন।
ওই জামাতে অংশ নিয়ে তাবলিগের শত শত সদস্য, যার মধ্যে ভারতীয়রা ছাড়াও আরও অন্তত ২০টি দেশের নাগরিকও ছিলেন, তারা ধর্মপ্রচারের কাজে ভারতের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন।
তাদের সবার খোঁজে এবং তারা কার কার সংস্পর্শে এসেছেন, সেটা জানতে এখনও গোটা দেশ জুড়ে ব্যাপক ‘ম্যানহান্ট’ চলছে। পশ্চিম উত্তরপ্রদেশের মুসলিম-অধ্যুষিত জেলা শামলি রাজধানী দিল্লি থেকে মাত্র সোয়াশো কিলোমিটার দূরে।
শামলি জেলা প্রশাসন জানাচ্ছে, বারোজন বাংলাদেশি ও আসামের একজন বাসিন্দাকে নিয়ে তাবলিগের তেরোজনের ওই দলটি শামলিতে এসে পৌঁছয় গত ১৭ই মার্চ।
শামলির জেলা প্রশাসক যশজিৎ কাউর জানিয়েছেন, “তাবলিগের এই দলটি ভেসানি গ্রামের এক মসজিদে আশ্রয় নিয়েছিল। দিল্লির মারকাজ নিয়ে সারা দেশ জুড়ে হইচই শুরু হওয়ার পর প্রশাসন ওই মসজিদে খোঁজ নিতে গেলে এদের সন্ধান পাওয়া যায়।”
“আমরা এদের সবাইকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করি এবং তাদের দেহ থেকে স্যাম্পল নিয়ে তা করোনাভাইরাস টেস্টের জন্য পাঠানো হয়।
সেই পরীক্ষার ফলেই অন্তত দুজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক করোনা-আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছেন। এরই মধ্যে শনিবার উত্তরপ্রদেশ পুলিশ শামলি জেলার ভাওয়ান থানাতে ১২জন বাংলাদেশির বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তাবলিগের যে সদস্যরা অসহযোগিতা করছেন বা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অশ্লীল আচরণ করছেন, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে ন্যাশনাল সিকিওরিটি অ্যাক্টের মতো কড়া আইন প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
তাবলিগ জামাতের বিরুদ্ধে রাজ্য সরকারের এই কঠোর নীতির অংশ হিসেবেই ১২ জন বাংলাদেশির বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়া হল বলে ধারণা করা হচ্ছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আগেই জানিয়েছে, যে বিদেশিরা পর্যটক ভিসা নিয়ে ভারতে ঢুকে মারকাজে অংশ নিয়েছেন- তাদের প্রত্যেককে কালো তালিকাভুক্ত করে ভারতে প্রবেশ চিরতরে বন্ধ করে দেওয়া হবে।
দিনকয়েক আগে হরিয়ানার পালওয়ালেও একটি মসজিদে দিল্লির মারকাজ-ফেরত তিনজন বাংলাদেশি নাগরিককে পাওয়া গিয়েছিল। তবে তাদের বিরুদ্ধে ওই রাজ্যের বিজেপি সরকার কোনও এফআইআর দায়ের করেছে বলে জানা যায়নি।




























বিশেজ্ঞরা বলেন, ভাইরাস মোকাবেলায় লেবুর ব্যাপক ভূমিকা রয়েছে। যেমন, চায়ের সাথে লেবু, কুসুম গরম পানির সাথে লেবু এ রোগের উপশম রয়েছে। এবং খাদ্যভাসের সাথে লেবু খাওয়ার কথা বলেছেন একাধিক স্বাস্থ্য সূত্র। লেবুতে রয়েছে ভিটামিন-সি, রোগ নিরাময়ের যতেষ্ট ভূমিকা রাখেন। এ সময় লেবুর কৃত্রিম সঙ্কট হলে মানুষ হতাশায় ভুগতে পারেন।