ভারতে একদিনেই আক্রান্ত ৫ শতাধিক, মোট আক্রান্ত বেড়ে ৩৫৭৭
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০৫ জন প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে দিল্লি।
রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৩ হাজার ৫৭৭ জন হয়েছে। মৃতের সংখ্যা এখন ৮৩ জন। গতকাল রাত পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৭৫।
এছাড়া আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে ২৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, আক্রান্তের সংখ্যায় দিল্লি উপরে উঠে আসায় দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত হয়েছেন ৪৯০ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। আক্রান্তের সংখ্যায় রাজ্যগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৮৫। মৃতের সংখ্যা ৩।
আক্রান্তের সংখ্যায় দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ুর পর রয়েছে কেরালা (৩০৬), তারপর তেলঙ্গানা (২৬৯), উত্তরপ্রদেশ (২২৭), রাজস্থান (২০০), এবং অন্ধ্রপ্রদেশ (১৯০)।
শনিবার সরকারের তরফে জানানো হয়, বিনামূল্যে করোনাভাইরাসের পরীক্ষা করা হবে এবং ৫০ কোটি আয়ুষ্মান ভারত প্রকল্প উপভোক্তাদের চিকিৎসা করা হবে।
জাতীয় স্বাস্থ্য সম্পর্কিত সরকারের সংস্থার তরফে জানানো হয়, সাধারণ মানুষের পরিষেবার জন্য বেসরকারি ল্যাব এবং তালিকাভুক্ত হাসপাতালগুলোকে কাজে লাগানো হবে।




























করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ডাকে সাড়া দিয়ে ভারতজুড়ে ৯ মিনিট মোমবাতি জ্বালালেন দেশটির জনগণ।
করোনায় আক্রান্তের হার বাড়তে থাকায় ২০ হাজার বিদেশি শ্রমিককে কোয়ারেন্টাইনে রেখেছে সিঙ্গাপুর। রোববার স্ট্রেইটসটাইমস এ তথ্য জানিয়েছে।
জামালপুরের মেলান্দহ উপজেলায় এক যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত,জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান ও যশোর জেলা ছাত্রদলের সভাপতি ও সেক্রেটারি নির্দেশনায় বন্দরনগরী বেনাপোলের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করেন শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী শরিফুল ইসলাম চয়ন এবং বেনাপোল পৌর ছাত্র নেতা ওমর ফারুকসহ একঝাঁক মেধাবী ছাত্রনেতা।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্ত হচ্ছে অগণিত মানুষ। ফলে বিভিন্ন দেশে দেওয়া হয়েছে লকডাউন। কিন্তু এ লকডাউন যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে পরিস্থিতি কী হবে। এ নিয়ে কথা বলেছেন বিশিষ্টজনেরা। করোনা পরবর্তী সময়ের করণীয় সম্পর্কে দিয়েছেন গুরুত্বপূর্ণ মতামত-
তিনি সেখানকার অধিবাসীদের ঘরে থাকার বিষয়ে সচেতন করেন এবং গুচ্ছ গ্রামগুলোতে বসবাসরত ৬৪০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন।
গণধোলাইয়ের স্বীকার শহিদুল কসাই (৪০) ও সামছু কসাই (৫০) কে আশংকাজনক অবস্থায় পুলিশ প্রহরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে সাভার বাজার বাসস্টন্ডে ঢাকা-আরিচা মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন র্যাব-৪ এর অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।
র্যাব-৪ এর অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলা সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে র্যাব। এছাড়া র্যাব-৪ এর পক্ষ থেকে প্রতিদিন ১০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রদান করা হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাধাবিক না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যহত থাকবে বলেও জানান তিনি।
গণজমায়েত কমাতে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান জনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলার সর্বত্র মাইকিং,লিফলেট বিতরণসহ নানা মাধ্যমে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। তবুও কমছেনা গণজমায়েত। লোকজন নিষেধাজ্ঞা অমান্য করে হাট-বাজারে ভীড় জমাচ্ছে। এছাড়া গ্রামাঞ্চলের বিভিন্ন মোড়ে দোকানপাটের সামনে গাদা-গাদী করে বসে থাকছে লোকজন। নিষেধাজ্ঞা অমান্য করে কাঁচা বাজার ও ওষুধের দোকানের পাশাপাশি অন্যান্য দোকানপাটও খুলছে।