মোঃ মনির হোসেন,গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলা। ভাওয়াল মির্জাপুর ইউনিয়নে, সরকারের নির্দেশ অমান্য করে চলছে এলজিইডির রাস্তা সংস্কার।
দেবীদ্বারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি :করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সতর্কতা হিসেবে সারাদেশের মতো দেবীদ্বারেও সকল আনুষ্ঠানিকতা বাতিল হয়েছে।
শুধু মাত্র দেবীদ্বারে উপজেলা প্রশাসনের সংক্ষিপ্ত আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযোদ্ধা চত্বর ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের গন কবরে পুষ্পত্ববক অর্পণ শেষে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার আলী জিন্নাহর উপস্থাপনায় আয়োজিত অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম,(ওসি) মোঃ জহিরুল আনোয়ার, এসিল্যন্ড সাহিদা আক্তার ও প্রভাষক ছাইফুল ইসলাম শামিম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা . সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সুন্দরগঞ্জে গণমাধ্যমকর্মীদের মাঝে এমপির করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ
এনামুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪০জন গণমাধ্যমকর্মীদের মাঝে এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরন করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা ডায়াবেটিস সমিতি চত্বরে এমপির প্রতিনিধি হিসেবে উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল ও পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ ডাব্লিউ মাস্ক, হ্যান্ডওয়াশ,ক্যাপ,গ্লোভ বিতরণ করেন।
এসময় সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশিদুল আলম চাঁদ,সাধারণ সম্পাদক শাহ মোঃ রেদওয়ানুর রহমান,সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোশাররফ হোসেন বুলু,সাধারণ সম্পাদক একেএম শামছুল হক.সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।
বেনাপোল বাজার পরিদর্শন করলেন সেনাবাহিনী
বেনাপোল প্রতিনিধিঃ মহামারী করোনার হাত থেকে মুক্তি পেতে বিশ্ববাসী এখন সোচ্চার। প্রতিটি দেশ দেশের নিজস্ব ব্যবস্থাপনায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
সারা বিশ্বের নাই করো না আতংকে ভুগছে আমাদের দেশের মানুষ। বাংলাদেশ সরকারের বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে জেলা-উপজেলার প্রশাসন দপ্তরে জনসচেতন মূলক প্রচার মাইকিং সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে সকল নিরাপত্তা বাহিনীর পাশাপাশি দেশের সর্বোচ্চ শক্তিশালী বাহিনীর সেনা সদস্যদের মাঠে নামানো হয়েছে।
উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট এর তত্ত¡াবধানে এ সকল নিরাপত্তা বাহিনী কাজ করবে বলে সরকার নির্দেশনা প্রদান করেছেন।গতকাল বুধবার(২৫ শে মার্চ) সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন সচেতনামূলক দিকনির্দেশনা দিয়েছেন। সেনাবাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা বাহিনীদের কে উপজেলা ম্যাজিস্ট্রেটে এর নির্দেশ মোতাবেক নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।
সরকারি ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্কুল-কলেজ-মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত ব্যাংকিং সুবিধা চালু রেখে অন্যান্য সকল অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ডাক্তার-খানা ওষুধের দোকান ক্লিনিক এবং হাসপাতাল ব্যতীত বাজার এলাকার প্রত্যেকটি দোকানপাট এমনকি চায়ের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। একের অধিক একত্রে চলাফেরা করা যাবেনা ইত্যাদি নির্দেশনা দিয়ে উপজেলা প্রশাসন কাজ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার(২৬ শে মার্চ) দেখা গেল শার্শা উপজেলা ম্যাজিস্ট্রেট সরকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরীর সেরকম একটি কার্যক্রম। সেনাবাহিনী সহ সরকারের অন্যান্য নিরাপত্তা বাহিনী নিয়ে তিনি আজ সকালে বেনাপোল বাজার পরিদর্শন করেন।পরিদর্শন শেষে ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম সাংবাদিকদের জানান, এখানে ভয়ের কিছু নেই, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারি নির্দেশনা জননিরাপত্তা প্রদান করা হচ্ছে। এ সকল কাজে জনসাধারণের সহযোগিতা একান্তই কাম্য, তা না হলে এ রোগ থেকে কিছুতেই পরিত্রান পাওয়া যাবে না।
বেনাপোলে বৃদ্ধের মৃত্যু সন্দেহের তীর করোনা ভাইরাস
বেনাপোল প্রতিনিধিঃ যশোর এর বেনাপোলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওজিয়ার (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছে বলে অভিযোগ উঠায় ওই বাড়িতে লাল পতাকা টানিয়ে দিয়েছে।
মৃত্যু ব্যক্তির পরিবারের সদস্যরা ভারতের বোম্বে শহর থেকে চোরাইপথে দেশে আসার পর ওই ব্যাক্তির স্বাস কষ্ট দেখা দেয়। এর এক সপ্তাহ পর সে মারা যায়। ঘটনা স্থলে বেনাপোল পোর্ট থানা পুলিশ পরিদর্শন করেছে।
ওজিয়ার রহমান বৃহস্পতিবার রাত ৩ টার দিকে মারা যায়। তার বাড়ি বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে।
স্থানীয়দের সুত্রে জানা যায় ওজিয়ারের মেয়ে আম্বিয়া এবং ছেলে তরিকুল ইসলাম ভারতের বোম্বে শহরে দীর্ঘ দিন থাকে। সেখান থেকে তারা চোরাইপথে দেশে প্রবেশ করার পর বাড়িতে লুকিয়ে ছিল। এরপর তাদের পিতার মৃত্যুর পর ধারনা করা হচ্ছে যে ওই বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে।
স্থানীয় বেনাপোল পৌর সভার কাউন্সিলৃর আমিরুল ইসলাম বলেন, ওজিয়ার রহমান একজন বয়োবৃদ্ধ লোক। তার স্বাস কষ্ট ছিল । তবে তার পরিবারের সদস্যরা ভারত থেকে আসার পর স্বাস কষ্ট বেশী দেখা দেওয়ায় ধারনা করা হচ্ছে করোনা ভাইরাসে তার মৃত্যু হয়েছে কিনা।
স্থানীয় ডাক্তার ইদ্রিস আলী বলেন, গত রাত্রে রোগির প্রেসার না পেয়ে আমি সেলাইন ও গ্যাসের ওষধ দিয়েছিলাম। এ ছাড়া ওই রোগি দীর্ঘদিন যাবৎ স্বাস কষ্টে ভুগছিল। সে বার্ধক্য ও হাপানি কাশিতে মারা যেতে পারে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার শুভাংকর কুমার রায় বলেন, ওজিয়ার রহমান কি রোগে মারা গেছে এটা এখনও আমরা নিশ্চিত না। আমাদের উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করানো হয়েছে । আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তার শরীরে করোনা ভাইরাস আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা না করে বলা যাবে না।
ঝালকাঠিতে করণা পরিস্থিতি মার্চ ফর সেনাবাহিনীর টহল, রাস্তাঘাট ফাঁকা
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিভিল প্রশাসন কে সহায়তা করতেবৃহস্পতিবার প্রথমবারের মত ঝালকাঠিতে সেনাবাহিনীর টহল শরু হয়েছে।
সকালে পটুয়াখালীর লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস থেকে দুটি গাড়ী করে ঝালকাঠিতে পৌঁছায় সেনাবাহিনীর এ দলটি।
জেলা শহরের বাজার রোড, লঞ্চঘাট, ব্যাকমোড়, কলেজ মোড়, ও সাধনার মোড়, চাঁদকাঠী মোড়সহ জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে এবং রাজাপুর উপজেলার সড়কের বিভিন্ন মোড়ে ও সড়কে টহল দেয় সেনা সদস্যরা।
এদিকে সকাল থেকেই শহরের রাস্তাঘাট প্রায় জনশূণ্য হয়ে পড়ে। নিত্যপ্রয়োজনীয় দোকানপাঠ ছাড়া অন্য সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসন জানায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দল ও ধর্মীয় সকল প্রকার সমাবেশ, গণজমায়েত বন্ধ করা, ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী সহযোগিতা করবে।
মহান স্বাধীনতা দিবসে ধামরাইয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে জাতীয় পতাকা উত্তোলন।।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভয়াল ‘কালরাত্রি’র পর রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিল ১৯৭১ সালের এই দিন। 
পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষিত হয়েছিল। এ ঘোষণার মাধ্যমে স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জাতি। দীর্ঘ নয় মাস রক্তপাত আর অজস্র প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা । এবার জাতি খুব নমনীয় ভাবে ছোট পরিসরে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে স্বাধীনতার ৪৯ বছর পূর্তি পালন করছে।
তারই ধারাবাহিকতায় ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(২৬ মার্চ) ধামরাই উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে এ সম্মান প্রদর্শন করা হয়।
এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ.এন.ও) মোহাম্মদ সামিউল হক, সহকারী কমিশনার(ভূমি) অন্তরা হালদার ও ধামরাই থানার(ওসি)দীপক চন্দ্র সাহা এবং উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সাভারে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স বিতরন করেছেন ছাত্রলীগ নেতা মোঃ রহমত আলী।
মো ঃ মহিবূল আলম রানা, সাভার ঢাকা : ঢাকার সাভারে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক এলাকার অসহায় ও দরিদ্রদের মাঝে মাক্স বিতরণ করেছেন ছাত্রলীগ নেতা মোঃ রহমত আলী।
বুধবার বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ বেপারী ছেলে ছাত্রলীগ নেতা মোঃ রহমত আলী মোগরাকান্দা এলাকায় এ মাক্স বিতরণ করেন।
এ সময় ছাত্রলীগ নেতা রহমত আলী বলেন করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক এলাকার অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে মাক্স বিতরণ করা হয়।
এছাড়াও এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য ড্রাম ভর্তি পানি সাবান তোয়ালে রাখা হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে সচেতন মূলক মাক্স বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সহিদুল্লা ব্যাপারীর ছেলে ছাত্রলীগ নেতা মোঃ রহমত আলী, ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ আলী আকবর, ভাকূর্তা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
|
|




























দেশের মহামারী করোনাভাইরাস। মোকাবেলায় সরকার ঘোষিত ২৬ ৩ ২০২০ তারিখ, হতে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানঃ। বন্ধ থাকার কথা, এবং সাধারন মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হতে পারবে না।
২৪/০৩/২০২০ইং তারিখ মঙ্গলবার রাত সময় শহরের কাঁসারিপট্টি থেকে তাদের আটক করা হয়।