27.8 C
Dhaka, BD
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

মাগুরার শ্রীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন কর্মসূচি গ্রহন

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে মাগুরার শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে গত দু’দিন ধরে ধর্মীয়,সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান,হাট-বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ,সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা,চায়ের দোকানে প্লাটিকের কাপ ব্যবহার নিশ্চিতকরণ,সবাইকে মাক্স ব্যবহারে উদ্বুদ্ধকরণ,প্রবাসীদের নিজ নিজ কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করাসহ সাধারণ লোকজন ও শিক্ষার্থীদের প্রয়োজন ছাড়া বাইরে অহেতুক ঘোরাফেরা না করা এবং তাদেরকে নিজ গৃহে অবস্থান করাসহ বিভিন্ন বিষয়েও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা কাজ করছেন।

মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর এর সার্বিক সহযোগিতায় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আলী নূর রহমান মোল্যা,সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন,সহ-সভাপতি ফারুক হোসেন, শফিকুজ্জামান রিপনসহ স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা উপজেলা সদর থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত এমন কি ওয়ার্ড পর্যায়েও তাঁরা করোনা ভাইরাস প্রতিরোধ ও সতর্কতামূলক কর্মকান্ডেও বিশেষ অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন।

হারানো বিজ্ঞপ্তি——হারানো বিজ্ঞপ্তি——-হারানো বিজ্ঞপ্তি

মোঃ আব্দুর রশিদ (৭৫) নামের এক বৃদ্ধ আজ সোমবার ২৩-০২-২০২০ইং আনুমানিক দুপুর ১২ টায় পর থেকে সিরাজগঞ্জ সদর মাছুমপুর নতুনপাড়া নিজ বাড়ী থেকে হারিয়ে যায় । কোন সহৃদয়বান ব্যক্তি বৃদ্ধার সন্ধান পেলে নিম্ন ঠিকানায় বা নিম্নে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। সিরাজগঞ্জ সদর মাছুমপুর নতুনপাড়া , মঞ্জু ,মজনু বেকারি অথবা আব্দুর রশিদের বাড়ী । মোবাইল ঃ ০১৭৩৫৪০৩৩৭৭ , ০১৭৩৬৫১৬৪২৯ মোঃ আব্দুর রশিদ  ,  গ্রাম- মাছুমপুর নতুনপাড়া, ডাকঘর- সিরাজগঞ্জ,. উপজেলা- সিরাজগঞ্জ, জেলা- সিরাজগঞ্জ।

রাণীশংকৈল বিদেশ ফেরত ২ ব্যক্তিকে জরিমানা

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ভারত ফেরত ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মৌসুমি আফরিদা, উপজেলা টিএইচএ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, স্যানিটারি ইন্সপেক্টর সারওয়ার হোসেন ও থানা পুলিশসহ ২৩ মার্চ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। বিদেশ থেকে ফেরত এসে হোম কোয়ারান্টাইনে না থাকার অপরাধে ও অবাধে ঘুরাফেরা করায় উপজেলার রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামের অশিত কুমারের ছেলে ভারত প্রবাসী জয়দেব কুমার (৩০) কে ৫ হাজার টাকা, এবং একই ইউনিয়নের মালিভিটা গ্রামের সামসুল হকের ছেলে ভারত প্রবাসী কায়দুল হক (২৮) কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমাণ আদালত ।

প্রসঙ্গত: জয়দেব ৪ দিন আগে ও কায়দুল ৮ দিন আগে ভারত থেকে দেশে এসেছে।
এ ব্যপারে ইউএনও মৌসুমি আফরিদা বলেন, সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিদের সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকা বাধ্যতামূলক।

এটি প্রথম সর্তকতামূলক জরিমানা ও পরিবারের প্রতি কোঠর নির্দশনা। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা কবে।

ধামরাইয়ে রড দিয়ে মাথায় আঘাত করে কৃষককে হত্যা।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে আয়নাল হক (৫৫) নামে এক কৃষককে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে হত্যার করেছে দুর্বৃত্তরা। এঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী (৫০) নামে আরো একজন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সোমবার (২৩ মার্চ) দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে ওই কৃষক মারা যান। এর আগে গত ১১ মার্চ উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বিলকেষ্টি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ১২ মার্চ ধামরাই থানায় এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

নিহত আয়নাল হক ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বিলকেষ্টি এলাকার মৃত সদর উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ সকালে আয়নাল হক ও তার ভাই মোহাম্মদ আলী তাদের বসতবাড়ির পূর্ব পাশে নিজ জমিতে পাটক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন। এসময় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বাঁশের লাঠি, লোহার রড ও দা ব্যবহার করে তাদের উপর আকস্মিক হামলা চালায় আমির হোসেন ও তার ভাই সোনমুদ্দিনসহ ৭-৮জন। পরে কিছু বুঝে ওঠার আগেই আয়নাল হক ও তার ভাই মোহাম্মদ আলীকে পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। এসময় আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর চিকিৎসাধীন থাকার এগার দিন পর আজ রবিবার (২৩ মার্চ) আয়নাল হক মারা যান।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল লস্কর বলেন, ১১ মার্চ হামলার ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে। মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার অভিযান ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের অন্তর্গত হাইস্কুলের পাশে মাঠের মধ্য থেকে ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।সোমবার(২৩শে মার্চ) মধ্য রাতে বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহম্মেদ রিয়েল ও এএসআই শাহিন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাহাদুরপুর ইউনিয়নের হাইস্কুলের পাশের মাঠ দিয়ে বিপুল পরিমাণ মাদক যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে রাত আনুমানিক সাড়ে তিনটার সময় অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মাদক ফেলে পালিয়ে যায়, পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের হাইস্কুলের পাশের মাঠে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

নির্মানকাজে নিম্নমানের ইট ব্যবহারের প্রতিবাদ করায় মাগুরার শ্রীপুরে কলেজ শিক্ষককে হাতুড়ি পেটা করলেন ঠিকাদার

আশরাফ হোসেন পল্টু ,মাগুরা প্রতিনিধি ঃ নির্মানকাজে নিম্নমানের ইট ব্যবহারের প্রতিবাদ করায় মাগুরার শ্রীপুর উপজেলার টিকারবিলা বঙ্গবন্ধু কলেজের নির্মান কাজের তদারকির দায়িত্বে নিয়োজিত শিক্ষক শাজাহান আলীকে ঠিকাদার মানিক বিশ্বাস হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভূক্তভোগি পরিবারের সদস্যরা ও প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার বিকেলে সাড়ে ৪টার দিকে ঔই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক শাজাহান আলী লাঙ্গলবাঁধ বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি করন্দি গ্রামে যাচ্ছিলেন । পথিমধ্যে চাকদাহ ব্রিজের কাছাকাছি পৌছালে পূর্ব থেকে ওৎপেতে বসে থাকা নির্মান কাজে ঠিকাদার মানিক বিশ্বাসসহ ৪-৫ জনের একদল উচ্ছৃঙ্খল যুবক শিক্ষকের মোটরসাইকেল গতিরোধ করে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্বক আহত করে। তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন দ্রæত ছুটে এসে তাকে উদ্ধার করে লাঙ্গলবাঁধ মা ক্লিনিকে ভর্তি করেন।

বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন,কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য মাগুরা জেলা পরিষদ বেশকিছু টাকা বরাদ্ধ দেয় । সেই টাকায় কলেজের একটি ঘর নির্মান করা হচ্ছে। আর এই কাজের ঠিকাদারির দায়িত্ব পান উপজেলার গোয়ালপাড়া গ্রামের মানিক বিশ্বাস এবং কাজটি সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য তদারকির দায়িত্ব দেওয়া হয় অত্র কলেজের শিক্ষক শাজাহান আলীকে ।

গত একমাস পূর্বে নির্মানকাজে ঠিকাদার মানিক বিশ্বাস নিম্নমানের ইট ব্যবহার করার চেষ্টা করছিল । তখন এই অন্যায় কাজের ঘোর বাঁধা হয়ে দাঁড়ান উক্ত শিক্ষক । এঘটনায় ক্ষিপ্ত হয়ে ঠিকাদারের ভাই জাহাঙ্গীর হোসেন কলেজ ক্যাম্পাসে ওই শিক্ষককে লাঞ্চিত করেন। শিক্ষককে লাঞ্চিত করায় ওই সময় কলেজের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে জাহাঙ্গীরকে মারধর করে। পরে স্থানীয় এম,পি, ও উপজেলা চেয়ারম্যান এর হস্তক্ষেপে বিষয়টি মিমাংশা হয়ে যায় । কিন্ত মিমাংশা হয়ে গেলেও ঠিকাদার আবার নতুন করে লোকজন নিয়ে এসে শিক্ষককে বেদমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করেছে এবং ব্যাংক থেকে উত্তোলিত দেড় লক্ষ টাকা কেড়ে নিয়েছে । তবে এবিষয়ে কমিটির সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়ে ।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর জানান,কিছুদিন আগে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা যেকারনেই হোক ঠিকাদারকে মারধর করেছিল । একারনেই হয়তবা ঠিকাদার সুযোগ বুঝে উক্ত শিক্ষককে মারধর করতে পারে কিন্ত টাকা-পয়সা নিয়েছে কি-না তা সঠিকভাবে বলা সম্ভব নয় ।

তবে এবিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই অইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সাভারে কোয়ারেন্টাইন না মানায় এক ইতালী প্রবাসীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বিপ্লব,সাভার:সাভারে কোয়ারেন্টাইন না মেনে অবাধে ঘোরাফেরায়  আতাউর রহমান নামের এক ইতালী প্রবাসীকে পনেরো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।আজ বিকেলে অবাধে ঘুরে বেড়াচ্ছেন করোনা ঝুঁকিপূর্ণ দেশ ইতালী থেকে আসা এক প্রবাসী । এমন সংবাদের ভিত্তিতে সাভারের আতাউর রহমান পিতা আব্দুস সাত্তার ,সাভার ব্যাংক কলোনী , ৫ নং ওয়ার্ড এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পনেরো হাজার টাকা জরিমানা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান জুম্মন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান,প্রবাসীরা যা করছেন তা দু:খজনক। নিয়ম মেনে কোয়ারেন্টাইনে না থেকে তারা অন্যদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলেছেন।

বিদেশ ফেরত ব্যক্তি অবাধে এলাকায় চলা ফেরা করে বলে অভিযোগ করেছে এলাকাবাসীরা।

অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।

শবে মেরাজের নামাজ বাসায় পড়ার অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের

সময় ডেস্ক ঃ করোনা সংক্রামণ রোধে শবে মেরাজের নফল ইবাদত বাসায় পড়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সারা বিশ্বের মুসলমানরা এই রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া-দরুদের মধ্য দিয়ে রাতটি কাটান তারা।রোববার (২২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার বলেন, ‘আজ পবিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।’

প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তারৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল হয়।

কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না।

সিংগাইরে তিন শিক্ষকের কারাদণ্ড দুই অভিভাবক কে অর্থদণ্ড ভ্রাম্যমান আদালতের

সানোয়ার হোসেন, সিংগাইর প্রতিনিধি : সিংগাইরে কোচিং সেন্টার খুলে প্রাইভেট পড়ানোর দায়ে , এক শিক্ষক ও মাদ্রাসা মক্তবে পোড়ানোর দায়ে এক ইমাম ও মুয়াজ্জিনকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় সূত্র জানা গেছে সরকারী নিয়ম ভঙ্গ করে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল । উপজেলার জামির্তা ইউনিয়নের জামির্তা সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন এক ই একই ইউনিয়নের মক্তবে পোড়ানোর দায়ে ও মধুরচর জামে মসজিদের ইমাম আশেক এলাহী এবং মোয়াজ্জেন আব্দুল লতিফ কে সাত দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

অন্যদিকে কোচিং সেন্টারে শিক্ষার্থীদের কোচিং করতে পাঠানোর দায়ে দুই অভিভাবক কে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

জরিমানা কৃত্য অভিভাবক হলেন রামচন্দ্রপুর গ্রামের নান্নু মিয়া এবং তোতা মিয়া।

শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের মাস্ক বিতরন

বেনাপোল প্রতিনিধি: দূষিত ধুলিকনা এবং বিষাক্ত ভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক এর বিকল্প নেই।করোনা আতঙ্ক চেপে বসেছে মানুষের মনে। সতর্কতা হিসাবে দেশের প্রতিটি মানুষ মাস্ক ব্যাবহারে উৎসাহিত হচ্ছেন। হঠাৎ করে মাস্কের বেড়ে যাওয়ায় একদিকে মাস্কের ঘাটতি, অন্যদিকে মাস্কের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সাধারন মানুষ এটি কিনতে হিম সিম খাচ্ছে।বিশেষ করে গ্রামঞ্চলের মানুষ গুলোর পক্ষে মাস্ক ক্রয় করা কষ্ট সাধ্য হয়ে উঠেছে।সমস্যার পরিধিটা বুঝতে পেরে দেশের জনপ্রতিনিধিরা মাস্ক বিতরনে এগিয়ে এসেছেন।

এ পর্যায়ে যশোর জেলার শার্শা উপজেলার বাহাদুর পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার আলী বিশ্বাস নিজ উদ্দ্যোগে ঐ এলাকার মানুষের মাঝে মাস্ক বিতরন করেছেন শুক্রবার (২০ শে মার্চ) বিকাল ৪টার সময় তিনি ঐ ওয়ার্ডের প্রায় ৫৪০ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।

এসময় তার সাথে সহযোগিতা করেন বাহাদুর ইউনিয়ানের প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুবলীগের মোখলেছুর রহমান, আব্দুস সালাম, অলিয়ার রহমান, সোহাগ হোসেন , খালিদ মাহমুদ ও তোতা মিয়য়। এসময় আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল আল-মামুন(রাজু)।

সর্বশেষ আপডেট...