25 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

রাণীশংকৈলে সেচ্ছাসেবী সংগঠনের বিনামূল্যে  জীবাণুনাশক স্প্রে কার্যক্রম 

রানীশংকৈল (ঠাকুরগাঁঁও)প্রতিনিধিঃ করোনা সংকট মোকাবেলায় ” সবার উপরে দেশ, দেশের উন্নয়ন, করি মূল্যায়ন “এমন একটি শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলাতে ২৭ মার্চ শুক্রবার সকাল থেকে  দুপুর পর্যন্ত চাঁদনী মহাসড়ক সহ পৌর শহরের বিভিন্ন স্থানে, যানবাহনে জীবাণু নাশক বিনামূল্যে স্প্রে করতে দেখা যায়।

এটি একটি স্বেচ্ছাসেবী সমাজকল্যানমূলক সংগঠন। কয়েকদিন থেকেই পৌরশহরে বিভিন্ন এলাকায় তারা এ কাজ করে যাচ্ছেন। জানা যায়, বাংলাদেশ সোসাইটি অফ ক্নিনার্স এর উদ্যোগে আহবায়ক  আহসান হাবিবের নেতৃত্বে ক’জন তরুণসহ এ কার্যক্রম অব্যাহত রেখেছেন। সংগঠনটির অন্যান্য সদস্যরা হলেন, পৌরশহরের, সানোয়ার হোসেন, সোহেল রানা ও হযরত আলী

তাঁরা জীবাণুনাশক পাউডারের সাথে পানি মিশিয়ে  বিভিন্ন দোকানপাট, রিক্সা-ভ্যান, হালকা যান,মোটরগাড়ি, বাইসাইকেল, ক্লিনিক, মসজিদ ও দূরপাল্লার পিকআপে ব্লিচিং পাউডারের মাধ্যমে স্প্রে করে সাধারণ মানুষের জন্য সমাজ কল্যাণমূলক সেবা করে যাচ্ছেন। এ নিয়ে বিভিন্ন সচেতন মহলে  স্বেচ্ছাসেবী সংগঠনটির মহৎ উদ্যোগের জন্য তাঁরা বেশ সুনাম ছড়িয়ে পড়েছে ।

আহসান হাবিব বলেন, করোনা মুক্ত না হওয়া পর্যন্ত আমরা জনস্বার্থে এ কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ্ ।

জন দূর্ভোগের ছবি তুলতে গিয়ে ঝালকাঠির এনডিসি কতৃক সাংবাদিকদের বাধাঁ

ঝালকাঠি প্রতিনিধি: দেশে চলমান করোনা ভাইরাস প্রতিরোধে গনপরিবহন বন্ধ করতে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ২৫/০৩/২০২০ইং তারিখ বুধবার বিকেলে বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি প্রেট্রোল পাম্প মোড় এলাকায় জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসানের নেতৃত্বে একাধিক মেজিষ্ট্রেট নিয়ে গঠিত একটি টিম ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন।

এ সময় স্থানীয় সাংবাদিকরা ভ্রাম্যমান আদালত পরিচালনার কারনে সৃষ্ট জনদূর্ভোগের ছবি তুলতে গেলে ভ্রাম্যমান আদলতের নির্বাহী মেজিষ্ট্রেট ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান স্থানীয় সাংবাদিকদের ছবি তুলতে বাঁধা প্রদান করেন।

এ বিষয় ঘটনা স্থানে উপস্থিত ঝালকাঠির সাংবাদিক দেলোয়ার হোসেন ও রিয়াজ মোর্শেদের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ঘটনা স্থলে জনদূর্ভোগ শুরু হওয়ার খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই এবং সেখানে গিয়ে সাংবাদিক রিয়াজ মোর্শেদ দেশের বিভিন্ন স্থান থেকে বরিশাল এবং খুলনা রুটে মাহিন্দ্র এবং বিভিন্ন যান যোগে নারী পুরুষ ও শিশুরা দক্ষিনাঞ্চলের বিভিন্ন স্থানে যাচ্ছে।

গোধুলি লগ্নে এনডিসির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাহিন্দ্র ও গনপরিবহন যোগে আসা নারী পুরুষ ও শিশু যাত্রীদের নামিয়ে দিচ্ছেন, অপরদিকে গাড়ী চালককে জরিমানা করছেন।

এ সময় ঘরে ফেরা দূর্ভোগের সম্মুখীন যাত্রীদের ছবি তুলতে গেলে বিষয়টি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি দেখতে পেয়ে আমাদের ডাক দেন। তার কাছে যাওয়ার সময় দূর থেকে জন সম্মুখে আমাদের কাছে জানতে চান আমরা বিনা অনুমতিতে কেন ছবি তুলছি। একই সাথে তিনি রিয়াজের পরিচয় জানতে চাইলে রিয়াজ একজন সংবাদ কর্মী পরিচয় দিলে এনডিসি আহমেদ হাসান রিয়াজকে বলেন, আপনি আমাদের ছবি তুলছেন কেন ? আমাদের অনুমতি নিয়েছেন ? অনুমতি না নিয়ে কেন ছবি তুলছেন ? ছবি বা ভিডিও করতে আমাদের অনুমতি লাগবে। অনুমতি ছাড়া ভিডিও করা বা ছবি তোলা যাবে না। সাংবাদিক ও এনডিসির কথোপকথনের সময় ৫ সেকেন্ডের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশ হলে ঝালকাঠি জেলা সহ বিভিন্ন এলাকার সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রয়া দেখা দেয়।

এ বিষয় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাসানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সাংবাদিকগন যেভাবে বলেছে আসলে বিষয়টি প্রকৃত ভাবে সেরকম হয়নি। কোভিড-১৯ উপলক্ষে বাংলাদেশ সরকার দেশব্যাপী গনপরিবহন বন্ধে উদ্যোগ নেয়। আর এ জন্য ঝালকাঠি জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে চলমান পরিস্থিতিতে গনপরিবহন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতেছি। হঠাৎ দেখতে পাই দূর থেকে একজন লোক আমাদেরকে কার্যক্রম ভিডিও করছে। আমি তাদেরকে ডাক দিয়ে কেন ভিডিও করছেন জানতে চাই এ সময় তারা সাংবাদিক পরিচয় দিলে আমি তাদের সাথে আর কোন কথা বলিনি। বিষয়টি নিয়ে তারা আমাকে ভুল বুঝছে। যেহেতু প্রথমত দূর থেকে ভিডিও করছে, সে ক্ষেত্রে তাদের দূর থেকে অপরিচিত তথা গাড়ীর যাত্রী মনে করে ডাক দেই সেই সাথে ভিডিও করার কারন জানতে চেয়েছি।

এ বিষয় ঝালকাঠি মিডিয়ার ফোরাম সাংবাদিক সংগঠন সভাপতি মনির হোসেন সহ অন্যান্য সাংবাদিকরা জানান, দেশে বিভিন্ন বিষয় যেমন ক্যাসিনো কান্ড, দ্রব্যমূল্য উর্ধগতি সহ অনেক বিষয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তখন প্রেস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা প্রশাসনের পাশে থেকে আদালত পরিচালনার সময় সরাসরি লাইভ সম্প্রচার করার মাধ্যমে প্রশাসনের সংবাদ প্রকাশ করে।

কিন্তু ঝালকাঠিতে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় সাংবাদিকরা জনদূর্ভোগের ছবি তুলতে গিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট বাধা প্রদান করবেন অথবা তার অনুমতি নিয়ে ছবি তুলতে হবে এটা আমাদের জানা নেই। আমরা এ বিষয় উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে মাক্স ,সাবান,টিসু বিতরণ (ভিডিও)

বিপ্লব,সাভার ঃ শুক্রবার দুপুরে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রমজান আহমেদের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক বিভিন্ন এলাকায় মাক্স সাবান ও জীবাণু নাশক বিতরণ করেন ।  এছাড়াও তিনি বিভিন্ন পাড়া- মহল্লা ও বাসাবাড়ি রাস্তাঘাট মসজিদ-মাদ্রাসা ও স্কুলে করেনা ভাইরাস সংক্রমণ এড়াতে জীবাণুনাশক স্প্রে করেন। এ সময় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রমজান আহমেদ বলেন , করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ও বাসাবাড়িতে প্রতিদিনই দলীয় নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে জীবাণুনাশক স্প্রে করে এলাকার সাধারণ মানুষের সুরক্ষায় কাজ করে যাবো ।

এসময় সাবান ও মাক্স বিতরণ কালে উপস্থিত ছিলেন সাভার পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রমজান আহমেদ সহ বিভিন্ন মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা ।

করোনা প্রতিরোধে প্রস্তুত ঝালকাঠি জেলা পুলিশের কুইক রেসপন্স টিম

ঝালকাঠি প্রতিনিধি : বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও গড়ে উঠেছে করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থা।আর দেশে এই ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় অন্যতম ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বাহিনী প্রথম থেকেই সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। তারাই ধারাবাহিকতায় করোনা ভাইরাস প্রতিরোধে ঝালকাঠি জেলা পুলিশ বিভিন্ন ধরনের সচেনতামূলক কর্মকাণ্ডসহ বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বর্তমানে জেলা পুলিশ সুপারের নির্দেশে এ্যাম্বুলেন্স ও গাড়ী সহ প্রয়োজনীয় উপকরন নিয়ে ২৪ ঘন্টা সেবা প্রদানের লক্ষ্যে গঠন করেছে কুইক রেসপন্স টিম।

ধামরাইয়ে করোনা ভাইরাস প্রতিরোধে গোয়ারী পাড়া ২নং ওয়ার্ড যুবসংঘের ব্যতিক্রমী উদ্যোগ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ধামরাই পৌরসভা গোয়ারী পাড়া ২নং ওয়ার্ড যুবসংঘের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যুবকরা। বিশ্বব্যাপী মহামারী আকারে ধারণ করা করোনা ভাইরাস থেকে সচেতন থাকার জন্য নিজেদের ও এলাকাবাসীর সুরক্ষায় এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রাহণ করেছেন এলাকার সকল যুবকরা।আজ বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল থেকে নিজেদের উদ্যোগে মহল্লার সকল রাস্তার ময়লা পরিস্কার করে জীবাণুনাশ করতে পানির সাথে ব্লিচিং পাউডার মিশিয়ে মহল্লার সকল রাস্তায় ও বাড়ি বাড়ি গিয়ে জীবাণুনাশক স্প্রে করে যুবকরা, ও মহল্লায় পানির ট্যাংক বসিয়ে হাত ধৌত ও শরিলে স্প্রে ছিটিয়ে জীবাণু মুক্ত করতে কাজ করে যাচ্ছে তারা।

এসময় গোয়ারী পাড়া ২নং ওয়ার্ড যুবসংঘের উদ্যোগে কাজ করে, পৌর যুবলীগের ২নং ওয়ার্ড সভাপতি মোঃ ইদ্রিস হোসেন , পৌর আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মোঃ ইয়াছিন,মোঃ মফিজুর রহমান, মোঃ মামুন, সহ মহল্লার সকল যুবকরা।

যুবকদের এই মহৎ উদ্যোগকে মহল্লার সকলেই একটি ভালো উদ্যোগ বলে জানান এবং মহল্লার সকলের উপকার হবে বলেও জানান।

গোয়ারী পারা ২নং ওয়ার্ড যুবসংঘের যুবকরা জানান করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রাহণ করেছে আমার ও কিছু করোনা ভাইরাস প্রতিরোধমূলক কার্যক্রম নিয়েছে এতে সকলেই উপকৃত হবে।

করোনা প্রতিরোধে মাস্ক ও সাবান বিতরণ করেন রাণীশংকৈল উপজেলা প্রশাসন

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে করোনা ভাইরাস বিস্তাররোধে বিনামূল্যে মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছে রাণীশংকৈল উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে ২৬ মার্চ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পৌরশহর, গৌগর বাজার, কাতিহার, ফুটানি টাউন সহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে এসব করোনা প্রতিরোধ পণ্য বিতরণ করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও মৌসুমি আফরিদা, স্যানিটারি ইন্সপেক্টর সারওয়ার হোসেন, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আজকের এ কার্যক্রম। তিনি আরো বলেন, করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় ও নিজ নিজ বাড়িতে থেকে এ রোগ থেকে নির্মূল হওয়া সম্ভব এবং সব সময় পরিস্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। কারণ এটি একটি অত্যান্ত ক্ষতিকারক ও সংক্রামক ভাইরাস।

এ ব্যপারে ইউএনও বলেন, বিশ্বে নতুন আতঙ্ক এখন করোনা ভাইরাস। যেটি দ্রুত ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক মানুষ। এ ভাইরাসের প্রতিকারের চেয়ে প্রতিরোধ বেশি জরুরি। এ লক্ষ্যে কোম কোয়ারাইন্টেনে থাকাসহ বিভিন্ন এলাকায় সাধারণ জনগনের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কার্যক্রম পরিচালানা করা হয় ।

এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী গতকাল থেকে প্রয়োজনীয় কিছু দোকান বাদে, সমস্ত উপজেলার বাকী সব দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

সরকারি নির্দেশ না মেনে চলছে রাস্তার নির্মাণ কাজ।

মোঃ মনির হোসেন,গাজীপুর প্রতিনিধি :  গাজীপুর সদর উপজেলা। ভাওয়াল মির্জাপুর ইউনিয়নে, সরকারের নির্দেশ অমান্য করে চলছে এলজিইডির রাস্তা সংস্কার।দেশের মহামারী করোনাভাইরাস। মোকাবেলায় সরকার ঘোষিত ২৬ ৩ ২০২০ তারিখ, হতে সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানঃ। বন্ধ থাকার কথা, এবং সাধারন মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হতে পারবে না।

এরকম নির্দেশ থাকার পরেও গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন হতে, ভবানীপুর পর্যন্ত, এলজিইডির এক ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তার কাজ চালাছে নির্বিঘ্নে।

এই বিষয়ে ঠিকাদারের এক ফোর ম্যান কে জিজ্ঞেস করলে তিনি জানান। সারাদেশে করোনা মহামারী জন্য যে লকডাউন করা হয়েছে সে বিষয়ে তারা কিছুই জানে না।

নির্বিঘ্নে প্রায় অর্ধশতাধিক শ্রমিক নিয়ে। কাজ চালিয়ে যাচ্ছে তারা, অতি দ্রুত এই কাজ বন্ধ করতে না পারলে শ্রমিকদের ভিতর মহামারী করো না আক্রমণ করতে পারে।

দেবীদ্বারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি :করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সতর্কতা হিসেবে সারাদেশের মতো দেবীদ্বারেও সকল আনুষ্ঠানিকতা বাতিল হয়েছে। শুধু মাত্র দেবীদ্বারে উপজেলা প্রশাসনের সংক্ষিপ্ত আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মুক্তিযোদ্ধা চত্বর ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের গন কবরে পুষ্পত্ববক অর্পণ শেষে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার আলী জিন্নাহর উপস্থাপনায় আয়োজিত অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম,(ওসি) মোঃ জহিরুল আনোয়ার, এসিল্যন্ড সাহিদা আক্তার ও প্রভাষক ছাইফুল ইসলাম শামিম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা . সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সুন্দরগঞ্জে গণমাধ্যমকর্মীদের মাঝে এমপির করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ

এনামুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৪০জন গণমাধ্যমকর্মীদের মাঝে এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর পক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরন করা হয়।বৃহস্পতিবার সকালে উপজেলা ডায়াবেটিস সমিতি চত্বরে এমপির প্রতিনিধি হিসেবে উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল ও পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ ডাব্লিউ মাস্ক, হ্যান্ডওয়াশ,ক্যাপ,গ্লোভ বিতরণ করেন।

এসময় সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশিদুল আলম চাঁদ,সাধারণ সম্পাদক শাহ মোঃ রেদওয়ানুর রহমান,সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোশাররফ হোসেন বুলু,সাধারণ সম্পাদক একেএম শামছুল হক.সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।

বেনাপোল বাজার পরিদর্শন করলেন সেনাবাহিনী

বেনাপোল প্রতিনিধিঃ মহামারী করোনার হাত থেকে মুক্তি পেতে বিশ্ববাসী এখন সোচ্চার। প্রতিটি দেশ দেশের নিজস্ব ব্যবস্থাপনায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।সারা বিশ্বের নাই করো না আতংকে ভুগছে আমাদের দেশের মানুষ। বাংলাদেশ সরকারের বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে জেলা-উপজেলার প্রশাসন দপ্তরে জনসচেতন মূলক প্রচার মাইকিং সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে সকল নিরাপত্তা বাহিনীর পাশাপাশি দেশের সর্বোচ্চ শক্তিশালী বাহিনীর সেনা সদস্যদের মাঠে নামানো হয়েছে।

উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট এর তত্ত¡াবধানে এ সকল নিরাপত্তা বাহিনী কাজ করবে বলে সরকার নির্দেশনা প্রদান করেছেন।গতকাল বুধবার(২৫ শে মার্চ) সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন সচেতনামূলক দিকনির্দেশনা দিয়েছেন। সেনাবাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা বাহিনীদের কে উপজেলা ম্যাজিস্ট্রেটে এর নির্দেশ মোতাবেক নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।

সরকারি ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্কুল-কলেজ-মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত ব্যাংকিং সুবিধা চালু রেখে অন্যান্য সকল অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ডাক্তার-খানা ওষুধের দোকান ক্লিনিক এবং হাসপাতাল ব্যতীত বাজার এলাকার প্রত্যেকটি দোকানপাট এমনকি চায়ের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। একের অধিক একত্রে চলাফেরা করা যাবেনা ইত্যাদি নির্দেশনা দিয়ে উপজেলা প্রশাসন কাজ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার(২৬ শে মার্চ) দেখা গেল শার্শা উপজেলা ম্যাজিস্ট্রেট সরকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরীর সেরকম একটি কার্যক্রম। সেনাবাহিনী সহ সরকারের অন্যান্য নিরাপত্তা বাহিনী নিয়ে তিনি আজ সকালে বেনাপোল বাজার পরিদর্শন করেন।পরিদর্শন শেষে ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম সাংবাদিকদের জানান, এখানে ভয়ের কিছু নেই, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারি নির্দেশনা জননিরাপত্তা প্রদান করা হচ্ছে। এ সকল কাজে জনসাধারণের সহযোগিতা একান্তই কাম্য, তা না হলে এ রোগ থেকে কিছুতেই পরিত্রান পাওয়া যাবে না।

সর্বশেষ আপডেট...