26 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

বেনাপোলে পুলিশের অভিযান ফেন্সিডিল সহ মাদকবহনকারী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান বড় আঁচড়া মাঠ থেকে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ রয়েল সরদার(২২) নামে এক মাদক বহনকারী গ্রেফতার।গ্রেফতার মাদক বহনকারী রয়েল সরদার বড় আঁচড়া গ্রামের বাবু সরদার এর ছেলে।(১৯ শে মার্চ) দুপুরে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ,এএসআই আলমগীর হোসেন,এএসআই শাহীন ফরহাদ ও কনেস্টবল শাহিদুল গোপন সাংবাদের ভিত্তিতে বড় আঁচড়া মাঠে অভিযান চালিয়ে মাদক বহনকারী রয়েলকে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামের মাঠে অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মাদক বহনকারীকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, উদ্ধার ফেন্সিডিল সহ মাদক বনহকারীকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

রাণীশংকৈলে আমেরিকা ফেরত ব্যক্তির মধ্যে “করোনা” সন্দেহে গুজব !

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আমেরিকা থেকে থেকে ২৪ দিন আগে এক ব্যক্তি বাংলাদেশে তাঁর নিজ বাড়িতে আসে। সপ্তাহ খানেক ধরে সে অসুস্থ হয়ে পড়ে। এমন খবরে “করোনা” সন্দেহে মানুষের মাঝে আতংক বিরাজ করে। বিদেশ ফেরত ব্যক্তি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা গ্রামের মৃত শেকারু চন্দ্র সরকারের ছেলে দুলাল চন্দ্র (৫০)। জানা যায় দুলাল চন্দ্র আমেরিকা প্রবাসী শাপলা নামে তাঁর মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল।

হাসপাতাল ও পুলিশ সূত্রমতে ১৮ মার্চ (বুধবার) বিকালে উপজেলা স্বাস্থ‍্য বিভাগের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থল “করোনায়” সন্দেহভাজন দুলাল চন্দ্রের বাড়িতে যান। স্বাস্থ‍্য বিভাগের টিম ঐ ব্যক্তিকে পরীক্ষা করে তাঁর মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোন নমুনা পায়নি বলে জানান।

এ প্রসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচএ ডা: আঃ সামাদ প্রতিনিধিকে জানান, আমি ও আমার টিম ঘটনাটি জানতে পেরে রুগীকে পরীক্ষা করে দেখি, করোনার কোন নমুনা তার মধে নেই। সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম‍্যান জমিরুল ইসলাম বলেন, বিদেশ থেকে আসা ব‍্যক্তি ৭ দিন যাবৎ অসুস্থ থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে, আমি বিষয়টি উপজেলা স্বাস্থ‍্য বিভাগকে অবগত করি।

তিনি আরো বলেন, দুলাল চন্দ্র এখন তার নিজ বাড়িতে রয়েছেন।

কুমিল্লা লাকসামে ইতালি প্রবাসিকে হোম কোয়ারেন্টাইন না মানায় ১০ হাজার টাকা জরিমানি

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা)প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌর শহরের ১নং ওয়ার্ডে মিশ্রী গ্রামে ইতালি ফেরত মহিন উদ্দিন নামের এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷জানাযায়, গত ১৬ মার্চ মহিন উদ্দিন ইতালি থেকে দেশে আসেন৷ প্রশাসনের সিদ্ধান্ত অনুযায় ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নিদের্শ দেয়া হলেও ওই প্রবাসি তা না মানায় (১৮ মার্চ)বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷ এবং ১৪দিন কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য তাদের বাড়ীর সকল গেইট লক করে দেন প্রসাশন৷লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷

সাংবাদিক নির্যাতনকারী নাজিম উদ্দিন মাগুরার মহম্মদপুরে এসিল্যান্ড থাকাকালীন সময়ে করে গেছেন নানা অপকর্ম

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনকারী নাজিম উদ্দিন ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মাগুরার মহম্মদপুর উপজেলায় এসিল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন। মহম্মদপুরে থাকাকালে তিনি সাধারণ মানুষের সাথে অনিয়ম, দুর্নীতি, অসাচরণ, মরধর, বাড়িঘর ভাংচুরসহ নানা অপকর্মে জড়িত ছিলেন । তিনি বিশেষ করে ব্যক্তি মালিকানাধীন জমিকে খাস দেখিয়ে সরকারি বরাদ্দের নামে হাতিয়ে নিয়েছেন কোটি-কোটি টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মাললাও চলমান রয়েছে।মহম্মদপুর উপজেলার জোকা গ্রামের সৈয়দ ছদরুদ্দীন বলেন, ১৮ সালের শেষ দিকে তিনি ছয় লক্ষ টাকা দিয়ে উপজেলা সদরের আলেক শাহ ফকির গং এর কাছ থেকে (মহম্মদপুর এস এ ৫৮ নং খতিয়ানের) সাড়ে ১২ শতক জমি কেনেন। কিন্তু জমি রেজিষ্ট্রি করতে গেলে বাধে বিপত্তি। তৎকালিন এসিল্যান্ড নাজিম উদ্দিন মৌখিকভাবে মালিকানা দাবি করে সাব রেজিষ্ট্রারকে জমি রেজিস্ট্রি করতে নিষেধ করেন।

এরপর তাকে দেখা করতে বললে, তিনি অফিসে গিয়ে দেখা করেন। এ সময় খাজনাসহ সরকারি বিভিন্ন খাত দেখিয়ে তিনি তার কাছে দুই লক্ষ টাকা দাবী করেন। ছদরুদ্দিন সরল বিশ্বাসে দেড় লক্ষ টাকা দিয়ে পুনরায় জমি রেজিষ্ট্রির উদ্যোগ নেন। এতে নাজিম উদ্দিন তার উপর ক্ষিপ্ত হয়ে জমি বিক্রেতাকে জমিতে যেতে নিষেধ করেন। একইভাবে এসিল্যান্ড নাজিম উদ্দিন ছদরুদ্দিনকে জব্দ করতে জাল মুক্তিযোদ্ধা সনদের ব্যবসা করেন এমন মিথ্যা অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিতে তাকে ধরতে দলবল নিয়ে তার গিয়ে বাড়িতে হাজির হন। ছদরুদ্দিনকে বাড়িতে না পেয়ে দরজা খেঙ্গে ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করেন।

এ সময় এসিল্যান্ড নাজিম উদ্দিন তার স্ত্রীকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেন। ছদরুদ্দিন আরোও অভিযোগ করেন, উপজেলা সদরসহ বিভিন্ন হাট, বাজারে নাজিম উদ্দিন প্রায় শতাধিক দোকান ঘর ও বিঘাকে বিঘা সরকারি জমি বরাদ্দের নামে এক বছরে মহম্মদপুর থেকে কমপক্ষে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। রাজাকার পুত্র নাজিম উদ্দিন যে টাকা দিয়ে যশোরের মনিরামপুর উপজেলার সদরে ও কাশিপুর নিজ গ্রামে রাজ প্রসাদ বানিয়েছেন। যা তিনি নিজ ঁেচাখে দেখে এসেছেন। শুনেছেন ঢাকাতেও তার নামে বে নামে রায়েছে একাধিক প্লট ও ফ্লাট। এতদিন তিনি এসিল্যান্ড নাজিম উদ্দিনের বিরুদ্ধে কথা বলতে সাহস পাননি তবে এখন তিনি তার বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

মহম্মদপুর সদরে ওষুধ ব্যবসায়ি বাদশা ফকির। পৈত্রিক জমির কিছু তার বাবার নামে ও কিছু অংশ সরকারের নামে রেকর্ড হয়। কোন মালিমামলা ছাড়াই সরকারি রেকর্ড কাটিয়ে গোটা জমি তাদের নামে রেকর্ড করার জন্য তিন লক্ষ টাকা ঘুষ নেন। পরে তিনি রেকর্ড সংশোধনতো দুরের কথা লক্ষ-লক্ষ টাকা নিয়ে বিভিন্ন মানুষের কাছে জমি বরাদ্দ দেওয়া শুরু করেন। এ সময় তিনি টাকা ফেরৎ চাইলে তার উপর সন্ত্রাসী হামলা ও গুলি করে হত্যার হুমকি দেন নাজিম উদ্দিন। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি মহম্মদপুর থানায় জিডি ও টাকা ফেরৎ পেতে আদালতে মামলা করেন।

এতে ক্ষিপ্ত হয়ে নাজিম উদ্দিন দলবল নিয়ে রাতে তার বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ গর্ভপাতের মিথ্যা অভিযোগে তাকে এক বছরের কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা করেন। তিনি বিনা অপরাধে ২ মাস ৩ দিন হাজত খেটেছেন। বাদশা ফকির আক্ষেপ করে বলেন, নাজিম উদ্দিনের মত খারাপ প্রকৃতি ও ঘুষখোর অফিসার মহম্মপুরবাসী আগে কখনো দেখেনি। এ ধরনের অফিসার কোন গুরুত্বপুর্ণ দায়িত্বে থাকলে যে কোন সময় রাষ্ট্রের জান মালের বড় ধরনের ক্ষতির সম্ভবনা রয়েছে।

মহম্মদপুরের রাজাপুর গ্রামে প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ি অজয় সাহা বলেন, মোবাইল কোর্ট পরিচালনার নামে নাজিম উদ্দিন তার দোকানে এসে ফার্নিচার ভাংচুর করেন। এ সময় তিনি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। কোন শিক্ষিত মানুষের ব্যবহার এত খারাপ হতে পারে এটা ভেবে তিনি অবাক হন।

১৯ সালের সেপ্টেম্বর মাসে মহম্মদপুরের তৎকালিন এসিল্যান্ড নাজিম উদ্দিন খাস জমি দাবি করে ব্যক্তি মালিকানায় থাকা দোকান-ঘর ভাংচুর করেন। এ সময় প্রতিবাদ করতে এসে এলাকার একাধিক ব্যবসায়ি তার হাতে লাহিৃত ও মারপিটের শিকার হন। পরে ব্যবসায়িদের তোপের মুখে তিনি পিছু হটেন। মিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ি জানান, নহাটা বাজারের ব্যবসায়িরা তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ, ঝাটা মিছিল ও সংবাদ সম্মেলন করেছিলেন।

মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আব্দুল মান্নান বলেন, সাবেক এসিল্যান্ড নাজিম উদ্দিন মহম্মদপুরে নানা অনিয়ম, দুর্নীতি করে গেছেন। যার সাথে স্থানীয় একটি প্রভাবশালী মহল জড়িত ছিল। মাগুরা জেলা প্রশাসক ড.আশরাফুল আলম বলেন, অসাদচারণ, অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগে মহম্মদপুর উপজেলার সাবেক এসিল্যান্ড নাজিম উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। যেটি বিভাগ থেকে তদন্ত করা হচ্ছে। তবে এবিষয়ে এসিল্যান্ড নাজিম উদ্দিন সকল অভিযোগ অস্বীকার করেন।

সুন্দরগঞ্জে হোম কোয়ারাইন্টাইনে ১৬ জন, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সংবাদ সম্মেলন

এনামুল হক,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে বিদেশ ফেরত ১৬ জনকে হোম কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে। বিভিন্ন দেশ থেকে আসার পর ১৪ দিনের সাময়িক পর্যবেক্ষণে রাখা হয় এবং তাঁরা যেন নির্দেশনা অমান্য করে বাহিরে আসতে না পারে সেজন্য স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্য বিভাগ।  এ ছাড়াও তাঁদের করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনী সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হচ্ছে।

এদিকে, করোনা পরিস্থিতি ও হোম কোয়ারান্টাইনে রাখা ব্যক্তিদের সার্বিক বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে সার্বিক পরিস্থিতি জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান ও থানার ওসি আব্দুল্লাহিল জামান।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসন ৯ সদস্যের কমিটি গঠন করেছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও স্বাস্থ্য কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়। আমরা করোনা প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিয়েছি। করোনার ভাইরাসের বিষয়ে তথ্য জানতে ও জানাতে ২৪ ঘন্টার হটলাইন চালু করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

এ ছাড়াও করোনা আক্রান্ত রোগীর জন্য দুই বেডের একটি আইসোলেশন ইউনিট প্রস্তুত আছে। সেইসঙ্গে সকলকে সতর্ক করতে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, গত কয়েক দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরগঞ্জ করোনা রোগী সনাক্ত করা হয়েছে বলে গুজব চালানো হচ্ছে। মুলত এ উপজেলায় কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি। প্রথমে প্রাথমিক বিদেশ ফেরত তিন জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়। কিন্তু সেটাকে তথ্য বিভ্রাট করে গুজব রটানো হচ্ছে। তিনি আরো জানান, উপজেলায় এ পর্যন্ত মোট ১৬ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারাইন্টাইনে রাখা হয়েছে। তাঁরা যেন বাহিরে বের হতে না পারে সেজন্য প্রত্যেককে নজরদারিতে রাখা হয়েছে। যাতে তারা কেউ জনসম্মুখে আসতে না পারে এ জন্য স্থানীয়দের সাথে মতবিনিময় করা হয়েছে । আর ১৪ দিনের প্রাথমিক পর্যবেক্ষণে যদি কারো মধ্যে করোনা ভাইরাস আক্রান্তের নমুনা দেখা না যায় তাহলে তাদের সুস্থ বলে ঘোষণা দেয়া হবে। তবে এখন পর্যন্ত সবাই স্বাভাবিক আছে বলেও জানান।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান বলেন, যদি বিদেশ ফেরত কোন ব্যক্তি আপনাদের আশেপাশে থাকে। তাহলে তাদের হোম কোয়ারান্টাইনে রাখতে হবে। আর যদি কেউ হোম কোয়ারান্টাইন মানতে না চায় তাহলে আমরা বাধ্যতামূল কোয়ারান্টাইনে রাখবো। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সকলের সহযোগীতা প্রয়োজন। আমরা প্রচার-প্রচারণা চালাচ্ছি। তবে কেউ যদি গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে তাহলে তাঁর বিরুদ্ধে তৎক্ষনাৎ ব্যবস্থা নেয়া হবে।

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। সেই সাথে প্রত্যেককে সতর্ক ও নিজের প্রতি খেয়াল রাখার আহ্বান জানানো হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে সাভারের হেমায়েতপুর আল আরাফা ইসলামী ব্যাংক শাখায় কেক কাটার আয়োজন

সাভার প্রতিনিধি :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে সাভারের হেমায়েতপুর আল আরাফা ইসলামী ব্যাংক শাখায় কেক কাটার আয়োজন করা হয়। বুধবার দুপুরে হেমায়েতপুর শাখায় এ কেক কাটার আয়োজন করেন ব্যাংকের ম্যানেজার আশরাফ হোসেন । কেক কাটাও ছাড়া ঢাকা আরিচা মহসড়কে বঙ্গবন্ধুকে স্বরণ করে পতাকা হাতে নিয়ে তারা নানা কর্মসুচী পালন করেন।

এদিকে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে একই এলাকায় ব্যাংক এশিয়ার ম্যানেজার মাহবুবুল আলম ও ইউনিয়ন ব্যাংবের ম্যানেজার নন্দিত রহমান তাজবী কেক কাটা দোয়া মাহফিল ও আলোচনা সভায় আয়োজন করেন ব্যাংক কার্যালয়ে।

এছাড়াও অনুষ্ঠানে সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহ আলমসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসময় বঙ্গবন্ধুর রুহের আত্মর মাগফিরাত কামনা করে তাদের পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করা হয়।

সাভার পৌর সভার ১নং ওয়ার্ডে পোড়া বাড়ি সমাজ কল্যান সংর্ঘর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ সাভারে জাতির পিতার শত জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে সাভারে মিলাদ ও দোয়া মাহফিলের শেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয় ।

মঙ্গলবার ঢাকার সাভার পৌর সভার ১নং ওয়ার্ডে পোড়া বাড়ি সমাজ কল্যান সংর্ঘর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন, সাভার পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পৌর এক নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ রমজান আহমেদ । উক্ত  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা সহ আরো অনেকেই।

সাভারের ভাকুর্তায় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া  অনুষ্ঠিত

মোঃ মহিবূল আলম রানা, সাভার ঢাকা ঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে সাভারে দোয়া, মোনাজাত ও কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধার পর ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া  ও কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মে শহিদুল্লাহ বেপারী, সাধারন সম্পাদক হাজী মোঃ বিল্লাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ তোফিজ উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন। এছারাও ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সাভার হেমায়েতপুর সুপার মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার ঃ সাভারের হেমায়েতপুর সুপার মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে কেকে কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন ।আজ মঙ্গলবার রাত ১০ টার দিকে হেমায়েতপুর বাসস্টান্ড সংলগ্ন , হেমায়েতপুর সুপার মার্কেটের সামনে আওয়ামী লীগ নেতা জনাব মোঃ আঃ রহমান সাহেবের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা ,দোয়া মাহফিল ও কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালন করা হয় ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়র পরিষদের চেয়ার‌ম্যান জনাব মোঃ ফখরুল আলম সমর ।

এদিকে,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভারেরে তেতুল ঝোড়া ইউনিয়নের যুবলীগ নেতা বিপ্লব , সাজ্জাত , লক্ষন রায় সহ আরো অনেকেই ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাভারের স্বেচ্ছাসেবক লীগের তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ মো: আলতাফ হোসেন সহ উক্ত মাকেটের ব্যবসায়ীরা মোঃ জুলহাস ,শাহীন ,সুজন,খলিল ,পলাশ ,আমিনুল ইসলাম ,কবির ,মজিবর ,রনি ,মাসুদ ,মামুন ,জয়নাল ,ফারুক ,শাহ্‌ আলম ,ছালাম ,সোহেল ,জামান ,জাকির ,শফিক ,কাদের মোল্লা ,মনোয়ার মোল্লা ,শওকত ,মান্নান ,সাইদুল ,কুদ্দুস ,রাজু , ইব্রাহীম ,মনির ,রবিউল ,শরিফ ,বাবু ,বাহার ,হাছান ,জহিরুল ,মালেক আলমগীর সহ সকল দোকান দা’র গণ ।

পরিশেষে হেমায়েতপুর সুপার মার্কেটের সামনে , দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে কেক কাটা হয় ।

সাভার মডেল থানার উদ্যোগে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

বিপ্লব,সাভার :সাভারে জাতির জনক বঙ্গবন্ধু শখে মুজবিুর রহমানরে জন্মশতর্বাষকিী উপলক্ষে সাভার মডেল থানার উদ্যোগে কেক কেটে শ্রদ্ধা জানয়িছেনে র্দুযোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়রে প্রতমিন্ত্রী ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।আজ মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানা চত্বরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা ও করোনা ভাইরাস থেকে দেশকে রক্ষার জন্য দোয়া প্রার্থনা করা হয়। দোয়া শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১০০ পাউন্ড কেক কাটেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।এসময় উপস্থিত ছিলেন সাভার থানার ওসি এফ,এম সাঈদ , পুলিশ পরিদর্শক অপেরেশন জাকারিয়া হোসেন সহ ,সাভার মডেল থানার সকল কর্মকর্তা বৃন্দ ,
এছাড়া সাভার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতার্কমীরা, সাভার প্রসে ক্লাবরে সদস্যবৃন্দ,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ,সরকারি র্কমর্কতাসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন ।এছারাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাভারে রাত ১২ টা এক মিনিটে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

সর্বশেষ আপডেট...