27.8 C
Dhaka, BD
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

যশোরের বেনাপোল সীমান্তে ইউএস ডলার সহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোর বেনাপোল ধান্যখোলা সীমান্তে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারসহ জসীম উদ্দীন নামে ১ ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)সদস্যরা।শনিবার (২১শে মার্চ) বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।আটক বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের আবু বক্কর এর ছেলে জসীম উদ্দিন। আটক জসিম উদ্দিন একজন হুন্ডি কারবারি বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যশোর ৪৯ বিজিবি’র লেঃ কর্নেল সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ধান্যখোলা বিওপিতে কর্মরত হাবিলদার কবির হোসেন এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার ইউএস ডলারসহ জসিম উদ্দিন নামের এক হুন্ডি কারবারিকে আটক করেন।

তিনি আরো জানান আটককৃত ব্যক্তির নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

দেবীদ্বারে বিয়ে করতে যাওয়া এক প্রবাসীকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে কনে পক্ষের লোকজন

এ,আর,আহমেদ হোসাইন,(কুমিল্লা)প্রতিনিধি : উপজেলার বিহারমন্ডল গ্রামের এক সিঙ্গাপুর প্রবাসী বিয়ে করতে গেলে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কণে পক্ষ বর পক্ষের লোকদের ধাওয়া করে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। বিহারমন্ডল গ্রামের তাজেল মিয়ার পুত্র সিঙ্গাপুর প্রবাসী রাহিক কুমিল্লা ময়নামতি এলাকায় বিয়ে করতে গেলে ওই ঘটনা ঘটে।উপজেলার বিহারমন্ডল গ্রামের আবু ইউছুফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ৮মার্চ বিহারমন্ডল গ্রামের তাজেল মিয়ার পুত্র রাহিক সিঙ্গাপুর থেকে দেশে আসার পর স্বাভাবিক ভাবেই এলাকায় চলাফেরা করেন। গত ১৯মার্চ কুমিল্লা ময়নামতি এলাকায় বিয়ে করতে গেলে ওই এলাকার প্রবাসীরা ফোনে জানায় রাহিক অসুস্থ্য এ সংবাদে কনের পরিবার বর পক্ষকে ধাওয়া করে তাড়িয়ে দেয়। পরে নিজ গ্রামে এসেও লোক লজ্জায় বর্তমানে পলাতক রয়েছে বলে তিনি জানান।

ওই বিষয়ে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম জানান, তাকে খুঁজে বের করতে স্থানীয় ইউপি মেম্বারকে নির্দেশ দিয়েছি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহমেদ কবির জানান, বিষয়টা শোনেছি আমি নিজেই ওই এলাকায় অস্থান করে খোঁজ খবর নিচ্ছি।

বিদেশ ফেরত ৩ ব্যক্তিকে জরিমানা করেছে রাণীশংকৈল ভ্রাম্যমাণ আদালতে

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিদেশ ফেরত ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায় উপজেলা নির্বার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মৌসুমি আফরিদা ২১ মার্চ শনিবার সকালে এ অভিযান পরিচালনা করেন। বিদেশ থেকে ফেরত এসে হোম কোয়ারান্টাইনে না থাকার অপরাধে ও অবাধে ঘুরাফেরা করায় কাশিপুর ইউনিয়নের কাদিহাট জোতপাড়া গ্রামের সহিদুর রহমানের ছেলে মালোশিয়া প্রবাসী আল আমিনকে ৫ হাজার টাকা, একই এলাকার গাজিগড় গ্রামের মৃত শেখ মোহাম্মদের ছেলে সৌদি আরবে ওমরা হজ্ব ফেরত আলমগীরকে ৫ হাজার এবং ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে সিঙ্গাপুর প্রবাসী রাজু হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্যমাণ আদালত ।

এ ব্যপারে ইউএনও মৌসুমি আফরিদা বলেন, সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিদের সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকা বাধ্যতামূলক, অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা কবে।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির হোম কোয়ারেন্টাইনে

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি : নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে সচেতন করতে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে গেলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।তিনি বলেন, শুক্রবার থেকে স্বেচ্ছায় এ হোম কোয়ারেনটাইন নিয়েছেন।

নিজের সুরক্ষার পাশাপাশি দলের নেতকর্মীসহ সবাইকে সচেতন করতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে বাসায় থাকছেন। এটা দায়িত্ব ও দায়বদ্ধতার মধ্যে পড়ে।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ভয়াবহ করনা ভাইরাসের রক্ষা পাওয়ার জন্য জনসমাগম সহ দলীয় কর্মসূচি থেকে বিরত থেকে সবাইকে ঘরে থাকারও আহ্বান জানান ।

মাগুরার শ্রীপুরে অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত সর্দার আটক

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার দোরাননগর এলাকা থেকে শুক্রবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতির কালে একটি সক্রিয় সার্টার গান ও ৪ রাউন্ড গুলিসহ লিটন শেখ (৪০) নামে আন্তঃজেলা ডাকাতদলের এক ডাকাত সর্দারকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। আটককৃত ডাকাত যশোরের বাঘারপাড়া উপজেলার সিলিমপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলী শেখের পুত্র।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, রাত আনুমান দেড়টার দিকে গোপন সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, উপজেলার ওয়াপদা-লাঙ্গলবাঁধ পাকা সড়কের দোরাননগর গ্রামস্থ ফাঁকা মাঠের মধ্যে রাস্তায় গাছ ফেলে ডাকাতরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে তিনি (ওসি), এস,আই আব্দুল হামিদ, এস,আই জাহাঙ্গীর ও নাকোল ফাঁড়ির ইনচার্জ এস,আই প্রসেনজিৎসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের ধাওয়া করে একটি সক্রিয় সার্টার গান ও ৪ রাউন্ড গুলিসহ লিটন নামে আন্তঃজেলা ডাকাতদলের এক ডাকাত সর্দারকে আটক করতে সক্ষম হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতদের ফেলে যাওয়া একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করা হয়। তবে আটককৃত লিটন শেখের নামে চুয়াডাঙ্গা জেলাতেও একটি নিয়মিত ডাকাতি মামলা রয়েছে।

এ ব্যপারে শ্রীপুর থানায় অস্ত্র ও ডাকাতি আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে।

ধামরাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ধামরাইয়ে সৎ বাবার বিরুদ্ধে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ বাবা মোজাহার (৪০) আটক করেছে পুলিশ।শুক্রবার (২০ মার্চ) রাতে উপজেলার ছয়বাড়িয়া থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মোজাহার নিলফামারী জেলার জলঢাকা উপজেলার চিরভিজা এলাকার মৃত মোস্তাকের ছেলে।
শিশুটির মা জানান, প্রায় তিনমাস আগে অভিযুক্ত মোজাহার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তার আগের সংসারের দশ বছরের মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে মোজাহারের সঙ্গে ছয়বাড়িয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। ১১/০৩/২০ বুধবার তারিখে সকালে শিশুটিকে বাড়িতে রেখে তিনি অফিসে যান। এ সুযোগে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেছে দ্বিতীয় স্বামী মোজাহার।

তিনি আরও বলেন, অফিস থেকে ফিরে মেয়েকে কাঁন্নাকাটি করতে দেখে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে শিশুটি ধর্ষিত হয়েছে বলে জানতে পারেন। একপর্যায়ে শিশুটি কাছ বিষয়টি জানতে চাওয়া হলে সে তার সৎ বাবার কথা জানায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল হোসেন জানান, শুক্রবার রাতে শিশুটির মা তার দ্বিতীয় স্বামী মোজাহারের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে ছয়বাড়িয়া ভাড়া বাসা থেকে অভিযুক্ত মোজাহারকে আটক করা হয়।

মালয়েশিয়ায় এক রেস্টুরেন্টের মালিকের রিঙ্গিত( টাকা ) চুরি যাওয়ায় ১২০ বাংলাদেশী জিম্মি , চোর পলাতক

রাকিব হোসেন ,মালয়েশিয়া : মালয়েশিয়াতে (mee tarik warisan asli) একটি চাইনিজ রেস্টুরেন্টে ” রাসেদ খান ” নামের  এক বাংলাদেশি রেস্টুরেন্টের মালিকের রুম থেকে প্রায় ৫০ হাজার ৬৯০ রিঙ্গিত নিয়ে পালিয়ে যাওয়ার কারনে অই রেস্টুরেন্টের কর্মরত ১২০ বাংলাদেশী জিম্মি ।গত ১৫ই মার্চ ২০২০ইং  চাইনিজ রেস্টুরেন্ট মালিকের রুম থেকে তালা ভেঙ্গে  প্রায় ৫০ হাজার ৬৯০ রিঙ্গিত নিয়ে পালিয়ে যায় রাসেদ খান নামের এক বাংলাদেশী । বর্তমানে সে বাংলাদেশে পালিয়ে গিয়েছে , নাকি মালয়েশিয়া তে অবস্থান করছে তা এখনো যানা যায়নি ।তাহার ঠিকানা ঃ  রাসেদ খান , পিতা-বাচ্চু খান , বাড়ী মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার আউটশাহী রাধানাথ হাই স্কুল এর দক্ষীন পশ্চিম পাশে ।(mee tarik warisan asli)এটি একটি চাইনিজ রেস্টুরেন্ট কোম্পানির । মালয়েশিয়াতে প্রায় ৩০টির ও বেশী ব্রাঞ্চ রয়েছে এই কোম্পানিটির । রাসেদ নামের চোরটি আলস্টার কেড্ডার ব্রাঞ্চে কর্মরত ছিলেন । বর্তমানে এই কোম্পানিতে প্রায় ১২০জন এর বেশী বাংলাদেশি কাজ করেন । এই রাসেদ খান চোরের জন্য সমস্ত বাংলাদেশীদের হয়রানী সহ অপমানিত হতে হচ্ছে কর্তৃপক্ষের কাছে । বর্তমানে এই কোম্পানি সকল বাংলাদেশীদের কে অবিশ্বাস করছেন , তাই সবার পাসপোর্ট নিয়ে গিয়েছেন কোম্পানিটি ।

কেউ যদি এই মানুষ নামের পশু টার সন্ধান পান তাহলে ধরিয়ে দিতে উক্ত ঠিকানায় যোগাযোগ করিবেন ।

যোগাযোগ ঠিকানা ঃ51, Jalan Tasik Utama 3, Sungai Besi, 57100 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur…….
Phone numbers:
+6011 1234 5551 (Sheikh Nayan)
+6011 6090 3240 ( Dewan Sarowar )

শেয়ার করে সবাই এই চোরটাকে ধরিয়ে দিতে সাহায্য করুন যে এই লোকের সন্ধান দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে ।

ঝালকাঠিতে অতিরিক্ত মূল্যে চাল-পেঁয়াজ বিক্রি করার দায়ে ৬ ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে চাল-পেঁয়াজ বিক্রি করায় ৬ অসাধু ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।২০/০৩/২০২০ইং তারিখ শুক্রবার দুপুরে জেলা প্রশাসক কর্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসাইনের ভ্রাম্যমান আদালত বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন, মদিনা এন্টারপ্রাইজের আব্দুল রাজ্জাক, চাল ব্যবসায়ী সমীর দেবনাথ, মুদি দোকানী নীল কৃষ্ণ কুড়ি,
আরিফুল হক, শম্ভু সাহা ও শাকিল।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবীর হোসাইন জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হঠাৎ করে অতিরিক্ত দামে চাল ও পেঁয়াজ বিক্রি
করছেন এমন খবরে শহরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়।

এ সময় খবরের সত্যতা পাওয়ায় ৬ জন চাল ও পেঁয়াজ ব্যবসায়ীকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

বেনাপোলে ভ্রাম্যমান আদালতের অভিযান:চাউল ও পেঁয়াজ ব্যবসায়ীদের ২৬ হাজার টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বাজারে পেঁয়াজ ও চাউল এর দাম বেশি নেওয়ার কারনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। ৩ ব্যবসায়ীকে ২৬হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।শুক্রবার(২০ শে মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল বেনাপোলে মনিটরিং কালে দ্রব্যমুল্যের দাম বেশী রাখার অভিযোগে মোশারেফ এন্টার প্রাইজকে ২০হাজার, শেখ এন্ড সন্সকে ৫ হাজার ও পেঁয়াজ ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন। বেনাপোলের সকল ব্যাবসায়িদের সতর্ক করেন তিনি। এই অভিযানে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, বেনাপোলে পেঁয়াজ ও চাউলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারনে আমরা বাজার সহনশীর রাখতে অভিযান পরিচালনা করা হয়। এবং এই অভিযান অব্যাহত থাকবে।

নওগাঁয় পর্যটন এলাকা বন্ধ ঘোষণা

আপেল মাহমুদ ,নওগাঁ প্রতিনিধি : বিশ্বে এখন একটাই আতঙ্ক করোনা। প্রকোপ আকার ধারন করেছে এই ভাইরাস। করোনা প্রতিরোধে সরকার শিক্ষা প্রতিষ্ঠান, সভা, সেমিনার, মজলিস ও তাফসির সহ সকল ধরনের জনসমাবেশ স্থগিত করেছেন। এছাড়া পর্যটন এলাকাগুলো ইতোমধ্যে বন্ধের সীদ্ধান্ত নিয়েছেন। প্রতœতত্ত¡ অধিদপ্তর থেকে নোটিশ করা হয়েছে-‘দেশের করোনা ভাইরাস এর প্রকোপ হওয়ার কারণে জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আগামী ১৯ মার্চ থেকে ২ এপ্রিল ২০২০ পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীদের জন্য বিশ্ব ঐতিহ্য পাহাড়পুর বৌদ্ধ বিহার ও পাহাড়পুর প্রতœতাত্তি¡ক জাদুঘর বন্ধ ঘোষণা করা হলো। আদেশক্রমে- মহাপরিচালক প্রতœতত্ত¡ অধিদপ্তর।’

বৃহস্পতিবার (১৯মার্চ) থেকে পাহাড়পুর বৌদ্ধ বিহার বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও আশপাশের জেলা ও উপজেলা থেকে মানুষরা আসছেন।

এদিকে, বিদেশ ফেরতদের জেলার বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবার পর্যন্ত পর্যায়ক্রমে ১৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরমধ্যে বৃহস্পতিবার ২৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তাদের শরীরে কোন ধরনের উপসর্গ পাওয়া যায়নি। বাকীদের বিষয়ে খোঁজখবর রাখছেন স্বাস্থ বিভাগ। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। হোম কোয়ারেন্টাইনের শর্ত না মানায় ইতোমধ্যে বিদেশ ফেরত ৫জনকে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমানে জরিমানা করা হয়েছে।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হালিম বলেন, যেহেতু কুশুম্বা মসজিদে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন পর্যটকসহ আশপাশের মানুষরা আসেন। এছাড়া কোন না কোন অনুষ্ঠান হয়ে থাকে। সেখানে সকল ধরনের অনুষ্ঠান স্থগিত ঘোষনা করা হয়েছে। শুক্রবার থেকেই অভিযান পরিচালনা করা হবে।

সর্বশেষ আপডেট...