এ আর আহমেদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি:”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষনের ওই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবীদ্বার উপজেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত শনিবার সকল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সরকার উচ্চ শিক্ষার হাড় বাড়াতে অনেক পদক্ষেপ নিয়েছে- নওফেল
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার উচ্চ শিক্ষার হাড় বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। শিক্ষা খাতে সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলেও আজ দেশের সকল মানুষ শিক্ষিত। এই শিক্ষিত জাতি দেশকে ভালো কিছু উপহার দিতে পারে।
রোববার দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউটরর অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটারে) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ^ মানচিত্রে বাংলাদেশের নাম থাকতোনা। পরে উপমন্ত্রী শিক্ষায় অবদান রাখায় নিটারের পক্ষ থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মেধাবী বৃত্তি প্রদান করেন।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান, নিটারের অধ্যক্ষ ড. মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি :”কর্তব্যের তরে করে গেল যারা আত্মবলিদান,প্রতিক্ষণে স্মরি রাখিবো ধরি তোমাদের সম্মান।”
পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ. বি.এম. আবদুল হালিম মিলনায়তনে রবিবার সকালে আয়োজন করা হয় শ্রদ্ধাঞ্জলি সংবর্ধনা ও আলোচনা সভা।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এমরান কবির চৌধুরী, উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল ফজল মীর , জেলা প্রশাসক, কুমিল্লা সহ কুমিল্লা জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, কুমিল্লা। অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শেষার্ধে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে শ্রদ্ধাঞ্জলি সংবর্ধনা প্রদান করা হয়।
সাভারে ছাত্রদের মাঝে স্কুল ড্রেস বিতরন করলেন ছাত্র নেতা রহমত আলী
ষ্টাফ রিপোর্টার : সাভারে গরিব ও অসহায় ছাত্রদের মাঝে স্কুল ড্রেস বিতরন করেছেন ছাত্র নেতা মোঃ রহমত আলী।
রবিবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নে মর্নিংসান কিন্ডার গার্ডেন স্কুলের গরিব ও অসহায় ছাত্রদের মাঝে স্কুল ড্রেস বিতনর করেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ বেপারীর ছেলে ছাত্রনেতা মোঃ হরমত আলী।
গরিব ও অসহায় ছাত্রদের পাশে দাড়িয়ে তাদের মাঝে স্কুল ড্রেস বিতরন করায় শন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসি ও ছাত্রদের পরিবারের সদস্যরা।
এসময় স্কুল ড্রেস বিতরনের সময় উপস্থিত ছিলেন, মর্নিংসান কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মোঃ আহসান উল্লাহ, ছাত্রনেতা মোঃ রহমত আলী, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মহিবুল্লাহ, যুগ্ন সাধারন সম্পাদক আবদুর রহমান, মোঃ ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়র সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন,যুবলীগ নেতা ওয়াছকরনি হাবিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় স্কুলের র প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মোঃ আহসান উল্লাহ বলেন, গরিব অসহায় ছাত্ররা নতুন স্কুল ড্রেস পেয়ে খুব আনন্দিতরা তারা এতে ছাত্রদের লেখা পড়া ও স্কুলে আসার আগ্রহ বারবে বলে মনে করছেন তিনি।
সুন্দরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
এনামুল হক,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের স্মরণে গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক(তদন্ত) তাজুল ইসলাম,কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান,বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজার রহমান,উপ-পরিদর্শক(এস.আই) জসিম উদ্দিন প্রমূখ।
শেষে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সুন্দরগঞ্জে প্রথম জাতীয় বীমা দিবস পালিত
এনামুল হক,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রথম জাতীয় বীমা দিবস উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার উপজেলা অডিটরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু,ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, আ’লীগ নেতা রেজাউল আলম রেজা,আহসানুল করিম চাঁদ, সাদেকুল ইসলাম দুলাল,এটি এম মাসুদুল ইসলাম চঞ্চল,বীমা কর্মি আবুবক্কর সিদ্দিক প্রমুখ।
আলোচলা শেষে অতিথিবৃন্দ বীমা দিবসের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন ।এরপূর্বে একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
ধামরাইয়ে থানা পুলিশ ও নিসচা’র উদ্যোগে সচেতনমূলক সভা অনুষ্ঠিত।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে থানা পুলিশ ও নিরাপদ সড়ক চাই(নিসচা)উপজেলা কমিটির উদ্যোগে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক সভার আয়োজন করেন।
রবিবার(১ ই মার্চ) সকালে পৌর এলাকার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী নিয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষা,পরিচ্ছন্ন, ট্রাফিক আইন, দূর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা শুরু হোক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে এমন লক্ষ্যে কাজ করছে স্থানীয় থানা পুলিশ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,থানার ওসি অপারেশন মোঃ মাসুদুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য তার গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন,পড়া-শুনা যেমন প্রয়োজন, তেমনি নিজেকে সচেতন রাখাও অতি জরুরী। সকলের প্রতি আহবান করে বলেন, স্কুলে থাকাবস্থায় যেন ক্লাসরুম পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শুধু তাই নয় নিজের প্রতি যত্নবান হতে হবে তোমাদের কোন আত্বীয় স্বজন বা এলাকার প্রতিবেশী কেউ আদরের ছলে শারীরিক ভাবে বিরক্ত না করে,শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ না করে এমন কোন ঘটনা ঘটলে সাথে সাথে বাবা-মা কে জানাতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে প্রতিজ্ঞা করান তিনি।
সভায় প্রধান আলোচক হিসেবে এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিসচা ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃনাহিদ মিয়া বলেন, শিক্ষা অর্জনের প্রথম স্তর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়।
এ সময়ে তোমরা যে অভ্যাস শুরু করবে সেভাবে জীবন গড়ে উঠবে। তাই এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সড়কে নিয়ম মেনে চলার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে প্রদান করেন তিনি। রাস্তায় চলাচলে অবশ্যই ফুটওভার ব্রীজ ব্যবহার, জেব্রা ক্রসিং ব্যবহার, ট্রাফিক আইন,সহ সড়কে বিভিন্ন দিক নির্দেশনা দেন এ সময়।
উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতায় কাজ করেছে নিসচার সদস্যবৃন্দ।




























র্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু করে সড়কের প্রধান স্থান প্রদিক্ষন করে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ করা হয়।পরে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে নগরীর শাকতলা এলাকায় র্যাব-১১ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
শুক্রবার (২৮ শে ফেব্রয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী পূর্ব পাড়া গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে জাহিদ হাসান(২৩)নামে এক মাদক ব্যবসায়ীর ঘরের খাটের নিচ থেকে মোট ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। মাদক ব্যবসায়ী জাহিদ হাসান পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়।
ভিকটিম মৃত তৈয়ব আলীর ভাই বাদী হয়ে থানায় মামলা করে। গত ৬ দিন রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকশ টিম ওসি তদন্ত খায়রুল আনামের বিশেষ নেতৃত্বে নিরলস পরিশ্রমের ফলে গোগরের বিভিন্ন স্থান থেকে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরে ২৮ ফেব্রুয়ারি রাতে রাণীশংকৈল থানা হলরুমে এসপি সার্কেল ( পীরগন্জ – রাণীশংকৈলের দায়িত্বপ্রাপ্ত) তৌহি- উদ- দৌলা লুপম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।