25 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

মাগুরার শ্রীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া গ্রাম যুব সমাজের উদ্যোগে সোমবার দিন ব্যাপী গোয়ালপাড়া সরকারি প্রাথমিক মাঠ প্রাঙ্গণে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গোয়ালপাড়া গ্রামের ইউপি সদস্য ও লাঠি খেলা আয়োজক কমিটির সভাপতি ষাটোর্ধ মোঃ মুজিবুর রহমান মোল্যা জানান, প্রায় ৪০ বছর ধরে এই গ্রামে লাঠি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে । প্রতি বছরই বিভিন্ন দিবসকে স্মরন করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লাঠি খেলা অনুষ্ঠিত হয় ।

এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শত জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার দিনব্যাপী এ লাঠি খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল । শ্রীপুর উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা-উপজেলার খেলোয়ারগণ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে থাকে এবং খেলাটি উপভোগ করতে এলাকার হাজার নারী-পুরুষ দর্শনার্থী জমায়েত হয়ে থাকে। এবারের লাঠি খেলা প্রতিযোগিতায় শ্রীপুর ও শৈলকুপা উপজেলা থেকে আগত ১০টি দল অংশ গ্রহন করে ।

অংশগ্রহনকারী দলের মধ্যে প্রতিযোগিতায় কালিনগর গ্রামের বারিক সরদার ও তার দলকে প্রথম, বারইপাড়া মকবুল হোসেন সরদার ও তার দলকে দ্বিতীয় এবং গোয়ালপাড়া আরব আলী সরদার ও তার দল তৃতীয় স্থান অধিকারী হয়। খেলা শেষে অতিথিবৃন্দের উপস্থিতিতে ঔইদিন সন্ধ্যায় চাম্পিয়ন ৩টি দল ছাড়াও অন্যান্য দলকেও সম্মাননা পুরস্কার বিতরণ করা হয় । ইউপি সদস্য মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ার মোঃ হুমাউনুর রশীদ মুহিত,শ্রীপুর ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমান,গয়েশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যা,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,বীরমুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব উপদেষ্টা মিঞা শাহাদত হোসেন,শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক হামিদুল ইসলাম,শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বদিয়ার রহমান মন্ডল,গোয়ালপাড়া গ্রাম যুব সমাজের পৃষ্ঠপোষক আইয়ুব হোসেন মোল্যা,প্রাক্তন প্রধান শিক্ষক মোল্যা মতিয়ার রহমান ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান ।

গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করলেন সুন্দরগঞ্জের নবাগত ইউএনও

এনামুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন।

সোমবার(৯ মার্চ) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মত বিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা  সকল গণমাধ্যম কর্মীদের সাথে পরিচয় হন এবং তিনি কুশলাদি বিনিময় করেন। উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান,উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশিদুল আলম চাঁদ,সুন্দরগঞ্জ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ও দৈনিক ইনকিলাব উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বুলু, সাধারণ সম্পাদক একেএম শামছুল হক,  প্রধান শিক্ষক ও করতোয়া প্রতিনিধি শাহজাহান মিঞা,রিপোর্টার্স ক্লাব সভাপতি আবু বক্কর সিদ্দিক, শেখ মামুন-উর-রশিদ, শফিকুল ইসলাম অবুঝ,এমএ মাসুদ,আনিছুর রহমান ও আনোয়ার হোসেন প্রমূখ।

শেষে সাংবাদিক কল্যাণ পরিষদের সাহিত্য সম্পাদক তরুণ লেখক সাইফুল ইসলামের লেখা একটি উপন্যাস ‘মফিজ’ নবাগত ইউএনও কে উপহার দেন মোশাররফ হোসেন বুলু,সাইফুল ইসলাম ও একেএম শামছুল হক।

উল্লেখ্য নবাগত ইউএনও গত ২৫ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জে যোগদান করেন।

রাজাপুর সরকারি বই সহ ট্রাক আটক

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিক্রি করা মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির ২০১৬ থেকে ২০১৯ সনের সরকারি বইয়ের ট্রাকসহ আটক করেছে উপজেলা প্রশাসন।০৯/০৩/২০২০ইং তারিখ সোমবার সকালে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১টি কক্ষ থেকে এই বই ট্রাকে ভরে নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা
সোহাগ হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে বইভর্তি ট্রাকটি (ঢাকা মেট্টো-ট-১৬-৯২২২) জব্দ করেন।

স্থানীয় ব্যাবসায়ী বই ক্রেতা আঃ জলিল সূত্রে জানা যায় যে, ১৩ টাকা ৭৫ পয়সা কেজি দরে তার কাছে বিক্রি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার।

তিনি সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে এ বই পাঠানোর জন্য ট্রাকে লোড করতে ছিলেন।

এ ব্যাপারে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম রাজাপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন। যাহার নং-৩৬৫ তারিখ-০৯/০৩/২০২০ ।

অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার দাবি করেন, নতুন বই রাখার স্থান না থাকায় ২০১৮ সালের পুরাতন বই ও ২০১৯ সালের নতুন বই একই স্থানে থাকায় কিছু নতুন বই মিশে যেতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার জানিয়েছেন, নিয়ম অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত পুরাতন বই বিক্রির সিদ্ধান্ত থাকলেও ২০১৯ সালের বই বিক্রির কোন অনুমতি নেই।

তিনি আরো জানিয়েছেন, কমিটির সদস্যদের সাথে আলাপ আলোচনা ও বিধিমালা অনুসরন না করে শিক্ষা কর্মকর্তা গোপনে নতুন এসব বই বিক্রি করেছেন।

এ ঘটনায় রাজাপুর থানায় জিডি করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় দুদক পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে বলে জানা গেছে।

মাগুরায় ‘এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভায় তথ্য মন্ত্রণালয়ের গণসংযোগ অধিদপ্তরের পরিচালক

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুনুর রশীদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের গণসংযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মুন্সী জালালউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্লা নবুয়ত আলী, জেলা ডেপুটি কমান্ডার এসএস আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ^াস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএস রফিকুল আলা।

মুক্তিযুদ্ধের স¥ৃতিচারণ উল্লেখ করে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করা হয়।

ধামরাইয়ে গাছের চাপায় হ্যালোবাইকের ৫ যাত্রী নিহত। 

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)  : ঢাকার ধামরাইয়ে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা সংগ্রহ করতে গিয়ে রাস্তার গাছের চাপায় হ্যালোবাইকের ৫ যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরো দু’জন। সোমবার (৯ মার্চ) দুপুর ২টায় উপজেলার আঞ্চলিক মহাসড়কের বালিয়া ইউনিয়নের চৌরাস্তা- মাদারপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। নিহতদের উদ্ধার করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আঞ্চলিক মহাসড়কের দু’পাশের টেন্ডারকৃত গাছ কাটার সময় রাস্তার পাশে কোন নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা না থাকায় এ সড়ক দুর্ঘনা ঘটে। ঘটনা ঘটার পরক্ষণে ঠিকাদারসহ গাছ কাটার শ্রমিক পালিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)দিপক চন্দ্র সাহা বলেন, নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ঘটনার সাথে জড়িতদের আটক করার অভিযান অব্যাহত রয়েছে।

রানীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।পরে উপজেলা হলরুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও -৩ সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ সম্মানিত অতিথি ছিলেনন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলি, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ছাত্রছাত্রি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা।

আরো বক্তব্য দেন, প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, কিশোর-কিশোরি ক্লাব প্রতিনিধি আশরাফ আলি, ইএসডিও ম্যানেজার খায়রুল আলম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

ধামরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ১০টায় ধামরাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা হয়।অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানমের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানিয়া পারভীনের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা- ২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, সানোড়া ইউপি চেয়ারম্যান মাসুদ খান লাল্টু, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই পৌর যুবলীগ সহ-সভাপতি আলী খান, ধামরাই সরকারি কলেজের সহকারি অধ্যাপক বাংলা বিভাগ রোকসানা আক্তার, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা মহুয়া পাল প্রমুখ।

রাণীশংকৈলে ভিক্ষুকদের মাঝে জেলা প্রশাসকের গরু ও ছাগল বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রধান মন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত আড়াই লক্ষ টাকা দিয়ে গরু ও ছাগল ১০ জন ভিক্ষুকের মাঝে বিতরণ করেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।৮ মার্চ (রবিবার) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা সমাজ সেবা অফিস চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমাজসেবা অফিসের মাধ্যমে বাছাইকৃত প্রকৃত ১০ জন ভিক্ষুকের প্রত্যেককে ২৫ হাজার টাকায় কেনা একটি গরু ও একটি করে ছাগল দেয় হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, ভাইস চেয়ারম‍্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম‍্যান শেফালী বেগম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।

গরু ও ছাগল পেয়ে ভিক্ষুকেরা খুব খুশি হোন এবং তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ ও তার জন্য দোয়া করবেন বলে জানান।

কুমিল্লা দেবীদ্বারে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি:”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষনের ওই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবীদ্বার উপজেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত শনিবার সকল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু করে সড়কের প্রধান স্থান প্রদিক্ষন করে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ করা হয়।পরে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ভূমি সাহিদা আক্তার এর সভাপতিত্বে ওই আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাংবাদিক এ বিএম আতিকুর রহমান বাশার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান (ভিপি) কামাল, থানা অফিসার ইনর্চাস মোঃ জহিরুল আনোয়ার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার, এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ, আ’লীগ নেতা প্রভাষক মোঃ শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক(জিএস)মান্না, ছাত্রলীগের আহবায়ক সাংবাদিক ইকবাল হোসেন রুবেল, সুজাত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবয়ক,মোঃ বিল্লাল হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মী, সংবাদিক,শিক্ষক, পৌভার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের সূধীমহল।

সরকার উচ্চ শিক্ষার হাড় বাড়াতে অনেক পদক্ষেপ নিয়েছে- নওফেল

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার উচ্চ শিক্ষার হাড় বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। শিক্ষা খাতে সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলেও আজ দেশের সকল মানুষ শিক্ষিত। এই শিক্ষিত জাতি দেশকে ভালো কিছু উপহার দিতে পারে।রোববার দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউটরর অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটারে) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ^ মানচিত্রে বাংলাদেশের নাম থাকতোনা। পরে উপমন্ত্রী শিক্ষায় অবদান রাখায় নিটারের পক্ষ থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মেধাবী বৃত্তি প্রদান করেন।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান, নিটারের অধ্যক্ষ ড. মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...