৪০দিন কর্মসূচী সম্পর্কে ২৪ অভিযোগকারীদের মধ্যে ওয়াহেদপুর গ্রামের মমতাজ বেগম, রেহেনা বেগম, নারায়নপুর গ্রামের ইসমাইল হেসেন, জামাল হোসেন, আব্দল্লাহপুর গ্রামের মিজান, সুলতা মোল্লা বলেন, ওরা এ বিষয়ে অবগত ছিলেননা, ওরা কেউ কাজ করেননাই, টাকাও নেননি কিন্তু তাদের জাতীয় পরিচয় পত্রের নম্বর সহ জাল স্বাক্ষরে ব্যাংক থেকে টাকা উত্তলন হয়েগেছে বলে জানতে পারেন। তারা বলেন, ৪০দিন কর্মসূচীর আওতায় দিনমজুরদের প্রতি অর্থবছরে জনপ্রতি ৮হাজার টাকা করে ৩অর্থবছরে ২৪হাজার টাকা করে ২৪৮জনকে ৫৯লক্ষ ৫২হাজার টাকা দেয়ার কথা থাকলেও চেয়ারম্যান আবু তাহের ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ইং অর্থবছরে টাকা আত্মসাৎ করে ফেলেছেন। ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিন মজুরের তালিকায় আছেন,- ওয়াহেদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাজী মামুনুর রশীদ এবং একই বাড়ির সিএনজি চালক কাজী জহিরের নামও রয়েছে।
ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)ধামরাইয়ে ধর্ষণ ও মাডার মামলার তদন্তের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসাবে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইনচার্জ রাসেল মোল্লাকে নির্বাচিত করা হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত করে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম পিপিএম পরে তিনি শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা’কে তার পুরস্কারটি তুলে দেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি আবুল বাসার, অতিরিক্ত ডিআইজি জিহাদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি জনাব নূরে আলম মিনা, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মারুফ হোসেন সরদার, ঢাকা রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
ঝালকাঠির নেছারাবাদ মাহফিলের আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ইটের ট্রলির ধাক্কায় নিহত-১ আহত-১
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নেছারাবদ দরবার শরীফে বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সিয়াম মীর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার সাথে অপর আরোহী মোঃ জেবিন জমাদ্দার (২৫) গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
২৫/০২/২০২০ইং তারিখ সোমবার সকাল ৯টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির বাসন্ডা সেতুর পশ্চিম পাশে ইটবোঝাই অবৈধ ট্রলির মাটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম মীর পিরোজপুরের ভান্ডারিয়া শহরের পুরাতন ষ্টিমারঘাট এলাকার পেশকার বাড়ির সোহরাব মীরের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার নেছারাবদ দরবার শরীফে বার্ষিক ওয়াজ মাহফিলের আসে।
সোমবার সকালে আখেরী মোনাজাত শেষে মোটরসাইকেল যোগে সিয়াম ও জেবিন ভান্ডারিয়া গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।
পথে বাসন্ডা সেতুর পশ্চিম পাশে একটি ইটবোঝাই অবৈধ ট্রলি বেপরোয়া গতিতে এসে মোটরসাইকলে ধাক্কা দিলে দুই জনই আহত হয়। গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সিয়ামের মৃত্যু হয়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, ঘটনার পরপরই আহত দুইজনকে বরিশাল নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজন মারা গেছে। লাশ ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ঝালকাঠি জেলা জুড়ে ট্রাফিক পুলিশের দায়িত্বহীনতা ও অসদাচরনের সুযোগে স্থানীয় পর্যায়ে তৈরী করা এসব অবৈধ ট্রলার টেম্পু ও মালবাহী টেম্পু সড়ক-মহাসড়ক এমন কি পৌরশহরের রাস্তা দবড়ে বেড়াচ্ছে।
এসব অবৈধ পরিবহনগুলো অপ্রাপ্ত বয়স্ক, আনাড়ি ও মাদকসেবী তরুন-যুবক চালক হিসাবে বেপরোয়া গতিতে চলাচল করে প্রায়শই জানমালের ক্ষতি সাধন করছে।
অথচ কোন ঘটনায়ই পুলিশ বা ট্রাফিক বিভাগ আইনগত বা কঠোর ভূমিকা না নেয়ায় এদের দ্বারা দূর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এহেন ভূমিকার কারনে সাধারন জনমনে চাপ ক্ষোভ বিরাজ করছে।
সাভারে গরুর বেপারীর ছেলে রহমত আলী এখন ভয়ংকর সন্ত্রাসী।
ষ্টাফ রিপোর্টার : ঢাকা সাভারে গরুর বেপারী আওয়ামী লীগ নেতার ছেলে মোঃ রহমত এখন ভয়ংকর সন্ত্রাসী বলে অভিযোগ পাওয়া গেছে।
রহমত আলী উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুগড়াকান্দা এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ বেপারির ছেলে।
স্থানীয়রা বলেন, শহিদুল্লাহ বেপারী এক সময় গরুর দালাল ছিলেন। বিভিন্ন এলাকা থেকে চোরাই গরু কিনে এনে বিক্রয় করে বেপারী উপাদি পান তিনি। আর এখন বর্তমানে শহিদুল্লা বেপারী ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সভাপতি।
এলাকাবাসিরা বলেন, গরুর বেপারী শহিদুল্লা মোটা অংকের টাকার বিনিময়ে ইউনিয়ন আ,লীগের পদ বাগিয়ে নেন। এর পর থেকেই তিনি আ,লীগের নেতা কর্মীদের কে বাদ দিয়ে বিএনপির লোকজনদেরকে সাথে নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে এলাকায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা খুব দূর্বল রয়েছে।
ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, শহিদুল্লাহ বেপারী এলাকার প্রভাবশালী নেতা হওয়ার কারনে তার ছেলে রহমত আলী এলাকার মধ্যে এক সংঘবন্ধ ভাবে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। বর্তমানে হয়ে উঠেছেন ভয়ংকর সন্ত্রাসী।
তিনি বলেন, কয়েকদিন আগে রহমত আলীসহ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চাদাবাজি করতে যায়। এসময় এলাকার লোকজন একসাথে জরো হয়ে সন্ত্রাসীদেরকে ধাওয়া করে ধরে গণধোলাই দেয়।
এসময় তিনি আরো বলেন, শহিদুল্লাহ বেপারীর ছেলে রহমত আলী গত দুই দিন আগে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ইসমাইলের বাড়িতে হামলা চালায়।
এসময় সন্ত্রাসীরা বাড়ি ঘর ভাংচুর করে লুটপাট করে নিয়ে যায়। এর পরপরই রহমত আলীর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী ইউপি সদস্য মোঃ জাকির এর অফিসে অতর্কিত হামলা চালিয়ে অফিস ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীরা অফিসের ড্রয়ারে থাকা নদগ ৯লক্ষ টাকাসহ মুল্যবান কাগজ পত্র লুটকওে নিয়ে যায়। এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিলো।
ইউপি সদস্য মোঃ জাকির হোসেন বলেন, বাবার ক্ষমতার বলে ছেলে রহমত আলী এলাকার মধ্যে সন্ত্রাসীর রাজত্ব কায়েম করে চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু ও জমজমাট মাদক ব্যবসা করে আসছে।
তাই এই মুহুর্তে তাকে আইনের আওতায় না আনলে যে কোনো মুহুর্তে বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে।
প্রত্যেক অবৈধ সম্পদের মালিকদের আইনের আওতায় আনা হবে-দুদক কমিশনার মোজাম্মেল
বিপ্লব, সাভারঃ যুবলীগ নেত্রী শামিলা নুর পাপিয়া শুধু নয় দেশের যারা অবৈদ সম্পদের মালিক হয়েছেন প্রত্যেককে ক্রমানয়ে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন (দুদক)কমিশনার ড.মোজাম্মেল হক খাঁন।
সোমবার বিকেলে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ২১ তম পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট কোচের সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকেদর সাথে আলাপকালে তিনি একথা বলেন।
দুর্নীতি দমন (দুদক)কমিশনা এসময় আরও বলেন পাপিয়ার বিরুদ্ধে দুদক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। ফাইল রেডি হয়েছে দৃশ্যমান হতে আরও দুই একদিন সময় লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে অবস্থান নিয়েছেন সেটি শুরু হয়েছে নির্বাচনের আগে এবং এখনো চলমান রয়েছে। তবে দুর্নীতি দমন কমিশন তার যে দায়িত্ব সেখান থেকেই দুর্নীতির বিরুদ্ধে দুদক অবস্থান নিয়েছেন এবং এই অভিযান অব্যহত থাকবে দুর্নীতি যতদিন থাকবে ততদিন আমাদের কাজ করতে হবে ।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, এটা আইনি প্রক্রিয়া যখন আমরা প্রয়োজন মনে করবো তখন তাকে আইনের আওতায় এনে গ্রেফতার করা হবে। তবে বেসিক ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা যারা টাকা পয়সার অনিয়ম করেছে সে ব্যাপারে মামলা চলমান আছে। চলমান মামলার এটি একটি অংশ তবে কখন কাকে গ্রেপ্তার করা হবে এটি আইনের ব্যাপার এবং আদালনের সিদ্ধানেরও ব্যাপার। এ মুহুতে এটা বলা যাবে না যে কি ব্যবস্থা নেওয়া হবে।
সেমিনারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর রকিব হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১২দিনব্যাপী এই সেমিনারে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের ২৩ জন অতিরিক্ত সচিব অংশগ্রহণ করেন।




























পরিবার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সদর রোডের নলবুনিয়া আবাসিক হোটেলের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় জানালার গøাস লাগাতে ছিল। এ সময় বিদ্যুতের মেইন লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শাওনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ওই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আজ সোমবার সকাল থেকে সারাদিনব্যাপী এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ফারুকী।
অভিযানে প্রায় তিন শতাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। উক্ত মহাসড়কে উচ্ছেদ অভিযানে সড়ক নিরাপদ রাখতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে সওজের সঙ্গে সহযোগিতায় ছিল থানা পুলিশসহ নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার কর্মীরা।
ওই আটককৃত নারীরা হলেন-(১) মোসাৎঃ সুমি আক্তার(২৩) স্বামীঃমোঃদোলন মিয়া, পিতা-মৃতঃজমির আলী,গ্রামঃ মোল্লারগাও, থানাঃবিশ্বনাথ, জেলাঃ সিলেট,