30 C
Dhaka, BD
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

রানীশংকৈল গোগরে মাটিখুড়ে যুবকের লাশ উদ্ধার

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোগর পিছলাপুকুর বাঁশঝারের পাশে দুলালের গম ক্ষেতের কাছ থেকে মাটি খুড়ে লাশ উদ্ধার করা হয়। গত ২৩ ফেব্রয়ারী রবিবার সকাল ১১টায় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এ লাশ উত্তোলন করা হয়। এসময় রানীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন। উত্তোলনকৃত যুবক তৈয়ব আলী (৪০) গোগর ঝারবাড়ি গ্রামের খনির উদ্দিন ওরফে ঘুটুর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রমতে গরু ব্যবসায়ী তৈয়ব আলীকে গত ২২ ফেব্রয়ারী রাত ১০টার পর থেকে খুজে পাওয়া যাচ্ছিলনা। বাড়ির লোকজন সারারাত খোজাখুজির পর সকালে বাড়ি থেকে ১কি:মি: দুরে গমক্ষেতে জৈনেক দিনমুজুর বৃদ্ধ গমক্ষেতে রক্ত ও একটি গেঞ্জি দখতে পায়। পরে স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর মাটিখুড়ে লাশ উদ্ধার করা হয় এবং এটি তৈয়ব আলীর লাশ হিসেবে এলাকাবাসী সনাক্ত করে।

রানীশংকৈল থানা ওসি তদন্ত খায়রুল আলম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সংশ্লিষ্ট ইউপি সদস্য ও এলাকাবাসীর সহায়তায় লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী তন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ের জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ স্কুল মাঠে অনুষ্ঠিত হয় । বড় জেঠাইল কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সভাপতি হামিদুর রহমান আনসারীর উদ্বোধনে ও বিদ্যালয়ের সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি ও বালিয়া ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেন ।

সভাপতি আরিফ হোসেন তার বক্তব্যে বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট হামিদুর রহমান জুয়েল, জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুয়ারা জাহান, সহকারী শিক্ষক কামরুল হাসান, সালমা আক্তার, আনিচা খন্দকার, রোকসানা আক্তার, সাজ্জাদ হোসেন প্রমুখ।

রাণীশংকৈলে গোরক্ষনাথ বারুণী মেলার উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে ২২ ফেব্রুয়ারি শনিবার বিকালে সপ্তাহব্যাপী বারুণী মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলা কমিটির সভাপতি অনিল কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
সাবেক দুই সংসদ সদস্য ইয়াসিন আলী, ও সেলিনা জাহান লিটা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, বীর মুত্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন হিন্দু বোদ্ধ খ্রিষ্টান পরিষদ নেতা অমল কুমার রায় প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, সনাতন ধর্মের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: হাজার বছর পূর্বে সনাতন ধর্মের সাধক গোরক্ষনাথ ঐ স্থানে এসে অবস্থান নেন এবং একটি মন্দর ও কুপ খনন করেন। সেখান থেকে তিনি ধর্ম প্রচার করতে থাকেন। তাঁর মৃত্যুর পর থেকে তার স্মরণে ভক্তরা এখানে একটি মেলা আয়োজন করে আসছেন।

মান্দায় ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি : ‘অসাবধানতা অগ্নিকান্ডের মূল কারণ, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের অপারেশনাল কার্যক্রম চালু করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১২টার দিকে ফায়ার ষ্টেশন চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপসহকারি পরিচালক একেএম মুরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি ইমাজ উদ্দিন প্রামানিক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও আব্দুল হালিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর উপপরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস নওগাঁর লিডার মতিউর রহমান, মান্দা ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লিডার সাইফুল ইসলাম প্রমুখ।

রাজাপুর চোরের সাথে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিতে হলো গৃহকর্তার

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে চোরের সাথে যুদ্ধ করতে গিয়ে অসুস্থ মো. মোকাম্মেল হাওলাদার (৬০) নামে এক গৃহকর্তার প্রাণ দিতে হয়েছে।২২/০২/২০২০ইং তারিখ শনিবার ভোর রাতে আনুমানিক ৪টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকাম্মেল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রাক্তন কর্মচারী ও একই গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, ২১তারিখ শুক্রবার রাতে মোকাম্মেল হাওলাদারের ঘরে চোর অবস্থান নেয়। শনিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে পরিবারের সবাই যখন গভীর ঘুমে বিভোর তখন চোর মোকাম্মেলের পুত্রবধূর গলায় থাকা চেইন নিতে গেলে তিনি টের পেয়ে চিৎকার শুরু করেন।

এ সময় মোকাম্মেল চিৎকার শুনতে পেয়ে ঘুম থেকে উঠে তিনিও চিৎকার দিয়ে চোরের পিছু ধাওয়া করলে চোর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মোকাম্মেল ঘরে এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

মোকাম্মেল হাওলাদারের ছেলে মো. জুন্নুন হাওলাদার বলেন, চোর মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। পরে আমার মোবাইল নম্বরে ফোন দিলে চোর ফোন রিসিভ করে। আমি চোরের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি। এ সময় আমি আমার মোবাইল ফোনটা ফেরত চেয়ে চোরকে অনুরোধ করলেও ধরা পড়ার ভয়ে মোবাইল ফেরত দিতে রাজি হয়নি ।

তিনি আরও বলেন- ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার ও দৌড় দেয়ায় আমার বাবার স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ থানায় দায়ের করা হয়নি।

সুন্দরগঞ্জে শ্রীশ্রী মহাশিবরাত্রি উদযাপন

এনামুল হক, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা কেন্দ্রীয় শিব মন্দিরে হাজারো ভক্তের উপস্থিতিতে শ্রীশ্রী মহাশিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি পালিত হয়।মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’।

শিবরাত্রি হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। ভক্তরা এইদিন উপবাস থেকে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি ব্রত।
ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করে। রাতে বিছানায় না ঘুমিয়ে মাটিতে ঘুমায়। ব্রতের দিন তারা উপবাসী থাকে।

এরপর রাত্রিবেলা চার প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘৃত, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়।
এদিন বেলপাতা , নীলকন্ঠ ফুল, ধুতুরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করা হয়।

পূজায় ‘ওঁ নমঃ শিবায়’ এই মহামন্ত্র জপ করা হয় । পূজার দিন রাত্রি জাগরণ করা হয় ও শিবের ব্রতকথা পাঠ,আরাধনা করা হয়।

ইবি উপাচার্যের হঠাৎ আবাসিক হল পরির্দশন .

ইবি, প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী হঠাৎ করেই আবাসিক হল পরিদর্শন করেছেন।আজ ২১ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সাদ্দাম হোসেন হলের বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখেন।এসময় আবাসিক শিক্ষার্থীরা হলের বিভিন্ন সমস্যার কথা উপাচার্যের কাছে তুলে ধরেন। শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘ দিনে হলের ডাইনিংয়ের খাবার, রিডিং রুম, টয়লেট, ওয়াশরুম গুলোতে অপরিচ্ছন্নতার বিষয়ে হল কতৃপক্ষের কাছে জানানো হলেও অধিকাংশ সমস্যা গুলো অসমাধান যোগ্য পড়ে থাকে।

শুধু এ সমস্যাই নয় হলে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সমস্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। উপাচার্য সরেজমিনে হলের রুম, ডাইনিং, রিডিং রুম, টয়লেট, ওয়াশরুম, ফুলের বাগান, ছাদে পানির ট্যাংক পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের দেয়া অভিযোগ গুলো আমলে নিয়ে হল কতৃপক্ষ এবং প্রকৌশল অফিসকে খুবই দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মর্ণ, প্রধান প্রকৌশলী ( ভারপ্রাপ্ত) অালিমুজ্জান টুটুল, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, ও আবাসিক শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে কুমিল্লা দেবীদ্বারে দরিদ্র ও মেধাবী এতিম শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

এ,আর, আহমেদ হোসাইন,(দেবীদ্বার-কুমিল্লা):দেবীদ্বার প্রবাসী ফাউন্ডেশন’র উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৪০ দরিদ্র ও মেধাবী এতিম শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। শুক্রবার সকাল ১০টায় দেবীদ্বার পৌর এলাকার ইকরানগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় ওই আয়োজন করা হয়।শহীদ দিবসের আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ৪০ দরিদ্র ও মেধাবী এতিম শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে দেবীদ্বার প্রবাসী ফাউন্ডেশন’র যুগ্ম আহবায়ক আব্দুল হালিম’র সভাপতিত্বে এবং ইকরানগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল উদ্দিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, নারী নেত্রী আমিরুন্নেছা, সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম, সৌদী প্রবাসী সেলিম সরকার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সাংবাদিক আব্দুল্লাহ ্আল মামুন, হাফেজ ছোবহান আহাম্মদ, দীন মোহাম্মদ দিদার, রকিবুল ইসলাম প্রমূখ। স্বাগতিক বক্তব্য রাখেন দেবীদ্বার সৌদী প্রবাসী ফাউন্ডেশন’র আহবায়ক সাংবাদিক রুস্তম খান।

ঝালকাঠি জেলা ছাত্রদলের পহ্ম থেকে অমর একুশে ভাষা শহীদের প্রতি শ্রোদ্ধাঞ্জলি

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ অমর একুশে ফেব্রুয়ারি আমরা তোমাদের ভুলব না। সকল ভাষার শহীদদের স্মরণে রাত ১২:১ মিনিটের সময় ঝালকাঠি কেন্দ্রীয় শহিদ মিনারে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, ঝালকাঠি জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।জেলা ছাত্রদলের সভাপতি আরিফু রহমান খান ও সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু এর নেতৃত্বে ফুল দিয়ে ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রানা ভূঁইয়া , সহ-সভাপতি খালিদ বিন জেকি, সাধারন সম্পাদক গিয়াস সরদার দিপু, শাহারিয়ার খান সোহেল, কেশব সুমণ সরকার, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাকি, যুগ্মসাধারণ সম্পাদক আহমেদ সালাউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ জান্নাত, ছাত্রদল নেতা বাবু, সদর উপজেলা ছাত্রদল নেতা রানা ও তাওহিদ সহ সকল সদস্যবৃন্ধ শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ গ্রহন করেন ।

এই দেশ আমাদের ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা । ভাষার শহিদদের এ অবদান আমরা কোন দিনই ভুলব না এআমাদের অঙ্গীকার।

রাণীশংকৈলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বিনম্র শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২১ ফেব্রুয়ারি শুক্রবার যথাযথ মর্যাদায় মহান জাতীয় শহীদ ও আন্তর্জতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে ডিগ্রী কলেজ মাঠে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, প্রেসক্লাব, প্রভৃতি সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে। একই ভাবে পরদিন সকালে র‍্যালি নিয়ে ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান একই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।পরে একই শহীদ মিনার মঞ্চে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুই সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও ইয়াসিন আলী,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম,অধ্যক্ষ তাজুল ইসলাম ওসি তদন্ত খায়রুল আনাম ডন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলাম, মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়ামিন, মুত্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশান্ত বসাক ও সাদেকুল ইসলাম।

পরে সুকুমার মোদকের পরিচালানায় বিভিন্ন সংগীত বিদ্যালয়ের শিল্পীরা আবৃত্তি ও একুশের গান পরিবেশন করেন।শেষে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার দেয়া হয়। অপরদিকে উপজেলার মীরডাঙ্গী, নেকমরদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যথাযথ মর্যাদার সহিত দিবসটি পালন করে।

সর্বশেষ আপডেট...