18 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চাচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

বিপ্লব, সাভার ঃ চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সোমবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৩ তম অধিবেশনে পাঁচটি শর্ত দিয়ে দাবি তুলেছেন এতে আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন দিয়েছেন এবং ২০১৯ সালে জাতিসংঘে যে সম্মেলন হয়েছে সেখানে সাইড ইভেন্ডে প্রধানমন্ত্রী চীন এবং মায়ানমারের প্রেসিডেন্ট এর সাথে আলোচনা করেছেন এবং তার পর থেকেই এটা অগ্রগতি আছে এবং চীনের প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মায়ানমার চীন যৌথ উদ্যোগে ওয়ার্ককিং গ্রুপের করে প্রত্যাবাসনের জন্য কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের কবে নাগাদ স্থান্তার করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি মানব পাচার রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন রোহিঙ্গারা যেন ক্যাম্প ছেড়ে যেতে না পারে সেজন্য কাটাতারের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহসিন,পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ আরো অনেকে।

শার্শায় উপজেলা অডিটোরিয়ামে স¤প্রীতি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বাঙালি সংস্কৃতির মূল কথা হল সাম্প্রদায়িকতা ও সম্প্রীতি । আর এটি বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনা লালনের কোনো বিকল্প নেই। বাংলাদেশ হচ্ছে একটি ফুলের বাগান, সবাই সবার ধর্ম পালন করবে কিন্তু বাঙালী সাংস্কৃতি এর বেলায় আমরা সবাই একই। সম্প্রীতি বাংলাদেশ-এর আহবায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় সোমবার যশোরের শার্শায় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। সোমবার সকাল ১১টার সময় শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে “গাহি সাম্যের গান শতবর্ষের পথে বঙ্গবন্ধু” এবং সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক সচিব ও যুগ্ন আহবায়ক সম্প্রীতি বাংলাদেশের নাসির উদ্দিন আহমেদ।বিশেষ অতিথীর মধ্যে বক্তব্য দেন শার্শা উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলার নির্বাহি অফিসার পূলক কুমার মণ্ডল, নির্বাহি সদস্য স¤প্রীতি বাংলাদেশের মিহির কান্তি ঘোষাল, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ,যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরেদৗস, শার্শা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী বৈদ্যনাথ দাস, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি মিষ্টার সলমোন দাস।

অনুুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ অহিদুল হক।সম্প্রীতি সংলাপের শুরুতে বড় পর্দায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর প্রামান্য চিত্র দশর্দের দেখানো হয়। এর আগে আয়োজক কমিটি ফুলেল তোরা দিয়ে অতিথীদের বরন করে নেন।

স¤প্রীতি সংলাপ বাংলাদেশের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সকল চেয়ারম্যানবৃন্দ, গনমাধ্যম কর্মী, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা ,বিভিন্ন মাদ্রাসার আলেমগন, স্থানীয় পর্যায়ে গন্যমান্য ব্যক্তিবর্গ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযান গাজা ও হিরোইনসহ গ্রেফতার-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক দুটি অভিযানে সাদিপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে জুলু বিশ্বাস(৫০)কে ২০(বিশ)গ্রাম হিরোইন ও গাজিপুর গ্রামের শহিদুল ইসলাম এর স্ত্রী মোছাঃ তহমিনা বেগম(২৫)কে ২ কেজি গাজা সহ গ্রেফতার করে।রবিবার(১৬ ই ফেব্রয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন ও এএসআই আলমগীর সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ২০(বিশ) গ্রাম হিরোইন সহ নিজ বাড়ি থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। অপর দিকে এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই রবিউল ইসলাম বেনাপোল পোর্ট থানাধীন বোয়ালিয়া মাঠ থেকে ২ কেজি গাজা সহ নারী মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, বেনাপোল পোর্ট থানাধীন দুই গ্রামে অভিযান চালালে হিরোইন ও গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে আগামীকাল মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হর্ণের বিকট শব্দে হুমকি মুখে ।

কুবি প্রতিনিধি : বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের সামনের রাস্তা দিয়ে বিরামহীন চলাচলকারী পিকনিক বাসের হর্ণ, মাইক-সাউন্ডবক্সের আওয়াজ আর পিকনিক স্পটের ডিজের শব্দে অতিষ্ট হয়ে পড়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। পাশাপাশি এ রাস্তায় প্রতিদিন শয়ে শয়ে পর্যটকবাহী বাস চলাচল করলেও নেই কোনো সতর্কীকরণ সাইনবোর্ড কিংবা গতিরোধক। এতে করে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।অন্যদিকে এ পর্যন্ত এসব ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আসেনি। অথচ, শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে শিক্ষার্থী পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের পরিচয় দিয়ে ক্যাম্পাসের পাশের বিভিন্ন পিকনিক স্পটে ঘুরতে আসা এসব বাসের নিরাপদ পার্কিং এ পরিণত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নতুন নির্মিত রাস্তা এবং অন্যান্য জায়গাগুলো।অবস্থানগত দিক দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় লালমাই পাহাড়ের পাদদেশে ঐতিহাসিক ময়নামতি বিহারের কাছেই অবস্থিত। ফলে বছরের শীত মৌসুমে বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে দূর দূরান্ত থেকে আসা পর্যটকের ভিড় লেগেই থাকে।

কিন্তু গত প্রায় দুই বছরের ব্যবধানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশে লালমাই পাহাড় ও টিলাগুলোতে গড়ে উঠেছে প্রায় ৫-৬ বেসরকারী টি পিকনিক স্পট ও পার্ক। চারদিক থেকে এগুলো বিশ্ববিদ্যালয়কে ঘিরে রেখেছে৷

ক্যাম্পাসের উত্তর দিকের স্বপচূড়া পার্ক, ব্লু ওয়াটার পার্ক, কাশবন রিসোর্ট, দক্ষিণ দিকের ম্যাজিক প্যারাডাইজ পার্কসহ বিভিন্ন পার্ক-রিসোর্টে প্রতিদিন হাজার অসংখ্য মানুষ আসে। এদের নিয়ে আসা বাস, মাইক্রোবাস, মিনিবাসগুলো বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় উচ্চস্বরণে হর্ণ বাজায় বলে অভিযোগ শিক্ষার্থীদের৷ শুধু হর্ণই নয় প্রত্যেকটি বাসেই থাকে সাউন্ডবক্স অথবা মাইক। উচ্চশব্দে গান বাজিয়ে তারা জানান দেন তাদের আগমনবার্তা।

আর ক্যাম্পাসের সম্মুখভাগের রাস্তায় কোনো গতিরোধক না থাকায় গাড়িগুলোর গতিও থাকে বেপরোয়া।
এসব ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বোরহান আহম্মেদ বলেন, ‘দেশের আইনে শব্দদূষণ নিয়ে নিষেধাজ্ঞা ও আইন থাকলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পিকনিক বাসগুলোর এই শব্দদূষণ দেখার যেনো কেউ নেই। আমরা এসবের আওয়াজে অতিষ্ট৷ আবার কোনো গতিরোধক না থাকায় দুর্ঘটনাও ঘটতে পারে যে কোনো সময়।’

অভিযোগ আছে পিকনিক স্পটগুলোতে সকাল থেকে শুরু করে সন্ধ্যা আবার কখনো কখনো রাত পর্যন্ত উচ্চস্বরে গান ও ডিজে বাজানো হয়। এসব স্পটগুলো বেশিরভাগ পাহাড়ের চূড়ায় ও বিশ্ববিদ্যালয়ের খুব কাছে অবস্থিত হওয়ায় এর আওয়াজ দূ্ষিত করছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের আবাসিক শিক্ষার্থী তৌহিদুর রহমান বলেন, ‘শুক্র, শনিবার বা ছুটির দিনগুলোতে হলে থাকা যায়না আওয়াজে। চারপাশ থেকে উচ্চস্বরে গানের আওয়াজে পড়াশোনার পরিবেশ থাকেনা। সারাদিন ডিজে আর হর্ণ শুনি পড়বো কখন? আবার কখনো কখনো খোলার দিনে দেখা যায় আমরা ক্লাস করছি বা পরীক্ষা দিচ্ছি অথচ পাশেই কোনো এক পিকনিক স্পটে বিকট আওয়াজে গান বাজছে।’

শুধু তাই নয়, প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষার্থী পর্যায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মেহমান পরিচয়ে এসব পর্যটকবাহী বাসের পার্কিং এর স্থান হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীরা বলছেন, খোলার দিনে একটু শিথিল থাকলেও বন্ধের দিনে পর্যটকেরা শুধু আসছেন ই না তারা ব্যবহার করছেন মুক্তমঞ্চ, শহীদ মিনারে উঠছেন জুতো পায়ে সেলফি তোলার জন্য।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তাসনিম রহমান আসিফ বলেন, ‘গত শনিবার দেখলাম মুক্তঞ্চে একদল পর্যটক সাউন্ডসিস্টেম লাগিয়ে নাচগান করছেন। ক্যাম্পাসের ক্লাস না হোক হলে তো শিক্ষার্থী আছে। এসব আওয়াজের মাঝে পড়াশোনা করা বা স্বাভাবিক দিন কাটানো যায়না। তারা মুক্তমঞ্চে খাওয়া দাওয়া করছেন। এছাড়া যেখানে ক্যাম্পাস ধূমপানমুক্ত সেখানে পর্যটকেরা এসে দেদারসে ধূমপান করছেন।’

শিক্ষার্থীদের অভিযোগ এভাবে চলতে থাকলে যে কোনো দিন ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনার।
বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষার্থী নেতাদের পরিচয়ে বাস পার্কিং এর ব্যাপারটি স্বীকার করে ক্যাম্পাসের মুক্তমঞ্চে পর্যটকদের এসব কর্মকান্ডের ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোঃ কামাল উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় দেখতে মানুষ আসবেই তাই আমরা ঢোকার অনুমতি দেই। কিন্তু যানবাহনের ব্যাপারে আমরা দিতে চাইনা। তবে বিভিন্ন সময়ে আমাদের নিজেদের শিক্ষক-কর্মকর্তা বা শিক্কার্থী নেতাদের অনুরোধে অনুমতি দিয়ে থাকি। তবে এভাবে সাউন্ডবক্স বাজিয়ে আনন্দ করার অনুমতি আমরা দেইনি।’

শিক্ষার্থীদের অভিযোগসমূহ এবং পিকনিক স্পটগুলোর উচ্চ আওয়াজ ও বাসগুলোর আওয়াজ নিয়ন্ত্রন নিয়ে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘পার্কগুলোর ব্যাপারে জেলা প্রশাসন দেখার কথা। এগুলো বিশ্ববিদ্যালয়ের আওতার বাইরে। তবে আমরা জেলা প্রশাসনকে জানিয়েছি। আর সিটি কর্পোরেশন এর সাথে কথা বলে সামনের রাস্তায় গতিরোধকের ব্যবস্থা করবো।’

ক্যাম্পাসে পার্কিং এর ব্যাপারে তিনি জানান, ‘এটা তো বিশ্ববিদ্যালয় কেউ আসতে চাইলে অনুমতি দিতে হয়। আমরাও তো বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যাই। তবে পরিবেশ যেনো নষ্ট না হয় সে ব্যাপারে অবশ্যই আমাদের নজর থাকবে।’

এ ব্যাপারে জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, ‘এ ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো। উচ্চশব্দে যেনো গান না বাজে সেজন্য আমরা মোবাইল কোর্ট পাঠাবো।’

বেনাপোলে পুলিশের অভিযান ফেন্সিডিলসহ গ্রেফতার-১

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মোঃ হাসান(১৯)নামে একজন মাদক বহনকারী গ্রেফতার। গ্রেফতার মাদক বহনকারী পুটখালী গ্রামের শামসুজ্জামান এর ছেলে।রবিবার(১৬ই ফেব্রæয়ারি)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ সংঙ্গীয় ফোর্স নিয়ে গাজিপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক বহনকারীর শরীরে অভিনব কায়দায় রাখা ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রামে অভিযান পরিচালনা কালে মাদক বহনকারীর শরীরে অভিনব কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে মাদক আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

সৈয়দ রুবেল , ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।১৬/০২/২০২০ইং তারিখ রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় বিষয়ক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

অন্যদের মধ্যে আলোচনা করেন অতিরিক্তজেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, গোয়েন্দা শাখার অফিসার ইনর্চাজ মো. ইকবাল বাহারসহ ৪ উপজেলার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনসহ কমিটির সদস্যরা প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিভিন্ন বিভাগের আওতাধীন উন্নয়ন কাজসমূহ সঠিক সময়ে শেষ করার নির্দেশ দেন। একই সঙ্গে এসব কাজের গুণগত মান বজায় রাখতেও গুরুত্বারোপ করেন।

ধামরাইয়ে সড়ক দূর্ঘটনায় চার দাখিল পরিক্ষার্থী আহত।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলার সুলধন দারুল ইসলাম দাখিল মাদ্রাসার চার শিক্ষার্থী দাখিল পরীক্ষা কেন্দ্রে আসার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।স্থানীয়রা জানায় সকালে সুলধন মাদ্রাসা থেকে শরীফবাগ পরীক্ষা কেন্দ্রে আসার পথে কালামপুরে তাদের বহনকারী লেগুনার সাথে মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগলে চার পরীক্ষার্থী গুরুতর আহত হয়।আহত শিক্ষার্থীরা হলেন সুলধন দারুল ইসলাম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী মুক্তা, আখি, আবেদা, তানিয়া । আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চার শিক্ষার্থী পরীক্ষায় অংগ্রহন করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা বলেন, দূর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসার পর মেডিকেল টিম সহ শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে তাদের উন্নত চিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাডভোকেট রহমত আলীর মৃত্যু

মোঃ মনির হোসেন,গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরে বর্ষীয়ান রাজনীতিবিদ ,সাবেক মন্ত্রী ও গাজীপুর ৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ,বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলী ১৬-২-২০২০ রবিবার সকাল ৭ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস ও কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানী স্কয়ার হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।

আলহাজ্ব এডভোকেট রহমত আলী মৃত্যুতে গাজীপুরে শোকের ছায়া নেমে এসেছে জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর । অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর ৩ আসনে ১৯৯১ইং  সাল থেকে দশম সংসদ নির্বাচন পর্যন্ত পাঁচবার নির্বাচিত হন ।

এছাড়া স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন । এছাড়া এডভোকেট রহমত আলী বাংলাদেশ সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রবর্তক ।

ধামইরহাটে ঝড়েপড়া শিক্ষার্থী এতিম আসাদুজ্জামানের পড়ালেখার দায়িত্ব নিল মানবসেবা

আপেল মাহমুদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ঝড়ে পড়া শিক্ষার্থী আসাদুজ্জামানের পড়া লেখার দায়িত্ব নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা। বাবা ছাকোয়াদ হোসেন পরলোক গমন করেছে বছর ১০ আগে, মা খোতেজা বেগম বয়সের ভারে কিছুটা মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ্য। সংসারে বড় ভাই বিয়ে করে আলাদা থাকেন, ১৪ বছর বয়সে সংসারের ঘানি টানতে হয় আসাদুজ্জামানকে।এমন পরিস্থিতিতে পড়ালেখা চালিয়ে নিতে, শিক্ষা উপকরণ ক্রয়, পোষাক-আশাকসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত আসাদুজ্জামান। এমন খবর পেয়ে আলমপুর ইউনিয়নের উত্তর শিব্বাটি গ্রামের আসাদুজ্জামান (১৪) ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯মশ্রেনিতে বিজ্ঞান শাখায় ভর্তি করে দেন মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ।

এই সংগঠন উৎসাহ দিতে গতকাল ঝড়ে পড়া এতিম শিক্ষার্থী আসাদুজজামানে হাতে বই তুলে দেন ধামইরহাট উপজেলার শিক্ষার্থীনুরাগী সরকারী কর্মকর্তা ও অতি মানবিক উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। ভর্তির খরচ, নতুন বই,পোশাক, হাতে ঘড়ি সহ বিভিন্ন শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে স্কুলে যান শিক্ষার্থী আসাদুজ্জামান।

মানবসেবা সংগঠনের এমন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু বলেন, ‘জ্ঞানের আলো ছড়িয়ে দিতে মানবসেবা সংগঠন যা করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়, ইতিপূর্বেও সংগঠনটি বেশ কয়েকটি শিক্ষার্থীর পড়া লেখার দায়িত্ব নিলে তারা মাধ্যমিক পাস করে উচ্চতর ডিগ্রী অর্জনের চেষ্টা করছে।’

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, ‘প্রত্যন্ত এলাকায় গিয়ে ঝড়ে পড়া শিক্ষার্থী খুজে বের করার মত কঠিন অসাধ্যকে সাধ্য করেছেন সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ, আমি মনে করি এই সংগঠনের মাধ্যমে ধামইরহাট উপজেলার ঝড়ে পড়া শিক্ষার্থীরা আলোর মুখ দেখবে, যদিও সংগঠনটি ইতিমধ্যেই গ্রামে গ্রামে নিরক্ষরমুক্ত অস্থায়ী স্কুল বসিয়ে টিপসহির পরিবর্তে স্বাক্ষর জ্ঞান দানের কাজ করছে, এমন কাজে প্রশাসনের সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে।

জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে

সময়ের খবর ২৪ ডট কম , অনলাইন পত্রিকা হিসেবে ইতিমধ্যে পাঠকদের কাছে জনপ্রিয় হয়েই উঠেছে , দিন দিন এর পাঠাক সংখ্যা বেড়েই চলেছে । এই সংবাদ সংস্থার জন্য জরুরি ভিত্তিতে দেশের প্রত্যেকটি বিভাগ, জেলা ও উপজেলা, সকল বিশ্ববিদ্যালয় (ক্যাম্পাস) ভিত্তিক সংবাদকর্মী , ফটো সাংবাদিক, ভ্রাম্যমান প্রতিনিধি, বিজ্ঞাপন এজেন্ট এবং বিশ্বের যেকোন দেশে বসবাসরত বাংলাদেশি সংবাদকর্মী নিয়োগ দেয়া হবে।

প্রার্থীর যোগ্যতা :
১. শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। নতুন এবং অভিজ্ঞদের অগ্রাধিকার
২. সৎ, নির্ভীক ও দৃঢ় মনোবল সম্পন্ন হতে হবে
৩. পরিশ্রমী ও দীর্ঘদিন কাজ করার মানসিকতা থাকতে হবে

আবেদনপত্রের সাথে যা যা সংযুক্ত করতে হবে :
১. শিক্ষাগত যোগ্যতার সনদ
২. জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ
৩. সংশ্লিষ্ট জণপ্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত সনদ
৪. সদ্য তোলা রঙিন ছবি ২ কপি

আগ্রহীগন অতিসত্ত্বর যোগাযোগ করুন :01866735666,01917751936,01740599988
সিভি পাঠান এই ঠিকানায় :[email protected]

সর্বশেষ আপডেট...