সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র, বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা ।১৫/০২/২০২০ইং তারিখ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচী অনুযায়ী সকাল ১০টায় আমতলা রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা বিএনপি’র আয়োজিত বিক্ষোভ মিছিল করা পূর্বেই পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়।
পরে ঝালকাঠি জেলা কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ করা হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খান বাপ্পীর পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, সহ-সভাপতি খন্দকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এড. মুন্সী রেজাউল হক আজিম, শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের সাধারন সম্পাদক রবিউল হোসেন তুহিন, যুগ্ম সম্পাদক শামীম হাসান,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা হিন্দু ছাত্র ফ্রন্টের সভাপতি কেশব সুমন সরকার, শহর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম মৃধা প্রমুখ।
এ সময় বক্তারা বিক্ষোভ মিছিলে পুলিশি বাধার নিন্দা জানিয়ে বলেন, কারাগারে বিএনপি নেত্রী খালেদা জিয়া অসুস্থ, তাকে দ্রুততম সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে পরবর্তিতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান বিএনপি’র নেতাকর্মীরা।
অনলাইন ডেস্ক: পেশাগত দায়িত্ব পালনকালে সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পু শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। সময় টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে। হামলার এ ঘটনাটি ঘটেছে সংসদ সদস্যে ইঞ্জিনিয়ার এনামুল হকের উপস্থিতিতেই।শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১২টার দিকে তাহেরপুর পৌর এলাকার সাধারণ সম্পাদক প্রার্থী আটবাবু তার কয়েকজন নিয়ে ডিগ্রি কলেজ মাঠে জড়ো হন। এসময় তাহেরপুর পৌর মেয়র, বর্তমান সাধারণ সম্পাদক আবুল কালাম ও তার ২০/২৫ জন সহযোগীকে নিয়ে আটবাবুর সহযোগীদের ওপর হামলা চালায়।
পরে লাঠিপেটা করে সেখান থেকে তাদের বের করে দেয়। এতে আটবাবুর ৭/১০ জন কর্মী আহত হন। ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতে পুলিশের সামনে মেয়র কালামের নির্দেশে এ হামলার ঘটনা ঘটে।
এই ছবি তুলতে গেলে সময় টিভির চিত্র সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। এ সময় তার ক্যামেরা ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ পাহারায় আটবাবু ঘটনাস্থল ত্যাগ করেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকেরা।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ পিকনিক শেষে মুজিবনগর থেকে বাসে করে ফেরার পথে যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বন্দরনগর বেনাপোলে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ শোক র্যালি ও সভা অনুষ্ঠিত হয়। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রধান মোস্তাক হোসেন স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৮৫/১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল ও অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ,সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার, সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। এসময় নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।আয়োজনের মধ্যে ছিল সকাল সাড়ে ৯টায় শোক র্যালি, সাড়ে ১০টায় স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ এবং পরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
উল্লেখ্য ২০১৪ সালের ১৫ ফেব্রæয়ারি মুজিবনগরে পিকনিক শেষে বাসে করে বাড়ি ফেরার পথে চৌগাছা সড়কে বাস উল্টে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আরো ১৯ শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর মারা যায় আরও তিনজন। সেদিনের সে মৃত্যু কাঁদিয়েছিল বেনাপোলবাসীসহ গোটা দেশের মানুষকে। প্রতিবছর এ দিনটিতে বেনাপোলে শোক র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়ে থাকে। স্কুলটির সামনে নিহত ৯ শিক্ষার্থীর স্মরণে দৃষ্টিনন্দন একটি স্মৃতিস্তম্ভ তৈরি করেছে বেনাপোল পৌরসভা।
শিক্ষার মান উন্নয়নে দীর্ঘ ১১টি বছর ধরে আমি ধূলাবালি আর কাঁদা মাটিকে উপেক্ষা করে নিজ ব্যবসায়ীক সময় বিসর্জন দিয়ে শার্শা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের মাঠে ময়দানে বসে মায়েদের নিয়ে মা সমাবেশ করেছি। অনুভব করেছি শিক্ষিত জাতি গঠন ছাড়া এদেশেরর উন্নয়ন কখনও সম্ভব নয়। তাইতো শিক্ষার বিপ্লব ঘটাতে প্রতিনিয়ত মায়েদের রান্না খাওয়ার সময়ে তাদের মূল্যবান সময় নষ্ট করে সুন্দর ভবিষ্যৎ কামনায় ভিক্ষা চেয়েছি। বলেছি, প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার আলো জ্বেলে আমাকে “একটি করে” সু-সন্তান দাও। বিনিময়ে আমার সকল ধরনের সহযোগিতা শার্শাবাসীর পাথেয় হয়ে থাকবে।
শনিবার সকালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অত্র স্কুলের পিকনিক ট্রাজেডিতে সড়ক দূর্ঘটনায় নিহত ৯ শিশু শিক্ষার্থীর স্মরণে শোক সভায় প্রধাণ অতিথির বক্তব্যের সময় কান্না জড়িত কণ্ঠে একথা বলেন তিনি। উক্ত স্মরণ সভায় শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, শার্শাবাসীকে স্বপ্ন দেখিয়েছিলাম তার সন্তানকে স্কুলে পাঠিয়ে সুসন্তানে পরিণত করতে হবে। আশায় বুক বেঁধেছিলেন সকল মায়েরা-বাবারা। সন্তানকে বলেছিলো তোকে ডাক্তার বানাব, ইঞ্জিনিয়ার বানাব, দেশের বড়ো অফিসার বানাব। কিন্তু অমানিশার এক অন্ধকারে যখন নয়, নয়টি শিশু লাশ হয়ে বাড়িতে ফিরল তখন কে দেবে তার মাকে শান্তনা? দু’নয়নে কেবল জল। বাবা হতবাক! বুকফাটা আর্তনাদে আঁছড়ে পড়ছে মা। আর কথা বলতে পারেননি সাংসদ শেখ আফিল উদ্দিন। মাঝে মধ্যে ঢুকরে ঢুকরে কেঁদে উঠলেন আর উপস্থিত হাজার হাজার শিক্ষার্থী ও মা-বাবাদের কাঁদিয়ে ফেললেন। ঘটনার ৬ বছর অতিবাহিত হলেও এযেন সদ্য শিশু সন্তান হারানোর বেদনায় আবারো শোকের মাতম বয়ে যায় বেনাপোল জুড়ে।
ক্ষণিকের জন্য হলেও স্তব্ধ হয়ে যায় আকাশ বাতাশ তরুলতা। মনের অজান্তে হলেও উপস্থিত প্রত্যেক মানুষের হৃদয় দুমঢ়ে-মুচড়ে ফেটে বের হতে চায় ঢুকরে উঠা কান্নার ঢেউ। যে আঁখিতে এতোদিন লুকিয়ে ছিল জল, তা যেনো বাঁধভাঙ্গা নদীর মতো উপচে বেয়ে পড়তে লাগল। এসময় চশমা খুলে ছোখের কোণা মুছে আধো আধো বোলে শেখ আফিল উদ্দিন এমপি বলেন ক্ষমা করে দিও মা! আমরা পারিনি তোমার আদরের সোনামণি সুরাইয়া, জেবা, মিথিলা, রুনা আক্তার মীম, শান্ত ও সাব্বির হোসেন আঁখিকে বাঁচাতে। তবে, এখন থেকে শার্শা উপজেলার আর একটি স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা দূর-দূরান্তরে পিকনিকে যাবে না।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ দৌলতপুর গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।শনিবার(১৫ই ফেব্রয়ারি) ভোর রাতে বেনাপোল পোর্ট সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস, এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মাঠে অভিযান চালালে মাদক বহনকারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে প্লাস্টিকের জালি বস্তা ফেলে পালিয়ে যায়। তখন পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের জালি বস্তা থেকে ২০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে প্লাস্টিকের জালি বস্তার মধ্য থেকে মোট ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামিদের আটক করার জন্য অভিযান চলছে।
মীর আকরাম, তথ্যমন্ত্রীর দপ্তর : বেগম জিয়ার মুক্তি নিয়ে বিএনপি নিজেই দ্বিধান্বিত, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে শরীরচর্চা কলেজ ময়দানে অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাব দেন তিনি।
এসময় সাংবাদিকরা প্রশ্ন করেন- ‘বিএনপি একদিকে বলছে আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে, অন্যদিকে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ফোন করে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে চেয়েছে, তারা কি আন্দোলন থেকে সরে আসছে! আবার শোনা যাচ্ছে তার পরিবার চায় প্যারোলে মুক্তি- আসলে বিষয়টি কেমন?’এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্যারোলের কোনো আবেদন করা হয়নি। আপনারা দেখছেন, তার পরিবারের বরাত দিয়ে এক ধরনের কথা, আবার দলের পক্ষ থেকে আরেক ধরনের কথা বলা হচ্ছে। একদিকে আন্দোলনের ডাক, অন্যদিকে আমাদের সাধারণ সম্পাদককে ফোনে বেগম জিয়াকে মুক্তি দেবার অনুরোধ করে তারা আসলে কি চান, সেটা এখনো স্পষ্ট করতে পারেননি।’
এসময় মন্ত্রী আরো জানান, ‘বেগম জিয়া শুধুমাত্র প্যারোলে মুক্তির আবেদন করলেই সরকারের বিবেচনা করার সুযোগ থাকে, এছাড়া তাকে মুক্তি দেয়ার ক্ষেত্রে সরকারের কোনো এখতিয়ার নেই। বিএনপি নেতারা প্রতিদিন বেগম জিয়ার জামিন নিয়ে কথা বলেন, আর বলেন সরকার বাধা দিচ্ছে। বেগম জিয়া কোনো রাজনৈতিক বন্দী নন, তিনি দুর্নীতির দায়ে সাজা ভোগ করছেন। এবং বাংলাদেশে আইন ও আদালত স্বাধীন। সুতরাং তাকে জামিন পেতে হলে আদালতের মাধ্যমেই পেতে হবে। তারা (বিএনপি) আইন আদালতের তোয়াক্কা করেন না, কিন্তু সবাইকেই আইন মেনে চলতে হয়।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্যারোলের বিষয়টি স্পষ্ট করে বলেন, ‘প্যারোল হচ্ছে তার অপরাধ ও শাস্তি মেনে নিয়ে মুক্তির আবেদন। তবে, এখনো পর্যন্ত বেগম জিয়ার পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়নি।’
‘প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি, আওয়ামী লীগ নয়’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা জিঘাংসা বা প্রতিহিংসার রাজনীতি করেন না, বরং বিএনপি করে। ২০০৪ সালে বিএনপির আমলে প্রধানমন্ত্রী বেগম জিয়ার সরকারের পৃষ্ঠপোষকতায়, তার পুত্র তারেক রহমানের পরিচালনায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা পরিচালিত হয়েছিল শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে।’
ড. হাছান আরো বলেন, ‘আবার যখন বেগম জিয়ার দ্বিতীয় পুত্র মৃত্যুবরণ করেন, তখন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম জিয়ার বাড়ির দরজায় দশ মিনিট দাঁড়িয়ে ছিলেন। তিনি দরজা খোলেননি। এগুলো আমরা মনে রাখিনি, মাননীয় প্রধানমন্ত্রী মনে রাখেননি। বেগম জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে রেখে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
নিজদলের উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাই যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তখন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেই ছিলেন। বিদেশ থেকে যে চিকিৎসকরা এসেছিলেন, তারাও বলেছেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল যে চিকিৎসা দিয়েছে, তা বিশ্বমানের এবং সঠিক।’
বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে তাকে কারাগারের প্রকোষ্ঠে না রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘তার সাথে পছন্দের গৃহপরিচারিকাকে রাখা হয়েছে, সার্বক্ষণিক নার্স রয়েছে। নিয়মিত তার স্বাস্থ্যপরীক্ষা করা হয়, বিশেষজ্ঞ চিকিৎসকরাও তাকে সময়ে সময়ে পরীক্ষা করেন। সুতরাং বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির কথাগুলো জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ছাড়া কিছু না।’
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামস-উল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারি ও তাদের পরিবারের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রাম থেকে মাদক সহ একাধিক মামলার আসামী মঈন উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বাজারে অবস্থিত হোটেল হক ইন্টারন্যাশনাল পিছনে একটি পুকুর থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মঈন উদ্দিন বেনাপোল ভবেরবেড় গ্রামের আব্দুস সালামের ছেলে।
নিহতের স্বজন ও প্রতিবেশিরা জানাই, চার থেকে পাচ জন অপরিচিত লোক মঈন উদ্দিনকে মারধার করে অজ্ঞান অবস্থায় পানিতে ফেলে দেয়। এসময় প্রতিবেশিরা এগিয়ে আসলে দূর্বত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, নিহতের নামে বেনাপোল পোর্ট থানায় মাদক সহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগান কে সামনে রেখে ও মুজিববর্ষ পালন উপলক্ষে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাণীশংকৈল উপজেলাসহ দেশের ২৩ টি উপজেলা ও ৭ টি জেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী, সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, ইউএনওবৃন্দ প্রমুখ।এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ প্রসংঙ্গে সহকারি জেনারেল ম্যানেজার সাব জোনাল অফিস রাণীশংকৈল, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি (এজিএম) অসিত কুমার সাহা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি এই উপজেলায় ১২৭ টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়ার মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছে এবং ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে এটির উদ্বোধন করেছেন। এ উপজেলায় মোট ৪৯৪৫৭ টি মিটারের মাধ্যমে শতভাগ বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে।
যার মধ্যে আবাসিক মিটার ৪৪১২৩ টি, বাণিজ্যিক ২৮০৯০ টি, শেষ সংযোগ ১০৮৯ টি, শিল্প সংযোগ ৪২৭ টি, দাতব্যসহ অন্যান্য ৯২৮ টি, এবং সমগ্র উপজেলায় যার আয়তন ১১৪৪ কিলোমিটার। এ ব্যাপারে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ বোর্ড সমিতির সভাপতি নাসিরউদ্দিন বলেন, উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের ফলে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং তারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন খাদৈক্ষিরা গ্রামের রাজ্জাক মল্লিক ওরফে ( রেজ্জেক মল্লিক) এর পেঁপে বাগনের প্রায় ৭০ থেকে ৮০টি পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।এ বিষয় রাজ্জাক মল্লিক বাদী হয়ে বাগানের বর্গা চাষী পার্শবর্তী গ্রামের মৃত সৈজদ্দীন হাওলাদারের ছেলে নাসির হাওলাদারের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় উপস্থিত হয়ে কম্পিউটার টাইপ কৃত একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয় মামলা অভিযোগ সূত্রে জানাযায়, অভিযোগকারী রাজ্জাক মল্লিকের ১৫ শতক জমি বর্গা হিসেবে চাষাবাদ করার জন্য পার্শবর্তী গ্রামের নাসির নেয়। উক্ত জমিতে নাসির পেঁপে গাছ সহ বিভিন্ন শাঁক সবজি চাষ করে ছিলো । ঘূর্নীঝড় বুলবুলের আঘাতে উক্ত বাগানে ক্ষতি সাধান হওয়ায় বিবাদী আমার জমি চাষ করবে না বলে আমাকে আমার জমি ফেরৎ দিয়ে সে চলিয়া যায়। পরে আমি নিজে আমার জমির বাগান পরিচর্যা করার মাধ্যমে পেঁপে গাছগুলো ফলন উৎপাদনক্ষম করে তোলার পর বিবাদী আমার ক্ষেতের ভাগ চায়।
উক্ত বিষয়টি নিয়ে গত ১০/০২/২০২০ইং তারিখ রাতে আনুমানিক ৮টার সময় নবগ্রাম মডেল স্কুলের পূর্বপাশে রাস্তা সংলগ্ন এক দোকানে বসিয়া শালিশ মিমাংশার কথা থাকায় সেখানে ক্ষেতের ভাগ হিসেবে বিবাদী আমার কাছে কিছু টাকা দাবী করে এবং ক্ষেতের ভাগের বিষয়ে কোন প্রমান উপস্থাপন করতে না পারায় আমি তাকে তার দাবীকৃত ক্ষেতের ভাগ হিসেবে দাবীকৃত টাকা না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমার বাগানের গাছ কাটিয়া ক্ষতি সাধান করবে বলে হুমকি দেয়।
আমি সেখান থেকে আমার বাড়ি চলিয়া আসি। পরের দিন ১১ জানুয়ারী সকালে আমি পেঁপে গাছের পরিচর্যার জন্য বাগানে গিয়ে দেখতে পাই পেঁপে গাছ গুলো মাটিতে পড়ে আছে । সেখানে প্রায় আশিটি পেঁপে গাছ কাটা অবস্থায় পাই।
এ বিষয় নাসিরের কাছে তার ব্যক্তিগত মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, আমাকে আমার প্রাপ্য টাকা চাইলে রাজ্জাক মল্লিক দিবেনা বলে । তখন রাগের মাথায় আমি গাছ কেটে ফেলবো বলেছি কিন্তু আমি গাছ কাটিনায় ।
আমি যেদিন কাটার কথা বলেছি সেইদিন বিকেলে ঝালকাঠি থেকে গাড়ী যোগে ঢাকা চলে এসেছি। একাজটা আমাদের মধ্য বিবাদ সৃষ্টির জন্য আমার সত্রু পক্ষের কেউ করেছে।
এ বিষয় রাজ্জাক মল্লিকের দায়েরকৃত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি সদর থানার এসআই গাউছ এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বাদীর দায়েরকৃত অভিযোগটি তদন্ত করা হচ্ছে । তদন্তপূর্বক পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।
নিজস্ব প্রতিবেদন : অমর একুশে বইমেলায় আওয়ামী যুবলীগের স্টলে ভীড় করছেন পাঠকরা। রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ পাঠকরা এই স্টলে এসে বই দেখছেন এবং পছন্দমত বই ক্রয় করছেন।সোমবার বিকালে যুবলীগের স্টলে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত হয়ে নিজেরাই বই বিক্রি করেন।স্টলটিতে আজ সবচেয়ে বেশি বই বিক্রি হয় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির লেখা ‘দূরবিনে দূরদর্শী’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি। যুব লীগের নেতাকর্মীরা লাইনে দাড়িয়ে বই কিনতে দেখা গেছে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদদিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশসহ যুুবলীগের অসংখ্য নেতাকর্মী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান নিখিলের কাছ থেকে বই কিনেছেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ স্টলে , বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি :যশোরের শার্শায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় জিম (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত জিম উপজেলার রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এবং রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র।স্থানীয়রা জানান, বুধবার (১২) ফেব্রুয়ারি সকাল ১১টার সময় স্কুলের সামনের রাস্তায় মাটি বহনকারী একটি ট্রাক্টর শিশুটিকে ধাক্কা দিলে শিশুটির মাথায় প্রচন্ড আঘাত লাগে। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।পরে ঘাতক ট্রাকটরের চালককে জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় নিহত শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এবং আটক ট্রাকটর চালককে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।