মোঃ মনির হোসেন ,গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলা ভাওয়াল মির্জাপুর কলেজ মোড় হতে ভবানীপুর হয়ে ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোড পর্যন্ত প্রায় ০. ৬৯০০ মিটার রাস্তা মেরামতের শুভ উদ্বোধন করেন গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ ।
রাণীশংকৈলে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
হুমায়ুন কবির রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠিত হয় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার।
উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেমিনার চলে। উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রসাশক নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, মেয়র আলমগীর সরকার, ভাইসচেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, আ’লীগ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, রেজাউল করিম, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দক্ষতার উপর জোর দিয়ে বলেন অন্যান্য জেলার থেকে ঠাকুরগাঁও জেলা বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে পিছিয়ে আছে, তাই তিনি এটি বৃদ্ধির লক্ষে স্থানীয় প্রসাসন, কর্মসংস্থান ব্যংক, যুব উন্নয়ন অধিদপ্তর ও কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা কামনা করেন ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উপ সহকারি অফিসার সাদেকুল ইসলাম।
শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস আটক করেছে ২১ বিজিবি গোগা ক্যাম্পের সদস্যরা। বুধবার বিকাল ৫টার সময় আটক করা হয়।
গোগা ক্যাম্প ইনচার্জ সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা নয়াকোনা মোড় সংলগ্ন মাঠের মধ্যে পানির পাম্পের পাকাঁ ঘরের ভিতর হইতে ম্যান্ডাফ হাঁস ৪৯ টি আটক করা হয়েছে। যার সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। ম্যান্ডাফ হাঁস গুলো ২১ বিজিবি ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সহরাই উৎসব
আপেল মাহমুদ,নওগাঁ: নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সান্তাল সম্প্রদায়ের ঐতিহাসিক সহরাই উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সহরাই পূঁজা অর্চনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) তাদের বাস্তবায়নাধীন ইউএসএআইডি অবিরোধ: রোড টু টলারেন্স প্রোগামের অংশ হিসাবে এই কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীতে দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।
এ উপলক্ষ্যে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আজ বুধবার (২৯ জানুয়ারী) বেলা ১১টায় জাতীয় আদিবাসী পরিষদের নেতা মহিন্দ্র পাহানের সভাপতিত্বে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহনশীলতা প্রতিষ্ঠায় যুব সমাজের ভুমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাইজুল শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট মহিলা কলেজের প্রভাষক এস সি আলবার্ট সরেন, সাংবাদিক ডিএম রাশেদু প্রমুখ। আলোচনা সভায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন বিএসডিও’র কর্মসূচি সমন্বয়কারী আতাউর রহমান।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন যুব প্রতিনিধি মাসুম, রামলাল কেরকেটা, হাবিবা খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেষণ করেন। পরে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সাংস্কৃতিক দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহরাই উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠানস্থল যেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মিলন মেলায় পরিণত হয়।
বেনাপোলে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল ভবারবেড় গ্রাম থেকে দুই কেজি গাঁজা সহ মোঃ রহমত আলী সরদার(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ। গ্রেফতার মাদক ব্যবসায়ী রহমত আলী ভবারবেড় গ্রামের মোঃ ওয়াহেদ সরদারের ছেলে।
বুধবার(২৯শে জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই রবিউল ও এএসআই শরিফুল ইসলাম ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যসায়ীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান পরিচালনা করা হয় এবং সেখান থেকে দুই কেজি গাঁজা সহ রহমত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
উন্নত জাতি গঠনে কাজ করবে গণমাধ্যম -তথ্যমন্ত্রী
মীর আকরাম,তথ্যমন্ত্রীর দপ্তর ঢাকা : মঙ্গলবার, উন্নত জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দৈনিক সকালের সময় পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতায় তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এবং নতুন প্রজন্মকে সঠিকপথে চালিত করে একটি উন্নত জাতি গঠন করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের পাশাপাশি উন্নত জাতিতে রূপান্তর। আমি আশা করবো যে, সকালের সময় পত্রিকা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের স্বপ্ন ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা, তার পাশাপাশি একটি উন্নত জাতিও গঠন করা, সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করবে।’
সেইসাথে মন্ত্রী বলেন, ‘আজকের বাস্তবতায় গণমাধ্যমের ব্যাপক বিকাশের সাথে অনেক সময় দেখা যায় যে, অনলাইনে গুজব ছড়ানো হয়, ভুল সংবাদ পরিবেশন করা হয়, অসৎ উদ্দেশ্যে এগুলো করা হয়। আমি আশা করবো, সকালের সময়সহ সকল পত্রিকা কেউ যাতে ভূল সংবাদ পরিবেশন করতে না পারে, সেই দিকে এবং নিজেরা সঠিক সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকবে।’
অনুসন্ধানী রিপোর্ট সমাজের তৃতীয় নয়ন খুলে দেয় উল্লেখ করে তথ্যমন্ত্রী এসময় অনুসন্ধানী রিপোর্ট প্রকাশে উৎসাহ দেন।
পত্রিকার সম্পাদক মো. নূর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এর আগে সকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
ঢাকা উত্তর সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে রাজধানীর গাবতলীতে প্রচারণা চালিয়েছেন সাভার উপজেলা যুবলীগ
বিপ্লব,সাভার ঃ ঢাকা উত্তর সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ও ইসলাম গ্রæপের পরিচালক আতিকুল ইসলামের পক্ষে রাজধানীর গাবতলীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন সাভার উপজেলা যুবলীগ।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাবতলীর বিভিন্ন এলাকায় আতিকুল ইসলামের পক্ষে ভোটারদের কাছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে ভোট চান।
প্রচারণায় এসময় ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম বারকু,সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাভারে মুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট
জাহিন সিংহ, সাভার : সাভারে নানা আয়োজনে মাসব্যাপী পালিত হচ্ছে মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচী। এরই অংশ হিসেবে সাভার উপজেলা পরিষদ মাঠে আয়োজন করা হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট।





























২৯-০১-২০২০ ইং রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় বাস্তবায়নে এলজিডি গাজীপুর উদ্বোধনী অনুষ্ঠান হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ এনামুল হক ও গাজীপুর সদর ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী (ডিএস) মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি ডাঃ অমরেন্দ্রনাথ দেউড়ির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষে অতিথি ছিলেন খুলনা টিভির চেয়ারম্যান এএইচএম জামাল উদ্দিন, জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, জেলা পরিষদের সদস্য আরজান বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবউদ্দিন আহমেদ প্রধান শিক্ষক প্রভাস কুমার বিশ্বাস প্রমুখ।