আপেল মাহমুদ,নওগাঁ: নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সান্তাল সম্প্রদায়ের ঐতিহাসিক সহরাই উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সহরাই পূঁজা অর্চনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) তাদের বাস্তবায়নাধীন ইউএসএআইডি অবিরোধ: রোড টু টলারেন্স প্রোগামের অংশ হিসাবে এই কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীতে দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বেনাপোলে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল ভবারবেড় গ্রাম থেকে দুই কেজি গাঁজা সহ মোঃ রহমত আলী সরদার(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ। গ্রেফতার মাদক ব্যবসায়ী রহমত আলী ভবারবেড় গ্রামের মোঃ ওয়াহেদ সরদারের ছেলে।
বুধবার(২৯শে জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান,এএসআই রবিউল ও এএসআই শরিফুল ইসলাম ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যসায়ীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান পরিচালনা করা হয় এবং সেখান থেকে দুই কেজি গাঁজা সহ রহমত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
উন্নত জাতি গঠনে কাজ করবে গণমাধ্যম -তথ্যমন্ত্রী
মীর আকরাম,তথ্যমন্ত্রীর দপ্তর ঢাকা : মঙ্গলবার, উন্নত জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দৈনিক সকালের সময় পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতায় তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে এবং নতুন প্রজন্মকে সঠিকপথে চালিত করে একটি উন্নত জাতি গঠন করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের পাশাপাশি উন্নত জাতিতে রূপান্তর। আমি আশা করবো যে, সকালের সময় পত্রিকা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের স্বপ্ন ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা, তার পাশাপাশি একটি উন্নত জাতিও গঠন করা, সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করবে।’
সেইসাথে মন্ত্রী বলেন, ‘আজকের বাস্তবতায় গণমাধ্যমের ব্যাপক বিকাশের সাথে অনেক সময় দেখা যায় যে, অনলাইনে গুজব ছড়ানো হয়, ভুল সংবাদ পরিবেশন করা হয়, অসৎ উদ্দেশ্যে এগুলো করা হয়। আমি আশা করবো, সকালের সময়সহ সকল পত্রিকা কেউ যাতে ভূল সংবাদ পরিবেশন করতে না পারে, সেই দিকে এবং নিজেরা সঠিক সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকবে।’
অনুসন্ধানী রিপোর্ট সমাজের তৃতীয় নয়ন খুলে দেয় উল্লেখ করে তথ্যমন্ত্রী এসময় অনুসন্ধানী রিপোর্ট প্রকাশে উৎসাহ দেন।
পত্রিকার সম্পাদক মো. নূর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে এর আগে সকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
ঢাকা উত্তর সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে রাজধানীর গাবতলীতে প্রচারণা চালিয়েছেন সাভার উপজেলা যুবলীগ
বিপ্লব,সাভার ঃ ঢাকা উত্তর সিটি করর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ও ইসলাম গ্রæপের পরিচালক আতিকুল ইসলামের পক্ষে রাজধানীর গাবতলীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন সাভার উপজেলা যুবলীগ।
সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে গাবতলীর বিভিন্ন এলাকায় আতিকুল ইসলামের পক্ষে ভোটারদের কাছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরে ভোট চান।
প্রচারণায় এসময় ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম বারকু,সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাভারে মুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট
জাহিন সিংহ, সাভার : সাভারে নানা আয়োজনে মাসব্যাপী পালিত হচ্ছে মুজিববর্ষের বিভিন্ন কর্মসূচী। এরই অংশ হিসেবে সাভার উপজেলা পরিষদ মাঠে আয়োজন করা হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট।





























এ উপলক্ষ্যে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আজ বুধবার (২৯ জানুয়ারী) বেলা ১১টায় জাতীয় আদিবাসী পরিষদের নেতা মহিন্দ্র পাহানের সভাপতিত্বে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সহনশীলতা প্রতিষ্ঠায় যুব সমাজের ভুমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাইজুল শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট মহিলা কলেজের প্রভাষক এস সি আলবার্ট সরেন, সাংবাদিক ডিএম রাশেদু প্রমুখ। আলোচনা সভায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন বিএসডিও’র কর্মসূচি সমন্বয়কারী আতাউর রহমান।
খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী (ডিএস) মোঃ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি ডাঃ অমরেন্দ্রনাথ দেউড়ির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষে অতিথি ছিলেন খুলনা টিভির চেয়ারম্যান এএইচএম জামাল উদ্দিন, জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, জেলা পরিষদের সদস্য আরজান বাদশা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবউদ্দিন আহমেদ প্রধান শিক্ষক প্রভাস কুমার বিশ্বাস প্রমুখ।
গতকাল মঙ্গলবার উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামের গৃহবধূ শাহনাজ বিবির বসতবাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন। এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপসহকারি প্রকৌশলী গোলাম সরোয়ার, স্থানীয় গণমাধ্যম কর্মিসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।
কারনে অকারনে পাসপোর্ট যাত্রীদের বিভিন্ন ভাবে ফাদে ফেলে হয়রানী সহ টাকা আদায় করছে।বাংলাদেশে যে সমস্ত দেশের দূতাবাস নাই পাশের দেশ ভারত থেকে সে সব দেশের ভিসার জন্য বাংলাদেশীরা ভারতে যায়।
তাদেরকে বিদেশ পার্টি হিসাবে আখ্যায়িত করে পাসপোর্ট প্রতি ২ থেকে ৩ হাজার টাকা নিয়ে তাদের পাসপোর্টে ডিপারচার সিল দেওয়া হয়।এ কাজে ওসিকে সহযোগিতা করে এসআই হামিদ,কনস্টেবল হাসিব ও কম্পিউটার ইনজিনিয়ার আমিনুল।
উপজেলার গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ চত্বরে অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ইউএনও আব্দুল হালিম প্রধান অতিথি ছিলেন। প্রভাষক পান্ডব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, সহকারি প্রধান শিক্ষক মাহফুজা খাতুন, সহকারি শিক্ষক এম জসিম উদ্দিন প্রমুখ।