29 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৬, দু’টি মোটরবাইক পুড়ে ছাঁই! ১৪৪ ধারা জারি।

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা আ. লীগের কমিটিতে নিয়ম বহির্ভূতভাবে সদস্য অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে আ. লীগের বর্ধিত সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

৯ অক্টোবর বুধবার বিকেলে হরিপুর উপজেলা আ. লীগের দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দলীয় নেতাকর্মীদের উশৃঙ্খল পরিস্থিতি সামাল দিতে উপজেলা আ. লীগের কার্যালয় ও তার আশপাশের বাজারগুলোতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম এ আদেশ জারি করেন। তিনি মুঠোফোনে বলেন, উত্তেজিত পরিস্থিতি সামাল দিতে এ আদেশ জারি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের সময় হরিপুর উপজেলা আ. লীগের কমিটিতে থেকে ১১ জনকে বহিষ্কার করা হয়। গতকাল শুন্য পদগুলোতে নিয়ম বহির্ভূতভাবে ১৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয় দলের নেতাকর্মীদের মধ্যে।

আ’লীগের কয়েকজন সদস্য জানান, গতকাল নতুন সদস্যদের অন্তর্ভুক্তি করার পর ‘হরিপুর উপজেলা আওয়ামী লীগ’ নামে একটি ফেসবুক আইডিতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এঘটনায় বেশি করে বিক্ষুব্ধ হয়েছে অন্যান্য নেতাকর্মীরা।
হরিপুর উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রিপন অভিযোগ করে বলেন, কমিটির কাউকে না জানিয়ে ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন ১৭ জন সদস্য অন্তর্ভুক্ত করায় নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুই গ্রুপের সংঘর্ষে কয়েকজন নেতাকর্মী আহত হয়ে বর্তমানে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

এবিষয়ে হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইম পুষ্প বলেন, “আমাদের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিএনপি- জামাতের মদতদানকারী লোকদের কাছ থেকে অর্থের বিনিময়ে কমিটিতে সেইসব পদে বহাল করে এবং তাদেরকেও আজকের বর্ধিত সভায় চিঠি দেয়। এটা জানতে পেরে বাদপড়া ত্যাগী নেতাকর্মিরা বর্ধিত সভায় সেটা জানতে চাওয়ার জন্য গেলে এক পর্যায়ে এটাকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে।”

অপরদিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধাঃ সম্পাদক জিয়াউল হাসান মুকুল বলেন, আমরা আসন্ন সম্মেলনকে সামনে রেখে আ’লীগের বর্ধিত সভা ডেকেছিলাম। উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থীর নির্বাচন করেছে ও দলের শৃংখলা ভঙ্গ করেছে তারাই হঠাৎ অতর্কিত ভাবে লাঠিসোঁঠা নিয়ে হামলা করে এবং দু’টি মোটরসাইকেল পুঁড়িয়ে দেয় ও পাটি অফিস ভাংচুর করে এবং চারজন নেতা গুরুত্বর আহত। আহতদেরকে ঠাকুরগাঁও ও দিনাজপুর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে এব্যাপারে এখনো থানায় অভিযোগ অভিযোগ করা হয়নি কাল অভিযোগ হতে পারে ।

হরিপুর থানার ওসি আমিরুজ্জামান মুঠোফোনে জানান, উপজেলা আ. লীগের কমিটি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ বাঁধলে কয়েকজন আহত হয় এবং ২টি মোটরসাইকেল পুড়ে যায়, তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

ধামরাইয়ে আলোচিত ডাকাতি ও স্কুলছাত্র হত্যা মামলার অন্যতম দুই আসামি গ্রেফতার।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে আলোচিত ডাকাতি ও স্কুলছাত্র হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা এ খবর নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের সমেজ আলী প্রামাণিকের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩২) এবং ধামরাই উপজেলার বাউটিয়া গ্রামের গোপালের ছেলে নজিম উদ্দিন নাজিম (৩৯)।ধামরাই থানা মামলা নং ৩৮ তারিখ

গত ২৭ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকার ধামরাইয়ে জালসা বাগবাড়ী গ্রামে ডাকাতিকালে ধারালো অস্ত্রের আঘাতে রমজান আলী নামে জালসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্র নিহত হয়। ওই ঘটনার প্রেক্ষিতে ধামরাই থানায় মামলা হয় মামলা নং ৩৮। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

এই ব্যাপারে ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেস্টা চলছে।

দুদকের সাবেক ডিডি আহসান আলীকে ১৫ দিনের মধ্যে গ্রেফতার করা না হলে বন্দর অচল করে দেয়ার হুমকী ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সাবেক ডিডি আহসান আলীকে আবারো গ্রেফতার’র দাবী করেছে বেনাপেল বন্দর ব্যবহারকারী ৭ সংগঠন। আগামী ১৫ দিনের মধ্যে তাকে গ্রেফতার করার আল্টিমেটাম দেয়া হয়েছে সংগঠনের পক্ষে। নির্ধারিত সময়ে আহসান আলী গ্রেফতার না হলে সারা দেশে ব্যবসায়ী সংগঠন গুলো কঠোর কর্মসূচী ঘোষনা করবে। ফলে জাতীয় রাজস্ব আহরণ কর্মকান্ডে বড় ধরনের প্রভাব পড়ার আশংকা করছেন ব্যবসায়ীরা।
বেনাপোল কাস্টমস’র সহকারী কমিশনার উওম চাকমা জানান, দুর্নীতিবাজ, তদ্বিরবাজ, ভায়াগ্রা চোরাচালানের গডফাদার সাবেক ডিডি আহসান আলী কাস্টম হাউসের নিজের ব্যবসায়িক স্বার্থ হাসিলের জন্য বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তা, ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টসদের দীর্ঘদিন থেকে দুদক দিয়ে হেনস্থা করার ভয়ভীতি দেখিয়ে আসছেন। তাঁর নিজের বিনিয়োগকৃত ও তদ্বিরকৃত প্রতিষ্ঠান রিতু ইন্টারন্যাশনাল ও জেড. এইচ কর্পোরেশনের ৩১ টি চালানে ২ কোটি ২ লাখ ৩৫ হাজার টাকার শুল্কফাঁকি ধরা পড়ে। পরিকল্পিত শুল্কফাঁকি ও গত জুলাই ২০১৯ তারিখে ২.৫ মে.টন ভায়াগ্রা খালাসে ব্যর্থ হয়ে কমিশনারের বিরুদ্ধে প্রতিশোধমূলক কর্মকান্ডে লিপ্ত হন আহসান আলী।জানুয়ারি ২০১৮ থেকে তাঁর ষড়যন্ত্র ও দুরভিসন্ধিমূলক কর্মকান্ডের ফলে কর্মকর্তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারেনি।

বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে পণ্য আটক ও লাগাতার হয়রানির কারণে বাণিজ্যিক আমদানিকারকরাও ভয়ে স্বাভাবিক আমদানি করেনি। ফলে ২০১৮-১৯ ও ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৫১৪ কোটি টাকার ক্ষতি হয় সরকারের। দীর্ঘ সময়ে মোবাইলে আহসান আলী ০১৭৭০২৯৪১০৪ ও ০১৯১৮৫৩১৬৮০ নম্বর থেকে ফোনকল ও এসএমএস এর মাধ্যমে কমিশনারকে হুমকি দেয়া হয়। গত ১৯ নভেম্বর আহসান আলী সশরীরে কমিশনারের দপ্তরে এসে কমিশনারকে ২০ লক্ষ টাকা ফাঁকির সুযোগ চেয়ে তদ্বির, দেনদরবার ও চাপ সৃষ্টি করেন, এ সময় সহকারী কমিশনার ও তদুর্ধ দশ জন উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক ও ভ্যাট এসোসিয়েশনের আহবায়ক রাজস্ব কার্মকর্তা বিল্লাল হোসেন জানান, হুমকি ও চাপে কমিশনারকে কাবু করতে না পেরে ডিসেম্বর ২০১৮ এ কমিশনারের বিরুদ্ধে জনৈক এডভোকেট শাহাদাত হোসেন নাম দিয়ে (যার অস্তিত্ব পাওয়া যায়নি) ৪ পাতার একটি মনগড়া ও সাজানো দু’ডজন অভিযোগ সম্বলিত বেনামী লিখে দুদকে জমা দেন এবং তা শতাধিক দপ্তর ও মিডিয়ায় বিতরণ করেন। পত্রটি দুদক আমলে নিয়ে এনবিআরসহ চার জায়গা থেকে অনুসন্ধানের নির্দেশ দেয়। দুদকের অনুরোধে সম্পাদিত জাতীয় রাজস্ব বোর্ডের তদন্তে একটি অভিযোগও প্রমাণিত হয়নি।আহসান আলী সিএন্ডএফ এজেন্ট জনৈক কামরুল নাম দিয়ে মনগড়া তথ্য দিয়ে ফেব্রæয়ারি মাসে আরেকটি বেনামী দুদকে জমা দেয় এবং এটিও আমলে গৃহীত হয় এবং অনুসন্ধানের নির্দেশ দেয়া হয়; দুদকে অনুসন্ধানের জন্য গ্রহণের বিষয়টি পরিকল্পিতভাবে গত ৫ আগস্ট বিভিন্ন টিভির স্ক্রলে ও পত্রিকায় প্রচার করে কমিশনারকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়।

একইভাবে হেনস্থার উদ্দেশ্যে গত ৯ সেপ্টেম্বর দুদকে কমিশনারের হাজিরার জাল নোটিশ মিথ্যা তথ্য, তারিখ ও সময় উল্লেখপ‚র্বক পরিকল্পিতভাবে জাল করে আহসান আলী মিডিয়ায় বিতরণ ও প্রচার করে, যা অনুসন্ধানকারী কর্মকর্তা অবহিত আছেন।আহসান আলী কেবল হয়রানি, শত্রæতা ও প্রতিহিংসা চরিতার্থের জন্যে দুদকের মতো জাতীয় প্রতিষ্ঠানের নাম, পদবী ও ক্ষমতা এবং প্রশাসনসহ দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে সক্ষম হন বলে বেনাপোলের ব্যবসায়ী সংগঠন মনে করেন। বেনাপোল কাস্টম হাউসের ৩৫০ জন কর্মকর্তা কর্মচারীকে ৯ মাস বাড়তি কর্মকান্ডে ব্যস্ত রাখেন। ফলে, আতংক ও ভোগান্তি ছাড়াও সামগ্রিক কর্মপরিবেশ বিনষ্ট হয়। সারাদেশের রাজস্ব বিভাগের কর্মকর্তাদের নিয়মিত কর্মকান্ডে নেতিবাচক প্রভাব পড়ে।

দুদক সূত্রে জানা যায়, নানা দুর্নীতি এবং বিভিন্নজনের বিরুদ্ধে বেনামী অভিযোগ দিয়ে প্রায়ই হয়রানি করতেন দুদকের সাবেক উপপরিচালক আহসান আলী। এসব অভিযোগের কারণে ২০১৫ সালে তাকে উপপরিচালক হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর থেকে তিনি আরো বেপরোয়া হয়ে ওঠেন। কখনও তিনি ‘দুদকের হবু ডিজি, কখনও দুদকের চেয়ারম্যানের কাছের লোক, কখনও দুদক পরিচালক’ পরিচয় দিয়ে মানুষজনের সঙ্গে প্রতারণা করছেন।

সূত্রটি জানায়, দুদকে চাকরিকালে আহসান আলী নিজ সহকর্মীদের বিরুদ্ধে একের পর এক বেনামী অভিযোগ দাখিল করতেন। তার বিরুদ্ধেও কোনো কোনো কর্মকর্তা দুর্নীতির অভিযোগ দেন। অভিযোগে আহসান আলীর বিরুদ্ধে নামে-বেনামে কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য তুলে ধরা হয়। কিন্তু অনুসন্ধান প্রক্রিয়ায় দেখা যায়, আহসান আলী সম্পদ বিবরণীর সঙ্গে যে আয়কর নথি দাখিল করেছেন প্রতিবার কমিশন সেটিই গ্রহণ করে বিনা বাক্যে দায়মুক্তি দিয়েছে। অন্যদের যে প্রক্রিয়ায় অনুসন্ধান করা হয়-আহসান আলীর ক্ষেত্রে সেই প্রক্রিয়া অবলম্বন করা হয়নি। ফলে অনুদঘাটিতই থেকে যায় তার সম্পদ-সা¤্রাজ্য।

দুদক সূত্রমতে, ২০১৫ সালে আহসান আলীর বিরুদ্ধে একটি অনুসন্ধান শুরু হয়। অভিযোগে উল্লেখ করা হয়, আহসান আলীর নামে-বেনামে তার রয়েছে বিপুল সম্পদ। এর মধ্যে নিকুঞ্জ আবাসিক এলাকার রোড-০৫, বাড়ি নম্বর ৪৭-এ ৩ কাঠা প্লটের ওপর ৩ তলা ভবন। ২০১২ সাল থেকে ২০১৫ সালের নথিতে এ বাড়ির তথ্য উল্লেখ করেন। আয়কর নথিতে আহসান আলী এটির দাম দেখিয়েছেন ৯১ লাখ টাকা। কমিশন সেটিই মেনে নিয়েছে। আহসান আলী তার আয়কর নথিতে ১ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকার সম্পদ রয়েছে বলে দাবি করেন। এর মধ্যে ৫০ লাখ টাকা ব্যাংক ঋৃণ। মোট আয়ের উৎস মিলেছে ১ কোটি ১৫ লাখ ৭৭,১৫০ টাকা। কমিশন বিনা প্রশ্নে সেটিই মেনে নেয়।

দাখিলকৃত সম্পদ বিবরণীর তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে যেভাবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ভূমি অফিস থেকে রেকর্ডপত্র চাওয়া হয় – আহসান আলীর জন্যে তেমন তথ্য চাওয়া হয়নি। অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানের ক্ষেত্রে যেভাবে তলবি নোটিশ দেয়া হয়, সংবাদ মাধ্যমে প্রচার করা হয় আহসান আলীর ক্ষেত্রে তেমনটি ঘটেনি। ফলে অনেকটা গোপনেই এথাধিকবার দায়মুক্তি দেয়া হয় তাকে। সর্বশেষ ২০১৬ সালে তাকে দায়মুক্তি প্রদানের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন পরিচালক জানান, আহসান আলীকে নিয়ে দুদক বিব্রত। প্রতিষ্ঠনের গ্রহণযোগ্য ও সুনাম প্রশ্নবিদ্ধ করেছে। জাতিসংঘের এসডিজি এজেন্ডার ১৭.২ অনুযায়ী ‘রাজস্ব’ যেকোন দেশের অগ্রাধিকার।এভাবে সাজানো বেনামী দিয়ে অহেতুক হয়রানিতে রাজস্ব আদায়ের জরুরীকাজ মারাত্মকভাবে বিঘিœত হয়।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান জানান, রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট জাতীয় রাজস্ব বোর্ডেও কর্মকর্তা কর্মচারী, আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের হয়রানি বন্ধে আহসান আলীকে অনতিবলম্বে গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া একান্ত জরুরী বলে ব্যবসায়ী মহল মনে করছেন। আগামী ১৫ দিনের মধ্যে যদি আহসান আলীকে গ্রেফতার করা না হয় তাহলে সারাদেশে প্রতিটি কাস্টমস হাউসে কঠোর কর্মসূচী দেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জে পূজা মন্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ব্যক্তি নিহত ও ৫ জন আহত ।

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ উপজেলায় প্রতিমা বির্সজনের প্রস্তুতির সময় পূজা মন্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি একই উপজেলার পুকুরিয়া বিলবাড়ি গ্রামের বধন হালদারের ছেলে রতন হালদার (৪০)।

মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে কানসাট ইউনিয়নের পুখুরিয়া-বাগতিপাড়া পূজা মন্ডপে এ ঘটনা ঘটে। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগতিপাড়া পূজা মন্ডপ থেকে প্রতিমা বের করে বির্সজনে নেয়ার সময় মন্ডপের সাজ সজ্জায় ব্যবহৃত বৈদ্যুতিক তার বৃষ্টিতে ছিড়ে পড়ে যায়। বিষয়টি কেউ আঁচ করতে না পেরে প্রতিমাটি ট্রলিতে ওঠানোর সময় রতন বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে অজিত হালদার,প্রশাদ,মিঠুনের স্ত্রী মধুমালা সহ ৫ জন আহত হয়। আহতদের মধ্যে অজিত ও মধুমালাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে অজিতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রতনের লাশ তার বাড়িতে রয়েছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ঝালকাঠিতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার প্রথম দিনেই বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ।

ঝালকাঠি জেলা প্রতিনিদিঃ নিষেধাজ্ঞার প্রথম দিনেই ঝালকাঠির বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করছে জেলা প্রশাসন।

সরকারি নির্দেশ মোতাবেক গতকাল ০৮/১০/২০১৯ইং তারিখ দিবাগত রাত থেকে শুরু হয়ে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা দন্ডনীয় অপরাধ’। এরই প্রেক্ষাপটে বুধবার গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত ১২ টার পর থেকে রাত ৩ টা পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানোর সময় পোনাবালিয়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ স্বীকার করছিল জেলেরা।

অভিযানের খবর টের পেয়ে নৌকা ও জাল ফেলে মাছ নিয়ে পালিয়ে যায় কয়েকজন জেলে। এ সময় নদী থেকে ইলিশ ধরার জাল ও নৌকা জব্দ করা হয়। তবে জেলেদের আটক করা সম্ভব হয়নি।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) লুৎফুননেছা খানম, এনডিসি মো. বশির গাজী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান ও মাছুমা আক্তার এ অভিযানে অংশ নেন।

ধামরাইয়ে অপহরণের ১৪ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার-অপহরণকারী আটক।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে সূয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোসা: ইমু আক্তারকে(১৪) অপহরণ ১৪ দিন পর উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। সেই সাথে অভিযান চালিয়ে অপহরণকারীর মুল হোতা মোঃ রাজিব(১৯)আটক করা হয়েছে।

অপহরণকারী রাজিব ইমু আক্তারকে বিভিন্ন জায়গায় রেখে তাকে দীর্ঘদিন ধর্ষণ করে। এ ব্যাপারে ভুক্তভোগির মা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১২।

পরে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার দিনগত রাতে প্রধান অপহরণকারী মোঃ রাজীবকে আটক করেছে এবং আজ (৯আক্টোবর) সকালে ৫দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজীব সূয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোসা: ইমু আক্তারকে স্কুল থেকে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে এবং বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু তার প্রস্তাবে রাজি না হওয়ায় রাজীব তার সহযোগীদের নিয়ে ইমু আক্তার প্রাইভেট পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে ধামরাই থানাধীন শিয়ালকুল ব্রিজের উত্তর পাশের রাস্তায় পৌছালে মোটরসাইকেল ও সিএনজি যোগে অপহরণ করে। পরে ইমু আক্তার প্রাইভেট পড়ে সঠিক সময়ে বাড়িতে না আসায় তাকে আমরা বিভিন্ন জায়গায় খোজাখুজি করতে থাকি। খোজাখুজির এক পর্যায়ে জানতে পারি, প্রাইভেট পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে ধামরাই থানাধীন শিয়ালকুল ব্রিজের উত্তর পাশের রাস্তায় পৌঁছালে রাজীব ও তার তিনসহযোগী দুদু মিয়া, (৪৫)ও মোঃ আলী ২৪), আব্দুল খালেক(২২) মিলে তাকে অপহরণ করে ।

এ ব্যাপারে মেয়ের মা মোসা: সাজেদা বেগম বলেন, আমার মেয়ে ইমু আক্তারকে রাজিব নামে একটি ছেলে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসতে থাকে। কিন্তু আমার মেয়ে তার প্রস্তাবে রাজি না হওয়ায় সে আমার মেয়েকে অপহরণের হুমকি দেয়। পরে আমার মেয়ে উক্ত ঘটনা আমাকে জানায়, এবং প্রতিদিনের ন্যায় গত ২৫-০৯-১৯ সকালে খেয়ে সোয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয়ে যায়। পরে ইমু আক্তার স্কুলের ক্লাস শেষ করে প্রাইভেট পড়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে ধামরাই থানাধীন শিয়ালকুল ব্রিজের উত্তর পাশের রাস্তায় পৌঁছালে রাজীব ও তার তিনসহযোগী দুদু মিয়া, (৪৫)ও মোঃ আলী ২৪), আব্দুল খালেক(২২) মিলে তাকে অপহরণ করে । পরে ধামরাই থানায় একটি অপহরণ মামলা করি।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ আবুল খায়ের মিয়া বলেন, মেয়ের মা বাদী হয়ে থানায় রাজীব ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। পরে আমরা অপহরণকারী রাজিব ও তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা করতে থাকি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজীব তার বাড়িতে অবস্থান করছে। তখন অভিযান চালিয়ে রাজীবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি এবং ভিকটিমকে উদ্ধার করি। আজ সকালে আসামী রাজীবকে ৫ দিনের রিমান্ড চেয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভবের বেড় এলাকা থেকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে।সেসময় পুলিশকে দেখে পালিয়ে যায় দুই মাদক বহনকারী।

বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এএসআই রবিউল ইসলাম ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় র্ফোস নিয়ে ভবের বেড় গ্রামে অভিযান চালিয়ে দুইজন মাদক বহনকারীকে ধাওয়া দিলে ফেনসিডিল ফেলে রেখে পালিয়ে যায়। সেখান থেকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামে অভিযান চালিয়ে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, পলাতক দুই আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু ।

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় গড়েয়া গোপালপুর শিমুল ঢাঙ্গী গ্রামের ভুল্লি নদী পাড় হতে গিয়ে পানিতে ডুবে জিবন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনা স্থলে গিয়ে জানা যায়,গড়েয়া গোপালপুর শিমুল ঢাঙ্গী গ্রামের প্রেম বাবুর ছেলে জিবন (১০) গড়েয়া গোপাল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ৮ অক্টোবর মঙ্গলবার সকালে দূর্গা পুজা উপলক্ষে জিবন তার মাসির বাড়ি বেড়াতে যায়। বিকেল আনুমানিক ৫ টায় জিবন মাসির বাড়ি থেকে ফেরার পথে গড়েয়া ভুল্লী নদী পার হতে গেলে নদীতে ডুবে জিবনের মৃত্যু হয়।

জিবনের পরিবার জানায়, গতকাল রাতে অনেক খুঁজাখুঁজি করার পরেও জিবনকে পাওয়া যায়নি। ৯ অক্টোবর সকালে জীবনে মৃতদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে হাকিম, ও বিপ্লব, জিবনের মৃতদেহ উদ্ধার করে ।

গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম (রেদ) শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১২ আগ্নেয়াস্ত্র গুলিসহ যুবক গ্রেপ্তার ।

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭টি বিদেশী পিস্তল, ৫টি ওয়ান শ্যুটারগান, ১৩টি ম্যাগজিন, ৪০ রাউন্ডগুলিসহ আলামিন খন্দকার নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত যুবক মৃত হাফিজুর রহমানের ছেলে মো. আলামিন খন্দকার (২৫)। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাবের একটি অপারেশন দল রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার ধোপপুকুর মহাসড়কের পাশে অভিযান চালিয়ে ৭টি বিদেশী পিস্তল, ৫টি ওয়ান শ্যুটারগান, ১৩টি ম্যাগজিন, ৪০ রাউন্ডগুলিসহ আলামিনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে। জেলায় র‌্যাবের মাদক ও অবৈধ আগ্নেয়াস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান, সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেন।

এ ঘটনায় আজ ৯ অক্টোবর বুধবার সকাল ৮টার সময় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে প্রেস-ব্রিফিং এ বিস্তারিত জানানো হবে বলে র‌্যাবের কন্ট্রোলরুম জানিয়েছে।

দেশের মানুষের ভাগ্য উন্নয়নের বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে-ভিডিও ।

বিপ্লব সাভার ঃ দেশের মানুষের ভাগ্য উন্নয়নের বর্তমান আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

মঙ্গলবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকার ধামরাইয়ের বংশ নদীর উপর কাইজারকুন্ড এলাকায় সমাজের পিছিয়ে পড়া বেদে সম্পাদায় ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য নির্মিত ৫০টি দুর্যোগ সহনীয় ঘরের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না গ্রাম হবে শহর জানিয়ে তিনি আরও বলেন নতুন করে আবারও ১১ হাজার ৬’শ চারটি ঘর নির্মাণ করা হচ্ছে দেশের কোন মানুষ নৌকায় থাকবে না যাদের ঘর নেই সবার ঘর নির্মাণ করে দেবে সরকার।

ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান,ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান,পৌর মেয়র আব্দুল গণি,যুব লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ,সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ খাঁনসহ আরো অনেকে।

সর্বশেষ আপডেট...