22 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ঝালকাঠিতে রাতে বাল্যবিয়ে,মা ও চাচাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ।

সৈয়দ রুবেল ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠিতে গভীর রাতে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে দিতে গিয়ে কিশোরীর মা ও চাচাকে আর্থিক জরিমানা করেছে ঝালকাঠির ভ্রাম্যমান আদালত।

২৩/০৯/২০১৯ইং তারিখ সোমবার দিনগত রাত দশটার সময় ঝালকাঠি পৌর এলাকার ফকিরবাড়ী সড়ক সংলগ্ন জাকির হাওলাদারের বাড়িতে তার ভাইয়ের স্ত্রী ভাবীকে নিয়ে কিশোরী (অপ্রাপ্তবয়স্ক) মেয়ে ভাতিজিকে স্থানীয় বিবাহ রেজিস্ট্রী কাজী বশিরের সহযোগীতায় বিয়ে দেয়।

ভাতিজীকে বিয়ে দেয়ার সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ জানতে পারেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতে অভিযোগ এনে কিশোরীর মা রিনা বেগম ও কিশোরীর চাচা জাকির হাওলাদারকে ১৫ হাজার টাকা করে দুইজনকে ৩০ হাজার টাকা জরিমানা করে মুছলেকা আদায় করেন।

এ বিষয় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার জানান, রাত আনুমানিক ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজের নির্দেশে বাল্যবিবাহের সংবাদ পেয়ে ঘটনা স্থাল শহরের ফকিরবাড়ী এলাকার জাকির হোসেনের বাসায় গিয়ে বাল্যবিবাহের সত্যতা জানতে পারি।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে কিছুক্ষনের মধ্যে ঘটনা স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ সহ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী মেজিষ্ট্রেট মাছুমা রিমা ও সহকারী কমিশনার ভূমি লুৎফুননেচ্ছা উপস্থিত হয়ে বাল্যবিবাহ বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে কিশোরী মেয়েকে উদ্ধার করা হলেও বরিশাল থেকে বাল্যবিবাহ করতে আসা বর পক্ষের কাউকে পাওয়া যায়নি।

অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী একটি কিশোরী মেয়েকে বাল্য বিবাহ দেয়ার অপরাধে কিশোরীর মা ও চাচাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে, ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক তাদের দুজনকে ৩০হাজার টাকা শাস্তি মূলক জরিমানা করেন সেই সাথে কখন নিজ সন্তানকে অপ্রাপ্তবয়সে অর্থাৎ কখনও বাল্য বিবাহ দিবো না মর্মে মুছলেকা দেন।

এ সময় এলাকায় মহিলা পৌর কাউন্সিলর নাছিমা কামাল উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার নির্দেশে রাতে বাল্য বিবাহের ঘটনা স্থলে গিয়ে কিশোরী মেয়েকে পেলেও বরিশাল থেকে বাল্যবিবাহ করতে আসা একটি ঔষধের ফার্মাসিটিক্যাল কম্পানিতে কর্মরত বর জিসান হাওলাদার তার পক্ষের লোকজন নিয়ে আমাদের আশার সংবাদ পেয়ে আগেই ঘটনা স্থান থেকে পালিয়ে গেছে বলে জানতে পারি।

তবে বাল্যবিবাহ কার্যক্রমে সহযোগীতা সহ বাল্যবিবাহ সম্পন্ন করার অপরাধে কাজী বশিরের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বস্ত করেন।

এ বিষয় জানা যায় যে, পোনাবালিয়া ইউনিয়নের বাওতিতা গ্রামের নাছির হাওলাদারের অপ্রাপ্ত বয়স্ক কিশোরী মেয়ের বিয়ের ব্যাবস্থা করেন মেয়েটির মা রিনা বেগম। (অপ্রাপ্তবয়স্ক) কিশোরী হওয়ায় এলাকাবাসী বাল্যবিবাহে বাধা দেয়।

এলাকাবাসীর বাধার সম্মুখীন হয়ে রিনা বেগম তার মেয়েকে সেখানে বিয়ে দিতে না পেরে সেখান থেকে তার কিশোরী মেয়েকে নিয়ে পালিয়ে গ্রাম থেকে ঝালকাঠি শহরের ফকিরবাড়ী সড়ক সংলগ্ন মেয়ের চাচা জাকির হাওলাদারের বাড়িতে এসে জাকির এবং ঐ এলাকার স্থানীয় কাজী বশির উদ্দীনের সহযোগীতায় জাকিরের বসত ঘরে পুনরায় ঐ বিবাহ কার্যক্রম শুরু করেন।

ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় ১ জন নিহত আহত ১০

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় জাহাঙ্গীর বাবু(২০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশ জন।

নিহতদের বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার চড় কৃষ্ণপুর গ্রামে।আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুঘর্টনায় আহত যাত্রী লিপি বেগম জানান সাতক্ষীরা থেকে ঢাকা গামী যাত্রীবাহী বাসটি সকালে দূঘর্টনাস্থলে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খোলা জায়গায় উল্টে যায় এসময় জাহাঙ্গীর বাবু নামে এক পথচারী চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক লুৎফুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত বাসটিও জব্দ করা হয়েছে। বাস চালককে আটক করা সম্ভব হয়নি।

মাগুরার শ্রীপুরে মীনা দিবস উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরে গতকাল মঙ্গলবার সকালে মীনা দিবস উদযাপণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি আলোচনা সভায় মিলিত হয় ।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন হোসেন ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান । আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীত,নৃত্য ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

বেনাপোলে নৌ-প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে স্থল বন্দর সেজেছে বসুন্ধরা গ্রুপের আটা-ময়দার বিজ্ঞাপনে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: নৌ পরিবহন মন্ত্রীর আগমন উপলক্ষে বেনাপোল স্থল বন্দর সেজেছে বসুন্ধরা গ্রুপের আটা ময়দা এবং সুজির বিজ্ঞাপনে।অবহেলিতভাবে পড়ে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর এর ছবি। আমরা জানি যার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। যার নেতৃত্বে আমরা১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। যার ফলে আমাদের বাংলাদেশ এখন বিশ্বের বুকে সম্মানিত ভাবে এগিয়ে চলেছে। আমরা এও জানি, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বেনাপোল স্থলবন্দরে একটি গুরুত্বপূর্ণ স্থান।

পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে পণ্য আদান প্রদানের পাশাপাশি দেশ-বিদেশের বৈধ পাসপোর্ট যাত্রীদের চলাচল বন্ধ হয়ে থাকে। একটি দেশের পরিবেশ পরিস্থিতি সম্মানের দোরগোড়ায় পৌঁছে দেয় তখনই যখন জাতি তার নেতার প্রতি সম্মান দেয়। অর্থাৎ দেশের প্রতিটি সরকারি দপ্তরে জাতির জনকের ছবি অতি সতর্কতার সহিত টানানো বা ঝুলানো হয়ে থাকে।কিন্তু বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ জাতির পিতাকে সম্পূর্ণভাবে অসম্মানিত করে বঙ্গবন্ধুর ছবিকে পাশে ফেলে বসুন্ধরা গ্রæপের আটা ময়দা এবং সুজির বিজ্ঞাপন চিত্রকে প্রাধান্য করে রেখেছে।

যেটি জাতির জন্য খুবই অপমানজনক। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে ঘাপটি মেরে থাকা রাজাকার এবং কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের পক্ষেই সম্ভব এই কাজ ঠিক করা।বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে পড়াই এর তীব্র প্রতিবাদ করলে বন্দর কর্তৃপক্ষ নৌ প্রতিমন্ত্রীর বৈঠককে সাংবাদিকদের উপর চড়াও হয়ে তাদেরকে বৈঠকের স্থান থেকে বের করে দেওয়া হয়। ফলে প্রতিমন্ত্রীর বন্দর পরিদর্শন এবং মন্ত্রীর দিক-নির্দেশনার বিষয় গুলি প্রচারে বাধা সৃষ্টি করা হয়।

বন্দর কর্তৃপক্ষের এহনো অপমানজনক কর্মকান্ডে বেনাপোল ও শার্শার সকল সাংবাদিকবৃন্দ নিউজ প্রচার থেকে নিজেদেরকে বঞ্চিত রাখে এবং বন্দর কর্তৃপক্ষের প্রতি ধিক্কার জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে বিবৃতি প্রদান করেছেন।

নৌ-পরিবহন প্রতি মন্ত্রীর বৈঠক বর্জন করলেন শার্শা উপজেলার সাংবাদিকবৃন্দ

বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর দ্বিতীয়তলায় নৌপরিবহন প্রতি মন্ত্রী ও স্থল বন্দরের উপদেষ্টা কমিটির সভাপতি খালেদ মাহমুদ চৌধুরীকে নিয়ে গোপন বৈঠক করছে বলে অভিযোগ উঠেছে স্থল বন্দর কর্তৃপক্ষর বিরুদ্ধে।

বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে সকাল সাড়ে ১০ টার সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান শার্শা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা। এরপর মন্ত্রী চেকপোষ্ট কাস্টমস, ইমিগ্রেশন ও নোম্যন্সল্যান্ড পরিদর্শন করে প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয় তলায় স্থল বন্দরের উপদেষ্টা কমিটির ১০ম বৈঠকে যোগ দেন। এসময় মাইকে ঘোষনা করা হয় এখানে উপদেষ্টা কমিটির সদস্য ছাড়া কেউ থাকতে পারবে না। এমনকি সাংবাদিকরাও থাকতে পারবে না। ঘোষনা দেওয়া হয় সাংবাদিক ভাইয়েরা বাহিরে যান আপনাদের পরে ডাকা হবে।

স্থানীয়দের অভিযোগ তাহলে সাংবাদিকদের অনুপস্থিতিতে সেখানে কি বৈঠক হচ্ছে তা জাতি কি ভাবে জানবে। এখানে গোপন বৈঠকের কি আছে। এই বন্দর নিয়েও বার বার অনেক নাটকীয়তা দেখা গেছে। সাংবাদিকরা কি মন্ত্রীর কাছে বন্দরের বার বার আগুন লাগা, আমদানি পন্য চুরি, ভায়গ্রার মত মাদক দেশে আমদানি করে বন্দরে রাখা, নির্ধারিত ওজনের পন্য ছাড়া বেশী পন্য আসার কারন জানতে চাইবে এই ভয়ে তাদের বৈঠক থেকে দুরে রেখেছে।

এদিকে বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের সাংবাদিকদের মাইকে ঘোষনা দিয়ে বাহির যেতে বলায় প্রেসকাব বেনাপোলের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশু মন্ত্রীর উপদেষ্টা কমিটি’র বৈঠক এর সংবাদ বর্জন করার ঘোষনা দেন। সাথে সাথে বেনাপোলের সীমান্ত প্রেসক্লাব ও বন্দর প্রেসক্লাবের সাংবাদিকরা তার সাথে একাতœতা ঘোষনা করে নিউজ কাভারেজ বন্ধ রেখে ভবনের নিচে ১০ মিনিট কর্মবিরতীতে যোগদেন। এসময় উপস্থিত সাংবাদিক বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশু,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন ও বন্দর প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক আজিজুল হক একই সুরে বলেন, যে সাংবাদিকদের বৈঠক কক্ষ থেকে বের করে দেওয়া বেনাপোলের ইতিহাসে নজির বিহীন ঘটনা। এর আগে অনেক বার অনেক মন্ত্রীরা বেনাপোলে এসেছে তাদের আমন্ত্রনেই গণ মাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হয় কিন্তু এর পুর্বে সাংবাদিকদের সাথে এরকম ন্যাক্কারজনক ঘটনা কখনও ঘটেনি।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ স্থলবন্দর কর্তৃপকেআষ কর্মকর্তাবৃন্দের সংবাদকর্মীদের সাথে এহেন আচারনের তীব্র নিন্দা,ধিক্কার ও প্রতিবাদ জানাই।

শিবগঞ্জে ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সোমবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাধাপাড়া মহাসড়ক এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ঘোড়াপাখিয়া ঝিল্লিপাড়া মহল্লার নজরুল ইসলাম লুটুর ছেলে হাবিবুর রহমান (৩৩)।

জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে শিবগঞ্জ উপজেলার মাধাপাড়া মহাসড়ক এলাকা দিয়ে ফেনসিডিল পাচার হচ্ছে।

এ খবর জানার পর এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে হাবিবুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টুকিয়ারার অসহায়ত্বের খবর পেয়েই সহযোগীতা নিয়ে ছুটে গেলেন সমাজসেবা কর্মকর্তা ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সেলিমাবাদ এলাকার এক অসহায় রোগী টুকিয়ারা। বাবা-মা হারা এবং স্বামী পরিত্যক্তা টুকিয়ারা বেগমের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না।

ভাইয়ের সাধ্যমতো চেষ্টাও যেন হিমশিম খাচ্ছে টুকিয়ারা বেগমের চিকিৎসা করাতে। কয়েকদিন আগে স্থানীয় অনলাইন, প্রিন্ট মিডিয়া ও সোস্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন রোগে আক্রান্ত ও অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত অসহায় টুকিয়ারা বেগমের অসহায়ত্বের কথা। স্থানীয় ও বিভিন্ন জায়গা থেকে অনেকেই বিভিন্নভাবে সহযোগীতা করলেও আজ ২৩ সেপ্টেম্বর সোমবার প্রয়োজনীয় ঔষধ ও আর্থিক সহযোগীতা নিয়ে রোগীর নিকট ছুটে গেলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। খবর পেয়ে সরাসরি রোগীর সাথে দেখা করায় আবেগাপ্লুত হয়ে যায় রোগী ও রোগীর স্বজনরা।

এসময় উন্নত চিকিৎসার জন্য ভবিষ্যতে আরো সহযোগীতার আশ্বাস দেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

ধামরাইয়ে অবৈধ গার্মেন্টস মেশিনারী দিয়ে ব্যবসা ।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই পৌর শহরে মোকামটোলা এলাকায় এসকে সলিশন নামের একটি প্রতিষ্ঠান বিভিন্ন গার্মেন্টস এর পুরাতন মেশিনারীস (শেলাই যন্ত্র) স্বল্পমূল্যে ক্রয় করে বেশি মুনাফায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এসকে সলিশন প্রতিষ্ঠানের মালিক, মোঃ আল মামুন স্নোটেক্স গার্মেন্টসের টেকনিক্যাল এজিএম হিসেবে কর্মরত ছিলেন।

গার্মেন্টসের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় নতুন মেশিনের পরিবর্তে পুরাতন মেশিন রিপিয়ারিং করে গার্মেন্টসের কাজ চালিয়ে নেয়। এতে করে নতুন মেশিন অনত্র বিক্রি করে অনেক টাকা মুনাফা করে। সে টাকা ওইসব গামেন্টস কর্মকর্তাদের মাঝেও বন্টণ হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ভবন মালিক রবি ঘোষ বলেন, তাদের(এসকে সলিশন) অবৈধ বিজনেস করে শুনেছি, আমি বলেছি আমার বাসা ছেড়ে দিতে, আগামী মাস থেকে আমার বাসা ছেড়ে দিবে।এসকে সলিশন প্রোঃ আল মামুন বলেন, আমি ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে দিয়েছি। আর এই বিজনেস চালাতে আমার কোন সমস্যা নাই।

জনপ্রসাশন মন্ত্রণালয়ে আমার দুইএকজন উপসচিব আত্মীয় স্বজন রয়েছে আমার কোন সমস্যা হবে না।

শার্শার হাড়ি খালি আমবাগানের ভেতর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় হাড়ি খালি আমবাগানের ভেতর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার(২৩/০৯/১৯ইং) তারিখ সকালে শার্শার বাগআচড়া পুলিশ লাশটি উদ্ধার করে।

শার্শার বাগআঁচড়া কেন্দ্রের ইনচার্জ(তদন্ত) শুকদেব রায় বলেন,নাভারন সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালি মোড়ের পশ্চিমপাশের আমবাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি বোতল পাওয়া গেছে। সে আতœহত্যা করেছে না তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে পুলিশ সেটা নিশ্চিত করতে পারেনি। এসংবাদ লেখা পর্যন্ত স্থানীয়রা অজ্ঞাত বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না। সে কিভাবে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।

প্রেরক:
মোঃ রাসেল ইসলাম
বেনাপোল,যশোর
মোবাঃ ০১৯৯০৫৪৫৩৫৮

চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১ ব্যক্তিকে কারা ও অর্থদন্ড প্রদান ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা কেন্দ্রীয় ঈদগাহর পাশের ডিজিটাল গ্রাফিক্স কম্পিউটার দোকানের মালিক সুমনকে ভ্রাম্যমান আদালত কারা ও অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছে।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি পৌর এলাকার আজাইপুর মহল্লার মৃত মো. ওমর ফারুকের ছেলে জি এস এম মুর্শেদ সুমন।

জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ড, গোয়েন্দা সংস্থা, বিজিবি, সেনাবাহিনীসহ সরকারি বাহিনীসহ বিভিন্ন সংস্থার নকল পরিচয়পত্র তৈরি করে বিক্রি করার অপরাধে সুমনকে দন্ড প্রদান করা হয়।

জানা যায়, গোপন সূত্রে পুলিশসহ প্রশাসনে অভিযোগ আসে নিমতলায় একটি কম্পিউটার গ্রাফিক্স দোকানের মালিক জাতীয় পরিচয়পত্র, স্মার্টকার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচয় পত্র নকল করে রমরমা ব্যবসা করছে।

অভিযোগ পাবার পর রোববার রাত সাড়ে ৮ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশসহ ভ্রাম্যমান টিম ঐ দোকানে অভিযান চালায়।

অভিযানে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন সুমনকে ২ মাসের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদন্ডর রায় প্রদান করে।

সুমনের দোকান ঘর থেকে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড, পুলিশ, র‌্যাব, এনএসআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নকল পরিচয়পত্র জব্দ করা হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে সুমনকে রাতেই কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ আপডেট...