26.7 C
Dhaka, BD
শুক্রবার, জুন ১৯, ২০২৬

গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ১জন ও বিভিন্ন মামলায় ২০ জন গ্রেফতার ।

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানার বিশেষ অভিযানে মাদক, গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলার ২০ জন আসামীকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় মাদক, গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলার আসামীদের গ্রেপ্তার করতে গোমস্তাপুর থানার বিভিন্নস্থানে মঙ্গলবার সকাল থেকে সন্ধা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে।

আটককৃতদের আদালতে সোপর্দ করার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলার ৫ থানায় মাদক, গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলার আসামী ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

অপর দিকে গোমস্তাপুরের চৌডালা মাদ্রাসা মোড়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ মৃত আরশাদ আলী মন্ডলের ছেলে মো. কাজল (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ বারঘরিয়া চেকপোস্টে ১৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর অপর প্রান্তে বারঘরিয়া বিজিবি চেক পোস্টে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অভিযানে ১৯০ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা মুন্সিগঞ্জ জেলার মহাখালীর মৃত শাহজামাল খন্দকারের ছেলে আসলাম হোসেন (৩২) ও একই এলাকার মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে জুকুন হোসেন (৩৫)।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বিজির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সূত্রে বিজিবি জানতে পারে কানসাট থেকে নারায়নগঞ্জগামী আরপি স্পেশাল রোকেয়া পরিবহনের একটি বাসে ফেনসিডিল পাচার হচ্ছে।

খবর পাবার পর হাবিলদার মো. শাহাবুদ্দিন এর নেতৃত্বে টহল দল চেকপোস্টে বাসটি থামিয়ে তল্লাসি চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিলসহ আসলাম ও জুুকুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ১৯ হাজার ৭০০ টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৭১।

এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেন্সিডিল ও নগদ টাকাসহ আসামী আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বেনাপোল পোর্ট থানায় দুদকের সাবেক ডিডি আহসান আলীর বিরুদ্ধে মামলা করেছে কাস্টমস কর্তৃপক্ষ ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: দূর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক ডিডি আহসান আলীর বিরুদ্ধে আজ বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার মামলা মামলা করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টম হাউসের পক্ষে মামলাটি করেন কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জিএম আশরাফুল ইসলাম। যার মামলা নং-৩৮ তারিখ ২৫/০৯/১৯ ইং।

বেনাপোল কাস্টমস অফিসার্স ক্লাবের পক্ষ থেকে আজ এক সংবাদ সম্মেলনে দুদকের ভূয়া ডিডি পরিচয়দাতা আহসান আলীকে গ্রেফতারের দাবী করা হয়। সংবাদ সম্মেলনে সহকারী রাজস্ব কর্মকর্তা জিএম আশরাফুল ইসলাম এক লিখিত বক্তব্যে বলেন, আহসান আলীর অর্থ বিনিয়োগে রিতু ইন্টারন্যাশনাল ও জেড এইচ কর্পোরেশন এর নামে আমদানি করা ৩১টি পণ্যচালানের বিপরীতে ২ কোটি ২ লাখ ৭০৮ টাকার রাজস্ব ফাকির তদবিরে ব্যর্থ হয়ে বেনামে দুদুক , রাজস্ব বোর্ড সহ বিভিন্ন দফতরে কমিশনার বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন এবং তা বিভিন্ন্ পত্র পত্রিকায় সরবরাহ করেন। ফলে কাস্টমস হাউসের কমিশনার শুল্কায়ন কাজে মনোনিবেশ করতে ব্যর্থ হওয়ায় চলতি অর্থ বছরে আগস্ট মাস পর্যন্ত ৮০০ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়। এর আগে তিনি মোবাইল নং- ০১৭৭০০২৯৪১০১ থেকে কল করে কমিশনার মহোদয়সহ এ দপ্তরের অন্যান্য কর্মকর্তাদের ভয়ভীতি,এসএমএস এবং ১৯/১১/২০১৮ তারিখে সশরীরে এসে কমিশনার মহোদয়কে চাপ সৃষ্টি করেন। নিরপাত্তাজনিত কারণে কমিশনার মহোদয়ের কক্ষে তাঁর উপস্থিতিকাল মোবাইলে ভিডিও করে রাখা হয়। ভিডিও ক্লিপ, অডিও ক্লিপ ও হুমকির এসএমএস মামলার সাথে প্রমাণ হিসেবে দাখিল করা হয়।

স¤প্রতি বেনাপোল কাস্টমস হাউস কর্তৃক আটককৃত ২ হাজার কোটি টাকা মূল্যের ৬৭ মণ (২.৫ মে. টন) ভায়াগ্রা ছেড়ে দেয়ার জন্য ক্ষতিগ্রস্থএকটি মহল ও আহসান আলীর নেতৃত্তে চোরাকারবারী ও সাংবাদিক নামধারী একটি সংঘবদ্ধ চক্র কমিশনার ও বেনাপোল কাস্টম হাউসের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার ও প্রতিশোধমূলক কর্মকান্ডে লিপ্ত আছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

কেবল হয়রানি, শত্রæতামূলক প্রতিহিংসা চরিতার্থের জন্যে আহসান আলী দুদকের মতো জাতীয় প্রতিষ্ঠানের নাম, পদবী ও প্রশাসনকে ব্যবহার করে নিজের উদ্দেশ্য হাসিল করতে চেয়েছেন। কোন প্রকার প্রামাণ্য তথ্য উপাত্ত ছাড়া কমিশনার মহোদয়ের বিরুদ্ধে বেনামী চিঠি দুদকসহ শতাধিক দপ্তর ও মিডিয়ায় বিতরণ করে বেনাপোল কাস্টম হাউস ও উচ্চ পদস্থ একজন কর্মকর্তার সম্মানহানি করা হয়েছে।

আহসান আলী সরকারের ২০ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে কাগজপত্র জমা করা, কমিশনারের দপ্তরে সশরীরে এসে অবৈধ তদ্বিরসহ চাপ সৃষ্টি করা (ভিডিও সংযুক্ত), বেনামী অভিযোগ লিখে সশরীরে গিয়ে বিতরণ, সরকারের ৮০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি সাধন, আরো ক্ষতির প্রচেষ্টায় ধারাবাহিক লিপ্ত থাকে। তিনি দুদকের ভূয়া কর্মকর্তা মিথ্যা পরিচয় দিয়ে শুল্ক ফাঁকির জন্য অবৈধ তদ্বির ও চাপ প্রয়োগ, কমিশনারকে পরিকল্পিতভাবে ধারাবাহিক হয়রানি, কর্মকর্তাদের দুদকের ভীতি দেখিয়ে স্বার্থ হাসিল এবং সরকারী কাজে উপর্যুপরি বাধা সৃষ্টি করেছেন।

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের তদন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ মিথ্যা বলে তদন্ত রিপোর্ট দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড।

তাঁকে অবিলম্বে গ্রেফতার করা নাহলে ভায়াগ্রা চক্রের দ্বারা কর্মকর্তারা আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা থাকায়, আটককারী কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় রয়েছে। বেনাপোল বন্দর দিয়ে আমদানির পরিমাণ ক্রমহ্রাসমান থাকায়, ভবিষ্যতে সমজাতীয় ভায়াগ্রা চালান আমদানির সম্ভাবনা রয়েছে, বেনাপোলের অধিকতর রাজস্ব ক্ষতির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া কর্মকর্তারা স্বাভাবিক কর্মকান্ড সম্পাদনে অদ্যাবধি আতংকে ভুগছে বিধায় দুদকের সাবেক উপ-পরিচালক আহসান আলী (মোবাইল নং- ০১৭৭০০২৯৪১০) এর বিরুদ্ধে এজাহার গ্রহণ ও তাকে গ্রেফতারের জন্য বন্দর থানায় মামলা করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, বেনাপোল পোর্ট থানায় আহসান আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্তে প্রমানীত হলে তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

ঝালকাঠির যুবক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ।

সৈয়দ রুবেল ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠি জেলা যুবউন্নয় অধিদপ্তরের উদ্যোগে তথ্য প্রযুক্তি নির্ভরতা বাড়ানো লক্ষ্যে যুবউন্নয়ন অধিদপ্তর কতৃক কম্পিউটার প্রশিক্ষন এর ধারাবাহিকতায় ঝালকাঠিতে কম্পিউটার প্রশিক্ষন ৪১তম ব্যাচে উত্তীর্ন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন ও ডেঙ্গু, মাদক, সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ও ঝালকাঠি যুবউন্নয়ন কার্যালয়ের সভাকক্ষে সনদ বিতরন অনুষ্ঠিত হয়।

২৫/০৯/২০১৯ইং তারিখ বুধবার দুপুরে জেলা যুব উন্নয়নের উপপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জোহর আলী, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান, নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, জেলা যুব উন্নয়নের ডেপুটি কো- অর্ডিনেটর আব্দুল্লাহ আল-আমিন প্রমুখ।

এ ছাড়াও সফল উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, মো. সাইফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, দৈনিক গনমুক্তির জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আল-আমিন প্রমূখ।

উক্ত অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক কম্পিউটার প্রশিক্ষন ৪১তম ব্যাচের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র তুলে দেন।

ধামরাইয়ে সাংবাদিকের বাবাকে কুপালো দূর্বৃত্তরা।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা গ্রামে হাবিবুর রহমান নামে বৈশাখী টিভি চ্যানেলের এক অফিস স্টাফের বাড়িতে গতকাল দূর্ধর্ষ হামলা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায় যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মেয়ে মারা যাওয়ায় তার বড় ভাই ইউসুফ আলীর ছেলে হাবিবুর রহমান ঢাকা থেকে বাড়িতে আসেন।

চাচাতো বোনের জানাজা শেষে রাত বারোটা সময় হাবিবুর রহমান তার ল্যাপটপে কাজ করছিলেন, তখন হঠাৎ ৫/৬ জন সন্ত্রাসী মুখ বাধা অবস্থায় তাঁর রোমে প্রবেশ করে, এবং হাবিবুর কে বলেন তোর নামে ওয়ারেন্ট আছে প্রতিত্তোরে হাবিবুর বিষয়টি জানতে চাইলে দুইজন এসে তার হাত পা বেধে ফেলে, পাশের রোম থেকে হাবিবের বাবা ইউসুফ এগিয়ে আসলে সন্ত্রাসীদের সাথে তার দস্তদস্তি হয়, তখন ইউসুফ আলী কে উপর্যুপরি চাপাতি দিয়ে কুপিয়ে যখন করে একটি ল্যাপটপ দুইটি মোবাইল সেট, কিছু নগদ টাকা নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এতে হাবিবুর রহমানও আহত হয় পরে এলাকা বাসী এগিয়ে আসে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ বিষয়ে যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী এছাক বলেন আমরা মৃত্যু শোকে কাতর এসময় আমার ভাইয়ের বাড়িতে সন্ত্রাসী হামলা এটা খুব দু:খ জনক, তবে আমি ওসি সাহেব কে অবগত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানই তো ক্যাসিনো সম্রাট -তথ্যমন্ত্রী

মীর আকরাম উদ্দীন আহম্মদ সিনিয়র তথ্য অফিসারঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানই তো ক্যাসিনো সম্রাট। আর তারাই ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে কটাক্ষ করছে।’

বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসকাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারী পুরোধা প্রীতিলতা ওয়াদ্দেদার-এর আত্মহতি দিবস উপলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক প্রসঙ্গে মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন অনলাইন পোর্টালে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আয়কর রিটার্নে ঘোষণা করেছেন তার আয়ের একটি বড় উৎস হচ্ছে ক্যাসিনো। কারণ ইংল্যান্ডে ক্যাসিনো থেকে আয় হলে সেটির কর দিতে হয় না। বিএনপি এমন ক্যাসিনো সম্রাটকে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়ে রেখেছে আর তারাই ক্যাসিনোবিরোধী অভিযান নিয়ে কটাক্ষ করে!’

‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো নিজেদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকে তাকান, তাদের হাত ধরেই এই সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে’, বলেন ড. হাছান।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী আরো বলেন, ‘আপনারা এই সমস্ত অপসংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। হিযবুল বাহার জাহাজে করে বাংলাদেশের মেধাবী ছাত্রদের নিয়ে গিয়ে তাদের মধ্য থেকে সন্ত্রাসী বানিয়ে রাষ্ট্রকে কলুষিত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মদ, জুয়া ও হাউজিং বন্ধ করেছেন। আর এগুলো সব জিয়াউর রহমান চালু করেছেন। জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল­াহ’ সংযোজন করেছিলেন। আর ‘বিসমিল­াহ’ বলে মদ, জুয়া, হাউজিও চালু করে দিয়েছেন। যাদের একটু বয়স হয়েছে এটি নিশ্চয়ই তাদের মনে আছে।’

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পরপর তিনবার রাষ্ট্র মতায় আছি, অনেক অনুপ্রবেশকারি আমাদের দলে ঢুকেছে আবার অনেকের নৈতিক স্খলন ঘটেছে, এবং সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দলমত নির্বিশেষে যে সাঁড়াশি অভিযান চলছে, সেটি হচ্ছে রাষ্ট্র ও সমাজকে পরিশুদ্ধ করার ল্েয এবং সব ধরণের অবৈধ কর্মকান্ড বন্ধ করার জন্য’ উলে­খ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘দলমত নির্বিশেষে কে কোন পথের বা মতের সেটি না দেখে আজকে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা আশা করছিলাম জাতীয় পার্টি ও অন্যান্য সংগঠন যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে, সেভাবে বিএনপিও অভিনন্দন জানাবে। যে অপকর্ম তারা বন্ধ করতে পারেনি বরং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছিল, সেটি মাননীয় প্রধানমন্ত্রী বন্ধ করেছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো উচিত। সেটি না করে গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার আশেপাশে যারা বাংলাদেশে কাসিনো সংস্কৃতি চালু করেছিল, সেই সহযোগীদের আশেপাশে রেখে তিনি আজকে জুয়া খেলার বিরুদ্ধে, ক্যাসিনোর বিরুদ্ধে যে অভিযান চলছে সেটি নিয়ে কটাক্ষ করছেন, যা কোনভাবেই কাম্য নয়।’

মন্ত্রী বলেন, ‘যারা এ অভিযানের প্রশংসা করতে পারছেন না, সেটি তাদের রাজনৈতিক দীনতা। এবং তারা যে এটি করতে পারেননি বরং এই সংস্কৃতি চালু করেছিলেন, সেই ব্যর্থতা ঢাকার জন্যেই তারা নানাকথা বলছেন। বিএনপিকে অনুরোধ জানাবো দেশকে কলুষমুক্ত করার জন্যে এবং দেশ থেকে সব ধরণের অনাচার এবং অবৈধ কর্মকান্ড নির্মূল করার জন্যে আমরা একযোগে কাজ করবো। আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য অযথা সমালোচনা করবেন না।’

প্র্রীতিলতাকে ভারতবর্ষের ইতিহাসে অন্যতম সেরা বিপ্লবী বীরকন্যা হিসেবে আখ্যা দিয়ে এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘প্রীতিলতা কোনো সাধারণ বিপ্লবী ছিলেন না, একজন অসম্ভব মেধাবী ছাত্রী ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগ দেয়ার পর তার সাহসিকতা, একাগ্রতা, বুদ্ধিমত্তা এবং দেশমাতৃকার প্রতি তার যে গভীর ভালোবাসা ফুটে ওঠে, সেকারণে প্রীতিলতা বিপ্লবীদের মধ্যে অনন্য হয়ে রয়েছেন।’

ঢাকায় প্রীতিলতা কিংবা সূর্যসেনের নামে স্থাপনা হওয়া প্রয়োজন উলে­খ করে ড. হাছান বলেন, ‘চট্টগ্রামে প্রীতিলতার জন্য অনেক কিছু রয়েছে, প্রীতিলতা হল আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও প্রীতিলতা হল আছে। এবং কিন্তু ঢাকা শহরে প্রীতিলতা কিংবা সূর্যসেনের নামে কোনো স্থাপনা বা আবক্ষ মূর্তি নেই। একটি হওয়া প্রয়োজন বলে আমি মনেকরি।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেত্রী সারাহ্ বেগম কবরী’র সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, প্রচার সম্পাদক আকতার হোসেন, ঢাকা মহানগর দণি আওয়ামী লীগের সদস্য মতিন সরকার, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ আলোচনায় অংশ নেন।

দুর্নীতি করলে চুনোপুঁটি থেকে রাঘব-বোয়াল কেউই রক্ষা পাবে না-ওবায়দুল কাদের।

বিপ্লব সাভার ঃ দুর্নীতি করলে চুনোপুঁটি থেকে রাঘব-বোয়াল কেউই রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার সাভারে সেনা স্যুটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

রাজধানীর পর সমগ্র দেশেই দুর্নীতি, জুয়া আর মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলেও জানান ওবায়দুল কাদের।
হাওয়া ভবন থেকে বিএনপি জামায়াত সরকারের সময় দেশে ক্যাসিনো শুরু হয়েছিলো। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির কারনে শেখ হাসিনার বিশাল অর্জন ম্লান হতে চলেছিল। শেখ হাসিনার এ্যাকশন এবার শুরু হয়েছে। দুর্নীতি সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে সাভার সেনানিবাসের ঢাকা আরিচা মহাসড়কে শ্যুাটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের এসময় আরও বলেন, দেশে চুনোপুটি আর রাঘব বোয়াল নয়, যার বিরুদ্ধে দুর্নীতি পাওয়া যাবে তাকেই আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে। দেশে দুর্নীতি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে। কোন দুর্নীতি বাজ লোককে ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকারের সময় দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ও মদ জুয়ার আসর বসেছিলো। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। দেশে টেন্ডারবাজি সন্ত্রাস দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না। যতদিন পর্যন্ত্র দেশে দুর্নীতি সহনীয় পর্যায়ে না আসবে, ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। খালেদা জিয়া যা পারেনি শেখ হাসিনা তা পেরেছেন।

চাঁপাইনবাবগঞ্জে ১৯৮০ পিস ইয়াবাসহ আটক-৩

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আজমল হোসেনের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটের বাজার এলাকা থেকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে বটতলা হাট বাজার এলাকার অটোবাইক ওয়ার্কশপ দোকানের সামনে পাকা রাস্তার উপর কিছু ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

খবর পাবার পর মঙ্গলবার বিকেল ৪ টার দিকে র‌্যাবের একটি অপারেশন দল ঐ এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে ১ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা টিকরপাড়ার মৃত মহবুল আলীর ছেলে মো. খাইরুল ইসলাম (২৪), জয়নগর মীরপাড়ার আব্দুল হামিদের ছেলে ওমর ফারুক (২২) ও লক্ষীনারায়নপুর পোড়াগা এলাকার মো. আমজাদ আলী মোড়লের ছেলে মো. মহফুল (৪০)।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাণীশংকৈলে মীনা দিবসে র‍্যালি চিত্রাংকন ও অলোচনা সভা

হুমায়ুন কবির,রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “মনের মত স্কুল পেলে, শিখবো মোরা হেসে খেলে”এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মীনা দিবস পালিত হয়। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর মঙ্লবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ চত্বর থেকে এক র‍্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে মীনা দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মকছেদুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ ও ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ। বক্তারা শিশুদের বিদ্যালয়ে যেতে সক্ষম করা, শতভাগ শিশুর ভর্তির নিশ্চিত করণ, ঝড়ে পড়া রোদ, বাল্যবিবাহ ও শিশুশ্রম অধিকার রক্ষায় সচেতনামূলক বক্তব্য রাখেন। শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে মীনা দিবসের উপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রসংগত: শিশুদের অধিকার রক্ষায় সচেতনতা বাড়াতে ১৯৯৮ সাল থেকে ২৪ সেপ্টেম্বর সরকারি ভাবে মিনা দিবস পালিত হয়ে আসছে।

ঢাবি হামলাঃ ছাত্রদলে কোন্দলের ইন্ধন আছে কিনা দেখা দরকার- তথ্যমন্ত্রী

মীর আকরাম উদ্দীন আহম্মদ সিনিয়র তথ্য অফিসারঃঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ছাত্রদলের আভ্যন্তরীণ কোন্দলের ইন্ধন আছে কিনা তা দেখা দরকার, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক তাদের কাউন্সিলের বিরুদ্ধে আদালতে পিটিশন দিলে, কাউন্সিলের ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেন। তদুপরি কাউন্সিল আয়োজনের পর ছাত্রদলের নবনির্বাচিত কমিটির সব কার্যক্রমের ওপর অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এমন ঘটনার প্রেক্ষিতে এ হামলার ঘটনার পেছনে তাদের আভ্যন্তরীণ কোন্দলের ইন্ধন আছে কিনা তা দেখা প্রয়োজন।’

এসময় তথ্যমন্ত্রী ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস হামলার ঘটনায় আহত সাংবাদিকদের প্রতি দুঃখপ্রকাশ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানান।

সর্বশেষ আপডেট...