মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ শার্শায় চটকাপোতায় পানিতে ডুবে আহাদ আলী নামে ২বছর বয়সের এক শিশু মারা গেছে।
বেনাপোলে চোরাচালান প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল নারী শিশু পাচার ও চোরাচালানী প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার বেলা ১১টার সময় বেনাপোল বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে।৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পে আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল্লাল,বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেনাপোল ৪ নং ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান,বেনাপোল বাজার কমিটি’র সভাপতি আলহাজ্ব আজিজুল রহমানসহ স্থানীয় গনমান্য ব্যক্তিরা।
নারী শিশু পাচার ও চোরাচালান যাতে বন্ধ হয় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ধামরাইয়ে একাদিক মামলার আসামী হান্নানের মরদেহ উদ্ধার।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই জয়পুরা এলাকার চিহ্নিত মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামী মোঃ হান্নান (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার শামীম ও সোহেল নামের দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ সেটেম্বর)উপজেলার সোমবাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় মাছের ঘের থেকে ভাস্যমান অব্স্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জয়পুরা গ্রামের মৃত. সোনামিয়ার ছেলে হান্নান রাতে সজাগের পরিত্যাক্ত গরুর খামারে বন্ধুদের সাথে মাদক, নারীসহ আড্ডায় মাস্তিতে ছিল।
এসময় অজ্ঞাত ব্যাক্তিরা হানাদিলে হান্নানসহ সবাই দৌঁড়ে পালিয়ে যায়। পরে মাছের ঘেরের জলাশয়ে ভাস্যমান অবস্থায় হান্নানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।পরে থানা পুলিশ সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোরওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্ততি চলছে বলে জানান পুলিশ সূত্র।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেয়ে জানা যাবে হত্যা না অপমৃত্যু। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
রাজধানীর হাতিরপুল বাজারে কয়েকটি ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমান, দুই বছরের কারাদণ্ড ।
নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর হাতিরপুল বাজারে ওষুধ সরবরাহকারী কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকার নকল ওষুধ জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। 
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে ধরা পড়ে এমন চিত্র। চোখে ব্যবহারের ড্রপ, বিভিন্ন ধরনের প্রসাধনী থেকে শুরু করে ভিটামিন জাতীয় ওষুধ নকল করে সারা দেশের খুচরা বাজারে ছড়িয়ে দিতো চক্রটি।
জীবন রক্ষাকারী এসব ওষুধ নকলভাবে তৈরি করে বিদেশী নামীদামি ব্র্যান্ডের নামে বাজারজাত করত প্রতিষ্ঠানগুলো। এই চক্রের সাথে কিছু চিকিৎসক জাড়িত আছে বলে জানায় র্যাব।
রয়েছে ওষুধের মোড়কে মেয়াদ বসানোর যন্ত্র। রয়েছে পুরান ঢাকায় তৈরি বিদেশি ব্র্যান্ডের প্যাকেট। ইচ্ছেমত বসানোর মূল্য তালিকা। এভাবেই নকল বিদেশী ওষুধ তৈরি করছে সিলভ্যান ট্রেডিং নামের প্রতিষ্ঠানটি।
সিলভ্যান ট্রেডিং এর সত্বাধিকারী জাহাঙ্গীর আলম বলেন, একবারে সবটা বিক্রি হয় না, তাই ওই ফাইলটা আমরা ছোট করে বিক্রি করি। তবে এই ওষুধের অনুমোদন নেই, এটা আমার অপরাধ।
এসব অভিযোগে সিলভ্যান ট্রেডিং এর মালিক ও প্রতিষ্ঠানের এক কর্মচারিকে গ্রেফতার করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ওষুধ প্রশাসন থেকে বলা হচ্ছে এসব পণ্য রোগীরা ব্যবহার করলে, প্রাণঘাতী যে রোগ দেখা দিতে পারে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক হারুন অর রশিদ বলেন, ওরা বলছে, এইগুলো বিদেশ থেকে আমদানি করে প্যাকেট করছে। বিদেশ থেকে যে ওষুধ আসে, সেগুলো ইনটেক হয়ে আসে। একজন রোগী রোগ ভালো হওয়ার জন্য ওষুধ খায়। সেই রোগীর রোগ ভালো হবে না। এখানে ওষুধের যদি খারাপ কিছু হয়, তাহলে খারাপ কিছু হতে পারে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, দুঃখজনক চিত্র এখানে বেরিয়ে আসছে, আমরা কিছু ডিসপেনশারির তালিকা পেয়েছি। যারা আসলে এই ওষুধগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। এবং আমাদের কিছু চিকিৎসক এই ওষুধগুলো জেনে না জেনে প্রেসক্রিপশনে লিখে। এবং কিছু কমিশনও তারা পায়। অনৈতিক কারণ এই প্রতিষ্ঠানের মালিককে ২০ লাখ টাকা জরিমান, দুই বছরের দণ্ড দেয়া হয়েছে।
ওষুধের দোকানে এসব পণ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়াররি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
বেনাপোলে সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করলেন এমপি শেখ আফিল ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: “খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানে বেনাপোল পৌর ছাত্রলীগের উদ্দ্যোগে ১৬ই সেপ্টেম্বর সোমবার বেলা ৩টার সময় ঐতিহ্যবাহী বেনাপোল হাইস্কুল বলফিল্ড মাঠে আওয়ামীলীগ নেতা ও সিএন্ডএফ ব্যবসায়ী মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল পৌরসভার নয়টি ওয়ার্ডের এই ফুটবল খেলার উদ্বোধন ঘোষনা করেন যশোর -১, শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথী ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,যশোর জেলা পরিষদের সদস্য ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল,বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরূজামান ঘেনা,প্রচার সম্পাদক আকবার আলী, সাবেক চেয়ারম্যান নওশের আলী,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু,পৌর বেনাপোল ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দার ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক ছাত্রলীগ নেতা আরিফ হোসেন রুবেল ও আল ইমরান,যুব লীগ নেতা ফারুক হোসেন উজ্জল।
উদ্বোধনী খেলায় দিঘীরপাড় ফুটবল একাদশ ২-১, গোলে বড়আঁচড়া ফুটবল একাদশকে পরাজিত করে। এর পূর্বে প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন। প্রয়াত সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য খেলার পূর্বে এক মিনিট নীরবতা পালন করা হয়।
































তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার মানুষ শুধু রাজ্য নয়, বাংলাদেশীদের জন্য খুলে দিয়েছিল তাদের মনের দুয়ার। সেসময় ত্রিপুরার লোকসংখ্যা ছিল ১৫ লাখ, সেখানে বাংলাদেশী শরণার্থীর সংখ্যাও ছিল ১৫ লাখ। বাংলাদেশ তাই সমগ্র ভারতের সাথে ত্রিপুরার অবদানের কথাও চিরদিন স্মরণ করবে।’