27 C
Dhaka, BD
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

অর্থের অভাবে ঔষধ ও চিকিৎসা পাচ্ছেনা শিবগঞ্জের স্বামী পরিত্যক্তা টুকিয়ারা ।

মশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সেলিমাবাদের টুকিয়ারা বেগম (২৫)। কোলে ৪ বছরের ১ ছেলে সন্তান। এক গরীব ঘরে জন্ম হয়েছিল তার। উপজেলার কানসাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মোহর শেখ এর মেয়ে টুকিয়ারা।

মৃত বাবা-মায়ের এতিম সন্তান টুকিয়ারা ৪ ভাই-বোনের মধ্যে সবার ছোট। আন্যান্য মেয়েদের মতো টুকিয়ারা বেগমও ৮ বছর আগে সুখের সংসার গড়ে শান্তির আশায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একই উপজেলার জালমাছমারি গ্রামের মোহর আলীর ছেলে আকবর আলীর সাথে। বিয়ের ২ বছর পরই ১ম স্ত্রীকে রেখে অন্য এক মেয়েকে বিয়ে করে ফেলে টুকিয়ারার স্বামী আকবর আলী। পরিবারে নেমে আসে অশান্তির ছায়া। দু:শ্চিন্তা আর অশান্তির সাথে সাথে বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকেন ১ম স্ত্রী টুকিয়ারা বেগম।

দিনমজুর আকবর আলীর আর্থিক অস্বচ্ছলতার কারনে নুন্যতম চিকিৎসা পায়নি তার স্ত্রী। এক পর্যায়ে ভরন পোষন দিতে না পেরে বাবা হারা টুকিয়ারাকে বৃদ্ধ মায়ের কাছে রেখে চলে যায় স্বামী আকবর আলী। স্বামী পরিত্যক্তা অবস্থায় কিছু দিন পরে মাকেও হারায় সে। বিভিন্ন রোগে আক্রান্ত টুকিয়ারার দেখাশোনার দায়িত্ব পড়ে একমাত্র ভাই শরিফুল ইসলামের উপর। দারিদ্রতার কারনে উন্নত চিকিৎসা নিতে না পারলেও চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী নিয়ে লক্ষাধিক টাকা খরচ করে তার ভাই।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিদিনের ঔষধ ক্রয় ও মাঝে মাঝেই রক্ত দেয়াটা যেন অসম্ভব হয়ে পড়ে তাদের উপর। উন্নত চিকিৎসা তো দূরের কথা। দীর্ঘদিন যাবৎ তার স্বামী কোন খোঁজ নেয়না বলেও জানা যায়। সরেজমিনে গিয়ে জানতে চাইলে বিভিন্ন রোগে আক্রান্ত ও চিকিৎসা বঞ্চিত টুকিয়ারা বেগম বিছানায় কাতরানো অবস্থায় কোন রকমে উপরের বর্ণনাটুকু দিতে সক্ষম হয়। প্রতিবেশিদের কাছে জানতে চাইলেও রোগাক্রান্ত টুকিয়ারা বেগমের অসহায়ত্বের কথা জানান তারা। স্থানীয় ওয়ার্ড সদস্য মো: মমরেজ আলীর নিকট জানতে চাইলে তিনি জানান, টুকিয়ারা বেগম স্বামী থেকেও স্বামী হারা একজন অসহায় মহিলা, বিভিন্ন সময়ে আমি সাধ্যমতো চেষ্টা করেছি তাকে সহযোগীতা করতে সেই সাথে তার সহযোগীতায় সকলকে এগিয়ে আসারও আহ্বান জানাচ্ছি।

এদিকে নিজ বাড়ি ছেড়ে চাঁপাইনবাবগঞ্জ সদরে বাসা ভাড়া নিয়ে ২য় স্ত্রীকে নিয়ে সংসারে মত্ত আকবর আলী। এ নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশও হয়েছে কয়েকবার। শিবগঞ্জ পৌরসভায় অভিযোগও দেয়া হয়েছে বলে জানা যায়। এসব বিষয়ে স্বামী আকবর আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, আর্থিক অস্বচ্ছলতার কারনে আমার স্ত্রীর তেমন খোঁজ নিতে পারি না।

বর্তমানে স্বামী পরিত্যক্তা টুকিয়ারা বেগম শুধুই বিছানায় পড়ে কাতরাচ্ছে। উন্নত চিকিৎসার জন্য স্থানীয় বিত্তবান সহ সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেছে টুকিয়ারা বেগম, তার স্বজন ও প্রতিবেশীরা।

মুক্তিযুদ্ধকালে ত্রিপুরার মানুষ শুধু রাজ্য নয় খুলে দিয়েছিল মনের দুয়ার-আগরতলায় তথ্যমন্ত্রী ।

মীর আকরাম উদ্দীন আহম্মদ সিনিয়র তথ্য অফিসার : ত্রিপুরার মানুষ শুধু রাজ্য নয়, মুক্তিযুদ্ধকালে বাংলাদেশীদের জন্য খুলে দিয়েছিল মনের দুয়ার ।তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার মানুষ শুধু রাজ্য নয়, বাংলাদেশীদের জন্য খুলে দিয়েছিল তাদের মনের দুয়ার। সেসময় ত্রিপুরার লোকসংখ্যা ছিল ১৫ লাখ, সেখানে বাংলাদেশী শরণার্থীর সংখ্যাও ছিল ১৫ লাখ। বাংলাদেশ তাই সমগ্র ভারতের সাথে ত্রিপুরার অবদানের কথাও চিরদিন স্মরণ করবে।’

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী মিলনায়তনে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সহকারী হাইকমিশন, আগরতলা আয়োজিত ‘প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব, আগরতলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন।

মন্ত্রী এসময় সমগ্র ভারতের জনগণ ও সরকারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ভারতের সহযোগিতা ছাড়া এত দ্রুত মুক্তিযুদ্ধে জয়লাভ করা বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল না।’

তিনি বলেন, ‘রাজনৈতিক সীমানায় বিভক্ত হলেও বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীতের রচয়িতা এক, একই জলবায়ুতে একই নদীর অববাহিকায় দু’দেশের মানুষের জন্ম ও বেড়ে ওঠা, একই পাখির কলতানে মুগ্ধতা। দু’দেশের মানুষের বন্ধুত্বও তাই সীমানা ছাড়িয়ে।’

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার কীরিটি চাকমার সভাপতিত্বে অনুষ্টানে সম্মানিত অতিথি হিসেবে ত্রিপুরা রাজ্যের কৃষি, পর্যটন ও পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায়, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য স্বীকৃতিপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে স্বপন ভট্টাচার্য বক্তব্য রাখেন।

চলচ্চিত্র প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘চলচ্চিত্র জীবনের কথা বলে, সমাজের দর্পণ হিসেবে মানুষের হৃদয়কে আন্দোলিত করে, হাসায়, কাঁদায়, স্বপ্ন দেখায়, জীবনের নতুন নতুন দিক উন্মোচন করে। চলচ্চিত্র তার নির্মাণের সময়ের জীবনযাত্রাকে ইতিহাসে ধরে রাখে। তাই মানুষের কথা, মানুষের ভাবনা তুলে ধরতে চলচ্চিত্রের অবদান অনবদ্য। সেকারণে মানুষে-মানুষে সম্পর্ক বৃদ্ধিতে চলচ্চিত্রের ভূমিকা অসামান্য। চলচ্চিত্র উৎসবও বন্ধুত্ব গড়তে তাৎপর্যমন্ডিত।’

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ত্রিপুরার কৃষি, পর্যটন ও পরিবহন মন্ত্রী প্রণজিত সিংহ রায় বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দেশের সম্পর্ককে আরো বন্ধুত্বপূর্ণ করে তুলতে সংস্কৃতি, পরিবহন, বাণিজ্যসহ সবখাতে যে আন্তরিকতার দৃষ্টি দিয়েছেন, আমাদের সকলের দায়িত্ব সে উদ্যোগগুলোকে ত্বরান্বিত করা।’

আমাদের বঙ্গবন্ধু, স্বাধীনতা কী করে আমাদের হলো, বিশ্ব আঙিনায় অমর একুশ, জাগে প্রাণ পতাকায়, জাতীয় সঙ্গীতে, পুত্র, খাঁচা, ভুবন মাঝি, গেরিলাসহ মুক্তিযুদ্ধ ও সমকালীন জীবনভিত্তিক ২০টি চলচ্চিত্র তিনদিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হচ্ছে।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ত্রিপুরার মন্ত্রীকে নৌকা স্মারক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৩জন ভারতীয় নাগরিককে সম্মাননা স্মারক তুলে দেন।

চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, উপহাইকমিশনের প্রথম সচিব-প্রেস মোঃ মোফাখখারুল ইকবাল, চিত্রতারকা রোকেয়া প্রাচী, চঞ্চল চৌধুরী, সাইমন, অপর্ণা ঘোষ, চলচ্চিত্র উৎসব আয়োজন সহযোগী প্রতিষ্ঠান অনার্য কর্পোরেশনের নির্বাহী পরিচালক সফিক রহমান, উপদেষ্টা সুনীত কুমার পালৌধি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শার্শায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতায় বেনাপোল পৌরসভা একাদশ ২-০ গোলে বিজয় ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯(অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রবিবার(১৫/০৯/১৯ইং) তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহন করে বেনাপোল পৌর একাদশ বনাম নিজামপুর ইউনিয়ন পরিষদ একাদশ। বেনাপোল পৌর একাদশ ২-০ গোলে পরাজিত করে নিজামপুর ইউনিয়ন পরিষদকে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ৮৫, যশোর-১ শার্শা আসনের সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিজয় খেলোয়াড়দের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ পুরস্কার বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, শার্শা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার ওসি(প্রশাসন) আতাউর রহমান, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগাছরা ইউপি চেয়ারম্যান কবির বকুল সহ উপজেলা আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উলে¬খ্য, গত ৫ই সেপ্টেম্বর/২০১৯ইং তারিখ শার্শা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯(অনূর্ধ্ব-১৭) এর প্রতিযোগিতা শুরু হয়। অত্র উপজেলার মোট ১১ টি ইউনিয়ন সহ বেনাপোল পৌর একাদশ এর মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈলে ৫ দিন আগে অপহৃত তরুণীকে উদ্ধার ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৫ দিন আগে অপহৃত এক তরুণীকে উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকশ টিম। থানার ওসি (তদন্ত) খায়রুল আলম বলেন, শনিবার সন্ধ্যায় উপজেলার বাংলাগড় ফরিদপাড়া এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে।

গত ১৪ সেপ্টম্বর শনিবার দুপুর মেয়েটির বাবা বাদী হয়ে রাণীশংকৈল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। মামলা নং ২০।মামলায় বাংলাগড় ফরিদপাড়া এলাকার ললিত চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র রায় (২০) সহ ছয়জনের নাম উল্লেখ করা হয়।

মামলার তথ্যমতে ওসি বলেন, গত ৪ সেপ্টেম্বর ওই তরুণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের বক্ষ্মপুর গ্রামে তার নানার বাড়ি বেড়াতে যায়।

পাঁচদিন পর সেখান থেকে নিজের বাড়িতে ফেরার পথে রিপন ও তার লোকজন মোটর সাইকেলে তুলে তরুণীকে অপহরণ করে নিয়ে যায়।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তরুণীকে না পেয়ে তার বাবা শনিবার ৭ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৭ ঘণ্টা পর রিপন চন্দ্র রায়ের বাড়ি থেকে এসআই রনি কুমার পাল, তারেকুল, মমিনুল, এবং এএসআই তহিদুল ও আমিনুলের সার্বিক সহযোগিতায় তরুণীকে উদ্ধার করা হয়। পরে মেয়েটিকে তার বাবার হাতে সোপার্দ করে থানা পুলিশ।

এ ঘটনায় আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি তদন্ত খায়রুল আনাম ডন।

বিশ্বকাপ ফুটবলেও থাকবে বাংলাদেশ, নলছিটি চায়না মাঠে —আমির হোসেন আমু ।

সৈয়দ রুবেল ঝালকাঠি ঃ ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদপর সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও পৃষ্ঠপোষকতার ফলে খেলাধুলায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বিশ্বে বাংলাদেশের ক্রিকেটে দলের মত ফুটবলকেও জনপ্রিয় করতে চায়। তিনি চান দেশের সোনার ছেলেরা ক্রিকেটের মত টাইগার হয়ে ফুটবল খেলাও সারা দুনিয়া কাঁপিয়ে তুলুক।

১৫/০৯/২০১৯ইং তারিখ রবিবার দুপুরে নলছিটির চায়না মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু আরো বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দেশে খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তাই তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলা দুলার তাগিদ দিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান প্রমুখ।

ফাইনাল খেলায় মগড় ইউনিয়ন দল ৩-২ গোলে রানাপাশা ইউনিয়ন দলকে পরাজিত করে। পরে প্রধান অতিথি আমির হোসেন আমু বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

গত ০৯/০৯/২০১৯ইং তারিখ সোমবার থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১১টি দল অংশগ্রহণ করে।

এর আগে তিনি সকাল ১১টায় নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এবং নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় নলছিটি পৌরসভার ভাতাপ্রাপ্ত উপকার ভোগীদের মাঝে হেলথ ক্যাম্প ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

রাতে ঢাকায় আসছেন আবেদনময়ী ঋতুপর্ণা ।

সময় ডেস্ক ঃ টলিউডের আবেদনময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডে যেমন জনপ্রিয় তেমনি ঢাকার সিনেমাতেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসছেন। পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূলের ‘জ্যাম’র শুটিং-এ নিতে তার এই ঢাকা সফর। বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।

আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনায় ‘জ্যাম’ ছবির কাহিনী বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল ও নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না। চিত্রনাট্য ও রচনা করেছেন পান্থ শাহরিয়ার। ছবিতে আরও অভিনয় করছেন আরিফিন শুভ, ফেরদৌস ও পূর্ণিমা। ছবিটি প্রযোজনা করছে নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র। এ ছবিটি প্রযোজনার মাধ্যমে প্রায় দশ বছর পর প্রযোজনায় ফিরছে নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানটি।

১৯৯৫ সালে ঋতুপর্ণা সেনগুপ্ত ‘শ্বেতপাথরের থালা’র মাধ্যমে রূপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক হয়। সেই ছবিটিতে তিনি সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেন। প্রভাত রায়ের ছবিটি ওই বছর শ্রেষ্ঠ বাংলা ছবি হিসাবে জাতীয় পুরস্কার লাভ করে। এছাড়া ‘দহন’ ছবিতে ধর্ষণের শিকার এক নববিবাহিতার চরিত্রে অভিনয় করে ১৯৯৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার অর্জন করেন।

এরপর ঢাকাই সিনেমায় নায়িকা শাবানার হাত ধরে ‘স্বামী ছিনতাই’ এর মাধ্যমে পথচলা শুরু করেন। ঢালিউডের ছবিতে প্রয়াত নায়ক মান্না, রিয়াজ, আমিন খানসহ অনেকের সঙ্গে অভিনয় করে জনিপ্রিয়তা পান। বাংলাদেশে ‘সাগরিকা’, ‘স্বামী ছিনতাই’, ‘রাঙা বউ’ তার উল্লেখযোগ্য ছবি।

যুবলীগ ২৮ সেপ্টেম্বরকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ স্বীকৃতির দাবি ।

মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ প্রধান উপদেষ্টা ঃ ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০১৯ শনিবার :আজ সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত রাস্ট্র নায়ক শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কোরআন খানি,রক্তদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, সকাল ৭ টা হতে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড হতে যুবলীগ নেতাকর্মীরা মিছিল সহকারে উপস্থিত হতে থাকে।

এবারই প্রথম বাশবিহীন এংগেলের উপর নান্দনিক প্যানডেল নির্মান করা হয়, প্রায় ৭০ হাজার মিস্টির প্যাকেট এর ব্যাবস্থা করা হয়, দোয়া মাহফিল, জনসমুদ্রে পরিনত হয়। যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর সভাপতিত্বে সভা পরিলনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

যুবলীগ ২৮শে সেপ্টেম্বর রাস্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিন কে জনগণের ক্ষমতায়ন দিবশ হিসাবে পালনের জন্য ২০১০ সাল থেকে তাদের বিভিন্ন কর্মপরিচালনা করে আসছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচি বাস্তবায়নে নেতৃবৃন্দ, “ইসমাইল চৌধুরী সম্রাট ” এর ভূয়সী প্রশংসা করেন তারা বলেন একমাত্র সম্রাট এর সাহসী এবং কর্মীবান্ধব মানসিকতার ফলেই সোহরাওয়ার্দী উদ্যান আজ যুবকদের মিলন মেলায় পরিনত।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন ২৮ সেপ্টেম্বরকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে আওয়ামী যুবলীগ।

একই সঙ্গে শেখ হাসিনার ‘জনগণের ক্ষমতায়ন’ দর্শনকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে।
আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত শেখ হাসিনার জন্মদিন ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা থেকে এ দাবি জানানো হয়।

সভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই, আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই আজকে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর এই উন্নয়নের রুপকার রাষ্ট্র নায়ক শেখ হাসিনা। কাজেই তার জন্মদিনটাকে আমরা জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে পালন করে আসছি। এবার রাষ্ট্র স্বীকৃত ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ হিসেবে পালন করতে চাই।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তের ও আদর্শের উত্তরাধিকার রাষ্ট্র নায়ক শেখ হাসিনা কিভাবে জনগণের ক্ষমতায়ন করছে তা নিয়ে যুবলীগ একটি গবেষণা গ্রন্থ ‘রাষ্ট্র নায়ক শেখ হাসিনার দর্শন-জনগণের ক্ষমতায়’ ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাশ হয়েছে। সে কারণে জনগণের ক্ষমতায়নের দর্শনটি মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত করার দাবি জানাচ্ছি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর গত ৪৪ বছরে বাংলাদেশে সফল রাজনীতিক, প্রশাসক, কূটনীতিক, বিচক্ষণ, সাহসী নেতার নাম শেখ হাসিনা। তাঁর জন্মদিনকে ‘জনগণের ক্ষমতায়ন দিবস হিসেবে’ যে অবিধা দেওয়া হয়েছে তা যথার্থ।
যুবলীগ চেয়ারম্যানের এই প্রস্তাব সমর্থন করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, মানুষকে যদি ক্ষমতায়ন করা যায় তাহলে সব সমস্যা সমাধান হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টা নিয়ে ভাবেন। তার এই দর্শন নিয়ে ২০১২ সালে জাতিসংঘে রেজ্যুলেশন গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি ও রাষ্ট্র বা সরকার প্রধান যার নামে জাতিসংঘে রেজ্যুলেশন গ্রহণ করা হয়েছে। তাই রাষ্ট্রীয় স্বীকৃতির এই প্রস্তাব, ভালো প্রস্তাব। এটা করা উচিৎ।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারাকাত, যুবলীগের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সকালে যুবলীগ সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন খানি রক্তদান কর্মসূচির আয়োজন করে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ।

পুলিশকে হতে হবে জনগনের সেবক রাজশাহীতে প্রধানমন্ত্রী ।

সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশকে পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ পুলিশ একাডমিতে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। আমি আশা করি আপনাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রূপক-২০২১’ এবং ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সােনার বাংলা বিনির্মাণে আন্তরিকভাবে সচেষ্ট থাকবেন।
স্বাধীনতা সংগ্রামে পুলিশের গৌরবােজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ পুলিশকে স্বাধীনতা পদক ২০১১’ এ ভূষিত করেছি। আমার দৃঢ় বিশ্বাস, পুলিশের নবীন কর্মকর্তারাও তাদের পূর্বসূরীদের ন্যায় দেশপ্রেম, পেশাদারিত্ব ও অসীম সাহসিকতার।

সঙ্গে দেশের কল্যাণে কাজ করে যাবেন। ১৯৭২ সালের ৯ মে বাংলাদেশ পুলিশের প্রথম প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ এ সারদায় অনুষ্ঠিত হয়। সেই কুচকাওয়াজ পরিদর্শন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু তার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সর্বদাই এ দেশের পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তােলার জন্য অনুপ্রাণিত করতেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, অপরাধের ধরণ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। গতানুগতিক অপরাধের পাশাপাশি সাইবার ক্রাইম, মানিলন্ডারিং, মানবপাচার ইত্যাদি বৈশ্বিক অপরাধ সংগঠিত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের মত অশুভ সামাজিক ব্যাধি। সমাজ থেকে এসব অপকর্ম নির্মূলে এবং সমসাময়িক সব চ্যালেঞ্জ মােকাবিলায় সবাইকে সবসময় সচেষ্ট থাকতে হবে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের অব্যাহত সাফল্য শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এদেশের মাটিতে কোনভাবেই জঙ্গি, সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না।

এ সময় প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন সময় স্বার্থান্বেষী মহল যেভাবে গুজব রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তার ব্যাপারে সব সময় সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব গুজব রটনাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার কর্মসূচি গ্রহণ করতে হবে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার বিগত ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর এদেশের সার্বিক উন্নয়ন ও জনমানুষের জীবনযাত্রার মানােন্নয়ন সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানি, বৈদেশিক নীতি ও সম্পর্ক, গ্রামীণ ও নগর অবকাঠামাে, ব্যবসা-বাণিজ্য, সামাজিক নিরাপত্তা-প্রতিটি সেক্টরেই আজ কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশেও আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে। যােগাযােগ খাতে আমাদের যুগান্তকারী উন্নয়ন সাধিত হয়েছে।

এছাড়া মেট্রোরেল এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতােমধ্যেই জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে ঘােষণা করেছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুসজ্জিত খােলা জিপে চড়ে বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন এবং সহকারী পুলিশ সুপারদের অভিবাদন গ্রহণ করেন।

প্যারেড কমান্ডার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শাহিন আক্তার ও সহকারী প্যারেড কমান্ডার রবিউল ইসলাম খানের নেতৃত্বে এক এক করে মোট ৮টি কন্টিনজেন্ট প্যারেড অংশগ্রহণ করে। ৮টি কন্টিনজেন্ট থাকা মোট ১১৭জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মার্চপাস্ট করে প্রধানমন্ত্রীকে সালাম জানান। এরপর পতাকাবাহী দল, পুলিশ একাডেমির বিশেষ অশ্বারোহী দল ও সর্বশেষ বাদক দল একে একে মার্চপাস্ট করে প্রধানমন্ত্রীকে সালাম ও অভিবাদন জানান।

পরে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৬তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণের সময় বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সহকারী পুলিশ সুপারদের মধ্যে ট্রফি বিতরণ করেন। পরে তিনি নবীন এই পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে ভাষণ দেন।
বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ হলেন- ‘বেস্ট শ্যুটার’ খায়রুল কবির, ‘বেস্ট ফিল্ড পারফমার’ আব্দুল্লাহ-আল-মামুন, ‘বেস্ট হর্সম্যানশিপ’ সালাহউদ্দিন, ‘বেস্ট একাডেমিক’ সাইফুল ইসলাম খান এবং বেস্ট প্রবেশনার সালাহ্ উদ্দিন। প্যারেডে ১৭ জন নারী অফিসারসহ ১১৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১৫ সেপ্টেম্বর) রাজশাহীর সারদায় পৌঁছান। সকাল সাড়ে ১০টায় বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমির হেলিপ্যাডে অবতরণ করেন। পরে বেলা ১১টায় মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী এবং ৩৬তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী একাডেমি চত্বরে একটি আম গাছের চারা রােপণ করেন। তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এ দিন দুপুরেই প্রধানমন্ত্রী আবার রাজশাহীর সারদা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনি কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল মো. নজিবুর রহমান, সরকারের সিনিয়র সচিব ও সচিবরা, বিদেশি কূটনীতিকরা, অতিরিক্ত আইজিপিরা, ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তারা।

আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিডিও ।

বিপ্লব সাভার ঃ লুটপাট অপরিকলল্পনা ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে মুরাদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে এসময় অর্ধশতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। বিক্ষোভ মিছিল থেকে এসময় শিক্ষার্থীরা লুটপাট অপরিকলল্পনা ও প্রকৃতি ধ্বংসের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে নামার আহবান জানান।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সরবানহুদা গ্রাম থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রবিবার(১৫/৯/১৯ইং)তারিখ দুপুর ১ টার সময় বেনাপোল পোর্ট থানার এসআই পিন্টু লাল দাস এর নেতৃত্বে (এএসআই) শরিফুল,(এএসআই) শাহিন ফরহাদ ও (এএসআই) রবিউল গোপন সংবাদের ভিত্তিতে সরবানহুদা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল রহমানের বাড়ির ছাদ থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর সরবানহুদা গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে। আমরা আসা করি যে এভাবে অভিযান পরিচালনা করে মদক নির্মুল করতে পারবো।

সর্বশেষ আপডেট...