আশুলিয়ায় গনস্বাস্থ্য কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি কলেজের অফিস, সীমানা প্রাচীর ভাংচুর ও লুটপাটের অভিযোগ ।
বিপ্লব সাভার ঃ রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ার মির্জানগরে রাতের আধাঁরে কানাডিয়ান কলেজের সীমানা প্রাচীর ও অফিসের আসবাবপত্র, প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুরসহ ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার রাত তিনটার দিকে গনস্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীর মাধ্যমে কানাডিয়ান কলেজে ভাংচুর ও লটপাটের ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানটির মালিক পক্ষ।
জমির মালিক ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী বলেন, ১৯৯৬ সাল থেকে গনস্বাস্থ্যের মালিক ডা. জাফর উল্লাহ আমার জমিটি দখলে নেয়ার চেষ্টা করছে। এসব বিষয়ে তার ও গনস্বাস্থ্যের রেজিষ্ট্রার দেলোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক আলী মোর্তজা বাবু ও আওলাদ হোসেনের বিরুদ্ধে আশুলিয়া থানাসহ আদালতে একাধিক মামলা রয়েছে। গত কয়েকদিন পূর্বেও দেলোয়ার হোসেন আমাকে হত্যার হুমকি দেয়, এই ঘটনায় আশুলিয়া থানায় একাধিক জিডি রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই বুধবার রাত সাড়ে তিনটার দিকে আমার মালিকানাধীন জমির সীমানা প্রাচীরসহ কলেজের অভ্যন্তরে ঢুকে লুটপাট ও ভাংচুর করেছে।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা কলেজ ভবনের প্রতিটি কক্ষের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে বৈদ্যুতিক ফ্যান, সোফা সেট, দামী আসাবাবপত্র দুটি ট্রাকে তুলে নিয়ে যায়। এমনকি কলেজের অফিস কক্ষে প্রবেশ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরসহ শিক্ষার্থীদের যাবতীয় সনদপত্র, ছাত্র-ছাত্রীদের ভর্তিকৃত ৩ লাখ ৪২ হাজার টাকা, ২৮টি বৈদ্যুতিক ফ্যান, ৫ সেট সোফা, ৩০টি চেয়ার, আয়ার কক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা, ১টি স্বর্নের চেইন, এক জোড়া কানের দুল, ১টি আংটি ও ২৫টি নতুন শাড়ী কাপড় লুটে নেয়। এঘটনার জন্য তিনি প্রধানমন্ত্রীর নিকট বিচার দাবী করে বলেন, ডা. জাফর উল্লাহ নামে মুক্তিযোদ্ধা হলেও কাজে কর্মে মুক্তিযোদ্ধের বিরোধীদের সাথে সরকার পতনের নীলনকশা করছেন।
তিনি সাংবাদিকদের আরো বলেন, ভাংচুর ও লুটপটের ঘটনায় র্যাব-৪ ও আশুলিয়া থানাকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ ও র্যাব সদস্যরা পরিদর্শন করেছেন। ক্ষয়-ক্ষতির পরিমান নিরুপন করেই আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হবে।
গনস্বাস্থ্য ও গণ বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার ও সহকারী রেজিষ্ট্রারদের সাথে যোগাযোগ করা হলে তাদের বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে পাওয়া যায়নি। মুঠোফোনে জানতে চাইলে গণ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক আলী মোর্তজা বাবু বলেন, আমি এসব বিষয়ের সাথে জড়িত নই। গণ বিশ্ববিদ্যালয় জমির বিষয়টি দেখেন ষ্ট্রাষ্টি বোর্ডের লোকজন।
ভাংচুর ও লুটপাটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক বিজন কুমার দাস। তিনি বলেন, কানাডিয়ান কলেজের সীমানা প্রাচীর, অফিস কক্ষে ব্যাপক ভাংচুর ও লুটপাটের সতত্যা পাওয়া গেছে। এঘটনায় ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠান ও জমির মালিকের পক্ষ থেকে অভিযোগ দয়ের করলে পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখবর লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করেনি।
যশোরের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ১৭ই জুলাই উদ্ভোধন ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: আগামী ১৭ই জুলাই চালু হচ্ছে যশোরের বন্দর নগরী বেনাপোল-ঢাকা রুটের নতুন ট্রেন বেনাপোল এক্সপ্রেস। এ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী দিন বেলা সোয়া একটায় ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এ ট্রেনে বগি থাকবে ১২টি।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহন তত্ত¡াবধায়ক মো. শাহ নেওয়াজ বলেন, ‘১৭ই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন ঘোষণা করবেন। বেনাপোল রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সংযুক্ত থাকবেন। আজ–কালের মধ্যে অনলাইনসহ নতুন এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।’
রেলওয়ে সূত্রে জানা গেছে, ৮৯৬ আসনের এই ট্রেন প্রতিদিন স্থলবন্দর বেনাপোল স্টেশন থেকে ছেড়ে যশোর, ঈশ্বরদী জংশন ও ঢাকা বিমানবন্দরে যাত্রী ওঠানো-নামানোর জন্য সাময়িক বিরতি দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের শেষ গন্তব্যে গিয়ে থামবে। বেনাপোল এক্সপ্রেস নন এসি শোভন ৪৮৫ টাকা ,এসি চেয়ার ৯৩২ টাকা ,এসি কেবিন ১৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে যাত্রীদের আর কোনো চার্জ দিতে হবে না। আধুনিক এই ট্রেনের কোচগুলো (বগি) ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে। পরীক্ষামূলকভাবে ট্রেনটি ইতিমধ্যে চালানো হয়েছে। আসছে কোরবানির ঈদযাত্রায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ এই ট্রেনে চলাচলের সুবিধা ভোগ করতে পারবেন। প্রতিদিন বেলা সোয়া একটায় ট্রেনটি বেনাপোল থেকে রওনা হবে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান পরিবহন তত্ত্বাবধায়ক মো. শাহ নেওয়াজ বলেন, বেনাপোল-ঢাকা ট্রেনের নামকরণ করা হয়েছে বেনাপোল এক্সপ্রেস। এ ট্রেনে বিমানের মতো বায়ো-টয়লেট সুবিধা রয়েছে। আসনগুলোও আধুনিক। প্রতিদিন বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। আবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে আসবে। সকাল আটটার মধ্যে ট্রেনটি বেনাপোল বন্দরে পৌঁছে যাবে।
বেনাপোল স্টেশন সূত্রে জানা গেছে, বর্তমানে যশোর-থেকে ঢাকার মধ্যে যে ট্রেন সার্ভিস চালু রয়েছে তা ঢাকায় পৌঁছানোর মধ্যে ১৪টি স্থানে বিরতি নেয়। এতে যশোর থেকে ঢাকায় পৌঁছাতে ১০ থেকে ১১ ঘণ্টা সময় লেগে যায়। সেখানে চালু হওয়ার অপেক্ষায় থাকা বেনাপোল-ঢাকা বিরতিহীন ট্রেনটি ৭ ঘণ্টার মধ্যে যশোর ও ৮ ঘণ্টার মধ্যে বেনাপোলে পৌঁছে যাবে। বেনাপোল থেকে ট্রেনটি ছেড়ে যশোর রেলওয়ে জংশনে পৌঁছে ১৫ মিনিটের বিরতি করবে। এ সময়ের মধ্যে যাত্রী ওঠানো ও রেলের ইঞ্জিন ঢাকামুখী ঘোরানো হবে। এরপর ঈশ্বরদী গিয়ে ট্রেনের চালকসহ অপারেশনাল কর্মী বদলের জন্য আরও ১৫ মিনিটের বিরতি থাকবে। পরে ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে শেষ গন্তব্যে ছেড়ে যাবে। তবে এর আগে ঢাকা বিমানবন্দর স্টেশনে কিছুক্ষণের জন্য ট্রেনটি থামানো হবে।
এদিকে যাত্রীদের বিশ্রামের জন্য বেনাপোল স্টেশনে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বিশ্রামাগার সংস্কারের কাজ শেষের দিকে।
জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ ।
সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদিপ্ত শাহীনের বিরুদ্ধে মাদক ব্যবসায় সহযোগিতা, মাদক সেবন, ছিনতাই, রিক্সাচালক ও বহিরাগত মারধর সহ বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। একাধিক ব্যক্তিকে মারধর, মাদক ব্যবসায় সহযোগিতা ও ছিনতাইয়ের অভিযোগ সত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুদীপ্ত শাহিন বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে ক্যাম্পাসে মাদক ব্যবসা ও ছিনতাই বেড়েই চলছে। প্রতিনিয়ত কেউ না কেউ ছিনতাই ও মারধরের শিকার হচ্ছেন। ক্যাম্পাসে বহিরাগতদের আটক করে মারধরের ভিডিও ধারণ করে ফেইসবুকে প্রচার করেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্র হতে আরও জানা যায়, ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন মাদকাসক্ত, তিনি নিয়মিত মাদক সেবন করেন ‘।
আশুলিয়া থানার পুলিশের সাব ইন্সপেক্টর মনির বলেন, ‘সুদীপ্ত শাহীন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের ইন্ধন দেন, তিনি সরাসরি মাদক ব্যবসা না করলেও, মাদক ব্যবসায়ীদের চক্রকে নানা ভাবে সহযোগিতা করে থাকেন’।
উল্লেখ্য, প্রত্যক্ষদর্শী সূত্র হতে জানা যায়, গত মঙ্গলবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর থেকে বহিরাগত স্বাধীন মিয়া ও চৌরঙ্গী এলাকা থেকে সুজন মিয়াকে বান্ধবী সহ আটক করে সুদিপ্ত শাহিন। আটক করে তাদেরকে মারধর করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। পরবর্তীতে বান্ধবী সহ তাদের চারজনকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে একটি কক্ষে আটক করে রাখা হয়। এসময় স্বাধীন মিয়া ও সুজন মিয়াকে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।



























