পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছেে, ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে নাস্তা খেয়ে চাচাতো ভাইবোন বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। খেলার সময় হঠাৎ পুকুরের পানিতে শোভা পড়ে যায়। বোনকে বাঁচাতে গিয়ে
যুবলীগের চেয়ারম্যান ও তার পরিবারের রোগ মুক্তি কামনায় কোরআন খতম, ইফতার ও দোয়া
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও তার পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় আজ রাজধানীর গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কুরআন শরীফ খতম, দোয়া ও রোজাদার মুসল্লিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি ও মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মুজাম্মিল হোসেন ।
উল্লেখ্য যে, এর আগে ২০২১ সালের জানুয়ারিতেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন যুবলীগের চেয়ারম্যান।
লিও বাঁধন এর পক্ষ থেকে গরীব অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার : আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে , গরীব দুস্থ ও অসহায় মানুষদের মাঝে, তাদের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণ করলেন , লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ।
সোমবার ২মে বিকেলে নিজ এলাকা সাভারে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন লিও ডিস্ট্রিক্ট কাউন্সিলের সহ-সভাপতি লিও মো: বাঁধন আহমেদ।
ঈদ উপহার মধ্যে, প্রতি প্যাকেট ছিল কাপড়, চাল, সেমাই ,চিনি, তেল, দুধ,কিসমিস ও বাদাম।
এ বিষয়ে জানতে চাইলে, ডিস্ট্রিক্ট কাউন্সিলের সহ-সভাপতি লিও মো: বাঁধন বলেন,ঈদ কে ঘিরে মুসলিমদের উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে নানান আয়োজন দেখা গেলেও । পথে ঘাটে হাজারো মানুষের ভিড়ে বহু নিম্নবিত্ত ও অসহায় মানুষ আছে,যাদের দু’বেলা দুমুঠো খাবার জোটে না। এই ঈদে তাদের পাশে দাড়িয়েছে লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ।
প্রথম রোজা থেকে শুরু করে মাসব্যাপী ইফতার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি করেছেন তারা। এটি একটি মানবিক সংগঠন ।
এ সময় লিও মো: বাধন আহমেদ আরো বলেন,
ঈদের মানে আনন্দ, সকলের মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই আসল খুশি।
এসময় তিনি সকলে কাছে তার লায়ন্সের অভিভাবক লায়ন “জাহাঙ্গীর আলম জিতু” সহ সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।তিনি সকলে কাছে তার লায়ন্সের অভিভাবক লায়ন্স জেলা গর্ভনর লায়ন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ,১ম ভাইস গর্ভনর লায়ন ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন ড.দেওয়ান সালাউদ্দিন বাবু ও লায়ন জাহাঙ্গীর আলম জিতু সহ সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।
সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে বিনামূল্যে এক মিনিটের ঈদ বাজার (ভিডিও)
স্টাফ রিপোর্টার: প্রতি বছরের মতোই এবারও ঈদের আনন্দকে ভাগাভাগি করতে ,শনিবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবে বাসভবনের সামনে বিনা মুল্যে ১ মিনিটের ঈদ বাজারের আয়োজন করা হয়েছে ।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের আয়োজনে এই ঈদ বাজারে দুস্থ অসহায় পরিবারের জন্য ,জুতা থেকে শুরু করে সকল বয়সের পুরুষ,মহিলা ও বাচ্চাদের জন্য ছিল বিনামূল্যে কেনাকাটার সুযোগ ।
এই ঈদ বাজারে প্রতিটি স্থানে ছিল অস্থায়ী বিভিন্ন স্টল , যা থেকে নতুন জামা কাপড়,শার্ট, শাড়ি লুঙ্গি,জুতা সহ ছিল খাদ্য সামগ্রী ।
এসময় ফখরুল আলম সমর বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন পক্ষ থেকে দুস্থ অসহায় মাঝে খাবার দেবার পাশাপাশি মুখে হাসি ফোটানোর জন্য বিনামূল্যে এই আয়োজন।
বিনামূলে ঈদের জামা কাপড় ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা সমাজের নানা বয়সী অসহায়রা।
আজ ৪০০০ হাজার পরিবার মাঝে নতুন জামা কাপড় সহ ঈদ সামগ্রী দেওয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ,আওয়ামী লীগ, যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ, হকার্স লীগ সহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
রাণীশংকৈলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত – ৪
হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।
বুধবার (২৭ এপ্রিল) আনুমানিক বিকাল ৫ টায় পৌরশহরের প্রাণী সম্পদ হাসপাতালের সামনে হেঁটে যাওয়ার সময় থ্রি হুইলার (পাগলু) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে সালমুউদ্দিন জাতরু( ৮৩) নামে এক বৃদ্ধ দুর্ঘটনার শিকার হন।
সাথে সাথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় এদিন আনুমানিক রাত ৯ টায় সে মারা যায়। জাতরুর বাড়ি রাণীশংকৈল বিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে।
বলিদ্বারা হঠাৎপাড়া গ্রামের আব্দুর জব্বারের ছেলে লিটন আলী (২০) গতকাল সন্ধায় বলিদ্বার নলদিঘি নামক স্থানে থ্রি হুইলার পাগলুর সাথে দুর্ঘটনার শিকার হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যায়।
উপজেলার কাতিহার এলাকার সুভাস রায়ের ছেলে জিসান রায় (১৬) বুধবার (২৭ এপ্রিল) সন্ধা ৭ টায় কাতিহার বিশমাইলে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে আহত হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজে নেয়ার পথে সে মারা যায়।
এদিন বিকালে উপজেলার নেকমরদ নয়া মার্কেট নামক স্থানে বালিয়াডাঙ্গী উপজেলার করিয়া গ্রামের আব্দুস সালামের ৭ বছরের মেয়ে রাস্তা পাড়াপাড়ের সময় মহেন্দ্র ট্রাকের সাথে সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে নিহতদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংঘের ব্যাতিক্রমী আয়োজন “বলিলে সূরা মিলিবে উপহার”
সাভার প্রতিনিধি:
প্রতিবছরের ন্যায় এবারও ঢেলে সাজিয়েছে সংঘ সাহায্যের এক অঙ্গীকার এর পবিত্র রমজান উপলক্ষে ব্যাতিক্রমী আয়োজন “বলিলে সূরা মিলিবে উপহার” এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় পল্লিবিদুৎ সংলগ্ন এড়িয়ায়৷য়।
সগঠনটির সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং বিশিষ্ট আলেমদের কে পর্যবেক্ষণ এর দায়িত্ব দিয়ে সুন্দর ভাবে শেষ হয়তাদের দ্বিতীয় পর্ব।
২৬ এপ্রিল বিকেল বেলা থেকে সন্ধা পর্যন্ত চলে এই কার্যক্রম ।
এই আয়োজন ছিলো সকল বয়সের মানুষের জন্য উন্মুক্ত , নেই কোন ধনী গরীব ভেদাভেদ, সব বয়সের মানুষ সব পেশার মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে। তবে সহজ একটি সত্ত্বে আর সেটা হলো, “একটি সূরা অথবা কুরআন এর আয়াত সহীহ্ ও শুদ্ধ ভাবে উচ্চারণ করে বুঝিয়ে দেওয়া হয় উপহার। আর উপহার ও থাকছে মহামূল্যবান কুরআন ও ইফতার।”
উক্ত আয়োজনে উপস্থিত ছিলো সংগঠন টির সদস্য বৃন্দ সাব্বির, সজিব, রিপন, রাসেল, ইমরুল, বাঁধন, লিমন, আলআমিন, নোমান এবং আরো অনেকেই।
এবছরের মতন এই প্রজেক্ট এর সমাপ্তি ঘোষণা করলো সংগঠন টি।
সংগঠন এর সভাপতি জানান; আলহামদুলিল্লাহ এইবছরের এই প্রজেক্ট টি অনেক সুন্দর ও সুষ্ঠ ভাবে শেষ করলাম। তবে সব কাজেই ভুলত্রুটি থাকে ইনশাআল্লাহ আগামী বছর সেই ভুল গুলোকে মাথায় রেখে আরো সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করবো।
সংগঠন এর কোষাধ্যক্ষ বাঁধন আহমেদ এর সাথে আলাপ কালে তিনি জানান, সবকিছু কিভাবে কিভাবে জানি খুব কাছে চলে আসে। দেখতে দেখতে পবিত্র রামাদান মাস শুরু হয়ে যায়। বুঝতে পারছিলাম না কিভাবে শুরু করবো। ফান্ডও তেমন একটা ছিলো না। তবে আল্লাহ রহমতে এবং সকলের ভালোবাসায় আমরা প্রজেক্ট টি সুন্দর ভাবে শেষ করতে পেরেছি। এবং যারা আমাদের উপর ভরসা রেখে হাদিয়া পাঠিয়েছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। যাতে করে আমরা আরো সুন্দর সুন্দর কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারি।




























এদিন সকালে উপজেলার ভাতুরিয়ার মধুডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২৫ এপ্রিল ) সাভার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাভারে প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সিটি ফুড কর্নারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান ।

শনিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৮ টার দিকে এই ঘটনাটি ঘটে। এ সময় প্রায় ২ ঘন্টা সিংগাইর মানিকগঞ্জ সড়কটি বন্ধ থাকায় জনসাধারণ ছিল চরম ভোগান্তিতে ।
আহতরা জানান, সকালে তারা প্রতিদিনের মতো কর্মস্থলে যোগ দিলে , হঠাৎ করেই বেশ কয়েকটি লাইনের ফ্লোর ইনচার্জ আহতদের অকথ্য ভাষায় গালাগালি করলে , তার প্রতিবাদ করায়, বেশ কয়েকজনকে বেধম মারধর করা হয়, এদের মধ্যে আহতরা হলেন, প্যাকিংম্যান মজিদুল হক ,জাহিদুল , হেন্টেক ম্যান,ফাতেমা,রেসমা,রুপালী সহ আরো বেশ কয়েকজন ।
আহত ফাতেমা বলেন, সুপারভাইজার জাকির অকথ্য ভাষায় গালি গালাজ করে, আমি তার প্রতিবাদ করায় তিনি পাশে থাকা লোহার স্টেন দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন, এছাড়াও ফ্লোর ইনচার্জ আজিজ, রেজাউল ,মানিক আরো বেশ কয়েক জনকে মারধোর করতে থাকেন।
প্যাকিংম্যান মজিদুল হক ও জাহিদুল বলেন, তাহারা অকথ্য ভাষায় গালা গালি কললে, আমরা প্রতিবাদ করায় আমাদের কেও পিটিয়ে আহত করেন তারা । এছারা ও তাদের কোন নিয়ম কানুন নেই বললেই চলে, এখানে কনো ছুটি নেই, বলে জানান আহত ফাতেমা, তাছাড়াও মাতৃকালীন ছুটি দূরের কথা কেউ যদি গর্ভবতী হয় তাকে চাকরি থেকে বের করে দেয়া হয় বলেও জানান একজন ভুক্তভোগী নারী শ্রমিক ।