কালিয়াকৈর থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর থানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় (২৪ এপ্রিল) কালিয়াকৈর থানা চত্বরে থানা পুলিশের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাত, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলি খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর ,কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,কালিয়াকৈর থানার ওসি (তদন্ত ) আবুল বাশার, ওসি অপারেশন মনিরুজ্জামান খান, সেকেন্ড অফিসার আজিম হোসেন খান ,এ কে আজাদ, স্থানীয় সাংবাদিকসহ প্রশাসনের কর্মকর্তা ও গন্যমান্যবৃন্দ।
সিংগাইরে গার্মেন্টস শ্রমিক ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষ আহত-৫ (ভিডিও)
স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকার বিন্নাডাঙ্গি বাসস্ট্যান্ডের পাশে, “এ্যাসপায়ার গার্মেন্টস লিমিটেড” এ শ্রমিক ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষ আহত ৫ জন ।
শনিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৮ টার দিকে এই ঘটনাটি ঘটে। এ সময় প্রায় ২ ঘন্টা সিংগাইর মানিকগঞ্জ সড়কটি বন্ধ থাকায় জনসাধারণ ছিল চরম ভোগান্তিতে ।
আহতরা জানান, সকালে তারা প্রতিদিনের মতো কর্মস্থলে যোগ দিলে , হঠাৎ করেই বেশ কয়েকটি লাইনের ফ্লোর ইনচার্জ আহতদের অকথ্য ভাষায় গালাগালি করলে , তার প্রতিবাদ করায়, বেশ কয়েকজনকে বেধম মারধর করা হয়, এদের মধ্যে আহতরা হলেন, প্যাকিংম্যান মজিদুল হক ,জাহিদুল , হেন্টেক ম্যান,ফাতেমা,রেসমা,রুপালী সহ আরো বেশ কয়েকজন ।
আহত ফাতেমা বলেন, সুপারভাইজার জাকির অকথ্য ভাষায় গালি গালাজ করে, আমি তার প্রতিবাদ করায় তিনি পাশে থাকা লোহার স্টেন দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন, এছাড়াও ফ্লোর ইনচার্জ আজিজ, রেজাউল ,মানিক আরো বেশ কয়েক জনকে মারধোর করতে থাকেন।
প্যাকিংম্যান মজিদুল হক ও জাহিদুল বলেন, তাহারা অকথ্য ভাষায় গালা গালি কললে, আমরা প্রতিবাদ করায় আমাদের কেও পিটিয়ে আহত করেন তারা । এছারা ও তাদের কোন নিয়ম কানুন নেই বললেই চলে, এখানে কনো ছুটি নেই, বলে জানান আহত ফাতেমা, তাছাড়াও মাতৃকালীন ছুটি দূরের কথা কেউ যদি গর্ভবতী হয় তাকে চাকরি থেকে বের করে দেয়া হয় বলেও জানান একজন ভুক্তভোগী নারী শ্রমিক ।
এছাড়াও নারী শ্রমিকদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগও আছে এই গার্মেন্টসের স্টাফদের বিরুদ্ধে, এছাড়াও ঠিক সময় মতো বেতন বোনাস না দেয়া বা বিশেষ সরকারি জাতীয় দিবস উপলক্ষ দিন ,বা ধর্মীয় কোন ছুটি দেননা বলেও জানান শ্রমিকেরা ।
ঘটনাস্থল পরিদর্শন করেন, মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল রহমান। সিংগাইর এসপি সার্কেল রেজাউল হক, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম মোল্লা এসে ন্যায় বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে গার্মেন্টস এর পক্ষ থেকে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ।
আশুলিয়ায় ছাত্রলীগের বিনামূল্যে উন্মুক্ত ইফতার
সাভার প্রতিনিধি
ইফতারের বাকি মাত্র ২০ মিনিট।এরই মধ্যে আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর আউকপাড়া এলাকায় টেবিলে সাজানো ইফতারের পসরা। সেখানে দাঁড়িয়ে আছেন বেশ কয়েকজন ব্যক্তি। পাশেই ব্যানারে লেখা রয়েছে ‘বিনামূল্যে সবার জন্য ইফতার।’ ইফতারের সময় যতই ঘনিয়ে আসছে অসহায় গরিব মানুষ কিংবা পথচারী সবাই এখান থেকে বিনামূল্যে ইফতারি সংগ্রহ করছেন। মাগরিবের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রীতিমতো ভিড় লেগে গেল। বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এখান থেকে বিনামূল্য ইফতারি সংগ্রহ করলেন। ইফতারে মুড়ি, খেজুর, পেঁয়াজু, বেগুনি, চপ, মুড়ি, জিলাপি, শসা, শরবতসহ বেশ কয়েকটি আইটেম থাকছে। রমজান মাসে অনেকেই অসহায়, গরিব ও দুস্থ মানুষকে সাহায্য-সহযোগিতা করে থাকে। আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ইয়াসিন আরাফাত পাপ্পু ও সাধারণ সম্পাদক তানভীর হোসেন এর দিক নির্দেশনায় আশুলিয়া থানা ছাত্রলীগের অনুপ্রেরণায় আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ এক ব্যতিক্রমী উদ্যোগে ইফতার বিতরনের কার্যক্রম হাতে নিয়েছে।
তারা উন্মুক্ত ইফতার মাহফিলের আয়োজন করেছে। প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ জনের মতো রোজাদার এখানে ইফতার করেন। আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর মেধাবী ছাত্রনেতা হানিফ খান এর ব্যবস্থাপনায় মাস ব্যাপী বিতরণ করা হয়েছে বিভিন্ন ইফতার সামগ্রী।
এ সময় স্থানীয় আলেম-ওলামা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরেজমিনে আছরের নামাজের পর দেখা যায়, ইফতার করার জন্য সারিবদ্ধভাবে লোকজন বসে আছেন। অনেকেই ভ্যানচালক, রিকশাচালক, পথচারী, ভিক্ষুক, অসহায় এবং দরিদ্র শ্রেণির মানুষ।
৬০ বছরের এক বৃদ্ধা আনোয়ারা বেগম। তার স্বামী চলতি বছর মারা যায়। এরপর থেকেই তিনি সংসারের ব্যয়ভার বহন করছেন। সেখানে তার সাথে কথা হয়। তিনি বলেন, ‘আমার স্বামী নাই, তাই আমি টোকাইয়ের কাজ করে থাকি। আমাগোর নির্দিষ্ট কোন জায়গা নেই। আমরা যেখানে সেখানে কাজ করে থাকি। নাতির বয়সী ছেলেরা মানুষের হাতে খাবার তুলে দিচ্ছে। আমি দোয়া করি হানিফ খান যেন ভবিষ্যতে আরো বড় কোন কল্যাণমূলক কাজ করতে পারে।
সেখানে ইফতার করার সময় কথা হয় ভ্যান চালক মো. করিমের সাথে। করিম বলেন, ‘আমি শহরের ভ্যান চালাই। ভ্যান চালিয়ে আমার কোন মতে সংসার চলে। এ অবস্থায় আমার ইফতার কিনে খাওয়ার মতো সামর্থ নেই। আমি ইফতার করার জন্য বাড়ির দিকে যাচ্ছিলাম। ইফতার দিছে দেখে আমি এখানে আসলাম এবং ইফতারও করলাম।’
একঝাঁক কোরআনের পাখিদের নিয়ে “পড়শিয়া ইয়্যূথ ফাউন্ডেশনের” ইফতার আয়োজন
সাভার প্রতিনিধি:পবিত্র মাহে রমযানে ইফতারের কিছু সময় আগে কিচির মিচির শব্দে ভরে উঠেছে ধামরাইয়ের রুপনগর কুল্লার “হাজী মজিবর রহমান দারুল হিকমাহ মাদ্রাসা ও এতিমখানা” প্রাঙ্গন। তবে সেটা আকাশে উড়া পাখিদের নয় একঝাক প্রাণবন্ত কুরআনে পাখিদের উপস্থিতিতে।
সাভারের সংগঠন পড়শিয়া ইয়্যূথ ফাউন্ডেশন এর চেয়ারম্যান পড়শিয়া আফজার উদ্যোগে রুপনগর হাজী মজিবর রহমান দারুল হিকমাহ মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন পড়শিয়া ইয়্যূথ ফাউন্ডেশনের চেয়ারম্যান পড়শিয়া আফজার।
এ সময় তিনি বলেন “আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার ছোট ভাই ও বোনেরা সবসময় আমার পাশে থাকে।”
তিনি বলেন, ভবিষ্যতে সংগঠনটির বড় পরিবর্তন আনতে চান তিনি।
এ সময় সংগঠনটির সভাপতি মোহাম্মদ সজীব হোসেন জানান “রোযার সময় ইফতার করানোর যে নেকি সে নেকি পাওয়ার জন্য এ সামান্য চেষ্টা আল্লাহ কবুল করে নেন তাহলে জীবন সার্থক।”
এই ভিন্নধর্মী ইফতার আয়োজনে ১৪০ জনের মধ্যে মাদ্রাসার ছোট ছোট ছেলে মেয়ে ছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্যবৃন্দ, এলাকার মুরুব্বি, মাদ্রাসার হুজুর এবং অন্যান্য সংগঠনের সদস্যরা।
এ সম ইফতার আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের সদস্যবৃন্দ এবং ন্যাশন আইটি লিমিটেডের স্টাফরা সহ আরও অনেকেই।






























মৃত শিশুটির নাম দুর্জয় কর্মকার(৯)। সে গোগর ঝাড়বাড়ি গ্রামের চুনু কর্মকারের ছেলে।
মঙ্গলবার সকালে কালিয়াকৈর বিআরডিবি‘র উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ উম্মুক্ত লটারি কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইসকে আব্দুলাহ, কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সদরে অবস্থিত গোলামনবী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা,মিলাদ কিয়াম,দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন,কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা আরিফ হোসেন খোকন।