সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিঙ্গাইরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর গ্রামের অর্ধশতাধিক মানুষের মাঝে প্রধান মন্ত্রীর উপহারের এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়ার(দারোগালি) সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য দেন জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. শাহাদাৎ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, কিটিংচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আহাদনুর মোল্লা, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন পাখি,কোহিনূর ইসলাম প্রমুখ।
সাভার(ঢাকা) প্রতিনিধিঃ সাভারে ইউপি নির্বাচনের দিন ইউপি সদস্যপ্রার্থীর এজেন্ট ও সমর্থকদের মারধোর করে গুরুতর আহত করার ঘটনায় আশুলিয়া থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল মাদবর এর বিরুদ্ধে।
বুধবার(১২ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) জিয়াউল ইসলাম। ৫ম ধাপের ইউপি নির্বাচন ৫ জানুয়ারির ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে গত ১০ জানুয়ারি আশুলিয়া থানায় মামলাটি রেকর্ড হয়।
হত্যাচেষ্টার এ মামলায় আসামীরা হলেন, আশুলিয়ার আড়াগাও এলাকার কামাল উদ্দিনের ছেলে রাসেল ওরফে স্যুটার রাসেল(৩০), বেলমা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ সোহেল পালোয়ান(৩২), আড়াগাও এলাকার আলী আক্কাস মন্টুর ছেলে মোঃ সাদ্দাম হোসেন(৩০), একই এলাকার মৃত জুলমত মাদবরের ছেলে গিয়াস উদ্দিন(৩৫), বেলমা এলাকার আমেদ আলীর ছেলে মোঃ আবু সাঈদ(৪০), আড়াগাওয়ের আলমাসের ছেলে রোকন(৩২), মহিদুজ্জামানের ছেলে রাহি(২৮), নাজিমুদ্দিনের ছেলে মোঃ ওয়াকিল(৩০), কাজীমুদ্দিনের ছেলে মোঃ মোশাদ্দিক(২৬), মৃত রহমত আলীর ছেলে মোঃ আমজাদ হোসেন(২৫), মৃত জিন্নত আলীর ছেলে মাসুদ রানা(৩৫) এবং অজ্ঞাত অনেকে।
মামলার বাদী ইউপি সদস্য প্রার্থী মোঃ আব্দুল খালেক এর এজাহার থেকে জানা যায়, গত ৫ জানুয়ারি নির্বাচনের দিন দুপুর ১২ টার দিকে আশুলিয়া ইউনিয়নের আড়াগাও এলাকায় ভোটকেন্দ্র আড়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ গজ উত্তরে তার এজেন্টদের বেধড়ক মারধর করে যুবলীগ নেতা রাসেল মাদবর ও তার সহযোগীরা। এ সময় গুরুতর আহত হন ইউপি সদস্য প্রার্থী আব্দুল খালেকের এজেন্ট মোঃ হালিম, ভাগিনা শামসুল আলম, ভাতিজা জাহাঙ্গীর আলম। এছাড়া হামলার শিকার হওয়া বাকি এজেন্টরা হলেন, জাহের, সেলিম, রকি ও শিপন।
অভিযুক্তরা রামদা, লোহার রড, চাপাতি, জিআই পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। সংবাদ পেয়ে আব্দুল খালেক ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও হুমকি প্রদান করে অভিযুক্তরা চলে যায়।
জানা যায়, আশুলিয়ার ৩ নং ওয়ার্ডের সদস্যপ্রার্থী খালেকের প্রতিপক্ষ মোরগ মার্কাপ্রাপ্ত লিটন মাদবরের পক্ষে কেন্দ্রে ঢুকে জোর করে মোরগ মার্কায় জাল ভোট দেন রাসেল মাদবর ও তার সহযোগীরা। একাজে বাঁধা প্রদান করলে ফুটবল মার্কাপ্রাপ্ত আব্দুল খালেকের সমর্থকদের হুমকি দেয় তারা। পরে কেন্দ্র থেকে বের হলে তাদের উপর স্বসস্ত্র হামলা করে অভিযুক্তরা।
গুরুতর আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার তাদের হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। এখনো তাদের ক্ষতস্থানের সেলাই খোলা হয়নি।
এ ব্যাপারে বাদী আব্দুল খালেক বলেন, নির্বাচনের আগে থেকেই তারা হুমকি ধামকি দিয়ে আসছিল। শেষমেষ তারা অঘটন ঘটিয়েই ফেলল। নির্বাচনের দিন এ ঘটনা ঘটায় ভোটাররা ভয়ে ভোট দিতে পারেনি। আমি রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটগ্রহণ স্থগিত রাখতে অনুরোধ করেছিলাম কিন্তু আমার কথা কেউ শোনেনি। আহতদের নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকায় আমি ৮ তারিখ আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি। পরে ১০ তারিখ মামলা রেকর্ড হয়।
অভিযুক্ত আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল মাদবর বলেন, আমার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমি ঐদিন আশুলিয়ার দোসাইদ কেন্দ্রে নৌকার এজেন্ট ছিলাম। মামলায় উল্লেখিত ঘটনাস্থলে আমি ছিলাম না। মঙ্গলবার(১১ জানুয়ারি) আমাদের সবার জামিন হয়েছে। আমি শুনেছি আমাদের সাথে আপোষ করতে চাচ্ছে বাদিপক্ষ। আমরা আপোষ করতে চাইনা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, আমাদের তদন্ত চলছে। তদন্ত স্বাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
মোঃ দেলোয়ার হোসেন কালিয়াকৈর: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বক্তারপুর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু অভিযোগ উঠেছে হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারী) সকালে ওড়না দিয়ে ঘরে আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।এলাকাবাসী পুলিশ কে খবর দেয়, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। গৃহবধূ পৌরসভার বক্তারপুর এলাকার কামরুল ইসলামের স্ত্রী রুনা আক্তার (২০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকায় রসুল উদ্দিনের মেয়ের সাথে এক বছর আগে কালিয়াকৈর পৌরসভা বক্তাপুর এলাকার নজরুল ইসলামের ছেলের সাথে সামাজিক ভাবে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে স্বামী কামরুল ইসলাম যৌতুকের জন্য নির্যাতন করার অভিযোগ উঠে।মঙ্গলবার সকালে ওড়না দিয়ে ঘরে আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নিহতের চাচা আবু হানিফ জানান, বিভিন্ন সময়ে যৌতুকের জন্য নির্যাতন করতো। আজ সকালে আমার ভাতিজিকে নির্যাতন করে মেরে ফেলেছে।আমি এর বিচার চাই।
কালিয়াকৈর থানার (ওসি) আকবর আলী খান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মেদিনী সাগর গ্রামের একটি আমবাগানের গাছে মঙ্গলবার ১১ জানুয়ারি সন্ধ্যায় সাব্বির (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে ওই গ্রামের সাকির আলির ছেলে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
হরিপুর থানা সুত্রে জানা যায় সাব্বির বনগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার দিন বিকেলে সে বনগাঁও বাজারের উদ্দেশ্য বের হয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেনি। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন বনগাঁও সরকারি প্রাথমিক স্কুলের আম বাগান মাঠে একটি নিমগাছের ডালে সাব্বিরের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মৃত সাব্বিরের পরিবারের লোকজন জানায়,এর আগে সে মাঝে মাঝে বাড়ি থেকে কাউকে না জানিয়ে পালিয়ে যেতো এবং ফিরে আসতো।তাই সে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের লোকেরা মনে করছেন মর্মে পুলিশ জানায়।
ওসি জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার রাতে (৯ জানুয়ারী) কালিয়াকৈর থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন হান্নান, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক এম তুষারী,কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান , সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ , কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন , কামাল হোসেন বিপ্লব, , সাগর আহম্মেদ, নাজমুল হাসান, , শোইয়াব মৃধা, সোহেল রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায মাদকবিরোধী অভিযান করে মাদকমুক্ত করতে চান,এবং সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পাস করা শিক্ষার্থী মোটরসাইকেল দুঘর্টনায় নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম নিহতের নাম সাজিদ হোসেন(১৭)সে উপজেলার দক্ষিণ জাইল্যা গ্রামের সৌদী প্রবাসী জয়নাল আবেদীনের ছেলে। সে এবার চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন।
স্থানীয়রা জানায়, রবিবার(৯জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সাজিদ ও তার বন্ধু মামুনকে নিয়ে মোটরসাইকেল যোগে চারিগ্রাম-বালুখন্ড সড়কের ঘুরতে বাড়ি থেকে বের হয়। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল।
মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই(ঢাকা)থেকেঃ-ধামরাই উপজেলায় স্বপ্নডানা পরিবার একটি সেচ্ছাসেবী সংগঠন। স্বপ্ন ডানা পরিবারের এ যাবত কালীন নানা উদ্যোগ সব শ্রেনীর মানুষের কাছে প্রশংসনীয়, তারই ধারাবাহিকতায় স্বপ্ন ডানা পরিবার অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছে।
কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই।শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়।
আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালো স্বপ্ন ডানা পরিবার।
এই সংস্থা হতে ধারাবাহিক ভাবে ঘুরে ঘুরে সমাজের অসহায় মা বাবা ও মানসিক ভারসাম্যহীন, নিরীহ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছে, স্বপ্নডানার সামান্য প্রচেষ্টায় উপস্থিত হয়ে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেছেন উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রধান নুর রিফফাত আরা ও ধামরাই থানা ওসি আতিকুর রহমান। স্বপ্ন ডানা পরিবারের সভাপতি শাহরিয়ার ফেরদৌস বলেন,আমরা আপনাদের ঘরের সন্তান,এই শীতে অসহায় মানুষ অমানবিক কষ্ট করবে, তা মেনে নেয়া যায় না। উনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা উনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি , এখানে অনেক দরিদ্র, বয়স্ক ও ছিন্নমূল জনগোষ্ঠী পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বৈষম্যহীনভাবে আত্মমানবতার সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং এরকম কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।
তারা সমাজের সবাইকে এ ধরনের মানবিক কাজে সক্রিয় সহযোগিতা করার আহবান জানান।এবং তিনি স্বপ্নডানার সকল উপদেষ্টা, শুভাকাঙ্ক্ষী ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে আব্দুল মুন্নাব (৬০) নামে এক বৃদ্ধকে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে উপজেলার মাঝুখান গ্রামে এঘটনা ঘটে।এ ঘটনায় আফরোজা আক্তার ঝুমুর নামে উপজেলা যুব মহিলালীগের এক নেত্রীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, শনিবার সকালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার মৌচাক ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সেলিম হোসেন ও তার স্ত্রী কালিয়াকৈর উপজেলা মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক আফরোজা
আক্তার ঝুমুর (তাদের ব্যক্তিগত বিদ্যালয়) মর্নিং সান কিন্ডার গার্ডেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে ওই একই এলাকার হযরত আলীর ছেলে আব্দুল মুন্নাবকে (৬০) এলোপাতাড়ি ভাবে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায় ।
এসময় মুন্নাবের একটি টিনের বাউন্ডারিও ভাঙ্চুর করা হয় বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।
করেছে কালিয়াকৈর থানা পুলিশ। তার লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন সেলিম ও ঝুমুরের ফাঁসির দাবিতে মিছিল করেন। নিহত বৃদ্ধের পুত্র জাহাঙ্গীর হোসেন জানান, জমি-জমা সংক্রান্ত বিরোদের জের ধরে মর্নিং সান কিন্ডার গার্ডেন স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে আমার বৃদ্ধ বাবাকে যারা পিটিয়ে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।এঘটনায় থানায় মামলা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঝুমুর আফরোজা আক্তার ঝুমুর নামে একজনকে আটক করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : সিংগাইরে আবাসনের প্রতিবন্ধী আফরোজা (১৪) কে ধর্ষণের অভিযোগে আলামিন (২২) কে গ্রেপ্তার করেছেন সিংগাইর থানার ধল্লা ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন ।
রবিবার(৯ জানুয়ারি) দুপুরে জয়মন্টপের ডাক্তার পাড়া এলাকা থেকে এক গোপন সংবাদের ভিত্তিতে, প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়।
এক জবানবন্দিতে আফরোজা (১৪) বলেন ,আসামি আল আমিনের বাড়ি আমাদের বাড়ির পাশে, গত ১৪ অক্টোবর ২০২১ইং তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে আমি গোসল খানার ভিতর টিউবওয়েলের পাড়ে হাতমুখ ধুতে গেলে, আসামি আলামিন আমাকে ব্লেড দিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে, আমাকে বলে আমি কাউকে বললে সে এই ব্লেড দিয়ে আমার গলা কেটে দেবেন, আমি মাকে বলে দিবো বললে আমার মুখ চেপে ধরে টেনে হেচরে বাড়ির পেছনের দিকে নিয়ে যাবার সময়, পাশের বাড়ি একজন দেখে ফেললে ওই লোকটি আমাকে বাঁচায়, আর আলামিন দৌড়ে পালিয়ে যায় ।
এ বিষয়ে ধল্লা ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন বলেন, মামলা নং -(১২) গত ১৪-১১-২১ইং তারিখ থাকে আজ ৫৫ দিন পর, আলামীন কে সিংগাইর সার্কেল রেজাউল স্যারের দিকনির্দেশনা , ও সিংগাইর থানার (ওসি) মোঃ সফিকুল ইসলাম মোল্লা স্যারের সহযোগিতায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
আসামি আলামিন, মানিকগঞ্জ জেলার , সিংগাইর পৌর , আংগারিয়া, চর সিংগাইরের শহীদ রহমানের ছেলে ।
হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত (৭৫) শনিবার ৮ জানুয়ারি সকাল ৭ টায় ঢাকায় হৃদরোগে আক্রান্ত হন।
দ্রুত তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টায় তিনি মারা যান। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়- শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা রতন কুমারের মরদেহ ঢাকা থেকে তার নিজ বাড়িতে পৌঁছাবার পর আগামীকাল রবিবার ৯ জানুয়ারি রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।
এর আগে গত মঙ্গলবার ৪ জানুয়ারি তার নিজ কাজে রাণীশংকৈল থেকে ঢাকায় যান। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।