মাগুরার শ্রীপুরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নানানধর্মী উদ্যোগ গ্রহন
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদশে” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর ক্লাস্টারের ক্লাস্টার প্রধান সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী হাসান এর দিকনির্দেশনায় ক্লাস্টারের প্রতিটি বিদ্যালয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘ প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালুকরণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক নির্দেশিত পত্র অনুসরণ পূর্বক ক্লাস্টারের প্রতিটি বিদ্যালয়ের সকল কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী উপস্থিত নিশ্চিতকরণ ও শিখন ঘাটতি পূরণে ক্লাস্টার অফিসার এবং ক্লাস্টারের সম্মানিত সকল শিক্ষকবৃন্দ নিরলস পরিশ্রম করে চলেছেন।
বর্তমানে সপ্তাহের প্রতিদিন ৫ম শ্রেণি সহ দুইটি করে শ্রেণির পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। সরকারি নির্দেশানুযায়ী স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রতিদিন শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ করা, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার এবং সাবান দিয়ে হাত ধুয়ে শ্রেনি কক্ষে প্রবেশ করানো, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শারীরিক দুরত্ব নিশ্চিত করণে জিকজ্যাগ অর্থাৎ জি প্যাটার্ন আসন বিন্যাসসহ প্রতিটি বেঞ্চে একজন করে শিক্ষার্থীকে বসানোর ব্যবস্থা করা হয়েছে। সকল শিক্ষার্থীকে মাস্ক নিশ্চিত করণে ইতিমধ্যে ক্লাস্টার অফিসারের নির্দেশনা ও আন্তরিকতায় এবং শিক্ষকদের সহযোগিতায় প্রতিটি বিদ্যালয় স্থানীয় উদ্যোগে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ের নাম সম্বলিত একটি করে উন্নতমানের কাপড়ের মাস্ক প্রদান করা হয়েছে।
বিদ্যালয়গুলোতে এনসিটিবি কর্তৃক প্রনীতে এআরএলপি অনুসরণ পূর্বক শ্রেণিতে পাঠদান, পাঠদানকালীন শিক্ষার্থীর শিখন ঘাটতি যাচাই এবং শিক্ষার্থীদের শিখন যোগ্যতার প্রোফাইলে এ সম্পর্কিত অগ্রগতি রেকর্ড সংরক্ষন করা হচ্ছে। ক্লাস্টার প্রধান ও কর্মরত শিক্ষকবৃন্দ অনুপস্থিত শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে অনুপস্থিতির কারণসহ গৃহিত পদক্ষেপ, শিক্ষক-শিক্ষার্থী ও তাদের অভিভাবক, এস এম সি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এর টিকা গ্রহণসহ স্বাস্থ্য বিষয়ক অন্যান্য তথ্য স্বাস্থ্য রেজিস্টারে নিয়মিত সংরক্ষণ করা হচ্ছে। এছাড়াও গুগলমীট এর মাধ্যমে অনলাইন ক্লাস, সংসদ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সম্প্রচারিত ” ঘরে বসে শিখি ” কার্যক্রম চলমান রয়েছে।
কোভিডকালীন সকল নির্দেশনা অনুসরণ পূর্বক মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে রাধানগর ক্লাস্টার। আর এভাবেই এগিয়ে যাচ্ছে রাধানগর ক্লাস্টার।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা,তাং-৩০-১১-২০২১,মোবাঃ ০১৭১৮২৪৮৫৯৯ ।
ঠাকুরগাঁওয়ে ভোট কেন্দ্রে সংঘর্ষে, গুলিতে নিহত ৩ আহত ৫
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত ২৮ নভেম্বর ইউপি তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনকে কেন্দ্র করে খনগাঁও ইউনিয়নের ঘিডোব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গণনার পরে কারচুপির অভিযোগ ও ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৩ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গত রোববার রাত সাড়ে নয় টার দিকে পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ডিঘোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঘিডোবপুর গ্রামের সাহাবলি আহম্মেদ (৩৫), মোজাহারুল ইসলাম (৪০) ও অবিনাশ চন্দ্রের ছেলে আদিত্য (২০)। ঘটনাস্থলেই ১জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ২ জনের মৃত্যু হয়েছে।
আহতরা হলেন -উপজেলার ঘিডোর গ্রামের অবিলাশের ছেলে অমিত রায়, জহুরুলের ছেলে সবুজ আলী, তমিউদ্দীনের ছেলে সুজা আহম্মেদ, আব্দুল বাকির স্ত্রী রহিমা বেগম ও খনগাঁও গ্রামের তৈয়বুর রহমানের ছেলে রাব্বানী। তারা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিংসাধীন। ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক অফিসার রাকিবুল ইসলাম চয়ন বলেন, ‘গুলিবিদ্ধ চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।’
স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে ভোটের ফলাফল গণনার সময় বিএনপি সমর্থিত প্রার্থী নুরুজ্জামান ও তার সমর্থকরা প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে ফেলেন। এ সময় পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এলে তার গাড়ি ভাঙচুর করে তারা। প্রায় দেড়ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে তাদের ওপর আক্রমণের চেষ্টা চালায়। এ সময় আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, তাৎক্ষণিকভাবে একজন ও ঘটনার কয়েক ঘণ্টা পর আরও একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। তাদের ওপরে হামলা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে বিজিবি গুলি ছুড়েছে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন।’
সাভারের স্বামীকে গরম তেল দিয়ে ঝলসে দিয়েছে এক পাষণ্ড স্ত্রী (ভিডিও)
https://youtu.be/EC3nRcUIx6g



























গ্রাহকদের চাহিদা পূরণে এবং ব্যাংকিং সেবা গ্রামের সাধারণ মানুষের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে সাভার উপজেলার আমিন বাজার আম্বর আলী মার্কেটের দ্বিতীয় তলায় এই ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হয় ।
গত ১৯ নভেম্বর শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। আহত যুবকের পরিবারের সদস্যরা জানায়, দাম্পত্য কলহের জের ধরে গত কয়েকদিন ধরে হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়ির ভাড়াটিয়া আমিনুর ইসলাম ও তার স্ত্রী ফরিদা দীর্ঘদিন যাবত ঝগরা করে আসছিলো ।
শুক্রবার সন্ধাায মিনাপুর গ্রামের পথচারীরা এটি দেখতে পায়। খবর পেয়ে হরিপুর থানা পুলিশের একটি চৌকশ টিম ও স্থানীয় লোকজন মিলে ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে গাইটিকে ধরতে করতে সক্ষম হয়।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
ঘটনাটি গত ২৪-নভেম্বর ভিআইপি রোডের মাথায় ওয়াবদা রোডের উপরে সন্ধ্যা আনুমানিক ৭-৩০ মিনিটের সময় ঘটে।এ হামলায় ডালিম মার্কার প্রার্থী কাওসার আহমেদ ফয়সালের ভাগিনা জয় গুরুতর আহত হয় তাকে গলাচিপা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়েছে।
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন’র আহবায়ক নূর ইসলাম ছুটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক। উদ্বোধক ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা। প্রধান বক্তা ছিলেন, জেলা মোটর পরিববন শ্রমিক ইউনিয়ন’র সভাপতি আশরাফ আলী বাটলা।