প্রচ্ছদঅপরাধসাভারে এক যুবককে কুপিয়ে আহত করে ‘পুরুষাঙ্গ কেটে দিয়ে নিয়ে গেছে দুর্বৃওরা...
সাভারে এক যুবককে কুপিয়ে আহত করে ‘পুরুষাঙ্গ কেটে দিয়ে নিয়ে গেছে দুর্বৃওরা (ভিডিও)
পূর্ব শক্রতুার জের ধরে সাভারে এক যুবককে কুপিয়ে পুরুষাঙ্গ কেটে দিয়ে নিয়ে গেছে দুর্বৃওরা। গতকাল রাত ১ টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী যুবকের নাম আহসান উল্লাহ (৪২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়,গতকাল রাত ১ টার দিকে বাড়ির সামনে ওই যুবককে কুপিয়ে পুরুষাঙ্গ কেটে নিয়ে যায় দুর্বৃওরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়।
তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন,এঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।