প্রচ্ছদছবিসাভার পূর্ব শাহীবাগ কাশেমীনগর এলাকায় সাত বছরের মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ’...
সাভার পূর্ব শাহীবাগ কাশেমীনগর এলাকায় সাত বছরের মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ’ শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে (ভিডিও)
সাভারে সাত বছরের এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে বেশ কয়েকজনের বিরুদ্ধে। এঘটনায় শিশুটি মানুষিক ও শারীরিক অসুস্থ হয়ে বেশ কয়েকদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে সম্প্রতি বাসায় ফিরেছেন। বাসায় ফিরলেও শিশুটি চরম আতঙ্কে রয়েছেন।
সাভার পৌর এলাকার পূর্ব শাহীবাগ কাশেমীনগর মারকাযুল উলুম আশ-শরইয়্যাহর মাদ্রাসায় এঘটনা ঘটে।
ভুক্তভোগীর শিশুটির পরিবার জানায়,সাত বছরের ওই শিশুটি ওই মাদ্রাসায় পড়াশুনা করছিলেন। কিন্তু ছয়মাস ধরে শিশুটিকে পর্যায় ক্রমে ভয়ভীতি ও হত্যার হুমমি ধামকি দিয়ে বলাৎকার করে আসছিলেন শিক্ষার্থী রাফি,সায়েম ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের।
পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বলাৎকারের বিষয়টি তার বাবা মাকে খুলে বললে তারা মাদ্রাসায় গিয়ে প্রতিবাদ করলে মাদ্রাসা কতৃপক্ষ উল্টো তাদের ভয়ভীতি প্রদর্শন করেন। পরে শিশুটির পরিবার সম্প্রতি সাভার মডেল থানায় দশ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এঘটনায় পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে আটক করতে পারেনি।
শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে আসা হয়েছে। শিশুটির পরিবার এঘটনায় দোষীদের সর্বাত্মক শাস্তি দাবি করেছেন।