28 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

তালতলীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেস্টা।

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে এক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২২ জুলাই ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ০৭ নং সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়া বাজারে রহিমের দর্জির দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত নিজাম মীর(৫৫)

উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের(ইউপি) সদস্য।

প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান ছয়টা মোটরসাইকেল যোগে ফারুক আকনের পুত্র মোঃ সোহেল আকন এবং মোঃ ছোমেত আকনের পুত্র রনির নেতৃত্বে অতর্কিত নিজাম মীর এর উপরে হামলা করে কুপিয়ে যখম করে। এ সময় জনতা তাদের গন ধোলাই দেয়। এবং নিজাম মীরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত নীজাম মীর জানান, সন্ধ্যায় প্রতিবেশী ফারুক আকন মোবাইল ফোনে আমাকে কবিরাজপাড়া বাজারে আসতে বলে, আমি বাজারে আসি।কিছু বুঝো উঠার আগেই রহিম মিয়ার দর্জির দোকানের সামনে বসে ফারুক আকনের পুত্র মোঃ সোহেল আকন (৩০)এবং মোঃ ছোমেত আকনের পুত্র রনি(২২) আমার গলাতে বগি দা দিয়ে কোপ দেয়। এ সময় আমি লাফ দিলে আমার বাঁম হাতের কনুই এর উপর কোপ লাগে। আমার নাত জামাতার সাথে তাদের দ্বন্দ্ব ছিল আমি সেটা মীমাংসা করে দিয়েছিলাম।

তালতলী হাসপাতালের ডাঃ দিলিপ রায় জানান,
আহত ব্যাক্তির কোপের ক্ষত অনেক গভীরে পড়েছিল চামড়ার নিচেও আরো দুটি সেলাই করতে হয়েছে।প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে আমতলী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়েই ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় তালতলী থানায় এখন পর্যন্ত অভিযোগ করেনি অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুরবানির বর্জ্য অপসারনে রেকর্ড করলো রাসিক

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ সারাদেশে ত্যাগের মহিমায় পালিত হলো পবিত্র ঈদুল আযহা।পবিত্র ঈদুল আযহার ঈদের দিন রাতের মধ্যে কুরবানির সকল বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

গতবারের মতো এবারো দ্রুত সময়ে কুরবানির বর্জ্য অপসারণে রেকর্ড করলো রাসিক। ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পেলেন মহানগরবাসী।

কুরবানির বর্জ্য অপসারণে সহযোগিতা করায় নগরবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরআগে ঈদের দিন বুধবার বিকেলে নগরীর পদ্মাপাড়ে বড়কুঠি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনে কুরবানির বর্জ্য অপসরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন জানান, মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় ঈদের দিন রাতের মধ্যেই নগরীতে কুরবানির সকল বর্জ্য অপসারণ করা হয়েছে।

নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য এ বছর মোট ২১০টি পয়েন্ট করে দেয়া হলেও, মুসল্লিরা যত্রতত্র কোরবানি করেছেন। সেই বর্জ্য অপসারণে সকাল ১০টা থেকে কাজ শুরু করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ।

রাত ৩টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হয়। পশু কুরবানির স্থানসমূহ পানি দিয়ে পরিষ্কার করা এবং ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। মেয়রের মহোদয়ের কথা অনুযায়ী এবারো ঈদের পরদিনই নগরবাসীকে পরিচ্ছন্ন শহর উপহার দেয়া সম্ভব হয়েছে।

এদিকে বুধবার বিকেলে বড়কুঠি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন থেকে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে রাজশাহী দেশসেরা। প্রতিদিনের রুটিন ওয়ার্কের সাথে ঈদুল আযহার দিনটিতে বাড়তি প্রস্তুতি নিতে হয় পরিচ্ছন্ন বিভাগকে। ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপনে পরিচ্ছন্ন বিভাগকে সকল নির্দেশনা দেয়া হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণ, কোরবানি পশু জবেহকরণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে মসজিদে ইমামদের মাধ্যমে মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে কোরবানির স্থানসমূহে ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। ঈদুল আযহায় কুরবানির পশুর রক্ত, মল মুত্র ও সকল বর্জ্য রাতের মধ্যেই অপসারণ করা হবে।

মেয়র আরো বলেন, কুরবানি বর্জ্য অপসারণ কার্যক্রম নিবিড়ভাবে দেখা হচ্ছে। ঈদের পরের দিন নগরীর কোথাও যেন কোন প্রকার পশুর রক্ত মল মুত্র না থাকে এ বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। সার্বক্ষনিক মনিটরিং এ কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঈদের পরের দিনই নগরবাসী পাবেন পশুর রক্ত, মল, মুত্র দূর্গন্ধ মুক্ত পরিচ্ছন্ন রাজশাহী।

এ সময় রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, কমিটির সদস্য ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, পরিচ্ছন্ন কর্মকর্তা মনিটরিং সাজ্জাদ হোসেন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিংগাইরে অটো রিক্সা চালককে গলা কেটে হত্যা,রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক ৩ (ভিডিও)

বিপ্লব,সাভারঃ সোহান নামের একজন অটো রিক্সা চালককে হত্যা করে ,অটো রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ ।

সোমবার ( ১৯ জুলাই) আনুমানিক বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে খাসেরচর এলাকার হঠাৎপাড়ায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেন সিংগাইর পুলিশ ।

তারই সূত্র ধরে সোমবার (১৯ জুলাই) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার রাজাউল হক এর নেতৃত্বে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের, তেঁতুলঝোড়া মোড় থেকে ৩ ছিনতাইকারীকে অটো রিক্সা ও হত্যার কাজে ব্যবহৃত ছুরি সহ আটক করা হয় ।

অভিযান পরিচালনা কালীন সময়ে আরো উপস্থিত ছিলেন সিংগাইর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,(ওসি) শফিকুল ইসলাম মোল্লা ,ওসি (তদন্ত) আবুল কালাম পিপিএম, এস আই আলমগীর , এস আই রহিম, এস আই সোলাইমান সহ সিংগাইর থানার অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।

গ্রেপ্তারের পর ৩ জন আসামি হত্যা করার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ।

আটককৃতরা হলো, মোঃ আওয়াবিন মিয়া (২০) পিতাঃ হারুনুর রশিদ, চর উলাইল সিংগাইর, মোঃ সাগর মুন্সি (১৯) পিতাঃ নূর মোহাম্মদ, গ্রামঃ জরজতলা , কতোয়ালি থানা বরিশাল , বর্তমান ঠিকানা তেঁতুলঝোড়া এ,কে,এস গলি, জিন্নাহর বাড়ি, সাভার ।
মোহাম্মদ হোসেন খলিফা (১৮) , পিতাঃ মোঃ বাবুল, তেঁতুলঝোড়া হলমার্ক সাভার ঢাকা ।

মৃত ব্যক্তি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর উলাইল গ্রামের সৌদি প্রবাসী গোলাম আলীর পুত্র সোহন (১৬), সে ধল্লা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র । চলমান লকডাওনে স্কুল বন্ধ থাকার কারণে সে অটো রিক্সা  চালাচ্ছে বলেও জানা যায় ।

মৃত সোহান এর পরিবার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন ।

গাবতলী হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: গাবতলী হাটে অব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ জুলাই) দুপুরে নগরীর গাবতলীর স্থায়ী পশুর হাট পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ম্যাজিস্ট্রটকে জরিমানার নির্দেশ দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘গাবতলী হাট পরিদর্শনে গিয়ে চরম ক্ষুব্ধ হয়েছি। পুরো হাট অব্যবস্থাপনায় ছিল। স্বাস্থ্যবিধির বালাই ছিল না। তাই এক ঘণ্টা হাটে হাসিল আদায় বন্ধ রেখেছি এবং ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেছি। তিনি তা করেছেন।’

মেয়র বলেন, ‘এমন অব্যবস্থাপনায় হাট চলতে দেয়া হবে না। যেখানেই এই চিত্র পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেয়া হবে।’

চুক্তি ও শর্ত অনুযায়ী হাট ইজারা দেয়া হয়েছে, সেসব শর্ত যথাযথ পরিপালন হচ্ছে কিনা তা পরিদর্শন করেন মেয়র। এ সময় যারা মাস্ক ছাড়া হাটে প্রবেশ করেছেন তাদের মাঝে মাস্ক বিতরণ করেন তিনি। মাস্কবিহীন অনেক ব্যবসায়ীকে তিনি মাস্ক পরিয়েও দেন।

হাটের অব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার ম্যাজিস্ট্রেটেরা রয়েছেন, তারাই বলতে পারবেন। তারা কী ব্যবস্থা নেবেন। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেয়ার দরকার তারা তাই নেবেন।’

সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ (ভিডিও)

বিপ্লব, সাভারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে ।

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগাক্রান্ত ও কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত এবং হতদরিদ্র ব্যক্তি, পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ।

দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর ঈদগাঁ মাঠে ভিজিএফ এর, এই খাদ্য সহায়তা চাল বিতরণ করা হয়।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ধারাবাহিকতায় মোট ১৬৪৯ জনের মধ্য মানবিক খাদ্য সহায়তার আওতায় ভিজিএফএ’র ১৭০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে ।

ঈদুল আযহার আগ মুহূর্তে এমন সহায়তায় পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত মানুষগুলো ।

উক্ত চাল বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন , ছাত্রনেতা সাইদুল ইসলাম,ইমতিয়াজ সুমন সহ হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

সৌদি আরবে পালিত হচ্ছে পবিত্র হজ। দেশটিতে অবস্থানরত স্থানীয় ও অভিবাসী ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমানের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান।

এই ময়দানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিদায় হজে মুসলিম জাতির উদ্দেশ্যে নির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন। এ ছাড়া মুসলমানদের আদি পিতা হজরত আদম (আ.) এবং মা হাওয়ার স্মৃতি বিজড়িত মিলনস্থলও এই আরাফাতের ময়দান।

হজরত মুহাম্মদ (সা.) বলেছিলেন, আরাফাতের ময়দানে অবস্থান মানে হজ। যে মুসলমান মুজদালিফায় রাত্রিযাপন করে ফজরের নামাজের পূর্বে আরাফাতের ময়দানে পৌঁছাবে তার হজ পূর্ণ হয়ে যাবে।

আরাফাতের ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা পাঠ করবেন কাবা শরীফের ইমাম ও খতিব শায়খ ড. বান্দার বালিলাহ। বাংলা ভাষাসহ ১০টি ভাষায় এই খুতবা অনুবাদ করে প্রচার করা হবে। খুতবা বাংলায় অনুবাদ করবেন মক্কা ইসলামিক সেন্টারে কর্মরত বাংলাদেশের কক্সবাজার জেলার মাওলানা আ. ফ. ম ওয়াহিদুর রহমান।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৌদি সরকার দ্বিতীয়বারের মতো স্বল্প পরিসরে হজ পালন অনুষ্ঠান করতে যাচ্ছে। গত বছর ১০ হাজার হজযাত্রী নিয়ে হজ সম্পাদন হলেও এ বছর ৬০ হাজার হজযাত্রীকে লটারির মাধ্যমে হজ পালন করার সুযোগ করে দিয়েছেন সৌদি সরকার, সেজন্য নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

হজ-সংশ্লিষ্ট এলাকাগুলোতে হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অবৈধভাবে হজ পালন রোধে নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রবেশদ্বারে বসানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আগ থেকেই অনুমতি ছাড়া হজ পালন না করার জন্য সতর্ক করে দিয়েছে সরকার।

আজ সোমবার (১৯ জুলাই) সকালে মিনা থেকে ৩ হাজার বাসে করে হজযাত্রীদেরকে আরাফাতের ময়দানে সুশৃঙ্খলভাবে পৌঁছানো হয়েছে। কোনো ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। হজযাত্রীরা আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে জীবনের সব গুনাহ ক্ষমা করার জন্য প্রার্থনা করবেন।

হাজিরা মসজিদে নামিরা থেকে প্রদত্ত হজের খুতবা শ্রবণ, জোহর ও আসরের এক আজানের দুই ইকামতে কসরের সঙ্গে নামাজ আদায় করবেন। তাবুতে অবস্থানকারী হাজিরা সেখানেই নামাজ আদায় করবেন।

আরাফাতের ময়দান থেকে সূর্যাস্ত যাবার পর হাজিগণ রওনা দেবেন মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফায় পৌঁছে হাজিরা মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে সেখানে খোলা ময়দানে রাত্রিযাপন করবেন। শয়তানকে নিক্ষেপ করার জন্য সৌদি সরকারের পক্ষ থেকে জীবাণুমুক্ত কংকর প্রত্যেক হজযাত্রীকে সরবরাহ করা হবে। ফলে হাজিদেরকে নিজ উদ্যোগে কংকর সংগ্রহ করতে হবে না।

ময়দান থেকে আগামীকাল মঙ্গলবার (২০ জুলাই) ফজরের নামাজ পড়ে সূর্যোদয়ের পর মিনায় পৌঁছে হাজিগণ বড় জামারায় সাতটি কংকর নিক্ষেপ করবেন, পাশাপাশি পশু কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করে ঈদ আনন্দে মেতে উঠবেন।

মহেশপুর সীমান্ত থেকে ৭ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত হয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৭ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৯ জুলাই) ভোররাতে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাটিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফরিদপুর সদর উপজেলার নিখরহাটি গ্রামের মৃত আজিজ সিকদারের ছেলে আকমল হোসেন (৪০, একই গ্রামের আবেদ মোল্লার ছেলে ইসরাফিল মোল্লা (৪০), তসলিম শেখের ছেলে মোক্তার শেখ (৩২), নড়াইলের চন্দিবরপুর গ্রামের রমেশ চন্দ্র সরকারের ছেলে সজিব সরকার (২৩), ঢাকার জালালচর এলাকার মৃত দীপক সরকারের ছেলে শ্রী অলক সরকার (২২), ভোলার দক্ষিণ ছোট মানিক গ্রামের মৃত মিলুত ফলদের ছেলে শ্রী নয়ন চন্দ্র দেব (৩৮) ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া গ্রামের কার্তিক দাসের ছেলে উত্তম দাস (৪৪)।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মাটিলা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশীয় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ৭ জন বাংলাদেশীয় পুরুষ নাগরিককে আটক করা হয়।

পরে পাসপোর্ট অধ্যাদেশ আইনে তাদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার পর মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী চালাচ্ছেন ভাড়ায় বাইক !

নিজস্ব প্রতিবেদক: করোনায় কাজ হারিয়ে ভাড়ায় বাইক চালাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ভাইরাল হলে এ নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।

ওই আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা জানান, প্রথম দিনে তার আয় হয়েছে ১৩০ টাকা। বসে না থেকে কাজ করা এবং কোর্ট খুলে দেওয়ার দাবিতেই তার এমন উদ্যোগ। নিজস্ব প্রতিবেদক:

এদিকে ছবিটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে আইনাঙ্গনে আলোচনা চলছে। উচ্চ আদালতের এই আইনজীবী বলছেন, করোনার কারণে ১৬ মাস নিয়মিত আদালত বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েন। সিনিয়রদের সহযোগিতায় এত দিন চললেও বসে না থেকে রাস্তায় নামার সিদ্ধান্ত নেন তিনি।

অ্যাডভোকেট মাসুদ রানা বলেন, গত ১৬ মাস ধরে কোর্ট বন্ধ রয়েছে। এতে আমার মতো অনেকেই অর্থনীতির সংকটে পড়েছে। পরে আমি বসে না থেকে মোটরসাইকেল নিয়ে রাস্তায় নেমে পড়ি।

ভার্চুয়ালি কিছু কোর্ট চললেও তার সুবিধা পাচ্ছেন না অধিকাংশই আইনজীবী। তাই কোর্ট খোলার দাবিতে এই অভিনব উদ্যোগ তার।

তিনি আরও বলেন, কোর্ট শুরু হলে আবার কোর্টে কাজ করব। আর কোর্ট না চললে নিজেকে অলস বসিয়ে না রেখে অন্য যে কোনো কাজ করতে আমার লজ্জাবোধ হয় না।

যদিও আইনজীবীর পোশাক পরে ভাড়ায় বাইক চালানোর সমালোচনা করেছেন অনেক আইনজীবী।

আজ হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী

বাংলা সাহিত্যের বরেণ্য ব্যক্তিত্ব, খ্যাতিমান ও জনপ্রিয় কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ।

দুরারোগ্য ক্যান্সারে ভুগে ২০১২ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। পরে তাকে নুহাশপল্লীতে সমাহিত করা হয়।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের পরপরই খ্যাতি লাভ করেন তিনি। বাংলাদেশে পাঠকপ্রিয় এ লেখক দুই শতাধিক ফিকশন ও নন-ফিকশন লিখেছেন। হিমু, মিসির আলির মতো চরিত্র দিয়ে লাখো-কোটি পাঠক-ভক্ত তৈরি করেছেন এই কথার জাদুকর। ১৯৯০ ও ২০০০-এর দশকে হুমায়ূন আহমেদের বইগুলো একুশে বইমেলায় সর্বাধিক বিক্রি হতো। হুমায়ূন আহমেদকে বাংলাদেশের স্বাধীনতাপরবর্তী শ্রেষ্ঠ লেখকদের মধ্যে অন্যতম গণ্য করা হয়। বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপপ্রধান নতুন শৈলীর জনক।

বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ হুমায়ূন আহমেদকে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পদক দেয়া হয়।

নব্বই দশকের শুরুতে চলচ্চিত্র নির্মাতা হিসেবে আবির্ভাব ঘটে হুমায়ূন আহমেদের। নিজের উপন্যাসের ওপর ভিত্তি করে হুমায়ূনের পরিচালিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘আগুনের পরশমণি’, ‘শ্যামল ছায়া’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘ঘেটুপুত্র কমলা’ ইত্যাদি। ‘আগুনের পরশমণি’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্রের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় সাহিত্যিককে স্মরণ করছেন তার অগণিত ভক্ত।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত (ভিডিও)

বিপ্লব, সাভারঃ সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগাক্রান্ত ও কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত এবং হতদরিদ্র ব্যক্তি, পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ।

দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর স্কুল মাঠ ও শ্যামপুর ক্লাব মাঠে ভিজিএফ এর, খাদ্য সহায়তা চাল বিতরণ করা হয়।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে ধারাবাহিকতায় মোট ১৬৪৯ জনের মধ্য মানবিক খাদ্য সহায়তার আওতায় ভিজিএফএ’র ৫০০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে ।

ঈদুল আযহার আগ মুহূর্তে এমন সহায়তায় পেয়ে সন্তোষ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত মানুষগুলো ।

উক্ত চাল বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন , তেতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য ও স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিরা ।

সর্বশেষ আপডেট...