বিপ্লব,সাভারঃ সাভারের এক নারী গৃহকর্মীকে সৌদি আরবে বাসা বাড়িতে আটকিয়ে রেখে যৌন নির্যাতন করার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
সকালে সাভার পৌর এলাকার পূর্ব জামসিং এলাকায় ওই নারী গৃহকর্মীর স্বামী নিজ বাড়িতে এ যৌন নির্যাতন করার অভিযোগ করেন তার পরিবার।
জানাযায়,সাভারের পূর্ব জামসিং এলাকার রাব্বানী নামের এক যুবকের স্ত্রী ঝর্ণা খাতুন (৩৪) সংসারের অভাব অনটন ঘোচাতে তিন মাস আগে রান ট্রাভেলস এন্ড ট্যুর লিমিটেডের মাধ্যমে সৌদি আরবে একটি বাসা বাড়িতে গৃহকর্মীর কাজে যান। পরে সৌদি আরবের রিয়াদে যাওয়ার পরে একটি বাসা বাড়িতে কাজ করছিলেন তিনি। এসময় বেতন কম দেওয়ায় তিনি কাজ ছেড়ে দিলে আবার অন্য একটি বাসা বাড়িতে কাজ নিলে সেখানে বেতন কম দেওয়ায় তিনি প্রতিবাদ করলে প্রায় একমাস ধরে একটি ঘরে তাকে তালাবন্ধ করে রেখে যৌন নির্যাতন চালাচ্ছে। এসময়য় তাকে তালাবন্ধ রুমে খাবারও দেওয়া হচ্ছে না ঠিক মত। পরে তাকে যৌন নির্যাতন ও তালাবন্ধ করে রাখায় ওই নারী কৌশলে বিষয়টি সাভারে তার স্বামী রাব্বানীকে জানায়।
পরে তার স্বামী রান ট্রাভেলস এন্ড ট্যুর লিমিটেডের ডিরেক্টর রুস্তম আলীকে জানালে উল্টো তিনি নির্যাতনের শিকার ওই নারীর স্বামীকে ভয়ভীতি দেখালে ওই নারীর স্বামী ১৪ জুন নারী পাচারকারী সুলতানাকে প্রধান আসামী করে রান ট্রাভেলস এন্ড ট্যুর লিমিটেডের ডিরেক্টর রুস্তম আলীকে দুই নং আসামী করে মানবপাচার আইনে আদালতে একটি মামলা দায়ের করলে আদালত মামলাটি পল্টন থানাকে রেকর্ড করে আসামীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে পল্টন থানা পুলিশ ২০ জুন মামলার দুই আসামীকে গ্রেপ্তার করে। আসামীরা বর্তমানে জেল হাজতে রয়েছেন।
এদিকে স্ত্রীকে শারীরিক ভাবে নির্যাতনের খবরে ওই নারী গৃহকর্মীর বাড়িতে চলছে কান্নার আওয়াজ। স্বামী রাব্বানী,শিশু সন্তান রবিন ও মেয়ে শিশু কন্যা রিয়া মনি বাকরুদ্ধ হয়ে পড়েছে মায়ের এই করুণ অবস্থার কথা শুনে।
প্রতিবেশীরা ভীড় করছেন ওই বাড়িতে প্রতিনিয়ত। অবিলম্বে ওই নারী গৃহকর্মীকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার। ওই নারী গৃহকর্মীর স্বামী রিকুটিং এজেন্সির কর্মকর্তাদের কঠোর শাস্তি দাবি করেছেন।
এবিষয়ে মুঠোফোনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন,ওই নারী গৃহকর্মী কোন রিকুটিং এজেন্সির মাধ্যমে গেছে আমরা বিষয়টি জানার চেষ্টা করছি তার পরেও আমি বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়কে বলে দিচ্ছি ব্যবস্থা নেওয়ার জন্য।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মাহফুজার মোল্যা (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়।
এ ঘটনায় ঘটনাস্থলে থেকে ৪ জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। নিহত মাহফুজ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মোঃ আফছার মোল্যার বড় ছেলে। মঙ্গলবার সকাল ৮ ঘাটকার সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানান, জমি-জমা নিয়ে মাহফুজদের সাথে তার চাচা কদম আলী মোল্যার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন সকালে মাহফুজ বাড়ীর পাশে গেলে কদম আলীর লোকজন তার উপর অতর্কিত হামলা চালায় এবং মাহফুজকে দেশীয় অস্ত্র রামদা দিয়ে ঘাড়ে কোপ দেয়। এতে মাহফুজ ঘটনাস্থলেই মারা যায়। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এই সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার ওসি মোঃ নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) হাফিজুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে। চার জনকে আটক করা হয়েছে। বাকীদেরকে আটকের চেষ্টা চলছে। পরবর্তীতে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গেলে ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুন ) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২৫ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৬ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন , ৫ জন চাঁপাইনবাবগঞ্জের ও নাটোরের ৫, নওগাঁ ২ ও চুয়াডাঙ্গার ১ জন করে।
এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৪৩ জন।
রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন।
সোমবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৫৯ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।
গত ৯ জুন মধ্যরাতে সাভারে অবস্থিত ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার চার দিন পর ১৩ জুন রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি।
পরদিন ১৪ জুন সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি।
ওইদিন বিকালে উত্তরা থেকে নাসির ও অমিসহ পাঁচজনকে আটক করা হয়। এরপর ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
ওই মামলায় গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে ওই মামলায় রিমান্ড শেষে পরীমনির মামলায় গ্রেফতার দেখানো হয় তাদের।
বিপ্লব,সাভারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে এলজি এসপি-৩ এর অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং কৃষাণীদের মাঝে হাঁস বিতরন করা হয়েছে ।
সোমবার দুপুরে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১০০ জন কৃষকদের মাঝে ১০০ টি জৈব বালাই দমন স্প্রে মেশিন ও ১০০ জন কৃষাণীদের মাঝে তিনটি করে মোট ৩০০ টি হাঁস বিতরণ করা হয়েছে ।
উক্ত বিতরণী অনুষ্ঠানটি তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান, মঞ্জুরুল আলম রাজীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাজহারুল ইসলাম ।
এ সময় আরো উপস্থিত, উক্ত ইউনিয়নের সচিব ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মীর আব্দুল বারেক , উপসহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, উক্ত ইউনিয়নের সকল ইউপি সদেস্য সহ যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবক লীগ সহ স্থানীয় সকল মান্যগণ্য ব্যাক্তি বর্গ ।
এসময় উপকার ভুগি কৃষক ও কৃষাণীরা কীটনাশক দমন ব্যবস্থাপনা স্প্রে মেশিন ও হাঁস পেয়ে হাস্যমুখ দেখতে পাওয়া যায়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন ২৮ জন। আহতদের ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকার একটি ভবনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ৯টি ইউনিট পাঠানো হয়েছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ ফোন করে বলেছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ।’
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম আজম বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। এখানে অর্ধশতাধিক আহতের খবর পাচ্ছি। তবে এখনও নিশ্চিত নয়। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাইনি।’
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৭ জুন রোববার ইএসডিও’র আযোজনে কিশোর কিশোরী ও যুব উন্নয়নে গুণগত মান, প্রাথমিক শিক্ষা এবং প্রাক শৈশব যত্ন ও শিক্ষা প্রকল্প” শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম। এ ছাড়াও উপজেলা প্রশাসন ও ইএসডিও’র বিভিন্ন কর্মকর্তা,কর্মচারি, শিক্ষক, ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আবারও দেশে কঠোর বিধিনিষেধ জারি করল।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত আংশিক লকডাউন ঘোষণা করেছে সরকার। এই সময়ে সারা দেশে রিকশা ছাড়া যাত্রী পরিবহনে আর কোনো বাহন চলবে না। আজ রোববার (২৭ জুন) বিকালে তিন দিনের বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
কঠোর লকডাউন শুরুর আগে সোমবার থেকে আগামী তিন দিনের বিধিনিষেধে কী কী খোলা থাকবে, কী কী বন্ধ থাকবে- তা স্পষ্ট করেছে সরকার। সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। এই বিধিনিষেধের মেয়াদ শেষে ১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউনের ঘোষণা শুরু হবে।
তিন দিনের বিধিনিষেধে যে পাঁচ শর্ত দেওয়া হয়েছে, সেগুলো হলো:
(১) সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহণ বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।
(২) সব শপিংমল, মার্কেট পর্যটন কেন্দ্র রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে।
(৩) খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় করতে পারবে।
(৪) সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।
(৫) জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে সোমবার পহেলা জুলাই থেকে দেশে এক সপ্তাহের দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২৬ জুন) রাতে সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে, করোনাভাইরাসের উচ্চসংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার থেকে এক সপ্তাহের ‘কঠোর লকডাউনে’ ঘোষণার কথা জানানো হয়। এ সময় জানানো হয়, লকডাউনে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবে না।
শুক্রবার রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও সাত দিনের ‘কঠোর লকডাউনের’ তথ্যবিরণীর বিষয়টি নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধান তথ্য কর্মকর্তার এ সংক্রান্ত বক্তব্য ঠিক আছে। করোনার সংক্রমণ রোধে আমরা সোমবার থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করছি।
দরকার হলে লকডাউনের মেয়াদ আরও বাড়বে। এ সময় বিধিনিষেধ কঠোরভাবে পরিপালন করা হবে। বিজিবি ও পুলিশ থাকবে। প্রয়োজনে সেনাবাহিনী মাঠে নামতে পারে।’
তিনি আরও বলেন, ‘কঠোর লকডাউনের সময় জরুরি পণ্যবাহী বাহন ছাড়া সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন শুধু চলাচল করতে পারবে। গণমাধ্যম এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।
এর আগে করোনার বিস্তার রোধে সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউনের’ সুপারিশ করেছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গত বৃহস্পতিবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগের দিন বুধবার রাতে কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। কমিটির সুপারিশ ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের কার্যালয়ে পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি এবং জেলা বিড়ি মজদুর ইউনিয়নের আয়োজনে উক্ত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।
পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে ও জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বিড়ি শিল্প মালিক সমিতির সহ-সভাপতি কাজী হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, সহ-সাধারণ সম্পাদক নয়ন শেখ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, মো. মোস্তফা কামাল প্রমূখ।
আলোচনাসভায় জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়রম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সেই সাথে বিগত অর্থবছরের বাজেটে আরোপিত বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা ম‚ল্যস্তর কমানো, আরোপিত অগ্রিম ১০ ভাগ আয়কর কমানো, নি¤œমানের সিগারেটের শুল্ক বৃদ্ধি এবং বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে বিড়ি শিল্পকে সুরক্ষার দাবি জানান।
আলোচনাসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, বায়তুল মাল জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ। এসময় জেলা বিড়ি মজদুর ইউনিয়নের উপদেষ্টা মজিবর রহমান, গণমাধ্যমকর্মী, বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপসন : পাবনায় প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সৌমেন মন্ডল, রাজশাহীঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৮ জন ও উপসর্গে ৯ জন মারা গেছেন।
শনিবার (২৬ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৯ জন মারা গেছেন। মৃতদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।
তিনি আরও জানান, ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন ও নওগাঁর দুইজন ও নাটোরের দুইজন ছিলেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর চারজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোর একজন ও নওগাঁর একজন। অন্যদিকে, উপসর্গে মারা গেছেন রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর একজন ও নাটোরের একজন।
রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৪৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩১ জন।
করোনা পরীক্ষার বিষয়ে সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫০১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে ১৬২ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯ শতাংশ।