আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২টায় পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের কার্যালয়ে পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি এবং জেলা বিড়ি মজদুর ইউনিয়নের আয়োজনে উক্ত আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন।
পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে ও জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হারিক হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বিড়ি শিল্প মালিক সমিতির সহ-সভাপতি কাজী হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, সহ-সাধারণ সম্পাদক নয়ন শেখ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম ইসলাম, মো. মোস্তফা কামাল প্রমূখ।
আলোচনাসভায় জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়রম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সেই সাথে বিগত অর্থবছরের বাজেটে আরোপিত বিড়ির ওপর অতিরিক্ত ৪ টাকা ম‚ল্যস্তর কমানো, আরোপিত অগ্রিম ১০ ভাগ আয়কর কমানো, নি¤œমানের সিগারেটের শুল্ক বৃদ্ধি এবং বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে বিড়ি শিল্পকে সুরক্ষার দাবি জানান।
আলোচনাসভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, বায়তুল মাল জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ। এসময় জেলা বিড়ি মজদুর ইউনিয়নের উপদেষ্টা মজিবর রহমান, গণমাধ্যমকর্মী, বিড়ি শিল্প মালিক সমিতি ও বিড়ি মজদুর ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপসন : পাবনায় প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সৌমেন মন্ডল, রাজশাহীঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৮ জন ও উপসর্গে ৯ জন মারা গেছেন।
শনিবার (২৬ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৭ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৯ জন মারা গেছেন। মৃতদের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।
তিনি আরও জানান, ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে রাজশাহীর নয়জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন ও নওগাঁর দুইজন ও নাটোরের দুইজন ছিলেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন রাজশাহীর চারজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোর একজন ও নওগাঁর একজন। অন্যদিকে, উপসর্গে মারা গেছেন রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর একজন ও নাটোরের একজন।
রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক উপ পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৮৮ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৪৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩৫৭টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪৩১ জন।
করোনা পরীক্ষার বিষয়ে সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫০১ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে ১৬২ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৪৯ শতাংশ।
করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যু বাড়ায় সারাদেশে লকডাউন দিতে যাচ্ছে সরকার।
সোমবার (২৮ জুন) থেকে শুরু হতে যাওয়া লকডাউনে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ থাকবে। কঠোর বিধিনিষেধ পালনে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।
কঠোর বিধিনিষেধ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শুক্রবার (২৫ জুন) রাতে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, এবার পুলিশ কাউকেই লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনে ছাড় দেবে না। গত লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়েছিলেন। কিন্তু এবার তা হতে দেওয়া হবে না।
শফিকুল ইসলাম জানান, প্রত্যকে মোড়ে মোড়ে থাকবে পুলিশের কড়া চেকপোস্ট। কারণ দর্শানো ছাড়া চেকপোস্ট পার হয়ে কেউ যেতে পারবে না। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এবার কঠোর ভূমিকায় মাঠে থেকে কাজ করবে পুলিশ।
ডিএমপি কমিশনা আরও বলেন, বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শুক্রবার (২৫ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ২৮ জুন থেকে সাত দিনের কঠোর লকডাউন থাকবে। পরে প্রয়োজনে আরও বাড়ানো হবে। এ সময় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে মোতায়েন থাকবে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী।
আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। এক সপ্তাহ পর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে ২৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
আটক শুক্রবার (২৫ জুন) রাতে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ফজলুল হক বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর কারওয়ানবাজার কাঠপট্টি এলাকায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে র্যাব-২। এ অভিযানে ১১ জন নারী ও ১৪ জন পুরুষসহ মোট ২৫ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা পারস্পরিক যোগসাজশে রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আটকদের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বিপ্লব ,সাভার:সাভার একটি বেসরকারী হাসপাতালে মালিকের গাফিলতিতে ভূল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে।
এঘটনায় এতিম মা হারিয়েছে তিন আগে জন্ম নেয়া নিহতের পুত্র সন্তাটি। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার মজিদপুর মহল্লায় অবস্থিত ইসলামিয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটালে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহতের নাম হাজেরা বেগম (৪৫)। সে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকার মোঃ মাসুদের স্ত্রী।
রোগীর স্বজনেরা অভিযোগ করেন, গত তিন দিন আগে ওই হাসাপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে হাজেরা বেগম একটি পুত্র সন্তান জন্ম দেয়। এরপর থেকেই তার রক্ত বন্ধ না হওয়ায় দিন দিন হাজেরার শরীর দুর্বল হয়ে পড়ছিলো। এঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রক্ত দেয়ার পরামর্শ দিলে স্বজনরা রক্তের জন্য খোজাখুজি করতে থাকেন।
এর ভিতরেই হাসপাতালের মালিক জশিম জানায় তাদের কাছেই রক্ত আছে এবং রোগীকে দেয়া যাবে। পরে হাসপাতালের দেয়া রক্তই কাল হয়ে যায় হাজেরার জন্য।
রিপন নামে হাজেরা এক আত্মীয় বলেন, কোন ধরনের পরিক্ষা ছাড়াই রক্ত দেয়ার সাথে সাথে রোগীর খিচুনি শুরু হয়। এসময় আমরা অন্য হাসাপাতালে স্থানান্তর করতে চাইলেও হাসপাতাল মালিক জশিম তা না করে আরও এক ব্যাগ রক্ত দিতে বলে। দুই ব্যাগ রক্ত দেয়ার সময় অচেতন হয়ে যায় হাজেরা। এসময় হাসপাতাল মালিক জশিমসহ রোগীর স্বজনেরা হাজেরাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষনা করেন। এঘটনার পরপরই জশিম হাসপাতাল থেকে পালিয়ে যায়, তাকে আর খুজে পাওয়া যায়নি। তবে সোহেল নামে একজন সাংবাদিক পরিচয় দিয়ে মালিকের সাথে বসে বিষয়টি মীমাংসা করে দেয়ার আশ^াস দিয়েছেন জানিয়ে তিনি বলেন, নিহতের পরিবারের লোকজন এখন শোকে দিশেহারা। শিঘ্রই এঘটনায় আমরা হাসপাতাল মালিকের বিরুদ্ধে মামলা করবো।
এব্যাপারে হাসপাতালের মালিক মোঃ জশিম হাওলাদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। লোকমারফত খোজ নিয়ে তাকে চেনা গেলেও সে দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, ইসলামিয়া ডিজিটাল ল্যাব ও হসপিটালের মালিক জশিম হাওলাদার কিছুদিন আগেও একই ভবনে থাকা রোজ ক্লিনিকের ওটি বয় হিসেবে কাজ করতো। এর আগে সে পাশর্^বর্তী ল্যাব জোন হাসপাতালে চিকিৎসকের ভিজিটর হিসেবে কাজ করেছে। মুলত চতুর জশিম অল্প দিনেই হাসপাতাল দিয়ে মানুষের জীবন নিয়ে ব্যবসা করে একাধিক অপরাধ করেও সুকৌশলে পার পেয়ে যাচ্ছে। তাই দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাসহ অন্যান্য হাসপাতালের মালিকগন। কারন একজনের অন্যায়ের জন্য সকলের সুনাম এবং সেবাদানে বিঘ্ন ঘটুক তা কেউই চায়না।
সাংবাদিক পরিচয় দানকারী সোহেল বলেন, যখনই রোগীর অবস্থা খারাপ হলো তখন রোগীর স্বজনরা অন্য হাসপাতালে নিতে চান। কিন্তু হাসপাতালের মালিক জশিম তাকে নিতে দেয়নি। যে কারনে রোগীর অবস্থা আরও খারাপ হয় এবং মারা যায়। জশিম এর আগেও এরকম কাজ করেছে। সে আসলে কোন চিকিৎসক না হয়েও হাসপাতালের মালিক হয়ে গায়ের জোরে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েমুল হুদা বলেন, যদি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় কিংবা ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়ে থাকে তাহলে পরিবারের পক্ষ থেকে আমার কাছে লিখিত অভিযোগ করতে হবে। অভিযোগ পাওয়া গেলে পরবর্তীতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সানোয়ার হোসেন: ধামরাই উপজেলার দেপাশাই বড় মসজিদের পুকুর ঘাট সৌন্দর্যবর্ধনের জন্য রাস্তা ও নতুন ভবনের শুভ উদ্বোধন করেন আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি ।
ধামরাই উপজেলার দেপাশাই বড় মসজিদ মাদ্রাসার দুটি পুকুর ঘাট ও রাস্তার সৌন্দর্যবর্ধনের ভিত্তি প্রস্তর স্থাপন সহ দেপাশাই জামিয়া আরাবিয়া ইশায়াতুল উলুম মাদ্রাসার সম্প্রসারণ ভবনের শুভ উদ্বোধন
করেন আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি ।
শুক্রবার দুপুরে ধামরাই উপজেলার দেপাশাই বড় মসজিদে জুম্মার নামাজের আগে ঢাকা-২০ এর এমপি আলহাজ্ব বেনজীর আহমেদ ভিত্তি প্রস্তর স্থাপন সহ উক্ত ভবনের ভবনের শুভ উদ্বোধন ।
এ সময় বেনজীর আহমেদ বলেন, আমি দীর্ঘদিন করনা আক্রান্ত হয়ে আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় আছি সুস্থ আছি । ইনশাল্লাহ আমি এই মাদ্রাসার সকল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছি এবং থাকব ।
এসময় তিনি আরো বলেন, বর্তমানে ৪২ লক্ষ টাকার কাজ এই মাদ্রাসায় চলমান আছে , পর্যায়ক্রমে আরো নতুন ভবন সহ বিভিন্ন কাজ করা হবে ।
নতুন ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপনকালে আরো উপস্থিত ছিলেন, উক্ত মাদ্রাসা সভাপতি মোঃ আব্দুল জলিল, প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা ইলিয়াস উদ্দিন সহ ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান, সোহানা আক্তার মুক্তা, উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলী, ইউপি সদস্য আব্দুল ওহাব ও ছাত্রলীগ নেতা আব্দুল আলীম, কাজি আব্দুল্লাহ সহ স্থানীয় সকল পণ্য মান ব্যক্তিবর্গ ।
২৯ জুন থেকে এইচএসসি ফরম পূরণ শুরু তবে
পরিস্থিতি স্বাভাবিক থাকলে অটোপাস নয়, শর্ট সিলেবাসে পরীক্ষা হবে।
ঢাকা বোর্ডে ২৯ জুন থেকে শুরু হবে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ। চলবে ১১ জুলাই পর্যন্ত। পুরো প্রক্রিয়া হবে অনলাইনে। তবে, এবার সশরীরে পরীক্ষা হবে, নাকি গত বছরের মতো অটোপাসের সিদ্ধান্ত আসবে, এ নিয়ে শঙ্কা কাটছে না পরীক্ষার্থীদের। আন্তঃশিক্ষাবোর্ড বলছে, করোনা পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
করোনার কারণে অনুষ্ঠিত হয়নি ২০২০ সালে এইচএসসি পরীক্ষা। অটোপাসের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী। এবারও পরীক্ষা হবে নাকি ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন- এ নিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
এইচএসসি শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা বলেন, আমরা অবশ্যই পরীক্ষা দিতে চাই। আমরা অটোপাস চাই না। পরীক্ষা দিতে না পারলে এই পড়ালেখার কোনো মূল্যই থাকে না। সময়মতো পরীক্ষার মাধ্যমে এইচএসসির গণ্ডি পার হতে চায় এসব শিক্ষার্থী।
তবে আগামী ২৯ জুন থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা সমন্বয় কমিটি। পুরো প্রক্রিয়াটি হবে অনলাইনে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সময় সংবাদকে বলেন, আমরা এইচএসসি পরীক্ষার ফরম পূরণটা সম্পন্ন করতে চাচ্ছি। এটা এমাসের অর্থ্যাৎ ২৯ জুন থেকে আগামী ১১ জুলাই পর্যন্ত চালাতে চাচ্ছি।
এবার অটোপাসের পরিবর্তে পরীক্ষা নেওয়ার মাধ্যমেই শিক্ষার্থীদের মূল্যায়ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেও আন্তঃশিক্ষাবোর্ড বলছে, করোনা সংক্রমণের ওপরই নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত।
পরিস্থিতি যদি কিছুটা স্বাভাবিক হয়, তাহলে আমরা সব সময় পরীক্ষা নেয়ার চেষ্টা করবো। কিন্তু অটোপাস এটা নিয়ে শিক্ষার্থীরা যারা গতবছর এই পদ্ধতিতে পাস করেছে, তারাও খুশি না।
আমরা চাই না তাদের ওপর এটা আবার আসুক। একটা একটা শর্ট সিলেবাস দিয়েছি। সেই শর্ট সিলেবাসের ওপর পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো। এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই আছে। তবে পরিস্থিতি যদি ভয়াবহ হয়, তাহলে বিকল্প পদ্ধতিতে যাওয়া ছাড়া উপায় থাকবে না।
এবার উচ্চমাধ্যমিকে ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে ২ হাজার ৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এক হাজার ৯৪০ টাকা ফি নির্ধারণ করেছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় ।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) দেশে করোনায় ৮১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) মারা গেছেন আরও ১০৮ জন। যা দেশে করোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১৯ এপ্রিল দেশে করোনায় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে। এছাড়া একদিনে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ৮৬৯ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জন।
শুক্রবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৭৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯৭ হাজার ৫৫৯ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৬৫৩ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) দেশে করোনায় ৮১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৭২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৭১৬ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ১৫ হাজার ৫৬০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৭ লাখ ৫১ হাজার ৩১১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৫৪ লাখ ৪ হাজার ৫৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৫১ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৮ হাজার ৩৫৬ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৮২ হাজার ১৬৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯২ হাজার ৩৭৩ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৮১ লাখ ৭০ হাজার ৭৭৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭ হাজার ২৪০ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৬২ হাজার ৩২২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ৮৬২ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৩ লাখ ৮৭ হাজার ৫৪৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৯ হাজার ৩৫৮ জন।
এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, ইতালি নবম ও কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল-মান্দারতলা গ্রামের কামারখালী ব্রিজের নিচ থেকে বুধবার রাতে ৭৮৯ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাকোল ক্যাম্পের পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাকোল ক্যাম্পের ইনচার্জ রেজা হাসমত এর নেতৃত্বে এস,আই জামাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কামারখালী ব্রিজের নিচ থেকে ৭৮৯ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের ব্যবহৃত ২টি মোটর সাইকেলও উদ্ধার করে। আটকৃতরা হলো-ঝিনাইদহ জেলার শৈলকুপা উপাজেলার পূর্ব মাদলা গ্রামের সৈয়দ আলী মন্ডলের পুত্র আবেদ আলী(৪৫) একই উপজেলার দোহারো গ্রামের আব্দুর জব্বার মন্ডলের পুত্র আক্তার হোসেন(৪০) ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের রবিউল ইসলামের পুত্র মনিরুজ্জামান (২৩) ওরফে মুন্না বিশ্বাস।
এ ব্যাপারে নাকোল ক্যাম্পের ইনচার্জ রেজা হাসমত বাদী হয়ে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৩/২০২১। আটতকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিপ্লব,সাভারঃ সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আশুলিয়ায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২৩ জুন) আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন এর সভাপতিত্বে সংগঠনের ৭২ বছর পূর্তিতে কেক কেটে বেলা ১১টায় কর্মসূচির সূচনা করা হয়। আশুলিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন আশুলিয়ার বাইপাইলের এলাহি কমিউনিটি সেন্টারে।
পরে আশুলিয়া প্রেসক্লাব চত্তরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ কবির, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ দেওয়ান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন সরকার, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান শাহেদ, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য শফিউল আলম সোহাগ, ধামসোনা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য হারুন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পরে কেক কাটার মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শেষ হয়।