28 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

ধামরাইয়ে ৮বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে ৮বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মমিন (১৮) নামের এক যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) রাতে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের বাদি গাওয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে গতকাল বিকালে ধামরাই থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

আটক মমিন উপজেলার সোমভাগ ইউনিয়নের বাদি গাওয়াইল এলাকার আয়নাল হকের ছেলে ।

ভুক্তভোগী ওই শিশুর বাবা বলেন, এর আগেও আমার শিশু কন্যার ওপর নির্যাতন চালায় মমিন। সেবার আমি ক্ষমা করে দিয়েছিলাম। তিন চার দিন আগেও এমন ঘটনা ঘটায়। আমি আজ জানতে পেরে আর ঠিক থাকতে পারি নি, থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি। পরে রাতেই পুলিশ মমিনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে তিনি জানান, আমাকে অনেকেই চাপ দিচ্ছেন আসামিকে ছাড়িয়ে আনার জন্য এবং মীমাংসা করার জন্যে। এর আগেও মমিন এই শিশুটি ধর্ষণ করেছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এ স আই) নজরুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে কাঙ্খিত রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন (ভিডিও)

বিপ্লব’সাভার: সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে উন্নয়নের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামোয় রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে ।

২৬ মে বুধবার দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ঢাকা আরিচা মহাসড়ক পর্যন্ত আর এইচ ডি সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সড়কের ওই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মিশন গ্রাম হবে শহর, এই মিশনের ধারাবাহিকতায় সাভারের প্রতিটি সড়কসহ সকল উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে, অচিরেই সাভারবাসী উন্নত শহরের সুবিধা ভোগ করবেন।

এলজিইডি থেকে বরাদ্দ দেওয়া এক কোটি ৩৬ লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। দীর্ঘদিন পরে হলেও অবহেলিত এই রাস্তাটির কাজ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,সাভার উপজেলা প্রকৌশলী আবু সালেহ প্রামাণিক, তেতুলঝড়া ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ , আওয়ামী লীগ ও যুবলীগ নেতা ও স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হাতিয়ায় ধান ক্ষেতে মিললো কিশোরীর লাশ,আটক সৎ মা।

মোঃএনায়েত হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নে এক কিশোরীর (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার বয়ারচর এলাকার আদর্শগ্রাম স্কুলের পেছনে ধান ক্ষেতে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোরী (১২) হরনী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ধান ক্ষেতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।নিহত ওই কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

তিনি গণমাধ্যমকে বলেন, ধারণা করা হচ্ছে কিশোরীকে সোমবার রাতে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের সৎ মা খালেদা আক্তারকে (৩৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হবে।

যেহেতু এখন ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদী উত্তাল তাই লাশটি মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিউজ ডেক্সঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টা থেকে ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।

এ দিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ফেরিতে নদী পার হচ্ছেন যাত্রীরা। উত্তাল নদী স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে বলে বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাট সংশ্লিষ্টরা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের কারণে বিকেল থেকে নদী উত্তাল। যে কারণে দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। নদী শান্ত হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।

তবে খারাপ আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে নৌরুটটিতে ১৭টি ফেরি চলাচল করছে। এ দিকে ফেরি চলাচল বন্ধের কোনো নির্দেশনা এখনও বাংলাবাজার ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়নি।

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার পর থেকে সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।’

বিআইডব্লিউটিএ‘র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, ‘এ রুটে স্বাভাবিকভাবেই ফেরি চলাচল করছে। তবে আবহাওয়া খারাপ হয়ে উঠলে পরিস্থিতি বিবেচনায় বন্ধ রাখা হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলেই বন্ধ রাখব।

এ ছাড়া বাংলাবাজার প্রান্তে অল্প কিছু ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন সিরিয়ালে নেই। বর্তমানে এ রুটে ১৭টি ফেরি চলাচল করছে।

রাণীশংকৈলে নাগর নদীতে গোসল করতে গিয়ে যুবকের মৃত্যু

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় ২৪ মে সোমবার নাগর নদীতে গোসল করতে গিয়ে আবু জাফর (২২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জাফর উপজেলার নেকমরদ ওয়াব্দা হলেন সংলগ্ন ভবানন্দপুর এলাকার বাবলুর রহমানের ছেলে। এবং সে ঢাকার একটি কলেজে অনার্সে অধ্যায়নরত ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার দিন দুপুরে জাফরসহ ক’জন বন্ধু মিলে উপজেলার জগদল সীমান্তের ভদ্রেশ্বরী জোড়পুর নুরানী কাউমি মাদ্রার পশ্চিম পাশে নাগর নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে জাফর নাগর নদীর এক গভীর গর্তের মধ্যে তলিয়ে যায়। এবং তাকে খুঁজে না পাওয়া গেলে বাকী বন্ধুরা টের পেয়ে চিৎকার দেয়। প্রথমে স্থানীয়রা এবং পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা অভিযান চালিয়ে বিকাল ৪ টায় জাফরকে মৃতবস্থায় উদ্ধার করে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করি।

নদীতে ডুবে মারা যাওয়া জাফরের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তার পরিবারের লোকজন লাশ দাফনের জন্য নিয়ে যায়।

মানিকগঞ্জের সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্স অপব্যবহারে দূর্ঘটনায় অচল-অফিস ফাঁকির অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

এফ,এম,ফজলু (মানিকগঞ্জ) সিংগাইর প্রতিনিধিঃ সিংগাইর উপজেলার একমাত্র উন্নত চিকিৎসার ব্যবস্থা স্বাস্থ্য কমপ্লেক্সেই করে থাকে।

রোগীরা সাধারণত কিছুুুু হতে না হতেই এই হাসপাতালেে ছুটে আসেন।

জরুরী বিভাগের দ্বায়িত্ব থাকা ডাক্তার, সঠিক বিবেচনায় অনেক রোগী এ হাসপাতালে ভর্তি করেন, রোগীর অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রোগের সংশ্লিষ্ট হাসপাতালে পাঠিয়ে দেয় এই এম্বুলেন্সে।

জনসংখ্যা বৃদ্ধিতে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে তাই এমপি মমতাজ বেগম কিছু দিন আগে আরেকটি এম্বুলেন্স দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের মাধ্যমে।

এ দুটি এম্বুলেন্স পেয়ে স্বস্তি ফিরিয়ে আসে
হাসপাতালে। কিন্তু এ স্বস্তি আর বেশি দিন মেয়াদি হলো
না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেকেন্দার আলী মোল্লা বদলী হয়ে যাওয়ার পর এ হাসপাতালে প্রথম মহিলা এমবিবিএস, বিসিএস( স্বাস্থ্য) ডাঃ ফারহানা কবির যোগদান করেছেন।

মহিলা ডাক্তার ঢাকার ব্যস্ততম এলাকা বাংলা মটর বাসস্ট্যান্ডের কাছে সরকারি কোয়াটার টগর ভবন হতে সিংগাইর কর্মস্থলে আসেন।

এখন প্রশ্ন হলো তিনি কিভাবে আসেন। গণ পরিবহনতো বন্ধ লক ডাউনে এর সময় সেকেন্দার আলী মোল্লা হাসাপাতালের আবাসিক বিল্ডিং থাকতে দেখা যেতো।  কিন্তু ডাঃ ফারহানা কবীর হাফ ডিউটি করেই পরিবারের নিকট চলে যান, অনেকেরই মনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ডাঃ সেকেন্দার আলীর সময়ে সরকারি ভাবে এই কর্মকের্তার জন্য একটি গাড়ি দেয়া হয়েছিল ।

বর্তমানে সেই গাড়িটি থাকতেও কেন ডাঃ তাহার ব্যক্তিগত কাজে ,ব্যবহার করছেন রোগীর জন্য বরাদ্দ দেয়াা এম্বুলেন্স টি ।

আসল কথায় আসা যাক, এম্বুলেন্স কিভাবে কোথায় কেন এক্সিডেন্ট করেছে এ বিষয়ে ফারহানা কবীরকে জিজ্ঞাসা করিলে তিনি জানান ,স্বাস্থ্য কমপ্লেক্স এর
প্রধান সহকারী মোঃ মশিউর রহমান এর কাছে ফাইলে বিস্তারিত আছে, প্রধান সহকারী দপ্তরে গিয়ে ফাইলে দেখা যায় গত ১লা ফেব্রুয়ারিতে এই এম্বুলেন্সটি সাভার উপজেলাধীন তুরাগ ব্রীজের কাছে বাসের সাথে ধাক্কা খেয়ে এক্সিডেন্ট করেছে । সেখানে কোন সময় উল্লেখ নেই, বাসের পরিচয়ও নেই, নেই কোন মামলা বা অভিযোগ।

দূর্ঘটনার শুরুতেই চুক্তিভিত্তিক টাংগাইলের ড্রাইভার বাবুকে মোবাইলে জিজ্ঞাসা করিলে তিনি হা না কিছুই
না বলে মেডামকে জিজ্ঞেসা করতে অনুরোধ করেন।

এই মহান দ্বায়িত্ব পালনের কর্মকর্তার বিরুদ্ধে আরও
অনেক অভিযোগ উঠেছে হাসপাতালের স্টাফদের কাছ থেকে। তিনি ৫ই অক্টোবর ২০২০ ইং তারিখে যোগদানের পর হতেই সরকারি ডিউটি টাইম পুরো করে
অফিস করেনি বলে জানিয়েছে অনেকে।

হাসপাতালের মসজিদের পূর্ব পাশে অচল এম্বুলেন্সটি পরে আছে, যেহেতু তিনি এম্বুলেন্স ব্যবহার করা পছন্দ করেন সেই ধারণা হতে নতুন এম্বুলেন্সটিও ব্যবহার করছে কি না ড্রাইভার আঃ বাতেনকে জিজ্ঞেসা করিলে তিনি জানায়, হ্যা মেডাম মাঝে মধ্যেই এটা নিয়ে ও ঢাকা যাতায়ত করেন। এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট অনেকে।

এ বিষয়ে মানিকগঞ্জ সিভিল সার্জন ডাঃ মো. আনোয়ারুল আমিন আখন্দকে জিজ্ঞেসাবাদ করার জন্য মোবাইলে পাওয়া যায় নি।

সুবর্ণচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্ধোধন করলেন মুজিব কিল্লা।

এনায়েত হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধিঃমুজিববর্ষ উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও বন্যা থেকে জানমাল রক্ষার্থে নবনির্মিত দুটি মুজিব কিল্লার উদ্ভোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়্যালি যুক্ত হয়ে তিনি নবনির্মিত মুজিব কিল্লা দুটির উদ্বোধন ঘোষণা করেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম ইবনুল হাসান ইভেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, চট্রগ্রাম বিভাগীয় কমিশানর এবিএম আজাদ,নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান,পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ডা.জাফর উল্যাহ, সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিম প্রমূখ। এ সময় একজন উপকার ভোগী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, মুজিববর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্তুতি এই স্লোগানকে সামনে রেখে দুর্যোগ কবলিত পরিবার ও গৃহপালিত প্রাণী এবং মূল্যবান দ্রব্য সামগ্রী নিরাপদে সংরক্ষণের জন্য নোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়নের চর দরবেশ গ্রামে দুই কোটি ৬ লাখ ৮৩ হাজার ১৭৭ টাকা ব্যয়ে ও চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ গ্রামে এক কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৭৪ টাকা ব্যয়ে ৮ হাজার বর্গমিটারের দুটি মুজিব কিল্লা নির্মাণ করা হয়েছে। সাধারণ কৃষিজমি থেকে ১১ ফুট উঁচুতে পুরনো মাটির উপর নির্মিত ভবনে প্রথম ফ্লোরে ও ছাদে ৫০০ পরিবারের মানুষ একত্রে আশ্রয় নিতে পারবে। গবাদি পশুর জন্য ৫৫৮ বর্গমিটারে শেড রয়েছে, থাকছে বাথরুম সুবিধাসহ সুপেয় পানির ব্যবস্থা। এছাড়া বিদ্যুৎ, সোলার সিস্টেম সুবিধা রাখা হয়েছে। স্বাভাবিক সময়ে এসব কিল্লায় শিক্ষা কার্যক্রম পরিচালনা, খেলার মাঠ ও হাট-বাজার হিসেবে ব্যবহার করা যাবে। অল্প খরচে যেকোনো সামাজিক অনুষ্ঠান করা যাবে।

প্রসঙ্গত, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও বন্যা থেকে জানমাল রক্ষার্থে বেশ কিছু মাটির কিল্লা নির্মাণ করা হয়। স্বাধীনতা– পরবর্তী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে কিল্লাগুলো নির্মিত হয়। সে সময় এগুলো ‘মুজিব কিল্লা’ নামে পরিচিতি পায়।

একপর্যায়ে রক্ষণাবেক্ষণের অভাবে কিল্লাগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু কিল্লা ও তার আশপাশের জমি বেদখল ও নিশ্চিহ্ন হয়ে যায়।

মানিকগঞ্জের সাটুরিয়া থানার, কামতা এলাকা থেকে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক ।

বিপ্লব, সাভারঃমানিকগঞ্জের সাটুরিয়া থানার, কামতা এলাকা থেকে, আজ দুপুরে, মনোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন, র‍্যাব-৪।

র‍্যাব জানান, আজ ২৩মে দুপুর ১ টা ৩৫ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে, তাহারা সাটুরিয়া থানার ,কামতা এলাকায় গেলে, হাতেনাতে এই মাদক ব্যবসায়ী, মনোয়ার হোসেনের মোটরসাইকেলের ব্যাটারি বক্স থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করেন ।

এ সময় তাহার সাথে থাকা মোটরসাইকেলটি ও জব্দ করা হয় ।

মনোয়ার হোসেন পিতা মৃত বদর উদ্দিন আহমেদের ছেলে ।

বিষয়টি নিশ্চিত করেন,উনূ মং সিনিয়র এএসপি সিপিসি-৩, র‍্যাব-৪ মানিকগঞ্জ ।

সিংগাইরে আজ থেকে জলাতঙ্ক রোধে কুকুরকে টিকা দেওয়া কর্মসূচি শুরু

এফ এম ফজলু সিংগাইর প্রতিনিধিঃ সিংগাইর ১১ টি ইউনিয়ন ও পৌরসভায় আজ থেকে কুকুর ধরে ভ্যাকসিন ( টিকা) দেওয়া কর্মসূচি পালন চলছে, প্রতি ইউনিয়নে এলাকা ভাগ করে ৫ দিন টিকা দেওয়া হবে।

জয়মন্টপ ইউনিয়ন এর সুপারভাইজার এ কে এম ওবাইদুর রহমান জানায় আমরা সিংগাইর উপজেলায় ৫৬ জন দক্ষ ডগ- ক্যাচার দিয়ে কাজ শুরু করবো।

এ কর্মসূচি মানিকগঞ্জ সদর দৌলতপুর ও সিংগাইরে ভ্যাকসিন দিবো।

আমরা সরকারি ভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচী, রোগ নিয়ন্ত্রণ শাখা, সিডিসি,স্বাস্থ্য অধিদপ্তর হতে এসেছি। প্রতিটি প্রাণীরই গতিসীমা আছে।

ডগ – ক্যাচার ( কুকুর ধরা) প্রশিক্ষণে এই জাল দিয়ে কুকুরকে সহজেই আটকাতে পারবে।

এলাকায় কোন কোন স্থানে কুকুর বেশি জমায়েত ও চলাফেরা করে তার একটি তালিকা সংশ্লিষ্ট ইউনিয়ন হতে ৫ দিনের তালিকা তৈরি করে টিকা দেওয়া চলছে।

জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচী পালনে স্বাস্থ্য অধিদপ্তর এক সময় কুকুরকে টিকা দিয়ে মেরে ফেলানো হতো, মৃত্যু কুকুর গুলো নির্দিষ্ট স্থানে মাটির নিচে পুঁতে রেখে গণ কবরের মতো দেওয়া হতো।

আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি সময় দুইজন আটক

সাভারের আশুলিয়ায় ঘোষবাগ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে, ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় ২ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‍্যাব-৪।

গত ২২ মে বিকেলে ৫টা ১৫মিনিটে আশুলিয়া ঘোষবাগ এলাকা থেকে মনসুর আলী রনি(৩৯) ও কামাল হোসেন(২৮) কে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে আটক করেন র‍্যাব-৪ ।

এসময় তাদের কাছ থেকে ১ কেজি পরিমাণ গাঁজা, ৩টা রামদা, ১টি হাতুড়ি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় ।

আটককৃতদের বিরুদ্ধে একটি মাদক ও অস্ত্র মামলা দিয়ে আশুলিয়া থানায় প্রেরণ করা হয়েছে ।

বিষয়টি নিশ্চিত করেন,উনু মং
সিনিয়র এএসপি সিপিসি-৩, র‍্যাব-৪ মানিকগঞ্জ।

সর্বশেষ আপডেট...