26.6 C
Dhaka, BD
বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

মানিকগঞ্জের সিংগাইর থানার ইসলামনগর এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ আটক ১

বিপ্লব,সাভার:মানিকগঞ্জের সিংগাইর থানার ইসলাম নগর এলাকা থেকে গত ৩১ মে রাত আনুমানিক ৯ টা ৪৫ মিনিটে, অভিযান চালিয়ে মোঃ মহিদুর মুন্সি (৪০) নামের এক ব্যক্তি কে তিন কেজি গাঁজাসহ আটক করেছে র‍্যাব-৪।

র‍্যাব জানায়, মহিদুর মুন্সি একজন মাদক ব্যবসায়ী, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে, তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই ।

আমাদের এমন অভিযান চলমান থাকবে।

মো: মহিদুর মুন্সি মো: আউয়াল মুন্সির ছেলে ।

বিষয়টি নিশ্চিত করেন,উনূ মং সিনিয়র এএসপি সিপিসি-৩, র‍্যাব-৪ মানিকগঞ্জ ।

মুন্সিগঞ্জে ডিবির হাতে অস্ত্র সহ গ্রেফতার এক

মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ মুন্সিগঞ্জ ডিবি পুলিশ ৩১মে রাত্র ০১.২৫ মিনিট সময় মুন্সিগঞ্জ সদর থানার পূর্ব শিলমন্দি জসিম নগর এলাকার জনৈক আজিম পাইক এর বাগানের জমির মাটির নিচ থেকে গ্রেফতারকৃত পূর্ব শিলমন্দি গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে আসামি নুরমোহাম্মদ (৩৫) এর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে একটি কালো রঙের ইন্ডিয়ার তৈরি পয়েন্ট .২২ গান যাহা বাট সহ লম্বা ১০ ইঞ্চি উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি গত ১৮/০৫/২০২০ তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জের শিলমন্দি সাইদুর রহমান এর বাড়ির সামনে একটি মারামারির ঘটনা ঘটে ।উক্ত ঘটনায় চারজন যুবক অস্ত্রসহ মরামারির ঘটনায় অংশ নেয় এবং গুলি বর্ষণ করে। বর্ণিত ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানার মামলা নাম্বার ২০ তারিখ ১৮/০৫/২০২০ রুজু করা হয়।

সেই মামলার এজাহারনামীয় আসামি ছিল গ্রেপ্তারকৃত নুরমোহাম্মদ । তাকে ইংরেজি ৩০/০৫/২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুর জেলার সদরপুর থানা এলাকা থেকে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ গ্রেপ্তার করে। আসামিকে সহ মুন্সিগঞ্জ হাজির হইয়া জিজ্ঞাসাবাদ করলে সে পূর্বের মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে শিকার করে এবং তার অপরাপর সহযোগী আসামিদের নাম প্রকাশ করেও ব্যবহৃত অস্ত্র সম্পর্কে পুলিশের কাছে বিস্তারিত বিবরণ দেয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায় তার একটি অস্ত্র শিলমন্দি এলাকায় জসিম নগরে একটি বাগানের মধ্যে মাটির নিচে পুঁতে রেখেছে। তার স্বীকারোক্তি মোতাবেক ইংরেজি ৩১/০৫/২১ তারিখ রাত্র০১.২৫ মিনিটের সময় মুন্সিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম আসামিসহ এলাকার স্থানীয় লোকজন দের সহায়তায় ঘটনাস্থলে গেলে গ্রেফতারকৃত আসামি নুরমোহাম্মদ নিজ হাতে মাটির নিচ থেকে তার রেখে দেওয়া অস্ত্রটি বের করে দেয়। সেই মোতাবেক তার কাছ থেকে অস্ত্র উদ্ধার পূর্বক ডিবি পুলিশ অস্ত্রটি হেফাজতে নেয় । এই সংক্রান্তে মুন্সিগঞ্জ সদর থানায় একটি নিয়মিত অস্ত্র মামলা রুজু করা হয়েছে ।

পূর্বের মামলার অপর আসামি খোকন(২৮) পিতা নূর হোসেন গ্রাম পূর্ব শিলমন্দি কে ইতিপূর্বে ০৮/০৭/২০২০তারিখ খোকনের জবানবন্দি মোতাবেক তার কাছে থাকা ঘটনার সময় ব্যবহৃত একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্ত অপর একটি অস্ত্র মামলা মুন্সীগঞ্জের সদর থানায় রজু করা হয়েছে । গ্রেফতারকৃত আসামি নূর মোহাম্মদ ৩১মে তারিখে পূর্বের মামলার ঘটনার বিবরণ, তার অপরাপর সহযোগীদের নাম এবং ব্যবহৃত অস্ত্র সংক্রান্তে সকল বিষয় স্বীকার করে বিজ্ঞ আদালতে কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

সেই মোতাবেক তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে গ্রেফতারকৃত আসামি নূর মোহাম্মদকে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণ করেছেন।

গ্রেফতারকৃত আসামি নূর মোহাম্মদ বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আটক আছে। আসামি নূর মোহাম্মদ পূর্বের মামলার ঘটনা ,বর্তমান অস্ত্র মামলার ঘটনা ,তার অপরাপর সহযোগী এবং এলাকার অস্ত্রধারী সন্ত্রাসীদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। যা তদন্তপূর্বক যাচাই-বাছাই করা হইতেছে।

ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও পলাতক আসামিদের কে গ্রেফতার করার জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

মানিকগঞ্জের-লন্ডন প্রবাসী তাছাদ্দেক হোসেন আর নেই

মোঃতোকাররুফ হোসেন, কানাডা: লন্ডন প্রবাসী তাছাদ্দেক হোসেন আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ১৯৬৪ সালে বাংলাদেশ থেকে স্কলারশিপ পেয়ে লন্ডনে চলে যান । তারপর থেকেই তিনি সেখানেই বসবাস করে আসছিলেন ।

গত ২৭মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায়, তিনি হূদরোগে আক্রান্ত হয়ে, চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের নর্থ উইক পার্ক হাসপাতলে মারা যান ।

বাংলাদেশ তাহার জন্ম, মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার, বলধারা ইউনিয়নের, পাড়িল মুক্তার বাড়িতে ।

তিনি সৎ ও নিষ্ঠার সাথে, লন্ডনের হিথ্রো এয়ারপোর্টৈ হিসাব শাখায় দীর্ঘদিন যাবত, কর্মরত ছিলেন ।

মৃত্যু কালীন সময়ে তাহার এক মেয়ে এক ছেলে ও স্ত্রী লন্ডনে বসবাসরত আছেন, এছাড়াও তাহার ৪ ভাই ও ১০ বোন জীবিত আছেন ।

মঙ্গলবার পহেলা জুন লন্ডন সময় ১১:৩০ মিনিটে, গ্রীনফোর্ড পার্ক সিমেট্রারি (ই,আই,লিংক) উইং মিল লেন , গ্রীনফোর্ড ইউবি ৬/৯ ডি আর, এলাকায় তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে । লন্ডনে বসবাসরত তাহার শুভাকাঙ্ক্ষী, সকলকে জানাজার নামাজে উপস্থিত থাকার জন্য আন্তরিক ভাবে অনুরোধ করা যাচ্ছে ।

দেশে এবং বিদেশে, তাহার অসংখ্য বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন রয়েছেন, সকলে তাহার আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করবেন ।

একান্তে, মৃত তাছাদ্দেক হোসেনের ছোট ভাই , মোহাম্মদ তোকাররুফ হোসেন প্রবাসী কানাডা।

৩ মন্ত্রণালয় পেল নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৩০ মে) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) মো. মকবুল হোসেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। আর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

হাতিয়ার নিঝুমদ্বীপে বাতাসে পঁচা মাছের দুর্গন্ধ, জনজীবনে অস্বস্তি।

মোঃএনায়েত হোসেন,নোয়াখালী জেলা প্রতিনিধি: খালের মধ্যে, পরিত্যক্ত ডোবায়, পুকুরে,বিলে, চাষিদের খামারে ভাসছে মৃত মাছ। তা থেকে দুর্গন্ধ ছড়িয়েছে বাতাসে। এতে মানুষের স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের ৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রামে এই চিত্র।
নিঝুমদ্বীপে বেড়িবাঁধ না থাকায় জোয়ারে পানি সহজে লোকালয়ে ডুকে পড়ে। এ কারণে বুধবার ও বৃহস্পতিবার অস্বাভাবিক জোয়ারে ভেসে যায় অনেকের ব্যক্তিগত পুকুর ও খামারের মাছ। অতি জোয়ারের পানিতে অতিরিক্ত লবণাক্ত থাকায় মিঠা পানির এসব মাছ অল্প সময়ের মধ্যে মারা যায়।

নিঝুমদ্বীপের বন্দরটিলা ঘাট থেকে নামার বাজার পর্যন্ত প্রধান সড়কের দুই পাশে জোয়ারের পানিতে ভেসে আসা অসংখ্য মৃত-মাছ পড়ে আছে। কয়েকদিন অতিবাহিত হওয়ায় এসব মাছে এখন পচন ধরেছে। এ কারণে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে মারাত্মকভাবে। অনেককেই নাকে কাপড় দিয়ে রাস্তা পার হতে দেখা গেছে। শুধু রাস্তার পাশে নয়, বসবাস করা বাড়িতেও এই দুর্গন্ধ ছড়াচ্ছে।

বন্দরটিলা বাজারে উত্তর পাশে নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্টের ম্যানেজার আব্দুল জলিল বলেন, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রিসোর্টের সামনে একটি পুকুর খনন করা হয়। অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে সেই পুকুরটিও। এখন পুকুরে ভাসতে থাকা পঁচা মাছের দুর্গন্ধ রিসোর্টে থাকা যায় না।

একই চিত্র নিঝুমদ্বীপের প্রতিটি গ্রামে। নিঝুমদ্বীপের ২নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা বাজারের পাশে চৌধুরী মৎস্য খামারের মালিক এমরান চৌধুরীর জানান,প্রায় ১৬ একর জায়গায় তার এই খামারটি তৈরি করা হয়েছে। বুধবারের অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে পুরো খামারটি। এ কারণে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

এদিকে নিঝুমদ্বীপে ছোট-বড় প্রায় ৫০টি মৎস্য খামার রয়েছে। এসব খামারে কেউ মাছের পোনা তৈরি করে বিক্রি করেন। কেউ আবার পোনা চাষ করে বড় মাছ বিক্রি করে থাকেন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে সবকটি খামার ভেসে গেছে বলে জানান ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন।

এ বিষয়ে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস জানান,নিঝুমদ্বীপে মৃত মাছের দুর্গন্ধ ছড়ানোর কথা শুনেছি। মৎস্য অফিসের পক্ষ থেকে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের তালিকা তৈরির কাজ চলছে। আগামী দুই একদিনের মধ্যে একটি তালিকা জেলা অফিসে পাঠানো হবে।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে হরনী, চানন্দী, তমরদ্দি, সোনাদিয়া, চরকিং, চরঈশ্বর ও নিঝুমদ্বীপসহ ৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। হাতিয়ায় বেড়িবাঁধের অন্তত ১৩টি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় নিঝুমদ্বীপে। এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ৪ থেকে ৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে। লোকালয়ে চলে এসেছে বনের হরিণ।

সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের চলতি অর্থবছরের বাজেট সভা অনুষ্ঠিত।

বিপ্লব,সাভারঃ মানিকগঞ্জ জেলা সিংগাইর থানাধীন ধল্লা ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ ইং অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে ।

২৯ মে দুপুরে ধল্লা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।

ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে, ইউপি সচিব মীর মোঃ আলী হুসাইন ২ কোটি ৩০ লক্ষ ৪২ হাজার ২ শত ৫০ টাকা বাজেট ঘোষণা করেন।

গত অর্থবছরে এ বাজেট ছিল ১ কোটি ৯১ লক্ষ ৪ হাজার ৪ শত ৪০ টাকা ।

সভা চলাকালীন সময় উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে সিংগাইর উপজেলা নির্বাহি অফিসার রুনা লায়লা উপস্থিত থাকার কথা থাকলেও অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে পারিনি ।

সাভারের আবারও চলন্ত বাসে ধর্ষণ আটক-৬

সাভার প্রতিনিধিঃ বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে নিজ বাসায় যাওয়ার পথে চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৯ মে) সকাল ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত জিয়াউল ইসলাম।

এর আগে শুক্রবার (২৮ মে) রাত পৌনে ১২ টার দিকে আশুলিয়া-সিঅ্যন্ডবি বাইপাস সড়কের আশুলিয়া গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী বোনের বাড়ি মানিকগঞ্জ থেকে নিজ বাসা নারায়ণগঞ্জের চাষারা এলাকায় যাচ্ছিলেন। পরে সকল যাত্রীদের গন্তব্যে যাওয়ার আগেই নামিয়ে দিয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক বাসে করে নিয়ে আবার নবীনগরে ফিরে আসার সময় বাসের জানালা-দরজা আটকিয়ে তাকে দলবদ্ধ ধর্ষণ করে বাসের চালক ও হেলপারসহ ৬ জন। এঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছেন আশুলিয়া থানা পুলিশ ।

মানিকগঞ্জের বারাই ভিকরা এলাকা থেকে চার জুয়াড়িকে আটক করেছে র‍্যাব-৪

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার ২৮ মে রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে এই ৪ জুয়াড়ি কে আটক করেছে,র‍্যাব-৪ ।

এসময় র‍্যাব জানায় , গোপন সংবাদের ভিত্তিতে, মানিকগঞ্জ জেলার বারাই ভিকরা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে, নগদ অর্থ সহ এই ৪ জনকে আটক করা হয় ।

আটককৃতরা হলো, বাবুল হোসেন (২৩) পিতা মোঃ নূরু বেপারী, সজল খান (৩০) পিতাঃ মোঃ আরশেদ খান, ফরহাদ (২৬) পিতাঃ মোঃ জুলুম উদ্দিন , মিলন পিতা-মোঃ মেহের আলী। এরা সকলেই মানিকগঞ্জ জেলা, সদর থানার, বারাই ভিকরা এলাকার বাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে নগদ- ১৪,৫৪৫/= টাকা সহ তাস জব্দ করা হয় ।

বিষয়টি নিশ্চিত করেন,উনূ মং সিনিয়র এএসপি সিপিসি-৩, র‍্যাব-৪ মানিকগঞ্জ ।

রাণীশংকৈল ৬৮ বছর বয়স্ক হতদরিদ্র অসুস্থ বৃদ্ধাকে হুইলচেয়ার দিলেন ইউএনও স্টিভ কবির

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৭ মে বৃহস্পতিবার খিরু বেওয়া (৬৮) নামে এক হতদরিদ্র অসুস্থ বৃদ্ধাকে হুইল চেয়ার প্রদান করেছেন ইউএনও স্টিভ কবির।

খিরু বেওয়া উপজেলার ধুলঝাড়ি গ্রামের মৃত ধনজয় কুমারের স্ত্রী।
এদিন দুপুরে ইউএনও’র প্রতিনিধি হিসেবে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা জাহেরুল ইসলাম অসুস্থ বৃদ্ধার বাড়িতে হুইল চেয়ারটি পৌছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈলের কৃতি সন্তান ও শহীদ সোহরাওয়ার্দী হল বাকৃবি’র ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাদিম আল মুন্না,
বঙ্গবন্ধু শেখ ফজিলাতুন নেসা মুজিব হল শাখা, বাকৃবি’র সাংগঠনিক সম্পাদক এ জেড এম বর্ণী, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মি রুবন ও রাণীশংকৈল জাতীয় শিশু কিশোর পরিষদের ক্রীড়া সম্পাদক আল মাসুম পারভেজ।
হুইল চেয়ার পেয়ে সুবিধাভোগী খিরু বেওয়া ও তার ছেলে ইউএনও স্টিভ কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাগুরায় রেললাইন কাজের উদ্ধোধন করেছেন প্রধানমন্ত্রী

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার পৌনে ১২ টায় গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মাগুরায় রেললাইন স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন।

মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪.৮ কিলোমিটার নতুন রেল লাইন নির্মাণ করা হবে।

মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন রেলপথ সচিব সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ রেলপথ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আসাদুল হক জানান, ১২’শ ২ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ২৪.৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। এছাড়া, মাগুরা ও কামারখালীতে ২টি নতুন স্টেশন ও ২টি প্লাটফর্ম, ২টি সেড নির্মাণ, একটি আন্ডারপাস, গড়াই ও চন্দনায় ২টি মেজর রেল সেতু, ২৮টি মাইনর ব্রীজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এর পাশাপাশি, সিগন্যালিং ও ইলেকট্রিক্যাল কাজ করা হবে।

এ কাজের জন্য ১৩০ একর ভূমি অধিগ্রহনের কাজ চলছে এবং ২০২৩ সাল নাগাত পুরোপুরিভাবে রেল চলাচল করবে ।

সর্বশেষ আপডেট...