মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাই কুল্লা ইউনিয়ন ফোর্ডনগর ২য় খন্ড এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম তার নিজ অর্থায়নে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ৩শত পরিবারের মাঝে মাস্ক ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
রবিবার (৯মে) বিকেলে দক্ষিণ ফুটনগর তার নিজ বাসায় সাইফুল ইসলাম কর্মহীনদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রী বিতরণ এর আগে সাইফুল ইসলাম কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে মাক্স বিতরণ করে এবং করোনা ভাইরাসের বিষয়ে সচেতন করেন। পরে বিশেষ মোনাজাত শেষে ৩শত কর্মহীন পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে সমাজ সেবক সাইফুল ইসলাম উপস্থিত জনতার উদ্দেশে বলেন, খেটে-খাওয়া মানুষের মুখে হাসি ফোটাতেই তাদের পাশে দাঁড়ানো। করোনাভাইরাসে আতংকিত হওয়ার কিছু নেই। আমাদের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে ।তবেই আমরা ভাল থাকবো।
আমি গত বছর করোনাকালীন কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছি এবং বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে এলাকার উন্নয়ন সহ বিভিন্ন সংগঠনের কাজে আমি তাদের পাশে দাঁড়িয়েছি ইনশাআল্লাহ আগামী দিনেও তাদের পাশে থাকব।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিল্লাল হোসেন, কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ফকির, পাইওনিয়ার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রিয়াজ উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত ফল পাওয়ার সময় কমিয়ে আনতে গবেষণা করছেন নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা।
এ জন্য মৌমাছিদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। এসব মৌমাছি গন্ধ শুঁকেই শনাক্ত করতে পারবে করোনা আক্রান্ত ব্যক্তিদের নমুনা। তবে এ প্রক্রিয়ায় করোনা শনাক্তের বৈজ্ঞানিক ভিত্তির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
নেদারল্যান্ডসের ওয়াজেনিনজেন বিশ্ববিদ্যালয়ের জৈব-পশু চিকিৎসার গবেষণাগারে মৌমাছির এ বিশেষ প্রশিক্ষণ চলছে। সেখানে করোনা আক্রান্ত রোগীদের নমুনা শনাক্ত করতে দেওয়া হচ্ছে মৌমাছিকে।
প্রশিক্ষণে অংশ নেওয়া মৌমাছিরা আক্রান্ত নমুনা শনাক্তের সময় স্বতঃস্ফূর্তভাবে তাদের স্ট্রুর মতো লম্বা ও সূক্ষ্ম শুঁড় প্রসারিত করতে পারছে, এমনটাই জানিয়েছেন ভাইরোলজির অধ্যাপক উইম ভ্যান দের পোয়েল। তিনি এ প্রকল্পে গবেষণায় যুক্ত রয়েছেন।
উইম ভ্যান দের পোয়েল বলেন, শুরুতে আমরা মৌয়ালের কাছ থেকে সাধারণ মৌমাছি সংগ্রহ করেছি। এর পর সেগুলো বিশেষ ব্যবস্থায় রেখেছি।
এতে অভ্যস্ত হয়ে ওঠার পর প্রশিক্ষণের অংশ হিসেবে মৌমাছিগুলোর সামনে করোনার পজিটিভ নমুনা রাখা হয়েছে। এর পর পরই সেগুলাকে দেওয়া হয়েছে চিনিযুক্ত পানি। দেখা গেছে, আক্রান্ত নমুনা শনাক্তের পর মৌমাছিরা চিনিযুক্ত পানিতে তাদের শুঁড় বাড়িয়ে দিয়েছে। (নিউজ ডেস্ক)
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এসএসসি ব্যাচ-২০০১ ঢাকা উত্তর বন্ধুদের উদ্যোগে নিজস্ব অর্থায়নে “” ঈদ হাসি প্যাকেজ”‘ বিতরণ শুরু হয়েছে।
শনিবার বিকেলে সাভারের পুলিশ টাউনের বিপরীতে থাকা অর্ধ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে “” ঈদ হাসি প্যাকেজ”‘ বিতরণ করা হয়।
সমাজের গরীব ও খেটে খাওয়া মানুষের মাঝে অন্তত ঈদের দিন কিঞ্চিত হাসি ফোটানোই এই প্যাকেজের লক্ষ এবং উদ্দেশ্য।
প্রতিটি “” ঈদ হাসি প্যাকেজ”‘ এর মধ্যে উপহার হিসেবে মধ্যে রয়েছে চিনি গুঁড়া চাল, চিনি, তেল, গুড়োঁদুধ, নুডুলস্, সেমাই, সাবান ও মাস্ক।
শনিবার থেকে বিতরণ শুরু হওয়া “” ঈদ হাসি প্যাকেজ”‘ টি ঈদের দিন পর্যন্ত বিভিন্ন এলাকার প্রায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারত। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। দেশটিতে ভয়াবহ মাত্রায় বাড়ছে ভাইরাসটির সংক্রমণ।
প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর পুরাতন রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড হচ্ছে দেশটিতে। এবার শুধু দেশের নয়, মৃত্যুতে বিশ্বের সব রেকর্ড ভেঙে ফেলল দেশটি।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১৮৭ জন মানুষ। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী গত বছর মহামারি শুরুর পর থেকে কোনো দেশে একদিনে এত বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়নি। ভারতের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন একই কথা।
শনিবার (৮ মে) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১ হাজার ৩২৬ জনে। দেশটির বিভিন্ন রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ জন।
ভারতে গত মার্চ থেকে বাড়ছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা রোগীদের মৃত্যুর তালিকা। মার্চের প্রথম সপ্তাহে ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজারের কিছু বেশি।
কিন্তু অবস্থার দ্রুত অবনতি হওয়া শুরু করে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই। সে সময় থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা দুই লাখের কাছাকাছি পৌঁছে যায় দেশটিতে। মার্চের তৃতীয় সপ্তাহ নাগাদ সেই সংখ্যা পৌঁছে যায় প্রায় তিন লাখের কোঠায়।
এপ্রিলেও অব্যাহত ছিল দৈনিক আক্রান্তের এই উচ্চহার। গত ৩০ এপ্রিল প্রথমবারের মতো দৈনিক আক্রান্তের সংখ্যা চার লাখ অতিক্রম করে ভারতে।
তারপর কয়েকদিন এই সংখ্যা কিছুটা কম থাকলেও গত তিন দিন ধরে টানা ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন দেশটিতে।
হিমাচলে নিজের বাড়িতে যাবেন বলে গতকাল শুক্রবার কোভিড পরীক্ষা করিয়েছিলেন। শনিবার (৮ মে) সকালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন এই অভিনেত্রী।
কঙ্গনা বলেন, ‘আমি কয়েকদিন ধরে চোখে কিছুটা জ্বালাপোড়া সংবেদন নিয়ে ক্লান্ত ও দুর্বল বোধ করছিলাম। হিমাচলে যাব বলে আশা করছিলাম, তাই গতকাল করোনা পরীক্ষা করাই এবং আজ ফল পজিটিভ এসেছে।’
আক্রান্ত হওয়ার পর সবার কাছ থেকে নিজেকে আলাদা করে রেখেছেন বলে জানান তিনি।
এফ এম ফজলুল হক ফজলু (সিংগাইর) মানিকগঞ্জ প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপের করোনা ভাইরাস নিয়ন্ত্রণে লক ডাউনে যাত্রীবাহী গাড়ী আন্তঃজেলা অতিক্রম করা সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে।
স্বাস্থ্য বিবি ও সরকারি আদেশ অমান্য করায় আজ হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়ক
ধল্লা ব্রীজের পশ্চিম পাশে পুলিশ ফাঁড়ীর সামনে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ অফিসার রুনা লায়লা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় ১০ টি যাত্রীবাহী গাড়ীর চালককে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে।
এবং বিশেষ কারণ দর্শানো বহু চালককে
জরিমানা না করে বিকল্প রাস্তায় যানবাহন থামিয়ে জনসাধারণের সেবার লক্ষ্যে ফেরত পাঠিয়েছে এবং অটোরিকশা, হ্যালোবাইকে অতিরিক্ত যাত্রী নিয়ে আসা
সকলকে নামিয়ে দিয়েছেন নির্বাহী অফিসার।
সকাল ১২ ঘটিকা হতে বিকাল ৩ টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। পুলিশ, সাংবাদিক ও স্থানীয় মেম্বার সহোযোগিতায় উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ নতুন কমপ্লেক্স ভবন ও হলরুম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৮ মে দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে এ ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়।
এ সময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির ষ্টিভ, মেয়রা
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে যুক্ত হলো আরো একটি উন্নয়ন প্রকল্প। ৪ কোটি ৭৮ লক্ষ ৬২ হাজার৫৩৫ টাকা ব্যয়ে
রাণীশংকৈল অত্যাধুনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুম নির্মাণ হচ্ছে যা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আজ ৮ মে, বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে দিবসটি পালন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, দিবসটি উপলক্ষে আজ শনিবার (৮ মে) বেলা ১১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ভার্চুয়াল আলোচনা সভায় দেশের ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিট সংশ্লিষ্টরা অংশগ্রহণ করবেন।
এ দিন সকাল ৯টায় জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য, মহাসচিব, উপমহাসচিব, সোসাইটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
১৮২৮ সালের এই দিনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট-এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিও বিশ্বের অন্যান্য জাতীয় সোসাইটির ন্যায় যথাযথ গুরুত্ব ও মর্যাদা সহকারে দিবসটি পালন করছে।
রেড ক্রিসেন্টের পক্ষে আরও জানানো হয়, এবারের ২০২১-এর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের থিম ‘অপ্রতিরোধ্য’। সবাই মিলে একত্রে এই পৃথিবীকে আরও সংরক্ষিত এবং আরও শান্তিপূর্ণ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতি আমাদের প্রতিশ্রুতি ও চেষ্টা সবসময় অব্যাহত থাকবে, এ ব্যাপারে আমরা অপ্রতিরোধ্য হিসেবে কাজ করে যেতে চাই ।
এই কোভিড মহামারির শুরু থেকেই বিশ্বব্যাপী হাজার হাজার নতুন স্বেচ্ছাসেবক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের সঙ্গে একত্রিত হয়েছেন, সেবার হাত বাড়িয়ে দিয়েছেন নিজের পাশের বাসায় থাকা মানুষটির জরুরি প্রয়োজনে বা এলাকাবাসীর সাহায্যার্থে।
সবাই মিলে একত্রিত থেকে যেমন মোকাবিলা করছেন করোনাকালীন সময়কে, সেই সঙ্গে আরও অন্যান্য দুযোর্গ (যেমন বাংলাদেশের ক্ষেত্রে গত বছরে ঘূর্ণিঝড় আম্পান, বন্যা) কালীন নিজ নিজ এলাকার জনগোষ্টির পাশে থেকেছেন তারা, যখন যেভাবে পেরেছেন, নিঃস্বার্থভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
রেড ক্রিসেন্ট জানায়, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ১৯২টিরও বেশি দেশে কাজ করে যাচ্ছেন। বড় শহরগুলো থেকে শুরু করে প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন নানান ধরনের মানবিক সহায়তা। সেই সঙ্গে মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মানবতার শক্তি অবিরাম, অপ্রতিরোধ্য।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৭ মে শুক্রবার রাত ৯ টায় পৌরশহরে বাবলু কোচ কাউন্টার খোলা রেখে টিকিট বিক্রি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি ও মোবাইল কোর্টের পেশকার সোহেব আলী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমান করোনা পরিস্থিতি রোধ কল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আন্তজেলা গণ পরিবহন যাতায়াত বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে রাণীশংকৈল পৌর শহরের বাবলু কোচ টিকিট কাউন্টার খোলা রেখে ঢাকা পাঠানোর জন্য টিকিট বিক্রি করার সময় হাতে নাতে ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
পরে ভ্রাম্যমান আদালতে বাবলু কাউন্টারের ম্যানাজার ভান্ডার গ্রামের আঃ কাদেরের ছেলে শাহাদাত (৪০) কে দন্ডবিধি ১৮৬০ এর সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ৮ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, বর্তমান লকডাউন পরিস্থিতিতে সরকারিভাবে পরিবহন চলাচল নিষেধাজ্ঞা অমান্য করে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ও করোনা সংক্রমণ বৃদ্ধির তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদেরকে ঢাকা পাঠানোর উদ্দেশে টিকিট বিক্রির অপরাধে উল্লেখিত আইনে এ জরিমানা করা হয়েছে।
বিপ্লব সাভারঃ লড়বো মোরা গড়বো দেশ, সমৃদ্ধির বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সাভারের হেমায়েতপুরে অনুষ্ঠিত হলো সমসাময়িক চলমান ইসলামিক কর্মশালা ।
তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সার্বিক সহযোগিতায় ও তেঁতুলঝোড়া ইউনিয়ন কালচারাল ক্লাব-২ এর আয়োজনে, শুক্রবার ০৭-০৫-২০২১ইং বিকাল তিনটায় হেমায়েতপুর চেয়ারম্যান ফখরুল আলম সমর নিজ বাসভবনে এই কোরআন তেলোয়াত ইসলামী কর্মশালার আয়োজন করা হয়েছে।
এ সময় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ ছিল সকলের জন্য উন্মুক্ত, অংশগ্রহণকারীরা, চারটি সূরা সহি ও শুদ্ধ উচ্চারণ করে পড়তে পারলেই পেয়েছেন একটি পাঞ্জাবি, তিনটি সূরা সহি শুদ্ধ উচ্চারণ করে পড়লেই পেয়েছেন একটি জায়নামাজ ও একটি কোরআন শরীফ, দুটি সূরা সহি শুদ্ধ উচ্চারণ করে পর পরেই পেয়েছেন একটি ইসলামিক বই, একটি সূরা সহি শুদ্ধভাবে পড়তে পারলেই পেয়েছেন একটি টুপি ও তাসবীহ । এক কথায় সহি শুদ্ধ উচ্চারণের মাধ্যমে সূরা বলতে পারলেই তিনি পেয়ে গেলেন উপহার ।
তেঁতুলঝোড়া ইউনিয়ন কালচারাল ক্লাব-২ এমন একটি ব্যতিক্রম ইসলামিক অনুষ্ঠান করায়, এলাকাবাসীসহ খুশি সর্বত্রই মানুষ।
আর পবিত্র রমজানে, এমন একটি অনুষ্ঠান হাওয়াই খুশি এনে দিয়েছে সকলের মাঝে ।
উক্ত অনুষ্ঠানে , বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,হাফেজ মোঃ আব্দুল হাকিম, হাফেজ মোঃ ইব্রাহিম খলিল, হাফেজ মোঃ সজিব, অনুষ্ঠানটি পরিচালনা ছিলেন রাজিব আহমেদ ।
অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন কালচারাল ক্লাব-২ ।