মোঃ সম্রাট আলাউদ্দিন,(ধামরাই প্রতিনিধি) ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে ধামরাই বাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহম্মদ এর পক্ষ থেকে ধামরাই সহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্থরের সম্মানিত নাগরিকবৃন্দ’সহ প্রিয় দেশবাসী এবং মুসলিম বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন- ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ।
তিনি বলেন— একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় -এমনটাই আমার প্রানের চাওয়া।
তিনি আরও বলেন— এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে আমরা পালন করতে চলেছি, যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব, দলীয় নেতাকর্মী ও পরিচিতজন অনেকেই আক্রান্ত। ইতোপূর্বে এই ভাইরাসে আমরা অনেকেই আপনজনকে হারিয়েছি।
এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই সকল প্রকার স্বাস্থ্যবিধি এবং সরকারি নীতিমালা মেনে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে তিনি সকলের প্রতি আহবান জানান।
তিনি সবাইকে ঈদ-উল- ফিতর এর শুভেচ্ছা। “ঈদ মোবারক” জানান। তিনি আরো বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, মুখে মাস্ক ব্যাবহার করুন,পরিষ্কার পরিছন্ন থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি)পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার ধামরাইয়ের ফোর্ডনগর গ্রামের অসহায় হয়ে পড়া হত দরিদ্র ২৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পাইওনিয়ার সমাজ কল্যাণ সংস্থা।
ধামরাই উপজেলার ফোর্ডনগরে স্বাস্থ্যবিধি মেনে পাইওনিয়ার সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম বলেন,মহামারি করোনায় দরিদ্র পরিবারের মানুষ অসহায় হয়ে পড়েছে।আমরা সব সময় এসব অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ছিলাম,আছি এবং আগামীতেও থাকবো।সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার ২৫০ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পাইওনিয়ার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন (রিয়াজ) ও সাধারণ সম্পাদক মনির হোসেন (আপন)
হুমায়ুন কবির রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলার বলঞ্চা গ্রামের বীর মুক্তিযোদ্ধা তজিরউদ্দিন (৭০) গত মঙ্গলবার ১১ মে রাত ১০ টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়। পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। (ইন্নালিল্লাহি ও য়া ইন্না ইলাহির রাজিউন)
পরদির বুধবার ১২ মে সকাল সাড়ে ১১টায় নিজ বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার স্টিভ কবির ও থানা পুলিশের নেতৃত্বে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৪ পুত্র সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা তজির উদ্দিনের মৃত্যুতে রাণীশংকৈল মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন। এবং তার সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আর কে আকাশ, পাবনা: পাবনা-৫ সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভানেত্রী নাজমা আক্তারের নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনূর ফেরদৌস কণা।
করোনাকালীন দুর্যোগে শহরের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে তিনি নিজ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় তিনি বলেন, করোনার মহামারী ও লক ডাউনের কারনে অনেকে অসহায়ের মতো জীবন-যাপন করছেন।
কিন্তু লজ্জার কারণে অনেকে মুখ ফুটে কারো কাছে কিছু চাইতে পারেন না। আমি রাতের আঁধারে নিজেই সাধ্যমতো সেই সকল পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছি।
আমরা সকলেই যদি সাধ্যনুয়ায়ী সহযোগীতার হাত বাড়িয়ে দেই, তাহলে অনেক পরিবার উপকৃত হবে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা জেলা প্রতিনিধিঃমাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ও কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ ও জি আর এর আওতায় ৩’হাজার ২’শত গরীব ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে ।
এছাড়াও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর ব্যক্তিগত উদ্যোগে অত্র ইউনিয়নের বেকার,কর্মহীন শ্রমিকদের মাঝে লুঙ্গী,শাড়ী ও পাঞ্জাবী বিতরণ করা হয় ।
নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিত ও কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস এর সার্বিক ব্যবস্থাপণায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন।
উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন,উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ,সহকারি কমিশনার(ভূমি) হাসিনা মমতাজ,থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত।
বিপ্লব,সাভারঃ সিংগাইরে জামির্তা ইউনিয়নে নিজ অর্থায়নে ৫০০ শত পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করলেন জামির্তা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল হালিম রাজু।
আজ বুধবার সকাল ১১টায় মানিকগঞ্জের সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম রাজুর নিজ বাসভবন প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে ,হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয় ।
এসময় ঈদ উপহার খাদ্যশস্যর মধ্যে ছিল, ১ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি তৈল, দুই প্যাকেট সেমাই (১ কেজি পরিমাণ) , আধা কেজি ডাল, একটি করে সাবান, ৪০০ শত হতদরিদ্র পরিবারের মাঝে উপহার দেওয়া হয় ।
এ সময় জামির্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি বিগত বছরে ,করোনাকালীন সময় থেকে এ যাবত পর্যন্ত ,আমার ইউনিয়নের সকল হতদরিদ্র মানুষের পাশে আছি থাকবো “ইনশাল্লাহ”।
আপনারা আমার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমার এমপি মহোদয় মমতাজ বেগমের জন্য দোয়া করবেন, ও আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন ।
সময় আরো উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আব্দুল হালিম রাজুর পিতা, মোঃফজলুল হক, ইউপি সদস্যসহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অবশেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে দাওয়াত প্রদান করেন
হুমায়ুন কবির, রাণীশংকৈল ,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত মঙ্গলবার ১১ মে দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম উপজেলার বলিদ্বারা গ্রামের বীরঙ্গনা টেপরি বেওয়ার বাড়িতে গিয়ে তার হাতে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সামগ্রী ও নগদ ২৫ হাজার টাকা তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিভ কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আরও চারদিন ধরে চলবে।পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত বলে জানিয়েছে সংস্থাটি।চাঁদ দেখার ওপর নির্ভর করছে ঈদ বৃহস্পতিবার না কি শুক্রবার।
তবে শুক্রবার হলেও ঈদের দিনে বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘কালবৈশাখীর প্রভাবে এখন বৃষ্টিপাত হচ্ছে।
আগামী ১৫ মে পর্যন্ত সারা দেশেই এই বৃষ্টি থাকবে। তবে ১৪ মে পর্যন্ত বৃষ্টি বেশি থাকবে, ১৫ মে একটু কমবে।বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বজ্রপাতও হতে পারে।’
এম এ জববারঃ শরীয়ত পুর নড়িয়া উপজেলা ডিঙ্গামানিক ইউনিয়নের সকল মসজিদের ইমাম সাহেবদের ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ডিঙ্গামানিক ইউনিয়নের মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব আঃ আজিজ সরদার আজ বিকাল ৩ ঘটিকার সময় তার নিজ বাড়িতে, ইউনিয়নের সকল মসজিজের ইমাম সাহেবদের ঈদ সামগ্রী ও কিছু নগদ অর্থ প্রদান করে থাকেন।
উক্ত ঈদ সামগ্রী বিতরন করার সময় স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী, ইউনিয়নবাসী ও নিজ এলাকাবাসীর লোকজনও মুছল্লীগনরা উপস্থিত ছিলেন।
আলহাজ্ব আঃ আজিজ সরদারের এমন ভূমিকা দেখে ডিঙ্গামানিক ইউনিয়নবাসী তাদের মুগ্ধতা প্রকাশ করেন। আলহাজ্ব আঃ আজিজ সরদার সকল মুছল্লীগন ও এলাকার ও ইউনিয়নবাসীর সবার কাছে দোয়া চেয়েছেন এবং বরাবরের মত মানব সেবায় যেনো লিপ্ত থাকতে পারেন সেই ব্যক্ত প্রকাশ করেন সকলের কাছে।
উল্লেখ্যঃ আলহাজ্ব আঃ আজিজ সর্দার জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ- সভাপতি, ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামীলীগের সম্মানীত সদস্য। তিনি আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী এবং সবস্বতের মানুষের কাছে দোয়া প্রার্থী।
এফ এম ফজলু সিংগাইর (মানিকগঞ্জ): সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই একমাত্র উন্নত সেবার প্রতিষ্ঠান। বাড়ছে মানুষ বাড়ছে রোগবালাই।
রাস্তাঘাট উন্নতি হওয়ায় যানবাহনের পরিমাণ অকল্পনীয়ভাবে বহু যানবাহনের ড্রাইভার যাত্রী প্রতি নিয়তই সড়ক দূর্ঘটনায় হাসপাতালে ভীড় জমাতে দেখা যায় কিন্তু সেখানে চিকিৎসা সেবা কতটুকু পাচ্ছে সেটা দেখার বিষয়।
সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্সে গত পরশু প্রতিবেদন তৈরি করার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা কবীর ও ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রাজিবকে পাওয়া যায়নি।
প্রতিবেদনকালে স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত অনেকে ও ভুক্তভোগীরা জানায় গুরুত্বপূর্ণ ৪ টি বিভাগ অর্থোপেডিক্স, বক্ষোব্যাধী, চক্ষু ও শিশু বিভাগের কোন ডাক্তার মাসেক ৬ হয় বদলি হওয়েছে এখনও কেউ যোগদান করেনি। এই শূন্যতায় ভোগান্তির কারণ হয়ে দাড়িয়েছে।
অর্থোপেডিক্স ডাঃ সাহিদুর রহমান খান বদলি হয়ে যাওয়ায় বেশী অভাব সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনের সময় হাত ভাঙ্গা মেয়ের ডিজিটাল এক্সরে নিয়ে রিপোর্টটা দেখানোর জন্য এড. সোলাইমানকে ঘুরতে দেখা যায়।
এক সময় হেমায়েতপুর সাভার ও ঢাকার উন্নত সেবার জন্য সরকারী বেসরকারী মেডিকেলে সিংগাইরবাসীর যেতে হতো এখন আবারও সেই পথেই যেতে হচ্ছে।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।