29 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

রাণীশংকৈলে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে ১ব্যাক্তির মৃত্যু

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১ এপ্রিল বৃহস্পতিবার রাতে ইঁদুর মারা ট্যাবলেট খেয়ে হারাধন শীল (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে । হারাধন উপজেলার বাচোর ইউনিয়নের গন্ডাবাড়ি গ্রামের মৃত শীতিল চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হারাধন শীল বেশ কিছুদিন ধরে পেটের ও বুকের ব্যাথায ভুগছিল।গত ১ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত ৮ দিকে হারাধন তার বিছানায় শুয়ে ছটফট করতে থাকে এবং ঘামতে থাকে। এ সময় তার পরিবারের লোকজন তার সমস্যার কথা জিজ্ঞাসা করলে সে বলে, আমি গ্যাস ট্যাবলেট মনে করে ইদুরমারা ট্যাবলেট খেয়ে ফেলেছি ।

পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে
অটোরিক্সা যোগে ডাক্তারের কাছে নেয়ার পথে কাতিহার বাজারের কাছে তার আগে মৃত্যু হয় ।

থানার ওসি এস এম জাহিদ ইকবাল এ ব্যাপারে বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুল ট্যাবলেট খেয়ে হারাধনের মৃত্যুর কথা আমরা জেনেছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি বলেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশের শেষকৃত্যের জন্য এডিএম বরাবর লিখিত আবেদন দেওয়া হয়েছে ।

অনুমতি পেলে শেষকৃত্য সম্পন্ন হবে

রাণীশংকৈলে ডিবি পুলিশের হাতে ৪৫ পিচ ইয়াবাসহ এক যুবক আটক

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ৪৫ পিস ইয়াবাসহ ইব্রাহীম ফজর আলী( ৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

ফজর আলী উপজেলার উপজেলার কলিগাঁও গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১১ টায় ঠাকুরগাঁও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কলিগাঁও গ্রামের একটি পুকুর সংলগ্ন কাঁচা রাস্তা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজর আলীকে হাতেনাতে গ্রেফতার করে ।

এ নিয়ে তাঁর বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

আসামীকে ২ এপ্রিল শুক্রবার জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

রাণীশংকৈল থানার অফিসার্স ইনচার্জ এসএম জাহিদ ইকবাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাভারে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার হেরোইন সহ আটক ২

বিপ্লব,সাভারঃ সাভারে অভিযান চালিয়ে ৯০ লাখ টাকার হেরোইনসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।

শুক্রবার ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব ৪ বলছে,ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী নবাব ও নাহিদ ইসলাম হেরোইন বিক্রি করছে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালায় র‌্যাব ৪।

এসময় র‌্যাব মাদক ব্যবসায়ী নবাব ও নাহিদ হোসেনকে ৯০ লাশ টাকা মুল্যের ৮৮০ গ্রাম হেরোইন ্উদ্ধার করা হয় ও একটি ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব আরও বলছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে ট্রাকে পচনশীল পণ্য পেয়াজ পরিবহনের আড়ালে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এবিষয়ে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সকালে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঝালকাঠিতে করোনার দ্বিতীয় ধাপে সচেতনতায়, প্রচারণা ও মাস্ক বিতরণে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা পুলিশের উদ্যোগে লিফলেট, স্টিকার ও মাস্ক বিতরণ ।

০১/০৪/২০২১ইং তারিখ বৃহস্পতিবার ঝালকাঠি বাসস্ট্যান্ট চত্বরে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম সচেতনতামূলক এ কার্যক্রম শুরু করেন। পরে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এই সচেতনাতামূলক প্রচারণা চালানো হয়।

এ সময় পুলিশের পক্ষ থেকে যেসব পথচারী মাস্ক পরেননি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়াসহ লিফলেট বিতরণ, মাইকিং ও বিভিন্ন স্থানে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

জেলা পুলিশের এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর থানার অফিসার ইনচার্জ মো. খলিলুর রহমানসহ পুলিশে অন্যান্য কর্মকর্তা ও সদস্য গন।

এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, করোনার শুরু থেকেই মানুষের পাশে ছিল পুলিশ। বর্তমানে দেশে দ্বিতীয় বারের মতো করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে এবারও জেলা পুলিশ এ উদ্যোগ গ্রহণ করেছে।

করোনা সংক্রমণ রোধে পুলিশের এ কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান তিনি। এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে থাকেন।

রাণীশংকৈলে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

হুমায়ুন কবির, রাণীশংকৈলে, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দেশব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সার্বিক পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ১ এপ্রিল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ উপলক্ষে এদিন সকালে পরিষদ চত্বর সংলগ্ন মহাসড়ক ও পৌর কাঁচা বাজারে মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় ৯ জনকে সামান্য অর্থ জরিমানা করা হয়।

এছাড়াও শতাধিক মাস্ক বিহীন গরীব পথচারীকে ইউএনও বিনামূল্য মাস্ক বিতরণ করেন।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির।

এ সময় ইউএনও অফিসের পেশকার ইউনুস আলী, এস আই আহসান হাবিব, পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা জানান।

কাঠালিয়ার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন হাওলাদার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন হাওলাদার করোনায় আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমালেন ।

৩১/০৩/২০২১ইং তারিখ বুধবার আনুমানিক সকাল ৯.৩০মিঃ এর সময় বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ও মানবাধিকার কর্মী অমরেশ রায় চৌধুরী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কাঠালিয়া সদর ইউনিয়নের জয়খালী গ্রামের বাসিন্দা আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন হাওলাদার দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।

গত ২৪/০৩/২০২১ইং তারিখ করোনা পরিক্ষা করালে পরের দিন রিপোর্ট আসে পজেটিভ। এমতো অবস্থায় তার শরীরের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন হাওলাদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবং শহীদ রাজা ডিগ্রি কলেজ পরিবার তার এই অকাল মৃত্যুতে গভীর শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এবং সৃস্টিকর্তা তার পরিবারের সবাইকে শোক সইবার শক্তি দিক এ প্রার্থনাও করেন ।

সবাই তার জন্য দোয়া আশীর্বাদ করেন । বিকেল ৫.৩০মিনিটে মরহুমের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

রাণীশংকৈলে বারি-৩৩ উন্নত জাতের গমচাষ উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওযে়র রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছয় ভাগিয়া ব্লকে ৩১ মার্চ বুধবার কৃষি অধিদপ্তরের উদ্যোগে বাংলাদেশ গম ও ভ‚ট্টা ইইনস্টিটিউট বারি- ৩৩ উন্নত জাতের গম চাষ উপলক্ষে এক মাঠ দিবস অনুষ্ঠানের আযে়াজন করা হয়।

বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ সিদ্দিকুন নবী মন্ডলের সভাপতিত্বে মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ ।

বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ রেজাউল কবির ও আশরাফুল আনাম। এ ছাড়াও সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সজল, ব্লকের ৭০ জন কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: ঐ ব্লকে ভ‚পেন, ধনেশ্বর, ও চিত্রমহন নামে ৩ জন কৃষককে ১০ বিঘা জমিতে এ গম চাষের জন্য কৃষি অফিস থেকে ইতোমধ্যে সার, বীজ ও কীটনাশক বিনাম‚ল্যে সরবরাহ করা হয়েছে। বারি- ৩৩ জাতের গম চাষ করে কৃষকরা প্রতি বিঘায় ১৫ মন করে গম উৎপাদন করেছেন বলে তারা জানান।

মাঠ দিবসের আলোচনায় বক্তারা বলেন, বারি-৩৩ একটি উন্নত জিংক সমৃদ্ধ উচ্চ ফলনশীল জাতের গম। এ গম খেলে গর্ভবতী মা ও শিশুর শারীরিক গঠন ও মেধাশক্তি বৃদ্ধি পায়।

রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২

রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪ ।

রাতে গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক ও ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাব ৪ বলছে,রাজধানীর গাবতলী এলাকায় মাদক ব্যবসায়ী হানিফ (৪৫) ও তমাল হোসেন ভারতীয় ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী হানিফ ও তমালকে আটক ও একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৫৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। র‌্যাব বলছে আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল এনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক বিক্রি করে আসছিলো।

এবিষয়ে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার(ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা।

সকালে ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকার একটি হাউজিং কোম্পানীর প্লট থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে,ভোর রাতে মোগড়াকান্দা এলাকার একটি হাউজিং কোম্পানীর প্লটে অজ্ঞাত ওই যুবককে ইট দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃওরা।

পরে সকালে তার লাশ দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে ৯৯৯ নাইনে জানালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশের ধারণা নেওয়া খাওয়াকে কেন্দ্র করে দুর্বৃওরা ওই যুবককে হত্যা করে থাকতে পারে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন,অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাণীশংকৈল সেচ পাম্পের বিদ্যুৎশকে যুবকের মৃত্যু

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩০ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সেচ পাম্পের বিদ্যুৎশক লেগে নইমুল ইসলাম(৩২) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নঈমুল উপজেলার রায়পুর গ্রামডাঙ্গী এলাকার আবু সামাদের ছেলে।

পুলিশ সুত্রমতে, নইমুল সেচ মালিক তুষারের পাম্প দিয়ে বাড়ির পাশে ইরি ধান ক্ষেতে পানি নিচ্ছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে নঈমুল ও তার ভাই আশরাফুল ধান ক্ষেতে পানি দেখতে যায়। কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ আসলে নঈমুল আবার পাম্প স্টার্ট দিতে গেলে বৈদ্যুতিক শক লেগে মাটিতে পড়ে যায়। তার ভাই আশরাফুল টের পেয়ে ঘটনাস্থলে এসে অচেতন অবস্থায় নইমুলকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক
মেডিকেল অফিসার ফিরোজ আলম জানান
হাসপাতালে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, সেচ পাম্পের বৈদ্যুতিক শক লেগে হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেট...