22 C
Dhaka, BD
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

মাগুরার শ্রীপুরে করোনা সংক্রামণ রোধে প্রশাসনের ব্যাপক তৎপরতা

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি:সরকারি ঘোষণা অনুযায়ী সারাদেশে করোনা সংক্রামণ রোধে সপ্তাহ ব্যাপী লকডাউনের অংশ হিসেবে মাগুরার শ্রীপুর উপজেলাতেও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা অব্যাহত রয়েছে ।

লকডাউনের প্রথম দিন থেকে শুরু করে আজ দ্বিতীয় দিনেও প্রশাসনের কর্মতৎপরতা, জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা, মোবাইল কোর্ট ও অভিযান চলছেই । শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, সহকারি কমিশনার (ভুমি) হাছিনা মমতাজ ও শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান ও গণপরিবহণে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী করা হচ্ছে ।

আজ মঙ্গলবার লকডাউনের দ্বিতীয় দিনে যাত্রীবাহী দুরপাল্লার বা লোকাল কোন পরিবহন না চললেও সকাল থেকেই যাত্রীবাহী অটোটেম্পু ও ব্যাটারী চালিত ইজিবাইক ছিল চোখে পড়ার মতো । দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর নেতৃত্বে শ্রীপুর-মাগুরা সড়কের টেম্পু ষ্ট্যান্ড ও কুমার নদের ব্রিজ এলাকায় চেকপোষ্ট বসিয়ে প্রায় অর্ধশত যাত্রীবাহী ইজিবাইক ও অটোটেম্পু আটক করা হয় ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক এ অভিযান অব্যাহতভাবে চলতেই থাকবে। তাই করোনা সংক্রামণ রোধে সবাইকে সচেষ্ট হওয়ার জন্য আহবান করেন।

ঝালকাঠি ধ্রুবতারা’র উদ্যোগেজনসচেতনতায় মাস্ক, সাবান, লিফলেট  বিতরণ

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা  প্রতিনিধিঃ ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফ্রি মাস্ক, সাবান, লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

০৬/০৪/২০২১ইং মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে সংগঠনের জেলা সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু ও জেলা শাখার সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ হুমায়ুন কবির এ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমরেশ রায় চৌধুরী, ধ্রুবতারা কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এইচএম গিয়াস উদ্দিন, জেলা শাখার যুগ্ম সম্পাদক মো: শাকিল রনি, আইসিটি সম্পাক এইচএম নবীন, সদস্য মো: শফিকুল ইসলাম, মোঃ মুবিন ইসলাম, মোঃ রাফি, আবির হোসেন রানা প্রমুখ।

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে লঞ্চঘাট পর্যন্ত  পথচারী, হোটেল-রেস্তোরা ও দোকানে ফ্রি মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয় এবং জনগনের মধ্যে কোভিড-১৯ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা সহ করণা থেকে সচেতন থাকার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬ এপ্রিল মঙ্গলবার খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে উপজেলার দুইশ’ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন,সাবেক সাংসদ জেলা আ’লীগ সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতাল জুলকার নাইন কবির,
আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ।

এছাড়াও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগী কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে আজ বিতরণ কার্যক্রমে উপজেলার তালিকাভুক্ত মোট ১৮৫০ জন কৃষকের মধ্যে ২০০ জনের প্রত্যেক কে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএসপি ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়।

পর্যায়ক্রমে এ বিতরণ অব্যাহত থাকবে।

লকডাউনের প্রতিবাদে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের রাস্তা অবরোধ

লকডাউনের প্রতিবাদে রোববার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা। দাবি জানান, মার্কেট খোলা রাখার।

সেসময় প্লেকার্ড হাতে ব্যবসায়ীরা স্লোগান দিতে থাকেন। এতে এলাকাটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়; বিপাকে পড়েন সাধারণ মানুষ।

এছাড়াও মিরপুর, পান্থপথসহ রাজধানীর বিভিন্ন এলাকায় লকডাউন বিরোধী মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানান তারা।

বিকল্প হিসেবে লকডাউনের মধ্যে দিনের বেলা একটি নির্দিষ্ট সময় দোকান খোলা রাখার অনুমতি দেয়ারও আহ্বান জানান ব্যবসায়ীরা।

স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখতে চান রাজশাহীর ব্যাবসায়ীরা

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে দোকানপাট খোলা রেখে স্বাভাবিক নিয়মে ব্যবসা করবো।

আমাদের জন্য কোন হয়রানির শিকার হতে না হয়। আজ রোববার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এমন কথা জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান

এসময় তিনি জানান- বিগত লকডাউনের সময় সরকার প্রদত্ত প্রণোদনা অর্থ আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউই পাইনি, পেয়েছেন হাতে গোনা কিছু শিল্পপতিরা। যদি হাজার হাজার শ্রমিক সহ বড় বড় শিল্প কলকারখানা সীমিত আকারে চলতে পারে তবে আমরা কেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে পারবনা? আমরা ব্যবসায়ীরা মাস্ক ছাড়া কোন ধরনের পণ্য বিক্রি করবো না।

এই সংবাদিক সম্মেলনের পরেও যদি নীতি নির্ধারকদের বোধ না হয়-তাহলে ব্যবসায়ীরা রাস্তায় নামবে।

এসময় ব্যবসায়ী নেতারা জানান- আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চাই। করোনার বিগত বছরে যে আমাদের ক্ষতি হয়েছে তার কোন ভাবে পোষানো সম্ভব নয়। এবছরও একই ভাবে সরকার লকডাউন দিয়ে দোকানপাট বন্ধ করছে- তাতে আমাদের ব্যবসায়ীক ক্ষতি আরও বাড়বে।

নেতারা আরও জানান- রাজশাহীর ব্যবসায়ীরা হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা। যে বাচ্চাটা দুধ পাই না- এই বাচ্চা টা হলো রাজশাহী। প্রতিবছরের এই রোজার মাসই আমাদের ব্যবসার মৌসুম। এসময় ব্যবসা করে আমরা সারাবছর চলি। তার পরে লকডাউনের সিদ্ধান্ত খুবিই কষ্ট কর।

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি রফিকুজ্জামান, ফৌজদার শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতান মানু, ইয়াসিন আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাঘায় মাদকের পাঁচ মামলার আসামীসহ আটক-৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মাদকের পাঁচ মামলার এক আসামীসহ ৬ জনকে আটক করা হয়েছে।

শনিবার(৩এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খানপুর খোসবার আলীর বাড়িতে রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ২পিস ইয়াবা টেবলেট ও অর্ধ বোতল ফেন্সিডিলসহ ৪জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো-উপজেলার চক নারায়নপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে রাব্বি আহম্মেদ (২৭), সুলতানপুর গ্রামের বাদশা আলমের ছেলে আরিফ হোসেন (২৫), খানপুর গ্রামের খোসবার আলীর ছেলে মনির হোসেন (২২) ও লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের আক্কাছ আলী সরদারের ছেলে গোলাম রাব্বানী (২০) ।

অপরদিকে উপজেলার হরিরামপুর গ্রামের পাঁচ মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুকচাঁদ আলীর ছেলে আব্দুল সালাম(৪৩) ও তেথুলিয়া দক্ষিনপাড়া গ্রামের আকছেদ আলী ছেলে বাদশা আলীকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবদুল বারী জানান, রাজশাহী সহকারি পুলিশ সুপার(চারঘাট সার্কেল) নূরে আলমের নেতৃত্ব বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (৪এপ্রিল) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রাণীশংকৈলে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সহায়তা দিলেন জেলা প্রশাসক

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে সম্প্রতি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ১১টি দোকান মালিক ও রাতোরে বাড়ি পুড়ে যাওয়া ১ জনসহ মোট ১২ জনকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার টাকা করে সহায়তা দিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

রবিবার ৪ মার্চ সকালে নেকমরদ কুশুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা, পিআইও স্যামুয়েল মার্ডি, ওসি(তদন্ত)আব্দুল লতিফ শেখ, নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক, রাতোর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ২৭ মার্চ রাতে নেকমরদ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে ১১ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই রাতে রাতোরে ইউনিয়নে ১ টি বাড়িও পুড়ে যায়।এতে বাড়ির মালিকসহ ১১ জন দোকানদার ব্যাপক ক্ষতির শিকার হয়।

লকডাউনে অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল বন্ধ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। শনিবার (০৩ এপ্রিল) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল।

তিনি বলেন, ‘লকডাউনের সময় অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।’

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি লকডাউন চলাকালীন অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। সরকার যেদিন থেকে লকডাউন কার্যকর করবে সেদিন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

দেশে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করছে সরকার। শনিবার (০৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে ১২ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাঠালিয়ায় দুই দিনের ব্যবধানে আর একজন স্কুল শিক্ষকের করোনায় মৃত্যু

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার তম্ময় বেপারী (৩৫) নামে একজন স্কুল শিক্ষকের তাজা প্রাণ কেড়ে নিল করোনায় ।

০৩/০৪/২০২১ইং তারিখ শনিবার সকালের দিকে বরিশালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।

জ্বর-সর্দি ও ডায়রিয়ার লক্ষণে আক্রান্ত হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন তিনি। এবং ৩১/০৩/২০২১ইং তারিখ করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজেটিভ আসে।

তম্ময় বেপারী উপজেলার নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং চেঁটরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলিপ বেপারীর ছেলে।

উক্ত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র তালুকদার শিক্ষক তম্ময় বেপারীর করোনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২০/০৩/২০২১ইং তারিখ বিদ্যালযের পার্শ্ববর্তী মিরুখালী ক্লিলিক থেকে তিনি করোনা টীকা নেন।

পরের দিন ২১/০৩/২০২১ইং তারিখ জ্বর হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নেন এবং ৩১/০৩/২০২১ইং তারিখ তারিখ টেষ্টে তার করোনা পজেটিভ আসে।

তরুণ শিক্ষক তম্ময়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শিক্ষক তম্ময় বেপারীর বিদ্যালয়ের সহকর্মী শিক্ষকবৃন্দ এবং নিজ রামপুর গ্রামের লোকজন জানান, তম্ময় বেপারী অত্যন্ত বিনয়ী স্বভাবের ছিলেন৷ ছোট বড় সবাইর সাথে সে হাসিমূখে কথা বলতেন। তার এ অকাল মৃত্যুতে বিদ্যালযের সহকর্মী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মেনে নিতে কষ্ট হচ্ছে।

উল্লেখ্য যে, গত দুইদিন পূর্বে আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন হাওলাদার স্যার করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজা চাষি আটক

মো: বাবলু মল্লিক (নড়াইল): নড়াইলে নিজ বাড়ির আঙ্গিনায় গাঁজার চাষ করতে গিয়ে এক ব্যাক্তিকে হাতে নাতে গ্রেফতার করেছে নড়াইল গোয়েন্দা ডিবি পুলিশ।

২ এপ্রিল (শুক্রবার) সকাল এগারোটার দিকে নড়াইল জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপি এম (বার) এর গোপন সংবাদের ভিত্তিতে এবং তারই নির্দেশনায় নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের এ এস আই মাহাফুজুর রহমান,সংঙ্গীয় এ এস আই মোঃ শরিফ,এ এস আই ওবায়দুল, সংঙ্গীয় ফোর্স নিয়ে লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের রিশীকেশ ঘোষের ছেলে রাজিব ঘোষ(৪০) কে তার নিজ বাড়ির আঙ্গিনায় একটি অবৈধ নিষিদ্ধ গাঁজার চাষ করার অপরাধে তাকে গ্রেফতার করে।

পুলিশের সূত্রে জানা যায় নড়াইল লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের রিশীকেশ ঘোষের ছেলে রাজিব ঘোষ (৪০) লোহাগড়া থানায় ওয়ারেন্ট ভুক্ত মাদক মামলার পলাতক আসামি।

সর্বশেষ আপডেট...