23 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

শার্শায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নবাগত নির্বাহী অফিসারের সাথে স্থানীয় সংবাদকর্মীদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বুধবার (১০ই মার্চ) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শার্শা উপজেলা সহকারী ভূমি কমিশনার রাসনা শারমিন মিথি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আইসিটি অফিসার আহসান হাবীব। এসময় মতবিনিময় সভায় উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সাভারে সন্ত্রাসী স্টাইলে হাটের দরপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ৩

সাভার,প্রতিনিধিঃ সাভার উপজেলার বিভিন্ন হাটবাজার ইজারার দরপত্রের শিডিউল জমা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা চত্তরে বিভিন্ন পক্ষের হাতাহাতি, টানাহেঁচড়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাথমিকভাবে ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) সকালে পুর্ব ঘোষিত তারিখ অনুযায়ী উপজেলার বিভিন্ন নেতা নেত্রীরা দরপত্র জমা দিতে আসলে এ ঘটনা ঘটে। এঘটনায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায় নি।

আটককৃতরা হলো – পাভেল, ছাত্রলীগ নেতা লুৎফর ও ওমর। উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে আটককৃতরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই দরপত্র জমা দেওয়ার জন্য উপজেলার বিভিন্ন নেতা নেত্রীরা উপজেলা চত্তরে জমা হতে থাকেন। সকাল ১১ টার দিকে আশুলিয়া হাটের দরপত্রের সিডিউল জমা দিতে আসেন আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার মন্ডল। এসময় তাকে একটি পক্ষ বাধা দেয় ও লাঞ্চিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের সহায়তায় তার শিডিউলটি জমা দেন তিনি।

দ্বিতীয় দফায় আশুলিয়ার গিয়াস উদ্দিন মোল্লা নামের এক ব্যক্তি টেন্ডারের সিডিউল জমা দিতে আসেন। এসময় একই পক্ষ তার দরপত্রের সিডিউল ছিনিয়ে নেয় এবং ছিড়ে ফেলেন বলে দাবি করেন গিয়াস উদ্দিন মোল্লা। এসময় দুই পক্ষের হাতাহাতি ও টানাহেঁচড়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এগিয়ে আসলে পুলিশের সাথেও টানাহেঁচড়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের অন্যান্য সদস্যরা এগিয়ে এসে ৩ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এব্যাপারে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার মন্ডল বলেন, আমি শিডিউল জমা দেওয়ার সময় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক, ছাত্রলীগের টিপু, আশুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাহাবউদ্দিনের ছেলে আমাকে বাঁধা দেয়। পরে পুলিশের সহায়তায় আমি শিডিউল জমা দিয়ে চলে আসি।

গিয়াসউদ্দিন মোল্লা বলেন, আমি শিডিউল জমা দিতে পারি নি। আমি উপজেলায় এখনও আছি একটু পরে ফোন দিয়ে বিস্তারিত জানাবো।

এব্যাপারে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক বলেন, এধরনের অভিযোগ ভুল ভাই ! এখানে ছাত্রলীগের কোন স্বার্থ নেই। আমি ওখানে ছিলাম না, আর আমি জড়িতও না। পাভেল নামের নেতাকে আটকের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, পাভেল নামের একজন সম্পর্কে আমি জানি, তিনি যুবলীগ করেন।

সাভার মডেল থানার উপপরিদর্শক এস আই সাদরুজ্জামান জানান, পরিস্থিতি ঠান্ডা রাখার জন্য ৩ জনকে আটক করে থানায় পাঠানো হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা বলেন, এখানে আনছার, পুলিশ এবং র‌্যাবের সদস্যরা রয়েছেন। স্বতঃস্ফূর্তভাবে সবাই যেন মুক্তভাবে শিডিউল জমা দিতে পারে, এজন্য সেখানে প্রশাসন ছিল। পার্টিসিপেন্ট (অংশগ্রহণকারী) অনেক বেশি হওয়ার কারনে এসব ঝামেলার কথা শুনছেন। তিনি আরো বলেন, এরকম একটা অভিযোগ আমার কাছেও এসেছে। যেহেতু টেন্ডার জমা দেওয়ার সময় ছিল ১ টা পর্যন্ত ,তাই নতুন করে টেন্ডার জমা দেওয়ার সুযোগ নেই। অলরেডি ক্লোজ (বন্ধ হয়েছে) হয়েছে। যা তিনটায় ওপেন (খোলা)  হবে। আটকের ব্যাপারে তিনি বলেন, পরিস্থিতি শান্ত রাখার জন্য হয়তো আটক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি সাভার উপজেলার মোট ১১ টি হাট বাজার ও ১ টি ঘাটের দরপত্রের শিডিউল আহবান করে উপজেলা পরিষদ। দরপত্রের শিডিউল জমা দেওয়ার তারিখ ধার্য্য করা হয় বুধবার ১০ মার্চ।

যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বার সহ এক স্বর্ণ পাচারকারী আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে থেকে ১কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার সহ আব্দুল ওহাব(৪০)নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (৯ই মার্চ) বিকেলে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে থেকে একটি ইজিবাইকে যাত্রী হিসেবে বসা এক ব্যক্তির দেহ তল্লাশী করে ১০টি স্বর্নের বার সহ তাকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণের আনুমানিক সিজার মুল্য ৮০,০০,০০০/(আশি লক্ষ) টাকা। আটক স্বর্ণ পাচারকারী আব্দুল ওহাব বেনাপোল ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা আমাদের প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের নাভারণ থেকে আসা বেনাপোল গামী একটি ইজিবাইকে যাত্রী হিসেবে বসে থাকা একজন সন্ধেহভাজন ব্যক্তির দেহ তল্লাশী করে তার প্যান্টের ভিতরে অভিনব কায়দায় রাখা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক স্বর্ণ পাচারকারী ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। আসামী আব্দুল ওহাবকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করবে বলে তিনি জানান।

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর চোপড়া রাজোর ব্লকে ৮ মার্চ বিকেলে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবসে কৃষি অফিসার সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চল দিনাজপুর সরেন্দ্রনাথ রায়।

বিশেষ অতিথি অতিরিক্ত উপ – পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কৃষিবিদ সিরাজুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক (পিপি) সামীমা শারমিন।

এছাড়াও কৃষি অফিসের বিভিন্ন উপ সহকারি কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে কন্দাল ফসল উন্নয়নের আওতায় বিভিন্ন আলু, মিষ্টি আলু – বারি -১৪ জাতে ফসল বেশি বেশি চায়ে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও সার্বিক সহোযোগিতা করার আশ্বাস দেন।

ভারতে ১বছর জেল খেটে দেশে ফিরেছে বাংলাদেশের রোজিনা

বেনাপোল প্রতিনিধি: ভাল কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার হওয়া বাংলাদেশের রোজিনা বেগম নামে এক মহিলাকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

সোমবার(৮ই মার্চ) বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ সদস্যরা তাকে যৌথভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেন। রোজিনা বেগম ১বছর ধরে ভারতের জেলে আটক ছিলেন। বাংলাদেশের এনজিও সংস্থার মাধ্যমে আজ দেশে ফেরত আসে সে। রোজিনার বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানায়, রোজিনা নামে এক বাংলাদেশি দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে প্রবেশ করার পর সে দেশে পুলিশ তাকে আটক করে।

পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করলে সে ১বছর জেল খাটার পর দু’দেশের যোগাযোগের মাধ্যমে ভারতীয় পুলিশ আমাদের কাছে তাকে হস্তান্তর করেছেন। ইমিগ্রেশন এর কার্যক্রম শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তালতলীতে মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা তালতলীতে মায়ের সাথে অভিমান করে মুক্তা (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্রী ওই এলাকার খলিলুর রহমানের মেয়ে। মুক্তা তালতলী সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০ টার দিকে তানজিলা আক্তার মুক্তার সাথে তার আপন ছোট বোনের সাথে কথার কাটাকাটি নিয়ে ঝগড়া হয়। পরে ওই ঝগড়াঝাঁটির ঘটনাকে কেন্দ্র করে মুক্তার মা তাকে গালমন্দ করলে এই অপমান সইতে না পেরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তালতলী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, মুক্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে পালিত হয়েছে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ।দিবসটি উপলক্ষে সোমবার(০৮ মার্চ) রাজশাহী কলেজ মিলনায়তনে এক অলোচনা সভার আয়োজন করা হয়।এরপূর্বে সকালে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

নারী সংগঠক এ্যাডভোকেট দিল সেতারা চুনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, মহিলা পরিষদ জেলা সভাপতি কল্পনা রায়, সম্পাদক অঞ্জনা সরকার, সোনর দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মিল্লাত, ভিকটিম সাপোর্ট সেন্টারের ইন্সপেক্টর মোহতারেমা আশরাফি খানম এবং উইমেন ইন্টারপ্রেনিয়র এসোসিয়েশনের জেলা সভাপতি আঞ্জুমান আরা লিপি ।

সভায় বক্তারা বলেন,‘করোনাকালে নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। কারন সারা বিশ্বের ৭০ ভাগ স্বাস্থ্য কর্মী নারী। সেক্ষেত্রে করোনার বিরুদ্ধে লড়ায়ের অগ্র সৈনিক নারীরা। করোনার কারনে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয় নারীকে। তাদের সংগ্রাম যেমন ঘরে রয়েছে তেমন রয়েছে বাইরে। মানুষের জন্য ফাউন্ডেশনের এক গবেষনায় বলা হয়েছে করোনা কালে সবচেয়ে বেশি নারী নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতনের ঘটনা এ সময় কম নথিভূক্ত হয়েছে। করোনাকালে এনজিওদের সহায়তা ৬৪ শতাংশ কমে গেছে। এ কারনে মাঠে নারী নির্যাতন প্রতিরোধে প্রচারণাসহ আইনীসহায়তার কাজ হয় কমিয়ে দেয়া হয়েছে না হয় বন্ধ হয়ে গেছে।’

তারা আরো বলেন, ‘দেশের জন সংখ্যার অর্ধেকাংশ নারী। তাই নারীদের অগ্রগতির পথের সকল অন্তরায় দূর করে তাদের এগিয়ে যেতে হবে। পুরুষের পাশাপাশি নারীরাও বহু গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। দেশকে আরো সৃজনশীল কাজে নারী সমাজে অংশ গ্রহণ প্রয়োজন। ফলে বর্তমান সরকার নারী সমাজের উন্নয়নে নানা মুখী যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।’

বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হওয়ায় শার্শা- বেনাপোল থানা পুলিশ কেক কেটে আনন্দ উদযাপন

বেনাপোল প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হওয়ায় শার্শা থানা পুলিশ ও বেনাপোল থানা পুলিশ কেক কেটে আনন্দ উদযাপন করেছে।

রোববার (০৭ মার্চ) বেলা ৩টায় বেনাপোল থানার ওসি মামুন খানের সভাপতিত্বে শার্শার সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপিকে প্রধান অতিথি করে বেলুন উড়িয়ে ও কেক কেটে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনন্দ উদযাপন অনুষ্ঠানে বেনাপোল থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অপর দিকে শার্শা থানার ওসির সভাপতিত্বে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি ২০ পাউন্ড ওজনের কেক কেটে আনন্দ উদযাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, এসি ল্যান্ড ভূমি রাসনা শারমিন মিথি,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেলসহ স্থানীয় সকল নেতাকর্মীরা।

আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন ছিল বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা।

তার এই ঐতিহাসিক ভাষনে জাতি অনুপ্রানীত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিল। সেদিন যদি বঙ্গবন্ধু এই ভাষন না দিতেন তাহলে এই দেশ স্বাধীন হতো না।

সাভারে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত ( ভিডিও )

বিপ্লব, সাভারঃ সাভারে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে । রবিবার সকালে , ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সাভার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

এছাড়াও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব  বলেন, আজ ঐতিহাসিক ৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাত্র ১৭ মিনিটের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে দেওয়া ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই ভাষণের মাধ্যমে তিনি নিরীহ ও নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে প্রস্তুত করেছিলেন।

উক্ত সময়ে ঢাকা জেলা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইম মোল্লা নেতৃতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ,সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রণজিৎ সাহা, সহ-সভাপতি আব্দুর রউফ আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটন, প্রচার সম্পাদক জাবেদ হোসেন, সহ গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন আলম, অর্থ বিষয়ক সম্পাদক নাসির আলী মাহাবুব, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি লুৎফর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রউফ খান সজিব সহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী ।

এসময় ঢাকা জেলা উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইম মোল্লা বলেন ,ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। ৫০ বছর আগের এ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র। লাখ লাখ মানুষের গগনবিদারী স্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পত পত করে উড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা।

শপথের লক্ষ বজ্র মুষ্টি উত্থিত হয় আকাশে। ফাগুনের সূর্য তখনো মাথার উপর। অগ্নিঝরা সেই দিনে বাংলাদেশের স্বাধীনতার মহতী কাব্যের কবি হয়ে এলেন বঙ্গবন্ধু। তার বজ্রকণ্ঠের নিনাদে বাংলার আকাশে-বাতাসে ধ্বনিত হলো স্বাধীনতার ঘোষণা।

রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্ধারিত কর্মসূচি নিয়ে ঐতিহাসিক ৭ মার্চ রবিবার জাতীয় দিবস পালিত হয়।

এ উপলক্ষে এদিন সূর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ ও শতকন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা হলরুমে ছাত্রছাত্রিদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা ও পুরষ্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি এস এম জাহিদ ইকবাল, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ছাত্রলীগ নেতা তামিম হোসেন প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক-সামাজিক নেতা-কর্মি, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর উপর কবিতা আবৃত্তি করেন, কবি -সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও প্রভাষক প্রশান্ত বসাক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

এদিকে ৭ মার্চ সকালে জাতীয় দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সভাপতি, সম্পাদক ও দলীয় নব নির্বাচিত মেয়রসহ আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। পরে ডিগ্রী কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন।

সর্বশেষ আপডেট...