হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর নির্বাচনে গত ৯ ফেব্রুয়ারি রাত ২ দিকে হাটখোলার আ’লীগ প্রার্থীর নির্বাচনী অফিসের সামনে নৌকা প্রতীকের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে ও আগুনে পুড়ে দেওয়া হয়েছে ।
একইদিন সন্ধ্যায় ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা মার্কার খুলি বৈঠকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরদিন ১০ ফেব্রুয়ারি বুধবার সকালে ওই অফিসের বারান্দায় পোস্টার পোড়ার দৃশ্য দেখা যায়। এসময় খবর পেয়ে ইউএনও এবং থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন । আ ‘লীগ মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করেন ।
এ সময় নৌকা প্রতীকের প্রচারনায় থাকা ঐ ওয়ার্ডের আ’ লীগ সম্পাদক বিদ্যুৎ মন্ডল ও অফিস পরিচালক অসীম মন্ডল জানান ঘটনার সময় তারা স্থানীয় অন্তর মন্ডল, বেনু বসাক ,অনীক মন্ডল ,ও শিসনাথ দাসকে ওই স্থান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন । পলাতক যুবকরা স্বতন্ত্র মেয়র প্রার্র্থী বর্তমান মেয়র আলমগীর সরকারের সমর্থক বলেও তারা জানান। এ ব্যাপারে ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন ঘটনাস্থল পরিদর্শন করে আমি নৌকা প্রতীক অফিসের সামনে কিছু পোষ্টার পোড়ানো দেখেছি ।
তিনি আরো বলেন এ বিষয়ে দ্রæত ব্যবস্থা নেয়া হবে। এদিকে এ ব্যাপারে স্বতন্ত্র মেয়র (ক্যারমবোর্ড ) প্রতীক প্রার্থী আলমগীর সরকার বলেন, ওই নৌকার অফিসে যে ঘটনা ঘটেছে এটাতে আমার সমর্থকদের কোন সম্পৃক্ততা নেই। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে । এ বিষয়ে উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক বলেন গতকালের দুটি ঘটনায় একই সুত্রে গাথা এবং খুবই দু:খজনক। নৌকার বিজয়কে ঠেকাতে বিদ্রোহী প্রার্থীরা কৌশলে এরকম ঘটনা ঘটাচ্ছে ।
আমি এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রসঙ্গত: ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৪ ই ফেব্রুয়ারি ।
বিপ্লব,সাভারঃ সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকা থেকে এক নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে এলাকার জাহানারা বেগমের ভাড়াবাড়ির কক্ষ থেকে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।
নিহতের নাম খুশী খাতুন (২৮)। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার পার খুকশিয়া গ্রামের বেলাল শেখ এর মেয়ে। খুশী তার স্বামী রুবেলের সাথে হরিণধরা এলাকায় ভাড়া বাসায় থেকে পার্শ্ববর্তী স্টারলিং কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতো এবং তার স্বামী অটো রিকশা চালাতেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বোন সেলিনা বেগম বলেন, আমার বোনের সাথে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ার অপমান সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে খুশী।
স্থানীয় 8 নং ওয়ার্ড মেম্বার কাজল হোসেন বলেন, সকালে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে খুশি সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে নিহতের আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানা গেছে তার স্বামীর সাথে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্যের জের এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা থানাধীন গদখালী বাজার এলাকা থেকে ২ কেজি ভারতীয় গাঁজা,একটি মোটরসাইকেল সহ মশিয়ার রহমান(৪৬)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক মাদক ব্যবসায়ী মশিয়ার বেনাপোল থানাধীন বোয়ালিয়া গ্রামের মৃত: নেছার আলী মোড়ল এর ছেলে।
মঙ্গলবার(৯ ফেব্রয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে ঝিকরগাছা থানাধীন গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ভারতীয় গাঁজা,একটি মোটরসাইকেল সহ বেনাপোলের মাদক ব্যবসায়ী মশিয়ারকে হাতেনাতে আটক করা হয়।
যশোর র্যাব-৬, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন উদ্ধার মাদক সহ আসামীর বিষয়টি নিশ্চত করেন। তিনি আরো বলেন, আটক মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠী আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ করলেন বারবার নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মান্নান রসূল পিপি ও তিনবারের নির্বাচিত সাধারণ সম্পাদক আঃ সঃ মঃ মোস্তাফিজুর রহমান মনু।
০৭/০২/২০২১ইং তারিখ রবিবার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মান্নান রসূল পিপি ও সাধারণ সম্পাদক আঃ সঃ মঃ মোস্তাফিজুর রহমান মনু সংগঠনের পক্ষে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
২১/০১/২০২১ইং তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের জন্য দিন ধার্য ছিল। তাহাতে১১ জন বিজ্ঞ সদস্যবৃন্দ পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাহাদের মনোনয়ন পত্র সমূহ যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করা হয় এবং কোন প্রার্থী তাহাদের নামে দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহার করেন নাই। সেহেতু উক্ত বিজ্ঞ ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ থাকায় এবং কেহ কোন মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই ১১ জন বিজ্ঞ সদস্যকে তাহাদের প্রার্থিত পদের চূড়ান্ত প্রার্থী বিজয়ী ঘোষণা করা হয়। যাহাদেরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বিজয় বলিয়া ঘোষণা করা হয়।
তাদের মধ্যে সভাপতি পদে নির্বাচিত হলেন ৯ বারের নির্বাচিত পিপি জনাব মোঃ আব্দুল মান্নান রসূল বীর মুক্তিযোদ্ধা। সহ-সভাপতি জনাব মোঃ মঞ্জুর হোসেন সাধারণ সম্পাদক অতিরিক্ত পিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান মনু।
যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হলেন,১। মোঃ বনি আমিন বাকলাই। ২। শ্রী কার্তিক চন্দ্র দত্ত। ৩। জনাব সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর শামীম।
সম্পাদক ভিজিল্যান্স জনাব মোঃ মাহবুবুর রহমান তালুকদার। সম্পাদক লাইব্রেরী শ্রী সঞ্জয় কুমার মিত্র। সম্পাদক ভর্তি জনাব মোহাম্মদ জাকারিয়া রহমান (জিহাদ)।
উক্ত ১১জন বিজ্ঞ সদস্যবৃন্দকে তাদের বর্ণিত পদে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত ও বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয়।
উল্লেখ্য যে, ২০২১ সনের জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল মনোনয়ন ক্রয় করলেও নির্ধারিত সময়ে তা দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির টানা ৯ বারের সভাপতি নির্বাচিত হলেন পি.পি এ্যাড আব্দুল মান্নান রসুল ও টানা তিন বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন অতিরিক্ত পি.পি এ্যাড আঃসঃম মোস্তাফিজুর রহমান মনু। দক্ষ নীতিবান দুই আইনজীবী নেতার নেতৃত্বে ঝালকাঠি আইনজীবী সমিতি।
বিপ্লব,সাভারঃ শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন হয়ে গেল বিজিডি ২০১৯-২০২০ প্রকল্পের উপকারভোগীদের জমাকৃত সঞ্চয় বিতরণী অনুষ্ঠান ।
আজ মঙ্গলবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর, ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিজিডি ২০১৯ – ২০২০ প্রকল্পের ,উপকারভোগীদের জমাকৃত সঞ্চয় বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর ।
এ সময় অনুষ্ঠানের সভাপতি জনাব ফখরুল আলম সমর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্ত ক্ষেপে এই দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠেছে । এই দেশ বর্তমানে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ । এই সরকার গরীব ও অসহায় মানুষের জন্য শত শত উন্নয়ন মুলক কর্মসূচির মাধ্যমে সকলকে দুঃখ-দুর্দশা থেকে মুক্তি লাগব করছেন। আপনারা সকলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যাতে তিনি সুস্থ থেকে সকলের পাশে থেকে এমনি ভাবে কাজ করে যেতে পারেন।
এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রকল্প পরিচালক খালেদা আক্তার জাহান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কে গত ২ বছর যাবত প্রতিমাসে চালের ব্যবস্থা করে দিয়েছেন, এখন এই ২ বছরে আপনাদের যে টাকা জামা হয়েছে আজ প্রধানমন্ত্রীর জন্যই আজ আপনারা এই টাকা হাতে পাচ্ছেন । এই সরকার এই দেশকে উন্নয়নের দ্বারকোঠায় এনে দিয়েছে ,তাই আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কমনা করেন।
এসময় মোট ৯৩ জনকে ৪,২০০ টাকা করে ও ২০০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, মীর আব্দুল বারেক, সচিব ও তথ্য প্রদানকারী কর্মকর্তা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ । এছাড়াও ভিবিন্ন ওয়ার্ডের মহিলা মেম্বার ও উক্ত ইউনিয়নের ইউপি সদস্য সহ তেঁতুলঝোড়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুমন,আবির মাছুম সহ আরো অনেকেই।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ ।
বিপ্লব,সাভারঃ সাভার পৌর ব্যাংক কলোনী এলাকায় পূর্ব শত্রুতার জেরে স্কুল ছাত্র রোহানুর ইসলাম রোহান (১৮) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলা নাম্বার ১৫ তাঃ ০৭/০২/২০২১ইং
রোববার (০৭ ফেব্রুয়ারি) রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত রোহানের বাবা আব্দুস সোবাহান।
মামলার বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, আজ রাতে নিহত রোহানের বাবা আব্দুস সোবহান নিজে বাদী হয়ে ১৫ জনের নামে উল্লেখ করে ও ১০/১৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন। এছাড়া আজ সন্ধ্যায় আসিফ নামে আরও একজন কে গ্রেফতার করেছেন পুলিশ । আগামীকাল হৃদয় ও আসিফকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গতকাল (০৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে সাভারের ব্যাংক কলোনী এলাকার মুড়ি মটকা রেস্তোরাঁর সামেন রোহানকে হত্যা করে আড়াপাড়া এলাকার বখাটে টিকটক হৃদয়ের নেতৃত্বে ১৫/২০ জনের একটি কিশোর দল । পরে অভিযান চালিয়ে রাতেই হৃদয়কে আটক করে পুলিশ।
বিপ্লব,সাভারঃ সাভারে চারটি ইটভাটাকে মোট ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে সাভারের আমিনবাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন ,মাটির ব্যাবহারে ত্রুটি ও নিষিদ্ধ এলাকায় স্থাপিত হওয়ায় এবিএস ব্রিক্স ও বিসিএম ব্রিক্সকে ৬ লাখ করে মোট ১২ লাখ টাকা এবং মাটির ব্যবহারের ত্রুটির জন্য ফাহাদ ব্রিক্স ও ডিবিএস ব্রিক্সকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে । এছাড়াও এবিসি ও বিসিএম ভাটা দুটির ছাড়পত্র না থাকায়, ভাটা দুটিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিসিএম ব্রিক্সকে আংশিক গুড়িয়ে দেওয়া হয়েছে।
এ সময় তিনি আরো বলেন , অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান আছে । এ ছাড়া, সাভারের আরাপাড়া এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি অটোরিকশার ব্যাটারি চার্জিং প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি ।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ সারাদিন অটোরিকশা চালানোর দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করছে চালকরা। আজ রবিবার সকাল থেকে নগরীতে অটোরিকশা চালানো বন্ধ রেখে নগর ভবনের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এসময় তারা বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালায়।
এদিকে হঠাৎ অটোরিকশা ধর্মঘটের কারণে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বাধ্য হয়ে যাত্রীদের রিকশায় চলাচল করতে হচ্ছে। আর এই সুযোগে রিকশাচালকরা যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর লক্ষ্মীপুর থেকে আলুপট্টিতে যাওয়ার জন্য অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন যাত্রী আব্দুল্লাহ আল নোমান। কিন্তু জানতেনা যে, অটোরিকশা চালকরা ধর্মঘটে ডাক দিয়েছে। পরে বিষয়টি জানতে পেরে ৫০টাকা ভাড়া মিটিয়ে তিনি আলুপট্টির উদ্দেশ্যে রিকশায় রওয়ানা দিলেন।
নোমান বলেন, দুই একদিন পর পর অটোরিকশা চালকদের কী হয়? তারা এভাবে হঠাৎ যানবাহন বন্ধ করে দেয়ায় আমাদের মত জনসাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে। আর এই সুযোগে রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া যাত্রীদের নিকট থেকে আদায় করছে।
শুধু নোমান নয়; পুরো নগরী ঘুরে দেখা গেছে- কোথাও কোনো অটোরিকশা চলছে না। রিকশার রাজত্বে পুরো নগরীতে চলছে। সেই সাথে রিকশাচালকরা যাত্রীদের নিকট থেকে গলাকাটা ভাড়া আদায় করছে।
বিক্ষোভ কর্মসূচি থেকে অটোরিকশাচালকরা জানায়, রিকশার ক্ষেত্রে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দুই বেলা দুই রংয়ের রিকশা চালুর করা বলেছিলো। কিন্তু তারা আন্দোলন করে সারাদিন চালানোর অনুমতি পেয়েছে। কিন্তু আমরা কেন দুইবেলা তথা সারাদিন চালাতে পারবো না। আমাদেরকেও যখন ইচ্ছা তখন অটোরিকশা চালানোর অনুমতি দিতে হবে। আমাদের দাবি মানা না হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, অটোচালকদের বিক্ষোভের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন এমপি শেখ আফিল উদ্দিন।
রোববার (৭ ফেব্রæয়ারি) সকাল ১১টায় প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা করোনা টিকা নিয়েছে। পরে শার্শা উপজেলার সকল সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদেরকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক রুবেল সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, সারাদেশের ন্যায় শার্শা উপজেলায়ও টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। টিকাদান কর্মসূচি সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়।