আশরাফ হোসেন পল্টু,মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের সহায়তায় শ্রীপুর প্রেসক্লাবের উদ্যোগে অসহায় গরীব ও দুঃস্থদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শ্রীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণের শুভসূচনা করে গভীর রাত পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করে দুঃস্থ অসহায় পরিবার বাছাই করে বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল ও খাদ্য সাগগ্রী বিতরণ করা হয় ।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, পিআইও অফিসের উপ-সহকারি প্রকৌশলী অমিতাভ সরকার,প্রেসক্লাব উপদেষ্টা মিঞা শাহাদাত হোসেন,সাংবাদিক মোঃ নাসিরুল ইসলাম,মোঃ সাইফুল্লাহ,এম আর জিন্নাহ,খান আবু হাসান লিটন,বিকাশ বাছাড়,লেলিন জাফর,জিল্লুর রহমান,ইউপি সদস্য ও মানবধিকার সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টোকন।
অনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিয়ে গভীর রাত পর্যন্ত শ্রীপুর, হরিন্দী, গোয়ালপাড়া, কালিনগর, বেলেঘাটা, চরচৌগাছি, ঘসিয়াল,দ্বারিয়াপুর, তখলপুর,কাজলী গ্রামগুলি ঘুরে ঘুরে ছিন্নমূল পরিবারকে সনাক্ত করে তাদের মাঝে এবং বরইচারা এতিমখানায় শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ হয়।
মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই ঢাকা থেকেঃ-ঢাকার ধামরাইয়ে শশুর বাড়ি থাকা অবস্থায় লাবনী আক্তার(১৯) নামে এক নব-বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
সোমবার ভোররাতে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাবনী আক্তার ধামরাই কুল্লা ইউনিয়নে বাড়িগাও এলাকার মোঃ বাচ্চু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত নিজের শয়ন কক্ষে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে মারা যায় লাবনী। তবে লাবনী আক্তারের শরীরে কোন প্রকার জখমের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা যায়।
স্থানীয় সুএে যানা যায়, ছয় মাস আগে ভালোবেসে পৌরসভার ছয়বাড়িয়া এলাকার সোবহানের ছেলে শুভ কে বিয়ে করেন লাবণী। তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল।কি কারণে এমন দূর্ঘটনা ঘটলো তা কেউ বলতে পারে নি।
এ বিষয়ে লাবণীর বাবা বাচ্চু মিয়া থানায় একটি অপমৃত্যু অভিযোগ করেন। কারও প্রতি তার কোন অভিযোগ নেইবলে যানা যায়। তবে কেউ যদি এই দূর্ঘটনার সাথে জড়িত থাকে সে যেন শাস্তি পায়।এ ঘটনায় লাবণীর স্বামী শুভকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল।এই ঘটনার সাথে কোন প্রকার জড়িত থাকার প্রমাণ না পাওয়া তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার উপ- পরিদর্শক আশরাফ বলেন, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে বলা যাবে এটি মৃত্যু না অপমৃত্যু।
হুমায়ুন কবির রাণীশংকৈল, ঠাকুরগাঁও (প্রতিনিধিঃ) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আগামী ১৪ ফেব্রুয়ারি পৌর নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জানুয়ারি রবিবার সরাসরি আলোচনা ভিত্তিক “জনতার মুখোমুখি” অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাণীশংকৈলের একটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণমূলক সংগঠন “পরিবর্তন” এদিন দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) মার্কার মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান, বর্তমান মেয়র ও আ’লী বিদ্রোহী (ক্যারাম বোর্ড) মার্কার প্রার্থী আলমগীর সরকার, আ’লীগ বিদ্রোহী (চামুচ) মার্কার প্রার্থী নওরোজ কাউসার কানন, আ’লীগ বিদ্রোহী (কম্পিউটার) মার্কার প্রার্থী রফিউল ইসলাম, আ’লীগ বিদ্রোহী (রেল ইঞ্জিন) মার্কার প্রার্থী রুকুনুল ইসলাম ডলার, আ’লীগ বিদ্রোহী (নারকেল গাছ) মার্কার প্রার্থী সাধন বসাক, আ’লী বিদ্রোহী (জগ) মার্কার প্রার্থী আব্দুল খালেক, বিএনপি সমর্থিত (ধানের শীষ) মার্কার প্রার্থী পান্না বিশ্বাস, জাতীয় পার্টি সমর্থিত (লাঙ্গল) মার্কার প্রার্থী আলমগীর হোসেন, এবং সতন্ত্র (স্ত্রী) মার্কার প্রার্থী মোকারম হোসেন।
জনতার মুখোমুখি অনুষ্ঠানে মেয়র প্রার্থীগণ মেয়র নির্বাচিত হওয়ার পর আগামী পাঁচ বছরের কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্যে পৌর সভার উন্নয়নে স্ব স্ব নির্বাচনী ইস্তেহারের কথা উপস্থিত পৌর জনসাধারণ ও সকল পৌরবাসীর উদ্দেশ্যে তুলে ধরেন।
এ সময় অনু্ষ্ঠানে পৌসভার সহস্রাধিক বিভিন্ন শ্রণির নারী-পুরুষ, পরিবর্তন সংগঠনের সভাপতি রাসেদুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক শাহীন আলম, অন্যান্য সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এ পৌসভার নির্বাচনে এরকম ব্যতিক্রম অনুষ্ঠান ইতিপূর্বে হয়নি। তাই এরকম একটি নতুন জন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করায় “পরিবর্তনের” সকল সদস্যদেরকে পৌর সুধিসমাজ সাধুবাদ জানিয়েছেন।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতের বনগাঁর পেট্রোলের শ্রমিকদের জীবন জীবিকা বাঁচাও কমিটি’র ডাকা ধর্মঘটে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ আছে।
রোববার সকাল থেকে পেট্রাপোল থেকে বেনাপোল দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পণ্য বোঝায় ট্রাক আটকা পড়ে আছে। এতে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের কবলে পড়েছেন। এদিকে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
আমদানি রফতানি ব্যবসায়ী জানায়, প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে প্রায় চার শতাধিক ট্রাকে বিভিন্ন পন্য ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনে ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যরা বেনাপোল বন্দরে আসা-যাওয়া করতেন। কিন্তু সীমান্তরক্ষী বিএসএফ স¤প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের যাতায়াত বন্ধ করে দেয়। এর ফলে আজ পেট্রাপোল শ্রমিকদের ডাকা ধর্মঘটে আমদানি রপ্তানি বন্ধ আছে।
ভারতীয় সংগঠনটির ৫ দফা দাবির মধ্য রয়েছে, সাধারণ ব্যবসায়ী এবং মুদ্রা বিনিময়কারী পরিবহন, ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট ও ট্রাকচালক সহকারীর ওপর বিএসএফ ও অন্যন্য এজেন্সির কর্তৃক নিরাপত্তার নামে অত্যাচার বন্ধ করতে হবে। অবিলম্বে আগের মতো হ্যান্ডকুলি ও পরিবহন কুলিদের কাজের পরিবেশ ফিরিয়ে দিতে হবে।
বাণিজ্যিক স্বার্থে আগের মতো পণ্যবাহী চালক ও সহকারীদের হেঁটে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে পণ্য নিয়ে যাওয়া পরিবহনের ট্রাকগুলো ২৪ ঘণ্টার মধ্যে খালি করার ব্যবস্থা করতে হবে। আধুনিকতার অজুহাতে বন্দরের শ্রমিকদের কর্মহীন করা চলবে না।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: গরীব মেধাবী ছাত্রদের পাশে থেকে শিক্ষার মানোন্নয়নে কাজ করার লক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কমিটি সারাদেশে জেলা/উপজেলায় গঠন শুরু হয়েছে।
এ লক্ষে হিন্দু ছাত্র মহাজোটের শার্শা উপজেলা শাখা কমিটি শনিবার সকাল ১১ টায় বেনাপোল পোর্ট থানাধীন পাঁচুয়া বাওড় মহাশ্বসান কালী মন্দিরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যশোর জেলা শাখা’র সভাপতি অমল অধিকারী এবং সাধারন সম্পাদক নিরঞ্জন দাস রনজিৎ এর স্বাক্ষরিত পত্রে শার্শা উপজেলা কমিটি’র নামের তালিকা ঘোষনা করা হয়।
শার্শা উপজেলা শাখা কমিটি’র দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি প্রান্ত কুমার বিশ্বাস,সহ-সভাপতি তাপস বিশ্বাস,সাধারন সম্পাদক দেবদাস ঠাকুর দ্বীপ,যুগ্ম সাধারন সম্পাদক হৃদয় কুমার মল্লিক,সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার ধ্রæব,কোষাধ্যাক্ষ কাজল কুমার সিংহ,দপ্তর সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস,প্রচার সম্পাদক সনজিৎ কুমার রাজ,সদস্য ইন্দ্রজিৎ রায়,সুকুমার সরকার,নিময় কুমার দাস।
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের যশোর জেলা শাখা’র সাধারন সম্পাদক রনজিৎ বলেন, আগামী ৩ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি প্রদান করা হইল।
নবগঠিত শার্শা উপজেলা শাখা কমিটি’র সভাপতি/সাধারন সম্পাদক বলেন, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান পুর্বক দেশের শিক্ষার মানোন্নয়নে মেধাবীদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়,ধারাবাহিক ভাবে এ কাজে সহায়তার জন্য ছাত্রদের আগ্রহের বৃদ্ধির লক্ষে হিন্দু ছাত্র মহজোটের আজকের এই বৈঠক। আমরা সকল সময় অসহায় মানুষের পাশে থাকবো।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ‘লাগলে নিয়ে যান, থাকলে দিয়ে যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে বেনাপোলে এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, মাস্ক ও খাবার বিতরণ করা হয়।
শনিবার সকাল ১১ টায় বেনাপোল তালশাড়ি দারুল উলুম কওমি মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে।
দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর সভার প্যানেল মেয়র শাহাবুদ্দিন মন্টু। বাদল নার্সারির পরিচালক বাদল হোসেনের সঞ্চলনায় ৫০জন এতিম শিক্ষার্থীদের হাতে খাবার,মাস্ক ও কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুকুমার দেবনাথ,ইউনিয়ন যুবলীগ নেতা সাহেব আলী,হারুনুর রশিদ,মোকলেছুর রহমান মুকুল, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রচার সম্পাদক রাসেল ইসলাম, দপ্তর সম্পাদক ও বাংলা টিভি’র বেনাপোল প্রতিনিধি আরিফুল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক লোকমান রাসেল,সহ-প্রচার সেলিম রেজা,সদস্য মুক্তার হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সৈয়দ রুবেল,ঝালকাঠি জলা প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি পৌর নির্বাচনে কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগে মেয়র পদে বিএনপির প্রার্থী মজিবর রহমান ও স্বতন্ত্র প্রার্থী কেএম মাসুদ খান ভোট বর্জনের ঘোষনা দিয়েছেন।
৩০/০১/২০২১ইং তারিখ শনিবার দুপুর ১২ টার দিকে সংবাদিকদের কাছে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান এবং পরে ভিডিও বার্তায় স্বতন্ত্র প্রার্থী কেএম মাসুদ খান ভোট বর্জনের ঘোষনা দেন।
এসময় বলেন, শাসক দলের নেতা-কর্মীরা ভোটারদের কাছ থেকে জোর করে ব্যলট পেপার ছিনিয়ে নিয়ে তাদের পছন্দের প্রার্থীদের প্রতীকে ভোট প্রদান করছে। প্রশাসন কোন বাঁধা দিচ্ছে না। এজন্য তারা ভোট বর্জনের ঘোষনা দিয়েছে।
নলছিটি পৌরসভা নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রির্টানিং কর্মকর্তা , জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহেদুজ্জামান মুন্সি বলেন, নলছিটি পৌরসভা নির্বাচনের দুই প্রার্থীর ভোট বর্জনের কোনো লিখিত অভিযোগ আমার হাতে এখনো আসেনি।
বিপ্লব সাভারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী এলাকায় অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, সংসদ সদস্য ঢাকা-২ এর পক্ষে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে ,সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়নে , অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ও সাবেক সংসদ সদস্য এর পক্ষে, শীতার্থ গরিব অসহায় প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে ।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব ।
এ সময় আওয়ামী লীগের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফখরুল আলম সমর বলেন , প্রধানমন্ত্রীর অঙ্গীকারে আমরা শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করছি, আমাদের এই বিতরণী সব সময় চলমান আছে আর থাকবে ইনশাল্লাহ, এদেশে কোন মানুষ শীতার্থ হয়ে দিন কাটাবে না ।
এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন,নাছির উদ্দিন সাধারণ সম্পাদক সাভার থানা যুবলীগ, সায়েম মোল্লা-সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ , জনাব আবুল হোসেন সভাপতি সাভার সাব-রেজিস্ট্রি , তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য অফিস,ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, নুরুল আমিন, আবির মাসুম, আব্দুস সাত্তার, ছাত্রলীগ নেতা অপ, কাউসার, সহ আরো স্থানীয় সকল ব্যক্তিবর্গ ।
উক্ত বিতরণী অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব ফখরুল আলম সমর, যুগ্ম সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামীলীগ ।
এ সময় গরিব ও শীতার্তদের মাঝে ২০০ পিস কম্বল বিতরণ করা হয় । শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন হতদরিদ্র মানুষেরা।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে চলতি অর্থবছরের ছয় মাসে ২৬১ কোটি টাকার রাজস্ব আয় করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ রেল কর্তৃপক্ষ ভাড়া বাবদ দুই কোটি ৮৫ লাখ ৫৪ হাজার টাকা আয় করেছে।
এদিকে রেলপথে পণ্য আমদানি হয়েছে ৮২২ কোটি টাকার। যার পরিমাণ দুই লাখ ৩৯ হাজার ৪৫৪ দশমিক ৩ টন। তবে চলতি অর্থবছরের শেষে এ পথে দ্বিগুণ পরিমাণ রাজস্ব ও ভাড়া আদায় হবে বলে জানান বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান।
সংশ্লিস্ট সূত্রে জানা যায়, ভারতের বনগাঁ পৌরসভার অধীনে কালিতলা আমদানিকৃত পণ্যবাহী ট্রাক দিনের পর দিন পার্কিং-এ রেখে একটি সিন্ডিকেট নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। ওই পার্কিং থেকে কন্ট্রাকের মাধ্যেমে ৩০/৪০ হাজার টাকা ট্রাক ভাড়া নিয়ে বেনাপোল বন্দরে ট্রাক পাঠাতো সিন্ডিকেটের সদস্যরা। যা এখনো অব্যাহত রয়েছে। অতিরিক্ত ভাড়ার কারণে বাংলাদেশী আমদানিকারক ও ভারতের রপ্তানিকারকরা হিমসিম খাচ্ছিল। এর ফলে প্রতিটি পণ্য চালানে অতিরিক্ত ভাড়া নেওয়ায় যার প্রভাব এসে পড়ছিল বাংলাদেশের বাজারে। তারপরও দুদিন পর পর নানা ধর্মঘটের কারণে অতিষ্ঠি হয়ে উঠে দুদেশের ব্যবসায়ীরা।
দুই দেশের কাস্টমস, রেল মন্ত্রণালয় ও সকারের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারকরা ২০২০ সালের ৪ জুন রেল পথে পণ্য আমদানির অনুমতি দেওয়ার পর করোনার আগে বেনাপোল রেলপথে কেবল কার্গো রেলের মাধ্যমে ভারত থেকে সপ্তাহে একটি বা দুটি রেল আসতো। এখন প্রতিদিন কার্গোরেল, সাইডোর কার্গোরেল এবং প্যার্সেল ভ্যানের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হচ্ছে। এতে সরকারের যেমন রাজস্ব আয় হচ্ছে, তেমনি রেলেরও বিপুল পরিমাণে রাজস্ব আদায় হচ্ছে।
বেনাপোল রেলস্টেশন সূত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর রেলপথে চলতি ২০২০-২১ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে দুই লাখ ৩৯ হাজার ৪৫৪ দশমিক ৩ টন। যা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার টাকা। এদিকে গত বছরের ২০১৯-২০ অর্থবছরে এ পথে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে এক লাখ ৮৪ হাজার ৭৩ দশমিক ৯ টন। যা থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ৮৮ লাখ ২৬ হাজার টাকা।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে স্থলপথের সঙ্গে পাল্লা দিয়ে রেলপথে পণ্য আমদানি হচ্ছে। এতে বন্দরের রেল ইয়ার্ড না থাকায় পণ্য রাখতে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে ইতোমধ্যে বন্দরে দুটি রেল ইয়ার্ড নির্মাণের ভিত্তি স্থাপনা করা হয়েছে। আশা করি খুব শিগগিরই এ সমস্যা সমাধান হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন জানান, প্রায় দুই দশক ধরে বাংলাদেশি ব্যবসায়ীদের ভারতীয় ট্রাক পার্কিং সিন্ডিকেট জিম্মি করে রেখেছে। ভারতীয় হাই কমিশনারসহ বিভিন্ন মহলে আবেদন করার পরেও আমরা কোনো সমাধান পাচ্ছি না। বর্তমানে রেলপথে সব ধরনের পণ্য আমদানি সচল রয়েছে। এতে গত বছরের তুলনায় এ বছর রেল খাতে সরকারের দিগুণ রাজস্ব আদায় হবে বলে তিনি জানান।
বেনাপোল কাস্টম কমিশনার মোঃ আজিজুর রহমান জানান, কন্টেইনারের মাধ্যমে আমদানি বাণিজ্য শুরুতে আমাদের স্টক হোল্ডারসহ সকল ব্যবসায়ীর বাণিজ্য স¤প্রসারণে নতুন দিগন্তের সূচনা হয়েছে। এতে সময় খরচ যেমন বাঁচবে তেমনি যথেষ্ট নিরাপত্তাও রয়েছে। গত ছয় মাসে সরকার ২৬১ কোটি টাকার রাজস্ব আয় করেছে। তবে চলতি অর্থবছরে এটি বেড়ে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাভারে পাঁচ’শ ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
শুক্রবার সকালে সাভারের শাহীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব ৪ বলছে,সাভারের শাহীবাগ এলাকায় মাদক ব্যবসায়ী জসিম উদ্দন জয় (২১) ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে পাঁচ’শ ৩০ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।
অন্যদিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে দুই’শ ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বাবু খাঁনকে আটক করেছে র্যাব ৪। উল্লেখ গত সাত দিনে সাভার,আশুলিয়া,সিংগাইরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব ৪।