বিশ্বজুড়ে চোখ হানা দিচ্ছে নতুন করোনা
সম্প্রতি ব্রিটেনে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ফ্রান্স, স্পেন ও সুইডেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে। এ ছাড়া জাপান, কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এই ধরনের করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে। ফলে বিশ্বজুড়ে এখন নতুন করোনা চোখ রাঙাচ্ছে। এক গবেষণায় জানা গেছে, এই করোনা আগের করোনার চেয়ে ৭০ শতাংশ বেশি ছড়ায়। সে ক্ষেত্রে ভয়াবহ এক পরিস্থিতির দিকেই যাচ্ছে বিশ্ব।
বর্তমানে বিশ্বে এ ভাইরাসে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮ কোটি। মহামারিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৬৪ হাজারেরও বেশি।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ কোটি ৭১ লাখ ৮৬৬ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৬৪ হাজার ৩৭৪ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার ২৫৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৪ লাখ ৩৩ হাজার ৮৪৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ৯২১ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি এক লাখ ৮৮ হাজার ৩৯২ জন এবং মারা গেছেন এক লাখ ৪৭ হাজার ৬৫৯ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৪ লাখ ৬৫ হাজার ৮০৬ জন মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৯০ হাজার ৮১৫ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ৩০ লাখ ২১ হাজার ৯৬৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২২৬ জনের।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ লাখ ৫০ হাজার ৮৬৪ জন। এর মধ্যে মারা গেছে ৬২ হাজার ৪২৭ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
রাণীশংকৈলে আলী আকবর- মিজানুর রহঃ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
হুমায়ুন কবির,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আলী আকবর ও মিজানুর রহমান স্মৃতি (২য়)গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ।
২৬ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য ও জেলা আ” লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটার সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন কর কমিশনার কেন্দ্রীয় কমিটির কর জরিপ ঢাকা মোঃ আসাদুজ্জামান ও
উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও ৩ অধ্যাপক ইয়াসিন আলী, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, ওসি এস এম জাহিদ ইকবাল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, জেলা পরিষদ সদস্য আঃ কাদের, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জমিরুল ইসলাম, ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক আ’লীগ নেতা প্রধান শিক্ষক বাবর আলী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন প্রভাষক সফিকুল আলম, সাবেক সহ- সভাপতি উপজেলা আ’লীগ মোশারফ হোসেন বুলু , বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আনিসুর রহমান বাকি।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক- সামাজিক- সাংস্কৃতিকব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় রংপুর পীরগঞ্জ স্পোটিং ক্লাব হরিপুর ফুটবল একাদশকে ৪-০ গোলে হরিয়ে জয়লাভ করেন।
রাণীশংকৈলে বাজার অভিযানে ১০ হাজার টাকা জরিমানা
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে পৌরশহরের ওয়ালটন সংলগ্ন বিসমিল্লাহ ট্রেডাসে মেয়াদ উত্তীর্ণ কীট নাষক রাখার অপরাধে ট্রেডাসের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ঠাকুরগাঁও, অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ শাদী।
এ সময় বাজার অভিযানে স্যানিটারী ইন্সপেক্টর সারওয়ার হোসেন, সহযোগী স্যানিটারী ইন্সপেক্টর জাহেদুল ইসলাম ও থানা পুলিশ।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ শাদী জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পৌর নির্বাচনে নৌকার প্রচারণায় মাঠে আমতা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আরিফ হোসেন।
মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই প্রতিনিধিঃ আগামী ২৮ডিসেম্বর ধামরাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারণা, এই পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র হওয়ার লড়াইয়ে নেমেছেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
বৃহস্পতিবার বিকালে ধামরাই পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় নৌকার প্রার্থী আলহাজ্ব গোলাম কবির মোল্লার পক্ষে ভোট প্রার্থনা ও পাড়া মহল্লায় লিফলেট বিতরন করেন আমতা ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী আমতা ইউনিয়নের চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন।
এ সময় চেয়ারম্যান প্রার্থী আরিফ হোসেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি’র নানা উন্নয়ন কাজের বিবরণ দেন, সেই সাথে পৌর সভার নানা উন্নয়নের চিত্র, করোনাকালে নৌকার মেয়র প্রার্থী আলহাজ্ব গোলাম কবির মোল্লা’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সাধারন মানুষের মাঝে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকার মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষে গৃহহীনদের বাসস্থানের ব্যবস্থা, প্রতিবন্ধী, অবহেলিত, অধিকার বঞ্চিত মানুষদের অধিকার রক্ষা, সু-শাসন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। গ্রামকে শহরের আদলে গড়ে তোলা এবং দেশকে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করাই শেখ হাসিনা সরকারের লক্ষ্য। এই লক্ষ বাস্তবায়ন করতে হলে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
এ সময় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, সহ আরো অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
লন্ডনে আটকা পড়লেন প্রিয়াঙ্কা
মার্কিন মুলুক থেকে গিয়ে লন্ডনে ‘টেক্সট ফর ইউ’ সিনেমার চিত্রায়ণ করছেন প্রিয়াঙ্কা। চলতি বছর নভেম্বর থেকে সেখানে চিত্রায়ণে অংশ নিয়েছেন তিনি। কিন্তু লন্ডনে লকডাউন ঘোষণা করায় আটকে গেছে প্রিয়াঙ্কাসহ পুরো ইউনিট।
এমনটাই জানা গেছে একাধিক বিদেশি গণমাধ্যম সূত্রে। সূত্রের খবর, করোনার নতুন ঢেউ ঠেকাতে তৎপর লন্ডন সরকার। চতুর্থ দফায় সবচেয়ে কঠোর লকডাউন দিয়েছে দেশটিতে। ফলে লন্ডনে আটকে পড়েছে ‘টেক্সট ফর ইউ’ সিনেমার কলাকুশলীরা।
তবে টিমের পক্ষ থেকে লন্ডন সরকারের সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে। মার্কিন মুলুকে ফেরার অনুমতি চাইবেন তারা। তবে অনুমতি না আসা পর্যন্ত লন্ডনেই থাকতে হবে তাদের। আর অনুমতি পেলেও ভারতে ফিরতে পারবেন না প্রিয়াঙ্কা। কারণ ইংল্যান্ডের সঙ্গে বিমান চলাচল ছিন্ন করেছে ভারতসহ কয়েকটি দেশ।
হলিউড সিনেমা ‘টেক্সট ফর ইউ’-তে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসও। লন্ডনেই শেষ হয়েছে তার অংশের চিত্রায়ণ। জার্মান সিনেমা ‘এসএমএস ফর ডিচ’-এর ইংরেজি রিমেক ‘টেক্সট ফর ইউ’।
সোফি ক্রামারের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল ‘এসএমএস ফর ডিচ’ সিনেমাটি। আর ‘টেক্সট ফর ইউ’র চিত্রনাট্য ও পরিচালনা করছেন জিন স্ট্রাস।
বাড়ি ছেড়ে চলে গেছেন বলিউড বাদশার শাহরুখ কন্যা সুহানা ।
বলিউড বাদশার একমাত্র কন্যা সুহানা খান। একা একাই বাড়ি ছেড়ে চলে গেছেন নিউ ইয়র্কে। মান-অভিমান করে নয়, নিজের প্রয়োজনেই মুম্বাইয়ের ‘মান্নাত’ ছেড়েছেন তিনি। এমনটাই জানা গেছে, ভারতীয় গণমাধ্যম সূত্রে।
নিউ ইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়ছেন সুহানা। লকডাউনের আগে সেখান থেকে মুম্বাই এসেছিলেন তিনি। পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটিয়েছেন সুহানা। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আবার সেখানে গিয়েছেন তিনি।
মার্কিন মুলুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এ স্টার কিড। তা নেটিজেনদের চোখে পড়তেই সুহানাকে নিয়ে শুরু হয়েছে নানা প্রশ্ন।
তবে এসব প্রশ্ন গায়ে মাখেন না সুহানা। গুঞ্জন এড়িয়ে যাওয়ার জন্য নিজের ইনস্টাগ্রামের কমেন্টস অপশন বন্ধ করে দিয়েছেন তিনি। মূলত বর্ণ বৈষম্য নিয়ে কটাক্ষের শিকার হওয়ার পরই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রয়োজনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হবে-বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
করোনা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।




































