32 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

সাভারে ওয়াসিউদ্দিন স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ জমকালো উদ্বোধনী অনুষ্ঠান (ভিডিও)

বিপ্লব,সাভারঃ খেলাধুলা বাড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল , এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রাত নয় টায় তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ওয়াসিউদ্দিন স্মৃতি গোল্ডকাপ নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করা হয় । পরে প্রধান অথিতিদের ফুল দিয়ে বরণ করেন খেলার আয়োজক কমিটি ও বেলুন উড়িয়ে গোল্ডকাপটি উন্মোচন করা হয় ।

এর পরই জম কালো দেশাত্মবোধক গানের- নাচে মুখরিত হয়ে উঠে মাঠের মঞ্চ ।

এ সময় ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মঞ্জুর আলাম রাজিব, চেয়ারম্যান ,সাভার উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ ।

বিশেষ অতিথি শহিদুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল , এ এফ এম সাইট ভারপ্রাপ্ত কর্মকর্তা সাভার মডেল থানা,নাজমুল হাসান ভারপ্রাপ্ত কর্মকর্তা ঢাকা জেলা উত্তর ডিবি,এডভোকেট শামসুর রহমান,সহ- সভাপতি সাভার উপজেলা আওয়ামীলীগ । লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাভার উপজেলা আওয়ামীলীগ ‌। রফিকুল ইসলাম, ইউপি সদস্য ৬ নং ওয়ার্ড তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ । শাহিনুর বেগম ইউপি সদস্য তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ ।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব ফখরুল আলম সমর, চেয়ারম্যান তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামী লীগ ।

উক্ত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন কালচারাল অর্গানাইজেশন ।

বিজয় দিবসে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতি রাজশাহী মহানগর যুবলীগের শ্রদ্ধা

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মহানগর যুবলীগ। বুধবার সকালে নগরীর আলুপট্টি মোড়ে জাতয়ি চার নেতার প্রতিকৃত্তিতে শ্রদ্ধান নিবেদন করা হয়।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, যুগ্ম-সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি প্রমুখ।

এছাড়াও মহানগর আওয়ামী লীগের উদ্যোগেও আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সহসভাপতি শাহীন আক্তার রেনী, শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, অ্যাডভোকেট আসলাম সরকার, সাংগঠনকি সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, যুগ্ম-সম্পাদক আহসানুল হক পিন্টু প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে বিজয় মিছিল বের করা হয়। এতে ব্যানার ফেস্টুন পদর্শন করা হয়

রাজশাহীতে নানা আয়োজনে পালিত হচ্ছে বিজয় দিবস

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯তম বার্ষিকী।

বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখÐের নাম জানান দেয়ার দিন। সারাদেশব্যাপী আজ গভীর শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করছে সেইসব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে প্রিয় স্বাধীনতা, লাল-সবুজের পতাকা।

রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথেই রাজশাহীর শহীদ মিনার ও শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি পুষ্পমাল্য অপর্ণ শুরু করেন বিভিন্নস্তরের সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বঙ্গবন্ধুসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র্যালি শহর প্রদক্ষিণ করে।

রাণীশংকৈলে মহান বিজয় দিবস পালিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়।

এ উপলক্ষে এ দিন ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘিতে উপজেলা প্রশাসনসহ আ’লীগ ও বিএনপি’র অঙ্গ সংগঠন, প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পার্ঘ অর্পণ করে।

সকাল সাড়ে ন’টায় উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এবং উপজেলা পরিষদ পুকুর পাড়ে বিজয়ের ৪৯ তম বৎসর উদযাপনের লক্ষে ৪৯ টি বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ রোপন করা হয়। পরে উপজেলা হলরুমে সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,ওসি এস এম জাহিদ ইকবাল, কৃষি কর্মকতা সঞ্চয় দেব নাথ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, হবিবর রহমান, মোতালেব হোসেন ও বিদেশি চন্দ্র রায়,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা,প্রেস ক্লাব( পুরাতন) সভাপতি কুসমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন প্রমুখ ।

এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন । পরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ।

শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের সমাধিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেনদন

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭টায় পৃথকভাবে নূর মোহাম্মদের পরিবার, স্থানীয় প্রশাসন,বিজিবি কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেসা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল, ২৬ বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার,উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম।

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার গোয়ালহাটি গ্রামে হানাদারবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে শহীদ হন। তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রæয়ারি নড়াইল সদর উপজেলার চÐিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন।

বেনাপোল লোকাল বাস থেকে ২৪টি স্বর্ণের বার সহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্টের সামনে লোকাল বাস থেকে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার সহ মোঃ বাকি বিল্লাহ(২৬)নামে স্বর্ণ পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি সদস্যরা।

আটক র্স্বণ পাচারকারী বাকি বিল্লাহ বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের আঃ ওহাব এর ছেল।

মঙ্গলবার (১৫ই ডিসেম্বর) দুপুর সাড়ে ৩ টার সময় বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে একটি লোকাল বাস তল্লাশি করে দুই কেজি ওজনের ২৪টি স্বর্ণের বার সহ একজন পাচারকারীকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য ১,৩৯,৮০,০০০/- (এক কোটি উনচল্লিশ লক্ষ আশি হাজার) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের লেঃ কর্নেল সেলিম রেজা আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে একটি লোকাল বাসে অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীর দেহ তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার সহ পাচারকারীকে আটক করা হয়েছে।

আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে আসামীকে থানায় সোপর্দ করা হবে এবং আটকৃত মালামাল যথাযথ নিয়ম অনুস্বরণ পূর্বক ট্রেজারীতে জমা করা হবে।

সীমান্তের মানুষ সাবলম্বী হলে চোরাচালান কমেবে- রাজশাহীতে বিজিবি মহাপরিচালক

সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ সীমান্তের মানুষ যতো বেশি সাবলম্বী হবে সীমান্তে ততো চোরাচালান কমে আসবে বলে জানিয়েছেন – বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মাে. সাফিনুল ইসলাম।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে রাজশাহী নগরীর টি-বাধ এলাকায় এই নৌকাগুলো বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জানা গেছে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ উপলক্ষে ২৫জন মাঝিকে নৌকা উপহার দেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি লুঙ্গি, গামছা ও মাথইল।

বিজিবি জানায়, সীমান্তের প্রান্তিক জেলেদের স্বাবলম্বী করার প্রয়াসে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি ) হতদরিদ্র মাঝিদের মধ্যে এই নৌকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন- বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মাে. সাফিনুল ইসলাম, বিজিবিএম ( বার ), এনডিসি , পিএসসি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধামরাইয়ে এনজিও কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ১।

মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে ইসমাইল হোসেন(২৫) নামে এক এনজিও কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকায়।

নিহত ইসমাইল হোসেন আমরাইল উত্তরপাড়া এলাকার মৃত আব্দুল আলীর ছোট ছেলে। সে গোমগ্রাম বাজারে সন্ধি মানব উন্নয়ন সংস্থা নামে এক এনজিওতে চাকরি করে আসছিলেন।

এসময় স্থানীয়রা রাজিব হোসেন(২৮) নামে এক ঘাতককে আটক করেছে । ঘাতক একই এলাকারে বলে জানা গেছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে , আজ মঙ্গলবার বেলা ১২টার এনজিওর টাকা (সদস্যদের বাড়ি থেকে) উত্তোলন করে তার অফিসে ফেরার উদ্দেশে গাঁওতারা এলাকায় পৌছালে উৎপেতে থাকা একদল দূর্বৃত্ত রাজিব হোসেনের নের্তৃত্বে এনজিও কর্মী ইসমাইল হোসেনের উপর হামলা চালায়। এসময় ইসমাইল হোসেনের ডাক চিৎকার করিলে চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে ইসমাইল হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় এলাকাবাসী দৌড়িয়ে আসেন এবং এনজিও কর্মীর ব্যাগসহ একজনকে আটক করেন। রাজিব হোসেনের নের্তৃত্বে টাংগাইল এলাকায় আরো ২ জন দূর্বৃত্ত এই হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে। জনতা তাদের ধাওয়া দিলে রাজিব হোসেনকে আটক করে জনতা অপর দূর্বৃত্তরা এসময় দৌড়িয়ে পালিয়ে যায়।

পরে পুলিশে খবর দিলে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধারসহ জনতার হাতে আটক রাজিব হোসেনকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে যাদবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়ুব আলী ইছাক বলেন, একটি এনজিওর কর্মী ইসমাইল হোসেন গাওতারা এলাকা থেকে ঋণের কিস্তির টাকা তুলে ফেরার পথে ছিনতাইকারীরা ইসমাইল হোসেনকে কুপিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী রাজীব হোসেন নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এছাড়া রাজীব হোসেনকে আটক করা হয়েছে । এ ঘটনায় নিহতের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বেনাপোলে ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক।

আটককৃত আসামীরা হলেন- বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামের আজিজুর রহমানের পুত্র আলমগীর হোসেন (২৭) ও ভবের বেড় গ্রামের প্রিন্স সুজনের স্ত্রী মুন্নী বেগম (৩১)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান ও এসআই শফি আহম্মেল রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে দুটি অভিযান চালিয়ে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বেনাপোল পোর্ট থানাধীন দুইটি স্থান থেকে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। আটককৃত আসামীদের নামে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

রাষ্ট্রীয়ভাবে পাকিন্তানকে ক্ষমা চাওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ একাত্তরের শহীদ বুদ্ধিজীবী হত্যাকারী পাক সেনাদের বিচার এবং রাষ্ট্রীয়ভাবে পাকিন্তানকে ক্ষমা চাওয়ার দাবিতে মানববন্ধন ও সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে দাবি তোলা হয়- ’৭১ সালে বাংলাদেশকে মেধা শূন্য করার জন্যই মূলত পাক সেনারা বুদ্দিজীবীদের হত্যা করেছে। তারা চেয়েছিল, এই দেশটি যেনো আর মাথা তুলে না দাঁড়াতে পারে। বুদ্দিজীবীদের হত্যার মধ্যদিয়ে মেধা শূন্য রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারা।

মানববন্ধন থেকে আরও দাবি তোলা হয়- যে পাক সেনারা এমন হত্যাকাÐ চালানোর কারণে রাষ্ট্রীয়ভাবে পাকিন্তানের ক্ষমা চাইতে হবে।

সর্বশেষ আপডেট...