25 C
Dhaka, BD
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

ঝালকাঠি একটি বাসার ছাদ থেকে নারীর মরদেহ উদ্ধার

সৈয়দ রুবেল,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি শহরের একটি বাসার ছাদ থেকে শাহনাজ আখতার (৪৪) নামে এক নারীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৫/১১/২০২০ইং তারিখ বুধবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ওই নারীকে হত্যার পরে লাশ পাশের ছয়তলা বাসা থেকে ফেলে দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে জলিল তালুকদারের নির্মাণাধীন একতলা ভবনের ওপর বিকট শব্দ হয়। শব্দ শুনে কিছুক্ষণ পরে পথচারীরা গিয়ে এক নারীকে ছাদের ওপর উপুত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, বেলায়েত মুন্সির ছয়তলা ভবনের ছাদ থেকে ওই নারীর একটি বোরখা ও পার্স ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের মধ্যে তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। সেখান থেকে তাঁর পরিচয় পাওয়া যায়। মৃত নারীর নাম শাহনাজ আখতার। সে সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমেদের মেয়ে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে।

শ্রীপুরে ওয়েভ ফাউন্ডেশনের করোনাকালীন অনুদানের অর্থ বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার বিকালে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ ও ‘ইউকেএইড’-এর সহযোগিতায় হয়।

মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯০ জন সুবিধাভোগিকে ৭ হাজার ৫০০ করে টাকা প্রদানের সমাপনী দিনে এ নগদ অর্থ প্রদান করেন।

গয়েশপুর ইউনিয়নের লোকমোর্চার সভাপতি নেকবর হোসেন মÐলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, জেলা লোকমোর্চার সভাপতি আবদুর রউফ মাখন, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক মুসাফির নজরুল, প্যানেল চেয়ারম্যান আফসার উদ্দিন আহমেদ, রেসপন্সের জেলা কো-অর্ডিনেটর ওসমান গনি। জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক সাংবাদিক অলোক বোস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে ওই ইউনিয়নের সুবিধাভোগিদের মধ্যে ৮ জনকে শেষ কিস্তির নগদ ২ হাজার ৫০০ করে নগদ টাকা দেওয়া হয়। অন্যদের বিকাশের মাধ্যমে প্রদান করা হয়েছে।

চিরকুটে মারিয়া আমার জান আত্মহত্যা নয় হত্যা দাবি পরিবারের

মৃধা শাহীন শাইরাজ তালতলী প্রতিনিধি :  বরগুনার তালতলীতে চিরকুটে মারিয়া আমার জান লিখে স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনাকে হত্যা করা হয়েছে বলে দাবী করেছেন পিতা-মাতাসহ তার পরিবার। ওই স্কুল ছাত্রের পিতা-মাতাসহ তার পরিবারবর্গ বুধবার তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রিয়াজকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, চলতি বছরের ১লা নভেম্বর উপজেলার হরিনখোলা এলাকায় মাটিতে পা ভর করা ঝুলান্ত অবস্থায় জুবায়ের হোসেন রিয়াজের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় রিয়াজের পকেটে ১টি চিরকুট পাওয়া যায় বলে জানান পুলিশ। চিরকুটে লেখা ছিল মা আমাকে ক্ষমা কর, আমার মৃত্যুর জন্য কেউ দাই নয় ও মারিয়া আমার জান।

এতে প্রাথমিক ভাবে রিয়াজ আত্মহত্যা করেছে বলে ধারনা পুলিশের। তবে রিয়াজ আত্মহত্যা নয় তাকে হত্যা করে বাড়ীর দরজার তেতুলগাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ঘটনার আগে মামুন মাস্টারের কাছে তার আপন ভাইগ্নে মারিয়া ও রিয়াজ প্রাইভেট পরত। মারিয়া ও রিয়াজকে স্থানীয় রাখাইনদের ফানুস উৎসবে দেখে স্থানীয়রা। এ ঘটনায় মারিয়া ও রিয়াজের প্রেমের অজুহাত দিয়ে মামুন মাস্টার রিয়াজকে প্রায়ই মারধর করত।

তবে মারধরের বিষয় অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে বলত কোচিংয়ের টাকার জন্য মারধর করেছি। এমনকি মারিয়ার ভাই কাইউম রিয়াজকে বিভিন্ন সময় প্রাননাশের হুমকি দিয়ে আসছিল। তাই আমাদের দাবী পুত্র রিয়াজ আত্মহত্যা নয় তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। কারন, আমার ছেলে মারা যাওয়র পরে প্রাইভেট মাস্টার ও মারিয়ার মামা এলাকা থেকে উধাও হয়ে যায়। ঘটনার ২ দিন পরে ওই প্রাইভেট মাস্টার আমাদের বাড়ীতে আসে তখন তার কাছে ছেলের বই খাতা কোথায় জানতে চাইলে বলে পানিতে ভেসে গেছে। এমনি অমুলক জবাব দেয়ায় উপস্থিত এলাকাবাসীর তোপের মুখে পালিয়ে যান তিনি।

এরপরে প্রাইভেটের সকল ছাত্র-ছাত্রীদের সাংবাদিক ও পুলিশের সাথে কথা বলতে নিষেধ করেন। আমার ছেলের মৃত্যুর রহস্যের পিছনে মামুন ও মারিয়ার পরিবারসহ জড়িত।
রিয়াজের মা মোসাঃ জেসমিন বেগম বলেন, আমার ছেলের লাশ উদ্ধারের সময় পর্যন্ত পা মাটিতে ছিল যাহা রহস্যময়। ঘটনার আগের দিন বিকেলে আমার ছেলে নতুন জুতা পায় দিয়ে পড়তে গিয়েছিল কিন্তু লাশ উদ্ধারের সময় হতে আজ পযর্ন্ত তার জুতা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনার ২২দিন পার হলেও পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট আমাদের দেয়নি। আমরা সঠিক তদন্তের রিপোর্ট চাই। তালতলী থানা পুলিশ ঘটনার দিন ১টি খালি সাদাকাগজের নিচের দিকে ২টি স্বাক্ষর নিয়েছে। ঘটনার প্রায় সপ্তাহখানেক পরে লিখিত একটি সাদা কাগজ দিয়েছে সে কাগজ আমার নয়। কারন, ওই কাগজের স্বাক্ষরের সাথে আমার স্বাক্ষরের কোন মিল নেই। প্রশাসনের কাছে দাবী এসকল বিষয় সঠিকভাবে তদন্ত করলে রিয়াজ হত্যার আসল রহস্য বের হয়ে আসবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, রিয়াজ আত্মহত্যার ময়না তদন্তের রিপোর্ট এসেছে এতে আত্মহত্যার জনিত মৃত্যু বলে ডাক্তার তার মতামত প্রদান করেছেন। কোনো ধরনের স্বাক্ষর নেয়া হয়নি। তারা যে অভিযোগ করেছেন সেই ভিক্তিতে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২০ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরের স্ত্রীশেখ রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করেছে আওয়ামী যুবলীগ।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদ-এ তাঁর বিহেদী আত্মার মগফিরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এইদোয়া, মিলাদ ও তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করে।

প্রধানমন্ত্রীশেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসের গত ১৬ নভেম্বর রাত ৯টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। রাজিয়া নাসের বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী।

দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী যুবলীগপ্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ ও হাবিবুর রহমান পবন, যুগ্ম-সম্পাদক বদিউল আলম বদি ও মোঃ জহির উদ্দিন খসরু, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, সহ-সভাপতি সারোয়ার হোসেন মনা, মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, মুরসালিন আহমেদ

যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মাকসুল আলম, গাজী সারোয়ার হোসেন বাবু, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম খাসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলন।

সাভার তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী হকার্স লীগের নতুন কমিটি গঠন

অনিক,সাভার ঃ মঙ্গলবার দুপুরে সাভার হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী হকার্স লীগ কমিটি গঠন করা হয় ।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। সাভার উপজেলা আওয়ামী হকার্স লীগ কমিটির সভাপতি আনোয়ার হোসেন আকন্দ ও সাভার উপজেলা আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক লিটন খানের যৌথ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়।

এসময় প্রধান অতিথী মোহাম্মদ ফখরুল আলম সমর নতুন কমিটির সব নেতাকমীদের সুন্দর শৃঙ্খলভাবে হকার্সলীগকে পরিচালনা সহ তেতুলঝোড়া ইউনিয়ন হকার্সলীগের যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।

১১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মোহাম্মদ জুলহাস মাদবর, সহ-সভাপতি শাহিন মাদবর, সহ-সভাপতি নাসিমা (তৃতীয় লিঙ্গ), সহ-সভাপতি জাকির মোল্লা, সাধারণ সম্পাদক আকাশ দেওয়ান, যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নয়ন, কোষাধক্ষ্য বিষয়ক সম্পাদক সুজাত মোল্লা, সহ কোষাধক্ষ্য বিষয়ক সম্পাদক সুজন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলায়মান শিকদার নয়ন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুর ইসলাম তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগ এর সাধারন সম্পাদক মনির হোসেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইমতিয়াজ যুবলীগ নেতা আবির মাসুমসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মোঃনাহিদুল ইসলাম নাহিদ (নাটোর প্রতিনিধি) : নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদি যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকেশহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা যুবদলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু,পৌর বিএনপি’র আহবায়ক বাবুল চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দ।

এসময় সদর উপজেলার সাতটি ইউনিয়নের যুবদলের আহবায়ক কমিটির নেতা কর্মিদের পরিচয় করিয়ে দিয়ে সবার সাথে কুশল বিনিময় করা হয়। বক্তারা দলকে সু-সংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

মাগুরার শ্রীপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর সদরের নতুন বাজার এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি এ কাজের উদ্বোধন করেন ।

মাগুরা জেলা প্রশাসক ড. মোঃ আশরাফুল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের মাগুরার নির্বাহী প্রকৌশলী শাকিউল আজম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মাগুরার সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান, মাষ্টার ট্রেইনার মোঃ শিহাব উদ্দিন, ফিল্ড সুপারভাইজার মোঃ মজিবর রহমান, মোঃ বোরহান উদ্দিন, নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিত, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর বলেন, শুধু মাগুরাতে নয় দেশের সব জেলা ও উপজেলায় মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ মডেল মসজিদ আমাদের ইসলামের ঐতিহ্যকে আরও গৌরবান্বিত করবে।

উল্লেখ্য, প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পের ভৌত সুবিধার মধ্যে রয়েছে- ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, মৃত ব্যক্তির গোসল করানোর স্থান, সভাকক্ষ, অফিস কক্ষ, ইসলামিক চর্চা কেন্দ্র গেস্ট রুম, মহিলা ও পুরুষ নামাজের পৃথক স্থান, মক্তব, ইমাম ও মুয়াজ্জিনের থাকার স্থান, গাড়ি পার্কিং, মহিলা ও পুরুষ পৃথক ওজুখাানা, লাইব্রেরিয়ানসহ অন্যান্য সুবিধা।

সাভার প্রেসক্লাবের নির্বাচনী জটিলতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপ্লব,সাভার সাভার উপজেলা পরিষদের হলরুমে আসন্ন সাভার প্রেসক্লাবের নির্বাচন নিয়ে নানান জটিলতা নিরসনে সোমবার দুপুরে  তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

এসময় তিনি বলেন , সাংবাদিকতা একটি মহান পেশা, এর প্রতি সম্মান রেখে সাংবাদিকদের সুশৃঙ্খল থেকে সততার সাথে তাদের দায়ীত্ব পালন করতে হবে।

সুষ্ঠ নির্বাচনের সমাধানে গঠনতন্ত্র মোতাবেক সুশিল সমাজ থেকে আলীনুর রহমান খাঁন সাজু,সিনিয়ার সাংবাদিক বরুণ ভৌমিক নয়ন এবং উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ শিবলীজ্জামান সহ তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাহারা তিনজন চুুুড়ান্ত ভোটার তালিকা নবায়ন করে নির্বাচন পরিচালনা করবেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আরো অনেকে ।

ঝালকাঠিতে নিত্য প্রয়োজনীয় মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : ঝালকাঠি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।

২৩/১১/২০২০ইং সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: হাফিজুর রহমান

সভায় জেলা প্রশাসক মো: জোহর আলী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: হাফিজুর রহমান। উপ-সচিব মো: মনিরুজ্জামান, ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম তালুদকার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদসহ চেম্বারের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: হাফিজুর রহমান জেলার সম্ভাবনা, সমস্যা, করণীয় বিষয়ে উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং বিভিন্ন দিক নির্দেশনা পরামর্শ দেন।

তালতলীতে বরগুনার ইউপি চেয়ারম্যানকে কোপানোর প্রতিবাদে বিক্ষোভ

বরগুনা,প্রতিনিধিঃ বরগুনা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারকে কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন, ডান পা ও ডান হাতের রগ কর্তন করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদে বিক্ষোভ করেন তালতলী উপজেলার আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

আজ সকাল দশটায় তালতলী সদর রোডে মানববন্ধন করেন। এসময় বক্তব্য রাখেন, মোঃ কামরুল আহসান, মুনসুর জোমাদ্দার, শাহজাহান টুকু, মারুফ রায়হান তপু জোমাদ্দার, খালেদ মাসুদ, কামাল মোল্লা, শামিম পাটোয়ারি, মনির জোমাদ্দার, প্রমুখ।

গত শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে একটি বিয়ের দাওয়াত খেয়ে মোটর সাইকেলযোগে আসার পথে এ ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরা। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসা করার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল নেওয়া হয়েছে।

নি

র্বাচনের প্রতিদ্বন্দ্বী সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ শরীফ ও তার তিন ছেলে মিলে এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানিয়েছেন আহত ইমাম হাসান শিপন জোমাদ্দার।

সর্বশেষ আপডেট...