বিপ্লব,সাভার ঃ সাভার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন সাভার পৌর সভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা।
বৃহষ্পতিবার (১২ নভেম্বর) সাভারের একটি কমিউনিটি সেন্টারে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি এ সভার আয়োজন করেন।
এ সময় নজরুল ইসলাম মানিক মোল্লা বলেন, গতবার মেয়র হিসেবে প্রতিদ্বন্দিতা করতে চাইলে তাঁকে স্থানীয় সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর মধ্যস্থতায় আগামীবার নির্বাচন করার প্রতিশ্রুতি দেন। যে কারণে, মেয়র পদে এবার তাঁর নির্বাচন করার পালা বলে তিনি উল্লেখ করেন।
প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা আরো বলেন, আগামী পৌরসভা নির্বাচনে তিনি সাভার পৌরসভা থেকে মেয়র হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে তিনি প্রথম শ্রেণীর এই পৌরসভায় ব্যাপক উন্নয়ন করবেন।
মত বিনিময় সভায় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হানিফ পরিবহনের মালিক হাজী জয়নাল আবেদীন ।
সাভার,প্রতিনিধি ঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন হানিফ পরিবহনের মালিক হাজ¦ী জয়নাল আবেদীন (৯০)। গতকাল রাতে তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতের পরিবারের সদস্যরা জানায়,গত এক সপ্তাহ আগে হানিফ পরিবহনের মালিক হাজ¦ী জয়নাল আবেদীন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি হন।
পরে গতকাল রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করলে রাতেই পরিবারের সদস্যরা তাকে জানাযা শেষে সাভারের আমিনবাজারের হাজীবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করে।
সৈয়দ রুবেল,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
১১/১১/২০২০ইং তারিখ বুধবার সকালে শহরের টাউন হলে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠা শেখ ফজলুল হক মনিরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
পরে জেলা যুলীগের আহ্বায়ক এবং পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক খাদ্যমন্ত্রী এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা কামাল শরীফ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: ছবির হোসেন, ইয়াদ মোর্শেদ প্রিন্স, যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও জামাল হোসেন মিঠু প্রমুখ।
এছাড়াও যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপনসহ নানা কর্মসূচী পালন করা হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে।
অপরদিকে সকালে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: ছবির হোসেনের নেতৃত্বে পূর্বচাদকাঠি এলাকায় একটি বিরাট র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউন হলে এসে শেষ হয়।
পুর্বচাদকাঠি বাগানবাড়িতে র্যালির শুরুতে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর এবং ঝালকাঠি সদর উপজেলার সাধারণ সম্পাদক মো: হাফিজ আল মাহমুদ।
মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই ঢাকা থেকেঃ-ঢাকার ধামরাইয়ে সন্ধিতারা গ্রামের পাশে গুচ্ছগ্রামের লেবু বাগানে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার(১০-নভেম্বর) ভুক্তভোগী গৃহবধূ বাদি হয়ে উপজেলার চৌহাট ইউনিয়নের সন্ধিতারা গ্রামের বান্দু মিয়ার ছেলে শামীমকে প্রধান আসামী করে, তাজুল ইসলামের ছেলে মোশারফ , সাইফুল ইসলামের ছেলে রুবেল, হাসান আলীর ছেলে সোহেল, নুরু মিয়ার ছেলে সুমন হোসেনের বিরুদ্ধে মোট ৫ জনকে আসামী করে নারী ও শিশু আইনে ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করাহয় ধামরাইথানা মামলা নাং-১৪।
মামলা সূত্রে জানা যায়,সন্ধিতারা গ্রামের লেবু বাগানের পাশ দিয়ে রাত ৮.৩০দিকে যাওয়ার সময় তাকে জোর করে লেবু বাগানে নিয়ে যাওয়া হয় , তারপর তাকে পাঁচ জনে মিলে পালাক্রমে গণধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এদিকে ধর্ষিতাকে পুলিশ উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইনচার্জ রাসেল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন,ধামরাই থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে দ্রুত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ করোনাভাইরাসের সংক্রম রোধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে এই কার্যক্রমের উদ্বোধন করেন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক।
এসময় আরএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে- করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক’র নেতৃত্বে মাস্ক বিতরণ করা। এলক্ষ্যে সাধারণ মানুষকে সাচেতন ও দুস্থ্যদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।নগরীতে
মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই ঃঢাকার ধামরাইয়ে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় সোনা বানু (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধাকে দুর্ঘটনাস্থল থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।
সোমবার রাত ৮টার দিকে ধামরাই গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি-হাতকোড়া আঞ্চলিক সড়কের হাতকোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোনা বানু উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের মারাপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী।
নিহতের ছেলে জানে আলম জানান, তিন ভাই ও চার বোনের বিয়ে হয়ে যাওয়ায় সবাই যার যার মতো আলাদা থাকতেন। তবে মা-বাবা মেজো ভাই দেলোয়ার হোসেন ও তার সাথে মারাপাড়া গ্রামের বসতবাড়িতে থাকেন। আর বড় ভাই আওলাদ হোসেন তার শ্বশুড় বাড়ি প্রায় দুই মাইল দূরে পাশের গ্রাম বাথুলিতে থাকেন। তবে মাঝে মধ্যেই মা-বাবা নিজেদের বড় ভাই আওলাদের বাড়িতে বেড়াতে যেতেন।
সোমবার দুপুরে মা সোনা বানু একাই বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার পর বাথুলি-হাতকোড়া আঞ্চলিক সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় হাতকোড়া এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। ভ্যানটিও নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মা সোনা বানুকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাকে নিকটস্থ মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে ঘাতক মোটরসাইকেল ও ভ্যান পালিয়ে গেছে বলে জানতে পারেন তারা।
কাওয়ালীপাড়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুর ঘটনাটি শুনেছি। মরদেহ মানকিগঞ্জ সদর হাসপাতালেই রয়েছে। এখনো আমাদের কাছে এঘটনা কোন অভিযোগ আসেনি। তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ এক মোটরবাইকে উঠেছিলেন তিনজন। তাই আটকেছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট। ট্রাফিক আইনে দিচ্ছিলেন মামলা। আর তাই ক্ষিপ্ত হয়ে তিন আরোহীর একজন সার্জেন্টকে বললেন, ‘সাহস থাকলে পোশাক খুলে সামনে এসে দাঁড়ান। তারপর দেখছি।’
সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর তালাইমারি মোড়ে এমন ঘটনা ঘটে। পুলিশকে প্রকাশ্যে এমন হুমকি দেয়ায় তখন দুই যুবককে আটক করে থানায় নেয়া হয়। এদের নাম শুভ ও নাইম। পুলিশ জানিয়েছে, এরা বখাটে। নগরীর ভদ্রা ও শিরোইল কলোনী এলাকায় তাদের বাড়ি।
দায়িত্বরত সার্জেন্ট জানান, হেলমেট না পরে তিনজন যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের থামানো হয়। তারপর ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে নাম জানতে চাওয়া হয়। কিন্তু তারা নাম বলছিলেন না। উল্টো জড়িয়ে পড়েন বাগবিতÐায়। এরই একপর্যায়ে একজন পোশাক খুলে তাদের সামনে আসার হুমকি দিয়ে বসেন।
ওই সার্জেন্ট বলেন, প্রথমে তারা তাদের ছেড়ে দেয়ার অনুরোধ করেন। আমি তাদের বুঝিয়ে বলি- আজ এই শহরেই আমাদের একজন পুলিশ সদস্য ট্রাকের ধাক্কায় মারা গেছেন। ট্রাফিক আইন অমান্য করলেই ব্যবস্থা নেয়ার জন্য কড়া নির্দেশ আছে। তাই মামলা দিতেই হবে। আর এতেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ কারণে তাদের আটক করে মতিহার থানায় নেয়া হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, থানায় নেয়ার পর ট্রাফিক আইনেই মামলা দেয়া হয়েছে। তবে ট্রাফিক সার্জেন্টকে হুমকি দেয়ার জন্য একটি মুচলেকা নেয়া হয়েছে। পরে ওই দুই যুবককে ছাড়া হয়েছে।
মৃধা শাহীন শাইরাজ (বরগুনা) ঃ বরগুনার তালতলীর বিভিন্ন শুঁটকি পল্লীতে শুরু হয়েছে ছোট ছোট মাছ ধরে শুঁটকি তৈরির কাজ। শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন স্থান থেকে এসে উপজেলার আশারচর, সোনাকাটা, জয়ালভাঙ্গা ও নিশানবাড়ীয়ার চরে তৈরী করছে ছোট ছোট ঘর। এ ৪ চরের শুঁটকিপল্লীর মধ্যে আশারচর অন্যতম।
এখানে রয়েছে প্রায় ২ হাজার নারী-পুরুষ জেলে। শুঁটকি ব্যবসায়ী, মালিক ও শ্রমিকের আনাগোনায় এ পল্লীগুলো এখন সরগরম।
এ উপজেলার আশারচর, সোনাকাটা, জয়ালভাঙ্গা ও নিশানবাড়ীয়ার চরের, শুঁটকি পল্লীতে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ৫ মাস ধরে চলে শুঁটকি প্রক্রিয়াজাতকরণের কাজ। এখানকার শুঁটকিতে কোনো প্রকার কীটনাশক বা অতিরিক্ত লবণ দেওয়া হয়না বলে এই এলাকার শুঁটকির চাহিদা একটু বেশিই থাকে।
মঙ্গলবার আশারচর, শুঁটকি পল্লীতে গিয়ে দেখা যায়, এ শুঁটকি পল্লীতে মালিক, ব্যবসায়ী ও জেলে মিলে প্রায় সহস্রধিক লোক মিলে শুঁটকি উৎপাদন করার লক্ষে আপাতত অর্ধশতাধিক ছোট ছোট ঘর তৈরিতে ব্যস্ত সময় পার করছে। কেউ কেউ দেখা যাচ্ছে তাদের ঘর উঠিয়ে সাগরের ছোট ছোট মাছ ধরে শুঁটকি তৈরীর জন্য রোদে শুকাচ্ছে। একের পর এক মাছ ধরা ট্রলার সমুদ্র থেকে আসছে। এখানে প্রায় ২৫ প্রজাতির মাছের শুঁটকি জন্য রাখা হয়। এর মধ্যে রূপচাঁদা, ছুরি, কোরাল, সুরমা, লইট্ট্যা, পোপা অন্যতম।
এছাড়াও চিংড়ি, ছুড়ি, ভোল, মেদ সহ বিভিন্ন প্রজাতির মাছের রয়েছে চাহিদা। যে সব জেলেদের ঘর উঠানো হয়েছে তারা এই মাছ গুলো বাঁশের মাচায় ও মাধুরে করে রোদে শুকাতে দেখা যায়।
এদিকে বর্ষার কয়েকমাস ছাড়া বছরের বাকি সময়ে মোটামুটি হলেও সবচেয়ে বেশি শুঁটকি তৈরি হয় শীতে। আর এ শুঁটকি বিক্রি করে জীবিকা চালান হাজারো শ্রমিক। সেখান থেকে শুঁটকি ব্যবসায়ীরা পোয়া, সোনাপাতা, মধুফাইস্যা, রূপচাঁদা, পোটকা, শাপলাপাতা, চাপিলা, ফাইস্যা, লইট্টা, চিংড়ি, ছুড়ি, ভোল, মেদ সহ বিভিন্ন প্রজাতির মাছ কিনছেন। কেউ কেউ ওইসব মাছ পরিষ্কার করছে। একদল শুঁটকি মাচায় করে রোদে শুকাচ্ছেন আবার কেউ শুটকি প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত রয়েছেন। এখানে সামুদ্রিক মাছের মধ্যে চিংড়ি, লটিয়াসহ বিভিন্ন জাতের মাছ একসঙ্গে কিনতে হয়। এমন এক ছুড়ি মাছ বিক্রি হয় ৫শত-৭শত টাকায়। কাচা মাছ শুকানোর পর প্রতিকেজি শুঁটকিতে একদেড়শত টাকা লাভ থাকে। এ ব্যবসা লাভজনক হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবছর শুঁটকি পল্লীগুলোতে ঘরের সংখ্যা বেড়েছে বলে জেলেরা জানিয়েছেন। এছাড়াও এখানকার শুঁটকি পল্লির মাছের গুড়ি সারাদেশে পোল্ট্রি ফার্ম ও ফিস ফিডের জন্য সরবরাহ হয়ে থাকে।
আশারচর এলাকার শুঁটকি ব্যবসায়ী মো. রুপচাঁন হাওলাদার জানান, জেলেরা কেউ কেউ ঘর উঠানোর কাজে ব্যস্ত সময় পার করছে। আবার কেউ ঘর উঠিয়ে এখন শুঁটকি তৈরিতে ব্যস্ত রয়েছে। এখানকার শুঁটকি স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি হওয়াতে চাহিদা রয়েছে বেশ। এই চরের শুঁটকি চট্রগ্রাম, সৈয়দপুর, খুলনা ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে চালান হচ্ছে। তিনি আরও বলেন, শুঁটকি তৈরির শুরুর আগেই এখান থেকে সরকারি ভাবে এসব শুঁটকি বিদেশে রফতানির উদ্যোগ গ্রহণ করা হোক। কারণ দেশ থেকে সরকারিভাবে শুঁটকি রফতানির কোনো ব্যবস্থা নাই।
জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, সরকারিভাবে শুঁটকি রফতানির জন্য মৎস্য অধিদফতরে বেশ কয়েকবার সুপারিশ পাঠানো হয়েছে। সরকারের চিন্তা আছে জেলার তালতলী ও পাথরঘাটা শুঁটকি উৎপাদন করার। তাই সরকারীভাবে প্রকল্পর মাধ্যমে শুঁটকি উৎপাদন করা হবে।
জাহিদুল ইসলাম অনিক, সাভারঃ সাভারে একটি বহুতল ভবন অপর একটি ভবনের ওপর হেলে পড়েছে। এঘটনায় ভবনে থাকা সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার ওয়াপদা রোডের মৃত তাজুল ইসলামের ৬ তলা ভবন পাশের ভবনে হেলে পড়ার ঘটনা ঘটে। ভবনটিতে প্রায় অর্ধশতাধিক পরিবার বসবাস করে আসছিলো।
পৌর মেয়র আব্দুল গণি জানান, গত কয়েক দিন ধরে ভবনটি হেলে পড়েছে। তবে আজ ভবনে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে হ্যান্ড মাইক দিয়ে ভবন থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পৌরসভার চীফ ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ভবনটি সিলগালা করা হবে। পরে বুয়েটের প্রকৌশলী এসে পরিক্ষা নীরিক্ষার পর সঠিক ঘটনা জানা যাবে।
তিনি আরও জানান, এই ভবন টি ৯০ এর দশকে নির্মান করা হয়েছিলো যার কোন বৈধ কাগজপত্র বাড়ির মালিক দেখাতে পারে নাই। অবৈধভাবে ভবনটি নির্মান করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ পেয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হেলে পড়া ভবনের সামনে পুলিশ অবস্থান নিয়ে জনসাধারণ কে সরিয়ে দিচ্ছেন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, ভবন থেকে নিরাপদ দুরুত্বে সকলকে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ভবনটি কিছুটা দেবে গিয়েছে। তবে হেলে পড়েছে কি না পরিক্ষা নিরিক্ষার পর জানা যাবে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গী গ্রামে ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে একটি পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে শামীম(১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত শামীম ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। সে রাউতনগর রেড সান স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করতো।
জানা গেছে, ঘটনার দিন, দুপুর ১টার দিকে উপজেলার রাউতনগর দক্ষিণ ভবানিডাঙ্গি গ্রামের একটি কাঁচা রাস্তায় একদিক থেকে বাইসাইকেলে চড়ে শামীম আসছিল। অপর দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সাথে মুখোমুখি সংঘর্ষে শামীম রাস্তায় পড়ে যায়। ফলে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাওয়ার টিলার ড্রাইভার পালিয়ে যায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এসময় সিনিয়র সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবালসহ পুলিশদল উপস্থিত ছিলেন।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা পুলিশের কাছে লাশ দাফনের অনুমতি চায়। তবে, সহ- পুলিশ সুপার সার্কেল তোফাজ্জল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।