বিপ্লব,সাভার ঃ নিরাপদ সমাজ গড়ি নারী নির্যাতন বন্ধ করি”এই স্লোগান সামনে রেখে সাভারে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে পুলিশিং সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে তেঁতুঝোড়া স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গনে ঢাকা জেলা পুলিশের আয়োজনে সাভার মডেল থানা ও সাভার ট্যানারী ফাড়ির সম্বনয়ে এ সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের সাভারেও সকাল ১০টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ পরে সমাবেশে উপস্থিত সংশ্লিষ্ট বিট-১৪ এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রণে একটি র্যালী বের হয়।র্যালীটি তেতুলঝোড়া স্কুল ও কলেজ মাঠ থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিন কওে একই স্থানে এস শেষ হয়।
উক্ত বিট পুলিশিং সমাবেশে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,সাভার মডেল থানার অফিসার ইনর্চাজ(ওসি) এফ এম সায়েদ,সাভার ট্যানারী ফাড়ির ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম,তেতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ-আলম,তেতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক,সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম,তেতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন ইমতিয়াজ সহ অনেকে।
মৃধা শাহীন শাইরাজ,তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শনিবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালতলী থানা পুলিশের ৫নং বিটের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া। সভায় প্রধান অতিথি ছিলেন তালতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজবী-উল-কবির জোমাদ্দার।
সভায় বক্তব্য রাখেন, বড়বগী বিট অফিসার এসআই রফিকুল ইসলাম, জাগোনারী ইনচার্জ আক্তার জাহান লাভলী, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক দিলশাদ জাহান এলিচ, ইউপি চেয়ারম্যান আলমগীর মিঞা (আলম মুন্সি), ইউপি প্যানেল চেয়ারম্যান-১ মো. খালেদ মাসুদ ও ইউপি মহিলা সদস্য সেলিনা জাহান ইভা প্রমুখ। সমাবেশে নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, “মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে দেশের সামাজিক আইন শৃঙ্খলা জনগণের শান্তি ও নিরাপত্তায় পুলিশ জনগনের পাশে আছে। দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে পুলিশ।
সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘায় ১৬ জনের জমি সহ পৌর রাস্তার উপর ক্ষমতার দাপটে ইমারত নির্মান ও রাস্তা দখলের অভিযোগ পাওয়া গেছে ।
জানাযায়, উপজেলার নারায়ণপুরের মৃত হরেন্দ্রনাথ সাহার ছেলে স্বপন কুমার সাহা ও বিশ্বজিত সাহা সরকারি রাস্তার উপর ক্ষমতার দাপটে এই ইমারত নির্মান ও রাস্তা দখল করছে। এতে এলাকার লোক জনের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাবে। সাথে সাথে বাঘার কেন্দ্রিয় মন্দির এর জাইগা দখল হচ্ছে বলে অভিযোগ করেন ১৬ জন জনোগন।
এই নিয়ে এলাকাবাসি জানাই, ১৬ অক্টোবর বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর কাছে তারা অভিযোগ দেই।প্যানেল মেয়র সরজমিনে গিয়ে ঘটনার বর্ননা শুনে আমিন এনে সীমানা নিদ্ধারন করতে বলে এবং বাদী এবং বিবাদীদের কাছে একটি লিখিত নোটিশ দেয়। সেখানে উল্লেখ আছে শারদীয় দুর্গা পুজা সফল ভাবে সমাপ্ত হবার পরে আগামী ৩১ শে অক্টোবর রোজ শনিবার সকল কাগজপত্র নিয়ে হাজির হতে সেই সাথে উপরোক্ত তারিখ পর্যন্ত ইমারত নির্মান ও রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখতে ।
কিন্তু বিবাদীরা ১৬ অক্টোবর শুক্রবার দুপুরে সরকারি রাস্তার উপর ক্ষমতার দাপটে এই ইমারত নির্মানের কাজ আবার শুরু করে। এসময় এলাকাবাসী বাধা দিতে আসলে তারা হাসুয়া,লাঠী ও দেশিও অস্ত্র নিয়ে এসে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের মা ছবি সাহা ও মিমের বরাত দিয়ে বলেন, আমাদের উপর মহলে অনেক লোক আছে কেউ কিছু করতে পারবি না।
স্বপন সাহার ছেলে শুভ্র পল্লব সাহা হাসুয়া হাতে নিয়ে বলে পাচির আজকে দিবো কে আসবি আয়।
পরে বাঘা থানায় খবর দিলে পুলিশ এসে কাজ বন্ধ করতে বলে তখন স্বপন সাহা বলেন আমাদের আমাদের উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিন রেজা অনুমতি দিয়েছে। লিখিত কাগজ দেখেতে চাইলে বললে তিনি মৌখিখ ভাবে বলেছেন ।
এবিষয়ে প্যানেল মেয়র পিন্টু বলেন আমি ওখান থেকে আশার পর চিত্র নায়কা মিম আমাকে ফোন করে বলেন কাকা ওখানে আপনি যাবেন না আমি প্রাচির দিব। এই উত্তরে পিন্টু বলেন আমি জনপ্রতিনিধি আমাকে অভিযোগ দিয়েছে আমি সবার কথা ভেবে সামনে হিন্দু ধর্মাঅবলম্বিদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা তাই কয়েকদিন পর জমির সিমানা মেপে কাজ করার জন্য বলেছি।
এই বিষয়ে মুঠোফনে বিবাদী স্বপন সাহা বলেন আমি ৩১ বছর শিক্ষাকতা করেছি।সমাজের পলেছি বুঝিনা। এই বাড়ি আমি না আমার বাবার বাবা তৈরি করেছে।আমি সেই বাড়ির উপরে কাজ করছি।আর প্রাচির টা ভেঙ্গে একই জাইগাতে নতুন করে করছি।সামনে পূজা মিম আসবে ওর তো সিকুরিটির ব্যাপার আছে।ও নায়কা ওকে দেখার জন্য প্রতি বছর অনেক মানুষ বাড়িতে ভিড় করে।
তবে আজ আর কোন কাজ করিনি।কিন্তু ৩১ তারিখ পর্যন্ত আমার বাড়ির সদস্যদের নিরাপত্তা কে দিবে।
আমি না আমার ভাই এ রা আমার বাড়ির সামনে রাস্তা ঘিরে প্রাচির দিয়েছে ওটাকে ধামাচাপা দিতে এখন এই কাজ করছে।আপনি সরজমিনে এসে দেখতে পারেন।
এই বিষয়ে শুভ্রপল্লব সাহা বলেন এই অভিযোগ ভিত্তিহিন।আমাদের আছে মৌখিক ভাবে অনুমতি দিয়েছিল কিন্তু লিখিত নাই।শেষ পর্যন্ত কিন্তু কাজ বন্ধ আছে।
সাভার,প্রতিনিধি ঃ ঢাকার সাভার উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে সাভার কলেজ মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি। অনুষ্ঠানের শুরুতে এবং শুভেচ্ছা বক্তব্যের ফাঁকে ফাঁকে সম্মিলিত সাভার সাংষ্কৃতিক জোট এর আয়োজনে বর্ণাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশাত্মবোধক গান এবং নৃত্যে মুগ্ধ হন আমন্ত্রিত সকল অতিথি ও দর্শকবৃন্দ। এর আগে, সাভারের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতৃবৃন্দ আনন্দ-মিছিল সহকারে অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। উপজেলা আওয়ামী লীগের এই নবগঠিত কমিটির পরিচিতি সভাকে কেন্দ্র করে সাভারে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব নবগঠিত কমিটির সকল সদস্যদেরকে পরিচয় করিয়ে দিয়ে মঞ্চে আহবান করেন। এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি, সাভার কলেজের ভাইস-প্রিন্সিপ্যাল, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর, মেহেদী মাসুদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা প্রমুখ সহ অন্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি নবগঠিত কমিটির সকল সদস্যদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এই কমিটির সকলের প্রতি আহবান জানান। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ গড়ায় সাভার উপজেলা আওয়ামী লীগ কাজ করে যাবে।
এই সম্পূর্ণ কমিটি গঠিত হওয়ায় এখন সংগঠন আগের চেয়ে আরো গতিশীল হবে উল্লেখ করে এব্যাপারে নবগঠিত কমিটির সকলকে নির্দেশনা প্রদান করেন।
হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ প্রতিবছরের ন্যায় এবছরও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত এখন মৃৎশিল্পিরা। আগামী ২২ অক্টোবর থেকে পুজা অনুষ্ঠিত হবে।
এ বছর দেবী দুর্গা দোলায় চড়ে পৃথিবীতে আসবেন এবং গজে (হাতি) চড়েই কৈলাসে ফিরবেন বলে সনাতন ধর্মীয় নেতারা জানান । দুর্গাপূজাকে সামনে রেখে রানীশংকৈল উপজেলার প্রতিমা তৈরির কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন।
তবে এ প্রতিমা তৈরির কারিগর শিল্পীদের মধ্যে এবার কিছু অসন্তোষ অভিযোগ রয়েছে ।
১৬ অক্টোবর শুক্রবার দুপুরে সরেজমিন ঘুরে জানা যায়, রাণীশংকৈল পৌরশহরের হাটখোলা সার্বজনিন মন্দিরের মৃৎশিল্পী কাদিহাট মালিবস্তি গ্রামের পরেশ মালাকার ও কেন্দ্রীক গোবিন্দ মন্দিরের প্রতিমা শিল্পী দিনাজপুর মির্জাপুরের মানিক রায় বলেন, করোনার কারণে এবারে আমাদের প্রতিমা নির্মাণে কম মুজুরিতে কাজ করতে হচ্ছে। তাছাড়া আবহাওয়া খারাপ থাকায় কাজ ঠিকমত করা যাচ্ছে না ।
এদিকে বাঁশ, কাঠ, খড়, লোহা, রশি, মাটি, রংসহ প্রতিমা তৈরির সব উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের মতো পোষায় না। তবুও জীবীকার তাগিদে ও বাপ-দাদার পেশা হিসেবে এ কাজকে টিকিয়ে রাখার চেষ্টা করছি।
পূজা সন্নিকটে তাই প্রতিমা তৈরির বিভিন্ন ভাগের কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছেন প্রতিমা শিল্পিরা। রং-তুলির আঁচড়ে আর বাহারি সাজপোষাকে প্রতিমাকে মনের মতো করে সাজিয়ে তুলছেন তারা।
তবে এবার করোনা কালের এমন পরিস্থিতিতে দেশের মানুষ দূর্গা পূজার আনন্দ কতটুকু উপভোগ করবে এ নিয়ে প্রশ্ন আছে। । জানা গেছে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখেই এবারের পূজা অনুষ্ঠিত হবে।
কিন্তু গতবারের মত ধুমধাম করে পূজা উদযাপন না হলেও আয়োজনের তেমন কোন কমতি থাকবেনা বলে জানান পূজা উদযাপন পরিষদের নেতারা । এবার রাণীশংকৈল উপজেলায় মোট ৫৪ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
এ ব্যপারে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন কুমার বসাক বলেন, “প্রশাসনের সার্বিক সহযোগিতার নিশ্চয়তায়, প্রতিটি মন্ডপে স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং অশ্লীল গান ও নৃত্যকে পরিহার করে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে।”
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, “এবার করোনার কারণে সরকারি নির্দশানা মোতাবেক পুজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপে পূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আমরা পুলিশ প্রশাসন সকল প্রকার নজরদারির জন্য মনিটরিং টিম গঠন করেছি।”
মোঃ সম্রাট আলাউদ্দিন ,ধামরাই ঢাকা প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে পাঠানটোলা যুবসংঘ ক্লাবের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুর্নামেন্টে শুরু থেকে ৫টি দল অংশ নেই এতে মোট ২৩টি খেলা হয়। শেষে খেলার ফাইনালে পৌঁছায় লায়ন একাদশ এবং টাইগার একাদশ আজ খেলার পর টাইগার একাদশকে হারিয়ে ০-১গোলে বিজয়ী হন লায়ন একাদশ।
খেলাটি পাঠানটোলা যুবসংঘ ক্লাবের আয়োজনে শহিদুল ইসলাম লিটন এর সংঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শওকত হোসেন শাহিন, ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা, পৌর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ অজিত কুমার বসাক, পৌর ৪ং ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ আলী, ৫নং ওয়ার্ড কাউন্সিল জাকির হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিল সাহেব আলী, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, যুবলীগ নেতা হারুনুর রশিদ রোকন, যুবলীগ নেতা আমিনুল হাসান গার্নেলসহ আরো অনেকে।
উক্ত খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন ধামরাই বন্ধু মহল। খেলা শেষে লায়ন একাদশ টিমের হাতে বিজয়ী পুরোষ্কার তুলে দেন প্রধান অতিথি।
সময় ডেস্কঃ রাজধানীতে পরিকল্পনাহীন তার অপসারণে শুধু অর্থনীতি নয়, দাফতরিক কার্যক্রমও স্থবির হয়ে পড়ার শঙ্কা রয়েছে। কেবল অপারেটরেরা ধর্মঘট শুরু করলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বাংলাদেশ। আলোচনার মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে সবপক্ষ।
নানা আপত্তি, অসুবিধা জানানোর পরও থেমে নেই রাজধানীতে চলছে ঝুলন্ত তার অপসারণ অভিযান। করা হয়নি বিকল্প কোনো ব্যবস্থাও। ইন্টারনেট কিংবা স্যাটেলাইট সংযোগ সেবা পেতে চরম ভোগান্তি পড়েছেন রাজধানীর লাখ লাখ মানুষ। লোকসানে পড়ে রোববার (১৮ অক্টোবর) থেকে প্রতিদিন তিন ঘণ্টা করে সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সেবাদাতারা।
করোনা সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে সারাবিশ্বই নির্ভর করছে অনলাইন যোগাযোগের ওপর। এ অবস্থায় হঠাৎ করে তার অপসারণে স্থবির হয়ে পড়ছে অর্থনৈতিক ও দাপ্তরিক নানা কাজকর্ম। দেশের দুই শেয়ারবাজারের লেনদেন, কেন্দ্রীয় ব্যাংক এমনকি বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমও হচ্ছে বাধাগ্রস্ত। নিরবচ্ছিন্ন ইন্টারনেট না পেলে বন্ধ থাকবে এটিএম সেবাও। এতে শত শত কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন প্রযুক্তিবিদরা।
এদিকে, ১৭ অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানের সিটি করপোরেশন সময়সীমা বেধে দিয়েছেন, ইন্টারনেট ও ডিস সেবা প্রদানকারী দুটি সংগঠনের নেতারা।
সময় ডেস্কঃ ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী এলাকা) আসনের নির্বাচনি এলাকায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ১৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চলবে না কোনো মোটরসাইকেল।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) মধ্যরাত থেকে বন্ধ থাকবে ট্রাক ও পিকআপ চলাচল।
আগামী ১৭ অক্টোবর শনিবার ঢাকা-৫ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে মোটরসাইকেল, ট্রাক ও পিকআপ ছাড়া বাকি সব ধরনের যান চলাচল করতে পারবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি ১৬ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ বন্ধ থাকবে। এসব যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক/সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা দিয়েছে ইসি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনি এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ রূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।
মোঃনাহিদুলইসলামনাহিদ(নাটোর প্রতিনিধি) ঃ নাটোর প্রতিনিধিনাটোরের লালপুরের অজ্ঞাত পরিচয় মহিলার মরদেহের পরিচয় মিলেছে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগেএকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান হয়। প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান,গত ৭ অক্টোবর জেলার লালপুর থানাধীন ডহরশৈলা গ্রামের মাদ্রাসার পাশে থেকে ওই অজ্ঞাত পরিচয় মহিলার মরদেহ উদ্ধার করে পুলিশ।
অনেক চেষ্টা করেও মরদেহের পরিচয় উদ্ধার করতে না পেরে ময়না তদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে তার দাফন করা হয়। এঘটনায় পুলিশ গত ৭ অক্টোবর একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পরে মামলার রহস্য উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের ৪ টি টীম মাঠে নামে। তথ্য প্রযুক্তির সহযোগিতায় পুলিশ ভিকটিমের পরিচয় বের করতে সমর্থ হয়।
পুলিশ জানতে পারে মরদেহটি লালপুর উপজেলার হাবিবপুর গ্রামের সানোয়ারের ছেলে আসাদুলের স্ত্রী লাকী খাতুনের। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একই উপজেলার আড়বাব মধ্যপাড়া গ্রামের মানিক আলীর ছেলে টুটুল আলীকে মাগুড়া জেলার সদর থানার শিমুলের ঢাল এলাকা থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত টুটুল আলী স্বীকার করে যে সে এবং তার দুলা ভাই আসাদুল একত্রে ভিকটিম লাকি খাতুনকে শ্বাস রোধ করে হত্যা করে।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি): “সাদাছড়ির উন্নতি,দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে ৫টি হুইল চেয়ার,৩০টি সাদাছড়ি ও ৫টি এয়ারিং এইড বিতরণ করা হয়।
সোমবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার হল রোমে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সংস্থার আয়োজনে,ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,সমাজসেবা কর্মকর্তা মো.হাসান ও কৃষি কর্মকর্তা আরিফুল হাসান সহ সানোড়াইউপি চেয়ারম্যান মাসুদ খান লাল্টু ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ,ও হারুনুর রশীদ রোকন,ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোঃ বিল্লাল হোসেন সহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।